১০:০২ এম
শক্তিশালী টাইফুন ‘চাম্পি’র আঘাতে তাইওয়ানে একজনের মৃত্যু ঘটেছে। পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) দ্বীপরাষ্ট্রটির ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়টির প্রভাবে প্রবল বাতাস ও ভারি বৃষ্টি দেখা গেছে, যার ফলে বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের সময় উত্তাল ঢেউয়ে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়। এছাড়া, টাইফুনের তাণ্ডবে দেশটির বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। একপর্যায়ে ১ লাখ ৬৭ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে, তবে পরে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
ঝড়ের কারণে সড়ক ও আকাশপথে যোগাযোগ বিঘ্নিত হয়েছে। তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ২৪২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) বাতিল হয়েছিল প্রায় এক হাজার ফ্লাইট।
আরও পড়ুন: অরুণাচল সীমান্তে চীনের নিয়ন্ত্রণে ভারতের 'অসহায়ত্ব', মোদি সরকার ব্যাকফুটে
রাজধানী তাইপেতে প্রবল বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়েছে। নিরাপত্তার কারণে তাইপে এবং উত্তর ও মধ্য তাইওয়ানের বিস্তীর্ণ এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো স্কুল ও অফিস বন্ধ রাখা হয়েছে।
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, চলতি বছরের অন্যতম শক্তিশালী এই সুপার টাইফুনটি দেশটির উত্তর-পূর্ব উপকূল অতিক্রম করার পর দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে ঝড়টির কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১২৬ কিলোমিটার।
চাম্পি তাইওয়ান অতিক্রম করার পর উত্তর দিকে মোড় নিয়ে চীনের উপকূলের দিকে এগোচ্ছে। পরবর্তী সময়ে এটি দক্ষিণ জাপানে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: কাশ্মীরিদের রক্ষাকর্তা পাকিস্তান! সাবেক মুখ্যমন্ত্রীর মন্তব্যে ভারতে তোলপাড়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন