০৪:৪৫ পি.এম
আমজাদ হোসেন মোল্লা বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এর পর থেকে ১২ দিন অতিবাহিত হয়েছে। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আমজাদ হোসেন মোল্লা খুলনার কয়রা উপজেলার শিমলারআইট খেজুরডাঙ্গা গ্রামের বাসিন্দা।
পরিবারের সূত্রে জানা যায়, মৃত রুহুল আমিন মোল্লার পুত্র আমজাদ হোসেন দীর্ঘ সময় ধরে মানসিক সমস্যায় ভুগছেন। গত ২৫ সেপ্টেম্বর, তিনি অন্তাবুনিয়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে কাদের মির্জার অনুসারী শীর্ষ সন্ত্রাসী কেচ্ছা রাসেল গ্রেফতার
নিখোঁজ আমজাদের ছেলে জাকারিয়া জানান, "আমার বাবা মানসিকভাবে অসুস্থ এবং তিনি খুব বেশি কথা বলতে পারেন না। ১২ দিন ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় আমি খুব দুশ্চিন্তায় আছি।"
জাকারিয়া আরও জানান, নিখোঁজের সময় তার পরনে ছিল ফতুয়া ও লুঙ্গি।
কয়রা থানার ওসি রাশেদুল আলম বলেন, "নিখোঁজ আমজাদের সন্ধানে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।" তিনি সকলকে অনুরোধ করেন, যদি কেউ তার সন্ধান পায়, তাহলে দ্রুত প্রশাসন বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য।
আরও পড়ুন: গোমস্তাপুরে সড়ক পার হওয়ার সময় ভটভটিচাপায় গৃহবধূর প্রাণ গেল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন