০৯:১৩ পি.এম
বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলন রবিবার (৮ নভেম্বর) ঢাকাস্থ বিমানবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি সম্মেলনে অংশগ্রহণকারী বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
হাসান মাহমুদ খাঁন দেশের আকাশসীমা সুরক্ষার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। তিনি বাহিনীর সকল সদস্যকে সর্বোচ্চ পেশাদারি, মানবসম্পদের যথাযথ ব্যবহার এবং নৈতিক শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নবীন বিসিএস কর্মকর্তাদের সততা ও দক্ষতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান
এছাড়া, তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বিমানবাহিনীর সকল সদস্যের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে, তিনি আশাবাদ ব্যক্ত করেন যে বাহিনীর প্রত্যেক সদস্য ভবিষ্যতে দেশসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন।
সম্মেলনে বিমান সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকায় কর্মরত এয়ার ভাইস মার্শাল পদমর্যাদার কর্মকর্তা এবং বিমান সদরের পরিচালকরা অংশগ্রহণ করেন। এছাড়া, ঢাকার বাইরে কর্মরত সংশ্লিষ্ট এয়ার অফিসাররা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন