ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

মাদরাসাশিক্ষককে গ্রেপ্তারের পর শিশুর বাবাকে খুঁজছে পুলিশ


মাদরাসাশিক্ষককে গ্রেপ্তারের পর শিশুর বাবাকে খুঁজছে পুলিশ

গাজীপুরের টঙ্গীতে ছয় বছরের শিশু শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তারের পর, এখন শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান। তিনি কালের কণ্ঠকে জানান, অভিযুক্ত শিক্ষককে ঘটনার দিনই গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। রুমিকে গ্রেপ্তারে পুলিশ কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন তিনি।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, টঙ্গীর আউচপাড়ার শফিউদ্দিন রোডে অবস্থিত ক্বরিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় ছয় বছরের এক ছাত্রীকে চুমু দেওয়ার অভিযোগের ভিত্তিতে এই ঘটনা ঘটে। এই মামলায় মাদরাসার ভাইস প্রিন্সিপাল মো. মোসলেম আহমদকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া মোসলেম আহমদের বাড়ি কুড়িগ্রামের রৌমারী থানার কর্তিবাড়ী মাস্টারপাড়া এলাকায়। তিনি টঙ্গীর আউচপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

আরও পড়ুন: ৯০০ কোটি টাকার বালু গবেষণা প্রকল্পে বিভ্রান্তি সৃষ্টি

অন্যদিকে, মাদরাসার অধ্যক্ষ ক্বারী মো. আলমাছ হোসেন প্রতিষ্ঠানে ঢুকে ভাঙচুর এবং শিক্ষক-কর্মচারীদের মারধর করার অভিযোগে থানায় মামলা করেছেন। এই মামলার প্রেক্ষিতে শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, শনিবার বিকেলে বাবার দায়ের করা মামলায় শিশুটিকে আদালতে হাজির করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছে পুলিশ। টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান কালের কণ্ঠকে জানিয়েছেন, ভিকটিমের জবানবন্দিতে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তের গুলিতে মুদি দোকানি আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০২ এম


খুলনায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তের গুলিতে মুদি দোকানি আহত

খুলনায় একটি গুলির ঘটনায় আহত হয়েছেন ৪৫ বছর বয়সী মুদি দোকানি ধনঞ্জয় কুণ্ডু, যিনি আকাশ কুণ্ডু নামেও পরিচিত।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর দক্ষিণ টুটপাড়া ২ নম্বর ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ধনঞ্জয় কুণ্ডু গাছতলা মন্দিরের পূর্ব পাশের গলির বাসিন্দা এবং পেশায় মুদি দোকানদার।

পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ধনঞ্জয় কুণ্ডু ওরফে আকাশ কুণ্ডুকে লক্ষ্য করে একটি রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান, যার ফলে তার পেটে গুলি লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ‘কে বা কারা, কী কারণে হামলা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আহত ব্যক্তির সঙ্গে কথা বলা হয়েছে, তিনি কাউকে চেনেন না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনা করতে সাংবাদিকদের আহ্বান মন্ত্রণালয়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৩ এম


ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনা করতে সাংবাদিকদের আহ্বান মন্ত্রণালয়ের

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট যথাযথভাবে বিবেচনা করে প্রকাশিত সংবাদ প্রতিবেদন ও শিরোনাম পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছে।

আজ শনিবার, মন্ত্রণালয়ের এক প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়েছে যে, জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত কিছু সংবাদ প্রতিবেদন মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

প্রতিবাদলিপিতে জানানো হয়েছে, কিছু প্রতিবেদনের শিরোনাম ও উপস্থাপনায় মন্ত্রীর বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যথাযথভাবে প্রতিফলিত হয়নি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসাকে সংশ্লিষ্ট করে প্রকাশিত কিছু শিরোনাম ও বক্তব্যের উপস্থাপন পাঠকসমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

এতে আরও বলা হয়েছে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী স্পষ্ট করেছেন যে, দেশের সামগ্রিক যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা দুঃখজনক ও লজ্জাকর। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রণালয় জানায়, মন্ত্রীর বক্তব্যের যথাযথ অর্থ ও তাৎপর্য অনুধাবনের জন্য এর সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি। বক্তব্যের কোনো অংশ বিচ্ছিন্নভাবে উপস্থাপন করা হলে মূল বক্তব্য সম্পর্কে ভুল ব্যাখ্যা বা বিভ্রান্তিকর ধারণা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

প্রতিবাদলিপিতে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে প্রকাশিত প্রতিবেদন ও শিরোনাম পুনর্বিবেচনা এবং বক্তব্যের প্রকৃত অর্থ ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সংশোধন ও যথাযথ তথ্য উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয় বস্তুনিষ্ঠতা, পেশাগত দায়িত্বশীলতা ও নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর সহযোগিতা কামনা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামির বাড়িতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৩ এম


বরিশালে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামির বাড়িতে আগুন

বরিশালের উজিরপুরে মোটরসাইকেল চালক কাওসার হাওলাদারকে (৩২) কুপিয়ে হত্যার ঘটনার পর দুই আসামির বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার সাতলা ইউনিয়নের আলামদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাওসারের জানাজা শনিবার এশার নামাজের পর সম্পন্ন হয়। জানাজা শেষে ফেরার পথে আসামিদের বাড়িতে আগুন দেয়ার খবর পান সাতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি কাইয়ুম ভাট্টি।

তিনি জানান, কাওসারের জানাজা শেষে ফেরার পথে জানতে পারেন, হত্যা মামলার দুই আসামির বাড়িতে আগুন দেয়া হয়েছে। এর মধ্যে আলামদী গ্রামের খালপাড় বড় সেতুসংলগ্ন এলাকায় মামলার এক নম্বর আসামি সজল মোল্লার বাড়ি রয়েছে। অন্য বাড়িটি তার বড় ভাই নান্না মোল্লার। সন্ধ্যার পর রাতে কোনো একসময় আগুন দেয়ার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা কামাল হাওলাদার বলেন, ‘বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।’

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। একটি টিনের ঘরে আগুন দেয়া হয়েছিল। সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার সুযোগ নেই। ঘরটি পুড়ে যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আরও একটি ঘরে আগুন দেয়ার খবর পেয়েছেন তিনি।

এর আগে শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার প্রত্যন্ত সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা কান্দী সড়কের গোপালগঞ্জ-বরিশাল সীমান্ত এলাকায় কাওসার হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়। একটি মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি এ হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় পুলিশ মাইক্রোবাসসহ ৯ জনকে গ্রেফতার করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার সৃজনশীল শিল্পকে মূলধারায় দেখতে চায়: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১০ এম


সরকার সৃজনশীল শিল্পকে মূলধারায় দেখতে চায়: অর্থমন্ত্রী

সরকার শিল্প-সংস্কৃতি, সংগীত, চলচ্চিত্র, থিয়েটার এবং গ্রামীণ কারুশিল্পকে দেশের অর্থনীতির মূলধারায় অন্তর্ভুক্ত করার একটি পরিকল্পনা গ্রহণ করেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই খাতগুলোকে জিডিপি প্রবৃদ্ধির নতুন উৎস এবং বাংলাদেশের সাংস্কৃতিক শক্তি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ‘ক্রিয়েটিভ ফুটপ্রিন্টস’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বইটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রকাশিত হয়েছে।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, প্রচলিত অর্থনৈতিক ধারণায় শিল্প ও সংস্কৃতিকে অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের তুলনায় কম গুরুত্ব দেওয়া হতো।

তবে বর্তমান সরকার এই ধারণা থেকে বেরিয়ে এসে সৃজনশীল শিল্পকে অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, যোগ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ খাতের বিকাশে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওগুলোর অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, নীতিগত সহায়তা ও অর্থায়নের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে বাজেটে এ খাতের জন্য প্রয়োজনীয় তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে। বেসরকারি খাত থেকেও উল্লেখযোগ্য বিনিয়োগ আসতে শুরু করেছে।

দেশীয় কারুশিল্পী, চিত্রশিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের দক্ষতা বৃদ্ধি, পণ্যের নকশা আধুনিকীকরণ এবং ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে সরকারি সহায়তা বাড়ানোর কথাও জানান অর্থমন্ত্রী।

তিনি আরও বলেন, আমাজন, ইবে ও আলিবাবার মতো আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মে দেশীয় পণ্য বাজারজাত করতে সহায়তা প্রদান করা হবে। এতে প্রান্তিক শিল্পীরা তাঁদের কাজের যথাযথ মূল্য পেতে সক্ষম হবেন। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, শিল্পীদের জীবনমান উন্নয়ন এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বৃদ্ধি পাবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের সংগীত, থিয়েটার, চলচ্চিত্র ও হস্তশিল্পের সমৃদ্ধ ঐতিহ্য বিশ্বমঞ্চে দেশের অবস্থানকে শক্তিশালী করতে পারে। সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত উদ্যোগে এই শিল্পের বিকাশ দেশের অর্থনীতি ও সংস্কৃতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%