ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

পিসিটির পর সিসিটির দিকে নজর দিচ্ছে সৌদি কোম্পানি


পিসিটির পর সিসিটির দিকে নজর দিচ্ছে সৌদি কোম্পানি

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল-পিসিটির পর এবার চিটাগাং কনটেইনার টার্মিনাল-সিসিটির দিকে নজর দিয়েছে সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই)। প্রতিষ্ঠানটি গত দুই বছর ধরে নতুন টার্মিনাল পিসিটি পরিচালনা করে আসছে।

শুরুর দিকে সক্ষমতার ধারে-কাছে যেতে না পারলেও বর্তমানে অপারেশনাল কাজে বেশ সফলতা দেখাতে শুরু করেছে আরএসজিটিআই। এই সক্ষমতাকে ঢাল হিসেবে উপস্থাপন করে চট্টগ্রাম বন্দরের অন্যতম টার্মিনাল সিসিটির দায়িত্ব নেওয়ার জন্য আবেদন করেছে প্রতিষ্ঠানটি।

তবে তারা আগের মতোই পিপিপি পদ্ধতিতে সিসিটির অপারেশন পরিচালনার জন্য আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছে। সরকারও তাদের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেয় গত সেপ্টেম্বর মাসে।

আরও পড়ুন: বিজলী ক্যাবলস লিমিটেডের পুরস্কার পেলেন, নারায়ণগঞ্জের রনি মল্লিক ও নবী হোসেন।

এরপর থেকেই সিসিটির দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে আরএসজিটিআই কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির হেড অব কমার্শিয়াল সৈয়দ আরেফ সারোয়ার জানান, ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে তারা পিসিটির দায়িত্ব নেবেন। ওই বছরের শেষ ছয় মাসে ৩৪টি, ২০২৫ সালে ৭৮টি এবং চলতি ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১১৩টি জাহাজ হ্যান্ডলিং করেছে পিসিটি। শুরুতে আধুনিক যন্ত্রাংশের অভাবে সক্ষমতার পুরোপুরি ব্যবহার করতে না পারলেও ধীরে ধীরে সেই সংকট কেটেছে। বর্তমানে এনসিটি থেকেও তুলনামূলক বেশি কনটেইনার হ্যান্ডলিং করছে পিসিটি।

তিনি বলেন, "এই সফলতা আমরা সিসিটিতেও দেখাতে চাই।" ইতোমধ্যে কোম্পানির পক্ষ থেকে সিসিটির অপারেশনে আগ্রহ দেখিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগে চিঠি পাঠানো হয়েছে। দায়িত্ব পেলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে সিসিটিকে পিসিটির মতো আধুনিক টার্মিনালে পরিণত করার সব ধরনের প্রস্তুতি ও পরিকল্পনা আরএসজিটিআইয়ের আছে বলে জানান তিনি।

এর আগে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে আধুনিক নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটিতে দুবাইয়ের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে অপারেটর হিসেবে নিয়োগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করে সরকার। গত ৮ অক্টোবর দুপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর এখন ডিপি ওয়ার্ল্ডের হাতে এনসিটিকে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ছয় মাসের মধ্যেই এনসিটিতে অপারেশন শুরু করবে ডিপি ওয়ার্ল্ড।

এই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে দুই বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরে আন্দোলন সংগ্রাম করে আসছিল বন্দরের শ্রমিক কর্মচারী ও সুশীল সমাজের একাংশ। অন্তর্বর্তী সরকারের সময় নজিরবিহীনভাবে বিদেশি কোম্পানির হাতে বন্দর তুলে দেওয়ার প্রতিবাদে ডাকা কর্মবিরতি ও অবরোধে আট দিন অচল ছিল চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। নির্বাচিত সরকার আমলেও একই দাবিতে বিক্ষোভ, কালো পতাকা মিছিল, মশাল মিছিলের মতো কর্মসূচি এখনো অব্যাহত রেখেছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন: মাদক ও কিশোর গ্যাং দমনে কাউনিয়ায় পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান

তবে এসবের মাঝেই এনসিটিকে ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। এই অস্থিরতার মধ্যে ফের সিসিটিকেও সৌদি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার নতুন প্রক্রিয়া শুরু হয়েছে।

সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার। তিনি জানান, "বিদেশি অপারেটর প্রতিষ্ঠানের আড়ালে এ দেশের রাঘব-বোয়ালরা কমিশন খেতে সক্রিয় রয়েছে।" আর এই কারণেই একের পর এক রেডি পোর্ট বা প্রস্তুত টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে। অথচ দেশীয় একাধিক প্রতিষ্ঠান এই কাজের জন্য উপযুক্ত। এমনকি দীর্ঘদিন ধরে তারাই এসব টার্মিনাল পরিচালনা করেছে।

তিনি বলেন, "অজ্ঞাত কারণে হঠাৎ করে একের পর এক বন্দরের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলো বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে যাব। কর্মসূচি অব্যাহত রাখব। সরকারকে বোঝানোর চেষ্টা করব। জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করব। সরকার তার সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্ত যদি জনগণের বিরুদ্ধে যায় তবে জনগণই তা প্রতিরোধ করবে।"

পতেঙ্গা কনটেইনার টার্মিনাল-পিসিটি অপারেশনে থাকার মধ্যেই এবার চিটাগাং কনটেইনার টার্মিনাল-সিসিটির দিকে নজর দিচ্ছে সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান আরএসজিটিআই। টার্মিনাল পরিচালনার অনুমতি পেলে অন্তত ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়ে রেখেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালককে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ

চট্টগ্রাম বন্দরের ১৮টি গ্যান্ট্রি ক্রেনের মধ্যে ১৪টির অবস্থান এনসিটিতে হলেও বাকি চারটির অবস্থান রয়েছে সিসিটিতে। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ ২৪ হাজার আমদানি এবং ২ লাখ ৬ হাজার রপ্তানিসহ মোট ৪ লাখ ৩১ হাজার কনটেইনার হ্যান্ডলিং হয় এই সিসিটি টার্মিনালে।

বন্দর বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বন্দরের সাবেক সদস্য (পরিকল্পনা ও প্রশাসন) জাফর আলম জানান, সিসিটি হচ্ছে অত্যন্ত ছোট একটি টার্মিনাল। মাত্র ৪৫০ মিটারের জিটিতে চারটি গ্যান্ট্রি ক্রেন আছে। এখানে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করার কোনো জায়গা নেই। তারা কোথায় কীভাবে এই টাকা বিনিয়োগ করতে চায় আমার জানা নেই। তবে দেশি অপারেটর থেকে বিদেশি অপারেটর এলে সক্ষমতা বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোন প্রক্রিয়ায় টার্মিনালটি আরএসজিটিআইকে দেওয়া হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, "বলা হচ্ছে আগের পিপিপি বর্তমানের বাংলাদেশ ইনভেস্ট অ্যাক্টের আওতায় জিটুজি পদ্ধতিতে টার্মিনালটি রেড সি গেটওয়েকে দেওয়া হচ্ছে বা হবে। এই অ্যাক্টে তো ওপেন টেন্ডারের সুযোগও আছে। তাহলে আমরা জিটুজিতে যাচ্ছি কেন।"

জাফর আলম আরো বলেন, "যে প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে জিটুজি পদ্ধতি ব্যবহার করা যায়। এটি ততটা গুরুত্বপূর্ণ নয়। এর চেয়ে ওপেন টেন্ডারে গেলে লাভ বেশি হতো বলে মনে হয়। কারণ সিসিটির অবস্থান এনসিটির পাশে। ওপেন টেন্ডারের সুযোগ থাকলে সেখানে ডিপি ওয়ার্ল্ডও নিশ্চিতভাবেই অংশ নিত। এতে প্রতিযোগিতা বাড়লে বাংলাদেশেরই লাভ হতো।

আরও পড়ুন: মিয়ানমারে পাচারকালে ৪৯২ বস্তা ইউরিয়া ও ৮ পাচারকারী আটক

: শেষ পৃষ্ঠার পর

রিপোর্ট: সোহাগ কুমার বিশ্বাস, চট্টগ্রাম।

সম্পাদনা: কামরুল

আরও পড়ুন: প্রজন্মকে অপরাধী নয়, মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: ফখর উদ্দিন এমপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মুরাসু, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৯ এম


প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মুরাসু, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে শক্তি বৃদ্ধি করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় মুরাসু। ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে।

আইএমডির সকালের বুলেটিনে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি গত ছয় ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের অবস্থান ও গতিপথ অনুযায়ী, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি তামিলনাড়ুর চেন্নাই থেকে প্রায় ২৬০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে, অন্ধ্রপ্রদেশের নেল্লোর থেকে ২৯০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, মাচিলিপত্তনম থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, কাভালি থেকে ৩১০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, ওঙ্গোল থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং বিশাখাপত্তনম থেকে প্রায় ৪৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ২ নভেম্বর রাত ১১টা ৩০ মিনিট থেকে ৩ নভেম্বর ভোর ৪টার মধ্যে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে মুরাসু। নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী উপকূলীয় এলাকায়, ওঙ্গোলের কাছাকাছি ঝড়টি আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

উপকূল অতিক্রমের সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

এদিকে ঘূর্ণিঝড়টির পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা, হাওড়া ও হুগলিতে সোমবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার এক-দুই জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতেও হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বনানীতে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে দগ্ধ ফিলিপাইনের নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২০ এম


বনানীতে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে দগ্ধ ফিলিপাইনের নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

রাজধানীর বনানীতে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে দগ্ধ ফিলিপাইনের এক নারী নাগরিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মৃত্যুর ঘটনা ঘটে রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে। মৃত নারীর নাম মিস কেইস্টিন ভার বুনাগ (৩২)।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, গত ২৮ অক্টোবর কন্টিনেন্টাল হাসপাতাল থেকে রেফার হয়ে ওই ফিলিপাইনের নাগরিক জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন। জানা যায়, ২৮ অক্টোবর সকাল আনুমানিক ৭টার দিকে বনানীর বাসায় গ্যাসের চুলা জ্বালানোর সময় তিনি অগ্নিদগ্ধ হন। এই দুর্ঘটনায় তার শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে যায় এবং শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়।

ডা. সুলতান মাহমুদ আরও জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। নিবিড় পর্যবেক্ষণে রেখে তাকে সর্বোচ্চ চিকিৎসা প্রদান করা হচ্ছিল। তবে রোববার দিবাগত রাতে তিনি মারা যান।

তার পরিচিতরা জানান, গত ১৫ অক্টোবর বাংলাদেশে এসেছিলেন ওই নারী। ২৮ অক্টোবর থেকে বনানীর ৭ নম্বর সড়কের ৬৬ নম্বর বাড়ির বি/১ নম্বর ফ্ল্যাটে তিনি বসবাস শুরু করেন। ওই দিন রান্নার জন্য সিলিন্ডার গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে হঠাৎ আগুন ধরে তিনি গুরুতর দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবের উপকূলের কাছে পারস্য উপসাগরে ট্যাংকারে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২০ এম


সৌদি আরবের উপকূলের কাছে পারস্য উপসাগরে ট্যাংকারে হামলা

সৌদি আরবের উপকূলের কাছে পারস্য উপসাগর দিয়ে চলাচলরত একটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। ট্যাংকারটির বাম পাশে আঘাত করা হয়েছে।

এই ঘটনার তথ্য অনুযায়ী, গতকাল রোববার রাতে হামলাটি সংঘটিত হয় বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

সংস্থাটির তথ্য অনুসারে, রোববার রাত ১১টা ৪৭ মিনিটে (জিএমটি) সৌদি আরবের উপকূলীয় শহর খাফজির প্রায় ১৩৩ কিলোমিটার পূর্বে ট্যাংকারটিতে আঘাত হানা হয়।

ইউকেএমটিও জানিয়েছে, ট্যাংকারের সব নাবিকের খোঁজ পাওয়া গেছে। এই ঘটনায় পরিবেশগত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত।

তবে ট্যাংকারটিতে আঘাত হানা বস্তুটি কী ছিল এবং হামলাটি কারা চালিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভর্নিং বডির সভাপতির শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন, স্নাতক ডিগ্রি যথেষ্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২১ এম


গভর্নিং বডির সভাপতির শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন, স্নাতক ডিগ্রি যথেষ্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সভাপতি হওয়ার জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক নয়; স্নাতক ডিগ্রি থাকলেই এই পদে দায়িত্ব পালনের জন্য যোগ্যতা অর্জন করা যাবে।

রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সভাপতি এবং বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে ২০২৫ খ্রিষ্টাব্দের ১১ মার্চ জারি করা প্রজ্ঞাপনে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রির পরিবর্তে স্নাতক ডিগ্রি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, একজন ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুইটির বেশি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি কিংবা বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হতে পারবেন না—এ শর্ত অপরিবর্তিত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%