ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

পিবিআইয়ের প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি, সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশ


পিবিআইয়ের প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি, সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশ

২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে গুলিবিদ্ধ পল্লিচিকিৎসক জাহাঙ্গীর আলম সিদ্দিকীর দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন মঞ্জুর করেছে আদালত। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদনের ওপর এই নারাজি আবেদনটি গ্রহণ করা হয়েছে।

শুনানি শেষে মামলাটি অধিকতর ও নিরপেক্ষ পুনঃতদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দায়িত্ব প্রদান করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের চিফ জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক রফিকুল ইসলাম এই আদেশ দেন। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মেঘের রাজ্য সাজেকে পর্যটকদের ভিড়, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

রংপুর মেট্রোপলিটন আদালতের কৌঁসুলি আব্দুল হাদি বেলাল জানান, মামলাটি তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ সুপার শাহজাহান আলী এবং কোতোয়ালি থানার ওসি মোস্তাইম বিল্লাহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করে দায়ের করা হয়েছে।

আইনজীবীরা আদালতে যুক্তি উপস্থাপন করেন যে, আসামিরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তদন্তকারী সংস্থাও (পিবিআই) পুলিশ বাহিনীর সদস্য। তাই তদন্তের নিরপেক্ষতা নিয়ে শুরু থেকেই সংশয় ছিল। বিচারক সার্বিক বিচার বিবেচনায় সুষ্ঠু তদন্তের স্বার্থে নারাজি আবেদন গ্রহণ করে সিআইডিকে পুনঃতদন্তের দায়িত্ব দেন।

একই সঙ্গে সিনিয়র আইনজীবী জোবাইদুল ইসলাম অভিযোগ করেন, জুলাই আন্দোলনের আড়াই বছর অতিবাহিত হলেও অনেক স্পর্শকাতর মামলায় দৃশ্যমান অগ্রগতি নেই এবং অনেক ক্ষেত্রে আসামি পুলিশ কর্মকর্তাদের রক্ষার চেষ্টা করা হচ্ছে।

গুলির ঘটনায় গুরুতর আহত রংপুর সিটি বাজার এলাকার হোমিওপ্যাথিক চিকিৎসক জাহাঙ্গীর আলম সিদ্দিকী নিজের করুণ পরিস্থিতি তুলে ধরে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। তিনি জানান, ২০২৪ সালের ১৯ জুলাই নিজের চেম্বারে আহত আন্দোলনকারীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় পুলিশ শাটার ভেঙে ভেতরে ঢুকে তার পা লক্ষ্য করে সরাসরি গুলি চালায়।

আরও পড়ুন: রহমতপুরে মিয়াজান হাজি মসজিদে মুসল্লিদের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিনের সাক্ষাৎ

বর্তমানে যন্ত্রণাদায়ক অবস্থায় জীবনযাপন করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘প্রচুর কষ্ট করে হাঁটতে হয়। সবসময় তীব্র ব্যথা থাকে। এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো।’

শারীরিক সক্ষমতা ফিরে পেতে জরুরি ভিত্তিতে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়া প্রয়োজন জানিয়ে সরকারের প্রশাসনিক ও আর্থিক সহযোগিতা কামনা করেছেন এই পল্লিচিকিৎসক।

পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখানের পর সিআইডির পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত সত্য ও দোষী পুলিশ কর্মকর্তাদের ভূমিকা আদালতের সামনে বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাদী ও তার আইনজীবীরা।

আরও পড়ুন: মজিদপুরে ১ লাখ ৭১ হাজার টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোর সাকিবকে হত্যা করে ছিনতাইয়ের ভ্যান ইউপি সদস্যের কাছে বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


কিশোর সাকিবকে হত্যা করে ছিনতাইয়ের ভ্যান ইউপি সদস্যের কাছে বিক্রি

পাবনার ফরিদপুরে সাকিব আল হাসান (১৩) নামের এক কিশোরকে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি শাহিন আলম ইমন (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশের কাছে তিনি স্বীকার করেছেন যে, ওই ভ্যানটি তিনি একটি স্থানীয় ইউপি সদস্যের কাছে বিক্রি করেন। পরে সেই ইউপি সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ।

 

গ্রেপ্তার হওয়া ইমন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর (আকন্দপাড়া) গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ফরিদপুর উপজেলার দিঘুলিয়া মধ্যপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। ভ্যানটি কেনার অভিযোগে আটক মুক্তার হোসেন ধানুয়াঘাটা এলাকার বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য।

ওসি জানান, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে ইমনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোভ্যান উদ্ধার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের বাটাম ও ভ্যান বিক্রির ৯ হাজার টাকা উদ্ধার করা হয়। ভ্যানটি ১৭ হাজার টাকায় বিক্রি করে ৮ হাজার টাকা খরচ করে ফেলে। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য মুক্তার হোসেন (৪৫) নামের আরো একজনকে আটক করেছে পুলিশ।

তিনি আরো জানান, গত রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে রতনপুর গ্রামের হারিজ উদ্দীনের ছেলে সাকিব আল হাসান বাবার ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে ডেমরা বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। দুপুর পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেল ৫টার দিকে ডেমরা ইউনিয়নের মাজাট গ্রামের মাজাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাজাট কবরস্থানের মাঝামাঝি বড়াল নদীর কিনারায় পানিতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সাকিবের বলে শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের বাবা হারিজ উদ্দীন বাদী হয়ে ফরিদপুর থানায় হত্যা মামলা করেন।

ওসি জানান, মামলার পর তদন্ত কর্মকর্তা এসআই আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়। এরপর সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে উপজেলার দিঘুলিয়া বাজার থেকে শাহিন আলম ইমনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ধানুয়াঘাটা বাজার এলাকার একটি ভাঙাড়ির দোকান থেকে ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধার করা হয়। ওসি আরো জানান, আসামি হত্যার ঘটনা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

এ সময় ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ ছাড়াও ওসি (তদন্ত) আল হেলাল মাহমুদ, এসআই আরিফুল ইসলাম ও এসআই নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাটহাজারীতে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় আগুন, ক্ষতিগ্রস্ত চালকের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


হাটহাজারীতে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় আগুন, ক্ষতিগ্রস্ত চালকের উদ্বেগ

চট্টগ্রামের হাটহাজারীতে একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় আগুন লেগে সম্পূর্ণরূপে পুড়ে গেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুলের কাছে হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সূত্র অনুযায়ী, যাত্রী নিয়ে হাটহাজারী থেকে নাজিরহাটের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। উল্লেখিত স্থান অতিক্রম করার সময় ইঞ্জিনের ওভার হিটিংয়ের কারণে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় চালক ও যাত্রীরা দ্রুত সিএনজি থেকে নেমে যেতে সক্ষম হন। পরে পুরো অটোরিকশাটি আগুনে পুড়ে যায়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেনের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার পর অটোরিকশাটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত সিএনজিচালক মো. আলমগীর বলেন, ‘আমি হাটহাজারী থেকে যাত্রী নিয়ে উল্লেখিত স্থানে আসার পর গাড়িতে আগুন ধরে যায়। আমি এবং যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে রক্ষা পাই। এই সিএনজি চালিয়ে আমি আমার পরিবারের ভরণ পোষণ করতাম। এখন আমার রুজি রোজগারের গাড়িটি পুড়ে গেছে। কিভাবে জীবিকা নির্বাহ করব কিছুই মাথায় আসছে না।’

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
নোয়াখালীর সুবর্ণচরের মো.এরশাদ (৪৫) নামে এক কৃষকের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্বন্দ্বীপের জাহাজমারা এলাকার মেঘনা নদীর তীরে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করেন।

নিহত এরশাদ উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামের আবদুস সোবহানের ছেলে।  তিনি পেশায় একজন কৃষক এবং চার সন্তানের জনক ছিলেন।  

নিহতের ভগ্নিপতি মো.নুর উদ্দিন বলেন, এরশাদ কৃষি কাজ করত। পাশাপাশি মেঘনা নদীতে ঠেলা জাল দিয়ে চিংড়িসহ অন্যান্য মাছ ধরত। গত রোববার এরশাদ মাছ ধরার জন্য ঠেলা জাল নিয়ে স্বন্দ্বীপের জাহাজমারা এলাকার মেঘনা নদীতে যান। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ ছিল না। মঙ্গলবার সকাল আটটার দিকে স্থানীয় লোকজন নদীর তীরে জালসহ তার মরদেহ ভাসতে দেখেন।

নুর উদ্দিনের ভাষ্য, এরশাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মাছ ধরার সময় বজ্রপাতের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, নিহতের স্বজনদের সাথে কথা হয়েছে। ঘটনাস্থল থেকে তারা মরদেহ নিয়ে ঘাটে আসছে। সেখানে মরদেহ দেখে শরীরে কোন আঘাতের চিহৃ না থাকলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৯৩৭ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৯৩৭ মামলা

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ডিএমপির ট্রাফিক বিভাগ ২ হাজার ৯৩৭ টি মামলা দায়ের করেছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ৫ টি বাস, ৬ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৩০ টি মোটরসাইকেলসহ মোট ১১২ টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৮ টি বাস, ৯ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ২৭ টি সিএনজি ও ৮০ টি মোটরসাইকেলসহ মোট ১৭২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩ টি বাস, ২ টি ট্রাক, ২৬ টি কাভার্ডভ্যান, ৫১ টি সিএনজিসহ মোট ৩৩৯ টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৬ টি বাস, ৫৪ টি ট্রাক, ৪৬ টি কাভার্ডভ্যান, ৫৩ টি সিএনজিসহ ও ১৫১ টি মোটরসাইকেলসহ মোট ৪৫২ টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৩ টি বাস, ৯ টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি ও ৮৬ টি মোটরসাইকেলসহ মোট ২২০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৬ টি বাস, ২২ টি ট্রাক, ৩৯ টি কাভার্ডভ্যান, ৭৮ টি সিএনজি ও ২৭০ টি মোটরসাইকেলসহ মোট ৬১৫ টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৩ টি বাস, ১৫ টি ট্রাক, ৩০ টি কাভার্ডভ্যান, ৭৯ টি সিএনজি ও ২৭১ টি মোটরসাইকেলসহ মোট ৬৬৬ টি মামলা হয়েছে।

এছাড়া, ট্রাফিক-গুলশান বিভাগে ৪৪ টি বাস, ২ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ২৭ টি সিএনজি ও ১৩২ টি মোটরসাইকেলসহ মোট ১৩৩ টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযান চলাকালে মোট ৬৪৬ টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৪০১ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%