ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ঢাকা ও আশপাশে পোশাক কারখানার নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন


ঢাকা ও আশপাশে পোশাক কারখানার নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিকদের অসন্তোষের প্রেক্ষাপটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পোশাক কারখানা ও শিল্পাঞ্চলের নিরাপত্তা বৃদ্ধি করেছে। ঢাকা এবং এর আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে মোট ৩৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, শিল্পাঞ্চলে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এবং জননিরাপত্তা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার বিজিবির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে মিরপুরে ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন দায়িত্ব পালন করছে।

আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন

নিরাপত্তা কার্যক্রমকে আরও জোরদার করতে এসব এলাকায় আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য এসব যান ব্যবহার করা হবে।

শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রযুক্তিনির্ভর নজরদারিও চালানো হচ্ছে। ড্রোনের মাধ্যমে সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। দায়িত্ব পালনের সময় বিজিবি সদস্যরা বডি ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছেন। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তারা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: জামায়াত আমিরের দাবি, মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলায় জড়িত মাদক কারবারিরা

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে ভবন ধসে নিহত ২, অনেকের আটকা পড়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


দিল্লিতে ভবন ধসে নিহত ২, অনেকের আটকা পড়ার আশঙ্কা

ভারতের পুরান দিল্লির চান্দনি চক এলাকার গলি সিতারায় একটি নির্মাণাধীন তিনতলা ভবন ধসে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ৯টা ৫০ মিনিটের দিকে চান্দনি চক মেট্রো স্টেশনের নিকটে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের অন্তত ছয়টি ইউনিট উদ্ধারকাজে অংশগ্রহণ করে। সরু গলি এবং দুপাশে পার্ক করা যানবাহনের কারণে উদ্ধারকাজে সমস্যা সৃষ্টি হচ্ছে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ নাঈম জানান, তারা ঘুমের মধ্যে একটি বিকট শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন। পরে তারা বুঝতে পারেন যে, পাশের নির্মাণাধীন ভবনটি ধসে পড়েছে। স্থানীয়দের মতে, ভবনটিতে কেউ বসবাস করতেন না। সেখানে গত তিন-চার মাস ধরে নির্মাণকাজ চলছিল এবং দুর্ঘটনার সময় কয়েকজন শ্রমিক ভেতরে ছিলেন।

এর কয়েক দিন আগে, উত্তর-পূর্ব দিল্লির মিলান গার্ডেন এলাকায় নির্মাণকাজ চলাকালীন ভবনের দুটি ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু ঘটে। এছাড়া, গত ৭ অক্টোবর সিলামপুরের সীমাপুরী এলাকায় চারতলা ভবন ধসে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়।

সূত্র: এনডিটিভি

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৌফিকের পরিবারের পাশে থাকার ঘোষণা জামায়াতের আমিরের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


তৌফিকের পরিবারের পাশে থাকার ঘোষণা জামায়াতের আমিরের

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিক হোসেনের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার সকালে তিনি মরহুমের স্ত্রী ও বড় ভাইয়ের সঙ্গে মুঠোফোনে আলাপ করে এই আশ্বাস প্রদান করেন। পরে তিনি বিষয়টি তার ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, ‘গাজীপুরের শ্রীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিক হোসেনের পরিবারের পাশে থাকব, ইনশাআল্লাহ। আজ বেলা ১১টা ২০ মিনিটে তার স্ত্রী ও বড় ভাইয়ের সঙ্গে ফোনে কথা হলো। এ সময় তারা উভয়েই কান্নায় ভেঙে পড়েন।’

তিনি আরও লেখেন, ‘দুই এতিম ভাই অনেক কষ্ট করে বড় হয়েছিল; অত্যন্ত টানাটানির সংসার ছিল তাদের। তারা একই পোশাক কারখানায় চাকরি করতেন। কিন্তু চোখের সামনেই বড় ভাই তার ছোট ভাইকে হারিয়ে ফেললেন। হাসপাতালে নেওয়ার পর তৌফিক সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন; শেষ কথাটুকুও ভাইয়ের সঙ্গে বলতে পারেননি—এ কথা বলেই বড় ভাই কান্নায় ভেঙে পড়েন।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘তৌফিকের সদ্য বিধবা স্ত্রীও অভাবের তাড়নায় একই কারখানায় চাকরি করতেন। কিন্তু তাদের একমাত্র সন্তান সিয়ামের জন্মের পর তার লালন-পালনের জন্য স্ত্রী চাকরিটি ছেড়ে দেন। শিশু সিয়ামের বয়স এখন মাত্র ১১ মাস। এ কথাগুলো বলতে বলতে তৌফিকের স্ত্রীও কান্নায় ভেঙে পড়েন।’

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘মাথা গোঁজার জন্য গাইবান্ধার গোবিন্দগঞ্জে তাদের এক শতাংশ জায়গাও নেই। বর্তমানে স্বামীর চাচার ছোট্ট একটি ঘরে তারা আশ্রয় নিয়েছেন। পরিবারটির এমন পরিণতি দেখে সত্যিই খুব খারাপ লাগছে।’

তিনি আরও বলেন, ‘আমরা তৌফিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই। এ দেশে গরিবের বিচার পাওয়ার সুযোগ কতটা আছে জানি না, তবুও আমরা বিচার চাইব। এই ন্যায্য বিচারটুকু পেলে অন্তত এই বিধ্বস্ত পরিবারটি কিছুটা সান্ত্বনা পাবে। আমরা ইনশাআল্লাহ এই পরিবারের পাশে থাকব। আল্লাহ তাআলা এই অসহায় পরিবারের সহায় হোন, আমিন।’

মরহুমের পরিবারের সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল করিম, সাবেক আমির বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুর রহিম সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা আমিরসহ স্থানীয় নেতারা শোকসন্তপ্ত পরিবারের পাশে উপস্থিত ছিলেন। তারা সেখানে উপস্থিত হয়ে পরিবারটিকে সান্ত্বনা দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রী ইসরাত জাহানের লাশ ডোবা থেকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রী ইসরাত জাহানের লাশ ডোবা থেকে উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে দুই দিন নিখোঁজ থাকার পর ইসরাত জাহান যূথী (১৬) নামের এক স্কুলছাত্রীর লাশ বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রীর নাম ইসরাত জাহান যূথী (১৬)। তিনি মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের জামাল হাওলাদারের কন্যা এবং সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

এ বিষয়ে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম সরোয়ার।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে ইসরাত জাহান যূথী বাড়ি থেকে রওনা দিয়ে স্কুলে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ হয়ে যান। ওই দিনই পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। দুই দিন ধরে পুলিশ ও স্বজনেরা তাকে খুঁজে বেড়ান, কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ৫০০ গজ দূরে একটি ডোবায় তার লাশ পাওয়া যায়।

নিহত স্কুলছাত্রীর বাবা জামাল হাওলাদার বলেন, ‘ইসরাত মঙ্গলবার স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। বিকেলে স্কুল ছুটি হওয়ার পর বাড়িতে না আসায় আমরা অনেক খোঁজাখুঁজি করি। আজকে সকালে বাড়ি থেকে একটু দূরে রাস্তার পাশে এক জোড়া জুতা পাওয়া যায়। জুতার সূত্র ধরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করি। এরপর আরেকটু দূরে গিয়ে দেখি ধানখেতের পাশে একটি ডোবায় আমার মেয়ের লাশ পড়ে রয়েছে। পরনের কাপড়-চোপড়ও এলোমেলো ছিল। বখাটেরা ধর্ষণ করে আমার মেয়েটিকে হত্যা করেছে। পরে বিষয়টি থানার পুলিশকে জানাই।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে যথাযথ আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাস-বিদ্যুতের সমাধান হলে বড় লংমার্চের আয়োজন করতো সরকার: মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


গ্যাস-বিদ্যুতের সমাধান হলে বড় লংমার্চের আয়োজন করতো সরকার: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেছেন যে, যদি লংমার্চের মাধ্যমে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান করা সম্ভব হতো, তাহলে সরকারই সবচেয়ে বড় লংমার্চের আয়োজন করতো।

তিনি বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় অনুষ্ঠিত ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, "লংমার্চ করে যদি গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হতো, তাহলে সবচেয়ে বড় লংমার্চ আমরাই করতাম। লংমার্চ আর ফাঁকা সিলিন্ডার দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। জনগণ আমাদের পাঁচ বছর সময় দিয়েছে।"

তিনি হুমকি-ধমকি ও আন্দোলনের পথে না গিয়ে সংসদে এসে সরকারকে পরামর্শ দেয়ার আহ্বান জানান।

গবেষকদের মূল্যায়নের প্রসঙ্গে তিনি বলেন, "পৃথিবীর সবচেয়ে মেধাবী ব্যক্তিরা গবেষক হন। কিন্তু আমরা তাদের যথাযথ মূল্যায়ন করতে পারি না। অথচ দেখা যায়, ক্লাসের তিন-চার নম্বর বেঞ্চে বসা ব্যক্তিরা মহাপরিচালক (ডিজি) হন।" তিনি জানান, গবেষকদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়টি সরকার ভাবছে।

চতুর্থ শিল্পবিপ্লবের পর দেশের কৃষি অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, "মেলা ও বাজার ব্যবস্থাপনা অনেক মানুষকে একত্রিত করে এবং পণ্য ক্রয়-বিক্রয়ে সহযোগিতা করে। বিগত সরকারের সময়ে সঠিক জরিপ না হওয়ায় দেশের প্রকৃত জনসংখ্যা, পরিবারের সংখ্যা ও কৃষকের সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি।"

তিনি কৃষিক্ষেত্রে আমদানিনির্ভরতা কমছে বলেও মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, "টমেটো, কাঁচামরিচ, চিনি ও সয়াবিন তেল ছাড়া তেমন কিছুই আমদানি করতে হয় না। কৃষি উৎপাদন বাড়াতে পল্লী উন্নয়ন একাডেমির মতো প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে সারে সরকারকে ২৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে।"

গ্যাস অনুসন্ধান ও কূপ খননের বিষয়ে তিনি বলেন, "গত ২০ বছরে কেন নতুন কোনো গ্যাসকূপ খনন করা হয়নি, সেই প্রশ্নের জবাব দিতে হবে। ভোলা থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের বিষয়টি আগে কেন ভাবা হয়নি। বর্তমানে ভোলার সঙ্গে গ্যাসের সংযোগ তৈরিতে কাজ চলছে। এ ছাড়া নতুন করে ৫২টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে।"

নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, "রাতে ভোট করার কোনো ইচ্ছা সরকারের নেই। পেশিশক্তি ব্যবহার করে নির্বাচন করার ইচ্ছা তারেক রহমানেরও নেই। সফল হয়েই ২০৩১ সালের নির্বাচনে জনগণের কাছে যাবো।"

তিনি জানান, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের মাধ্যমে উত্তরাঞ্চলকে অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।

বাংলাদেশ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "পুষ্টিগুণ বাড়াতে ফর্টিফাইড বা পুষ্টিসমৃদ্ধ আটা-ময়দা বাজারজাতের জন্য নীতিমালা করা হচ্ছে। ভোজ্যতেলে ভিটামিন এ যোগ করা হয়। একইভাবে চাল ও আটাকেও পুষ্টিসমৃদ্ধ করার উদ্যোগ নেয়া হচ্ছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%