ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

দুই গোলে পিছিয়েও দুর্দান্ত প্রত্যাবর্তন, ইসরায়েলি ক্লাবকে হারিয়ে সাবাহর ইতিহাস


দুই গোলে পিছিয়েও দুর্দান্ত প্রত্যাবর্তন, ইসরায়েলি ক্লাবকে হারিয়ে সাবাহর ইতিহাস

আজারবাইজানের ফুটবল ইতিহাসে একটি নতুন রূপকথার অধ্যায় সৃষ্টি হলো। ৯ বছর আগে প্রতিষ্ঠিত একটি ‘পুঁচকে’ ক্লাব একটি মহাকাব্য রচনা করল।

ইসরায়েলের শীর্ষ ক্লাব হাপোয়েল বিয়ের শেভাকে ৫-২ গোলে পরাজিত করে ইতিহাস গড়েছে সাবাহ এফকে। এই অসাধারণ জয়ের মাধ্যমে প্রথমবারের মতো ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্ব (লিগ ফেজ)-এর টিকিট অর্জন করল দেশের এই তরুণ ক্লাবটি।

প্রথম লেগের ম্যাচে ২-১ ব্যবধানে পরাজিত হয়ে কিছুটা পিছিয়ে ছিল সাবাহ। তাই ঘরের মাঠে দ্বিতীয় লেগের ফিরতি ম্যাচটি তাদের জন্য ছিল জীবন-মরণের লড়াই।

আরও পড়ুন: শীতলক্ষ্যা নদী দূষণ: ৩০ দিনের মধ্যে আর্থিক ক্ষতির প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

সাধারণত ১৩ হাজার ধারণক্ষমতার মাসাজিরের ‘ব্যাংক রিপাবলিকা অ্যারেনা’য় খেলে সাবাহ। কিন্তু এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছিল বাকুর ৩০ হাজার ধারণক্ষমতার তৌফিক বাহরামোভ রিপাবলিকান স্টেডিয়াম। গ্যালারিতে ভরা দর্শকের গর্জন যেন প্রতিপক্ষের জন্য কাল হয়ে দাঁড়াল।

তবে ম্যাচের শুরুটা সাবাহর জন্য ভালো ছিল না।

ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায় স্লাটানোভিচের গোলে সফরকারীরা এগিয়ে যায়। কিন্তু প্রথমার্ধের শেষ মুহূর্তে নোয়াচুকুরের গোলে সমতা ফেরায় স্বাগতিকরা। বিরতির পর ৬১ মিনিটে মিজরাহির গোলে আবারও এগিয়ে যায় ইসরায়েলের ক্লাবটি।

কিন্তু আজারবাইজানের ক্লাবটি হার মানেনি। ৭৪ মিনিটে রাখমোনালিয়েভ গোল করে সাবাহকে সমতায় ফিরিয়ে আনে।

আরও পড়ুন: শ্রমিক আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছে ফ্যাসিস্ট শক্তি: তাহেরুল হক

তবে ম্যাচে সমতা ফিরে এলেও দুই লেগ মিলিয়ে এগিয়ে ছিল ইসরায়েলি ক্লাবটি।

এরপরই নাটকের আসল অধ্যায় শুরু হয়! নির্ধারিত নব্বই মিনিটের খেলা যখন শেষ পর্যায়ে, ঠিক তখন মুতাল্লিমোভের সেই অবিশ্বাস্য গোল! এই এক গোলে দুই লেগ মিলিয়ে স্কোর সমতায় আসায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়।

অতিরিক্ত সময়ে দুই লাল কার্ডের কারণে ভেঙে পড়ে ইসরায়েলি দলের প্রতিরোধ। সেই সুযোগে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধা করেনি সাবাহর আক্রমণভাগ। এমবিনা ও মিকেলসের পরপর দুই দুর্দান্ত গোলে ৫-২ ব্যবধানের একটি অবিস্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল।

২০১৭ সালে প্রতিষ্ঠিত সাবাহ এফকের এই উত্থান কোনো সিনেমার গল্পকেও হার মানায়। দেশটির দ্বিতীয় বিভাগ থেকে যাত্রা শুরু করে দ্রুতই প্রিমিয়ার লিগে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে বাকুর এই দলটি। ২০১৫-২৬ মৌসুমে দেশের ঘরোয়া লিগ শিরোপা জয়ের পাশাপাশি টানা দুইবার আজারবাইজান কাপও জিতেছে তারা। বছরের পর বছর ধরে আজারবাইজানের ফুটবলে ছড়ি ঘোরানো ক্লাব ‘কারাবাগ’-এর একচ্ছত্র আধিপত্য থামিয়ে দিয়ে ঘরোয়া ফুটবলে নতুন রাজত্বের সূচনা করেছে এই ক্লাব।

আরও পড়ুন: গ্যাস-বিদ্যুতের সমাধান হলে বড় লংমার্চের আয়োজন করতো সরকার: মীর শাহে আলম

উয়েফা কনফারেন্স লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও, ইউরোপের শীর্ষ লিগে খেলার যোগ্যতা এবারই প্রথম অর্জন করল তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে স্বামীদের মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০২:০১ পি.এম


পটুয়াখালীতে স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে স্বামীদের মানববন্ধন

পটুয়াখালীতে স্ত্রীর পরকীয়া, প্রবাসে উপার্জিত অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাৎ এবং পরবর্তীতে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এক সৌদি প্রবাসী। মানববন্ধনে তার সঙ্গে সংহতি জানিয়ে অংশ নেন ‘বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন’এর পটুয়াখালী জেলা শাখার নেতাকর্মীরা।

মানববন্ধনে ওই প্রবাসী স্বামী অভিযোগ করেন, তিনি সৌদি আরবে অবস্থানকালে প্রায় দুই বছর ধরে তার উপার্জনের অর্থ স্ত্রী ফারজানা আক্তার মিমের ব্যাংক হিসাবে পাঠাতেন। পরে অভিযোগ করেন, তার স্ত্রী রুহুল আমিন নামের এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তার কষ্টার্জিত অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে চলে যান।

তিনি আরও দাবি করেন, ঘটনার পর আইনি পদক্ষেপ নেওয়া হলে আদালত থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয় এবং রুহুল আমিনকে গ্রেপ্তারও করা হয়েছিল। পরবর্তী সময়ে তার স্ত্রীকে ঘিরেও আইনি জটিলতা তৈরি হয়।

ভুক্তভোগী অভিযোগ করেন, পরবর্তীতে তার স্ত্রী অন্যত্র বিয়ের উদ্যোগ নেন। পুলিশ তাকে আটক করার পর ১৩ দিন কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে এসে তার বিরুদ্ধে যৌতুকের মামলা করেন। তিনি ওই মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, কোনো অভিযোগের ক্ষেত্রে একতরফাভাবে কাউকে দায়ী না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে আনা প্রয়োজন। তারা একই সঙ্গে প্রবাসীদের উপার্জিত অর্থ ও সম্পদের নিরাপত্তা এবং মিথ্যা মামলার অভিযোগ যথাযথভাবে তদন্তের দাবি জানান।

কর্মসূচি থেকে ভুক্তভোগীর অভিযোগের সুষ্ঠু তদন্ত, আত্মসাৎ করা অর্থ ও সম্পদ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত স্ত্রী ফারজানা আক্তার মিম কিংবা রুহুল আমিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় ফরিদপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ফরিদপুরের উপপরিচালক মোহাম্মদ ইয়াসিন মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়েজ মঞ্জিল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবির আহমেদ এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখার ফিল্ড অফিসার মো. রাসেল। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ ইউনুস আলী মন্ডল ও মাস্টার ট্রেইনার মোহাম্মদ রুহুল আমিন।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ন্যায়, মানবিকতা, সহমর্মিতা ও শান্তির পথে জীবন পরিচালনার জন্য সবার প্রতি আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় মৎস্য প্রকল্প দখলের চেষ্টার অভিযোগ,ভূমি অফিসে লিখিত অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


ভালুকায় মৎস্য প্রকল্প দখলের চেষ্টার অভিযোগ,ভূমি অফিসে লিখিত অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় চলমান একটি মৎস্য প্রকল্প জোরপূর্বক দখলের চেষ্টা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায় করেন
মো:তানভীর হোসাইন নামে এক ব্যক্তি।

লিখিত অভিযোগ তিনি উল্লেখ করেন,ভালুকা উপজেলার ৪ নম্বর ধীতপুর ইউনিয়নের পাঁচগাছিয়া মৌজার দিঘাই বিলের ২২/৩৬ দাগে মোট ৫ দশমিক ৬৫ একর সম্পত্তি রয়েছে। এর মধ্যে ১৩ কাঠা জমি তার মালিকানাধীন এবং বাকি অংশ সরকারি খাস খতিয়ানভুক্ত বলে দাবি করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়,জোত মালিকদের কাছ থেকে বিলটি ভাড়া নিয়ে প্রায় এক বছর ধরে সেখানে মৎস্য প্রকল্প পরিচালনা করে আসছেন তিনি। বর্তমানে ওই প্রকল্পে আনুমানিক ২০ থেকে ২২ লাখ টাকার মাছ রয়েছে। প্রকল্পের কার্যক্রম চলমান থাকা অবস্থায় একটি সমিতির মাধ্যমে সরকারি জমি ইজারা নেওয়ার পর বিবাদী পক্ষ মৎস্য প্রকল্পটি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ কারী দাবি করেন,গত ২১ আগস্ট শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে বিবাদী পক্ষের লোকজন ভাড়া করে দিঘাই বিলের পাড়ে অবস্থান নেয়। এ সময় তারা প্রকল্পে বাধা দিতে গেলে তাদেরকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।পরে পরিস্থিতি বিবেচনায় তারা ঘটনাস্থল থেকে সরে যান বলেও অভিযোগ উল্লেখ করা হয়েছে।

মৎস্য প্রকল্পে নিজের দীর্ঘদিনের সঞ্চয় বিনিয়োগ করা হয়েছে দাবি করে অভিযোগ কারী বলেন,প্রকল্পটি দখল হয়ে গেলে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন। তাই চলমান মৎস্য প্রকল্পের স্বার্থ রক্ষা এবং বিবাদী পক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অভিযোগ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরের ঘটনায় অল্প সময়ে অপরাধী গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ন হতো: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


রংপুরের ঘটনায় অল্প সময়ে অপরাধী গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ন হতো: রিজভী

রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা না হলে জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের সুনাম ক্ষুণ্ন হতো, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন।

রিজভী বলেন, "রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে। অল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে দেশের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা ছিল।" তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান, এ ঘটনার পেছনের কারণ খুঁজে বের করে তা নির্মূল করতে হবে।

তিনি আরও বলেন, "দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে হবে। অপরাধ করলেই তাকে আইনের আওতায় আনতে হবে। বর্তমান পরিস্থিতি থেকে আরও উত্তরণ ঘটাতে হবে।" তিনি আশা প্রকাশ করেন যে, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে অপরাধীরা আইনের আওতায় আসবে।

মাদকবিরোধী অভিযান জোরদারের আহ্বান জানিয়ে রিজভী বলেন, "দেশের কোথাও কোনো ধরনের মাদক থাকা উচিত নয়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে মাদক কারবারীরা যেন কোনোভাবেই ছাড় না পায়—এটাই সবার প্রত্যাশা।"

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তিনি বলেন, "জাতীয় জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নীতি ও আদর্শ অনুসরণ করলে মানবজীবনে সফলতা অর্জন সম্ভব। এর মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে।"

রিজভী আরও বলেন, "বর্তমান সরকার সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করেছে। মন্ত্রী ও সংসদ সদস্যরা গণমাধ্যম, জনগণ এবং তৃণমূলের সামনে জবাবদিহি করছেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%