ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকদের মধ্যে জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। কানেকটিকাটের স্টেট সিনেটর মাসুদুর রহমানও পুনর্নির্বাচিত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রাথমিক ফলাফলে জানা গেছে।

জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর আসনে শেখ রহমানের বিপক্ষে সাধারণ নির্বাচনে কোনো প্রার্থী না থাকায় তাকে ভোটের লড়াইয়ে নামতে হয়নি। নির্বাচনি ফলের প্রাথমিক হিসাবে তার নামে ৩৫ হাজার ১০১ ভোট দেখানো হয়েছে। এর আগে ১৯ মে ডেমোক্রেটিক দলের প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে হারিয়ে দলের মনোনয়ন নিশ্চিত করেন তিনি। ওই নির্বাচনে শেখ রহমান পান ৬ হাজার ১৮৮ ভোট, আর ম্যাককয় পান ৫ হাজার ১৬৬ ভোট।

শেখ রহমানের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জে। তিনি জর্জিয়ার প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত স্টেট সিনেটর। ২০১৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে তিনি অঙ্গরাজ্যটির ৫ নম্বর সিনেট আসনের প্রতিনিধিত্ব করছেন। ২০২৪ সালের নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী লিসা ব্যাবেজকে প্রায় দ্বিগুণ ভোটে হারিয়ে চতুর্থবারের মতো নির্বাচিত হন।

আরও পড়ুন: নরেন্দ্র মোদির জনপ্রিয়তা হ্রাসের পেছনে কারণগুলো বিশ্লেষণ

অন্যদিকে কানেকটিকাটের স্টেট সিনেটের ৪ নম্বর আসনে ডেমোক্রেটিক দলের প্রার্থী এমডি মাসুদুর রহমান রিপাবলিকান প্রার্থী জেন জেনিংসকে হারিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম সিটি ইনসাইডারের প্রকাশিত প্রাথমিক ফলাফলে তার জয়ের কথা জানানো হয়েছে। তবে তার প্রাপ্ত ভোটের নির্দিষ্ট সংখ্যা এখনো পাওয়া যায়নি।

মাসুদুর রহমানের বাড়ি বাংলাদেশের চাঁদপুরের হাজীগঞ্জে। ২০২২ সালে প্রথমবার কানেকটিকাটের স্টেট সিনেটর নির্বাচিত হন তিনি। ২০২৪ সালের নির্বাচনে ৩৩ হাজার ৯৯ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলনে অংশ নিলেন প্রতিরক্ষা উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলনে অংশ নিলেন প্রতিরক্ষা উপদেষ্টা

বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন, ৬ষ্ঠ পুনর্মিলনী এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম অংশগ্রহণ করেছেন।

৪ নভেম্বর বুধবার চট্টগ্রামের হালিশহরে অবস্থিত আর্টিলারি সেন্টার ও স্কুলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্যে ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠানও অন্তর্ভুক্ত ছিল, যা ৩ নভেম্বর শুরু হয়।

অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি দেশের বিভিন্ন ক্ষেত্রে আর্টিলারি রেজিমেন্টের অবদানের বিষয়টি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর যুদ্ধব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে রেজিমেন্টকে এগিয়ে যেতে হবে। এ লক্ষ্যে গবেষণা, নিজস্ব কৌশল উদ্ভাবন, উন্নত প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা অর্জন এবং আধুনিকায়নের গুরুত্ব তিনি উল্লেখ করেন।

প্রতিরক্ষা উপদেষ্টা সততা ও শৃঙ্খলার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন, যেখানে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর তিনি জোর দেন। তিনি অস্ত্র ও সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণ, নেতৃত্বের বিকাশ এবং সেনাসদস্যদের কল্যাণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় বর্তমান সরকারের সবার আগে বাংলাদেশ নীতির কথাও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; কর্নেল কমান্ড্যান্ট ও বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক; ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডারসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া, আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য, তাঁদের পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নলছিটিতে দুমাউস এনজিও'র উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে গাভী গরু বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

নলছিটি(ঝালকাঠি) প্রতিনিধি

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


নলছিটিতে দুমাউস এনজিও

ঝালকাঠির নলছিটি উপজেলার অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে লাইভলীহুড প্রকল্পের আওতায় দুঃস্থ মানব উন্নয়ন সোসাইটি (দুমাউস) উদ্যোগে বিএনএফ এর অর্থায়নে (৪ নভেম্বর ২০২৬ গতকাল বুধবার গাভী গরু বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রতীক কুমার কুন্ডু। সভাপতিত্ব করেন দুঃস্থ মানব উন্নয়ন সোসাইটি(দুমাউস) নির্বাহী পরিচালক এইচএম আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সালে মোঃ ইফাদ ইশতিয়াক। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের এলএসপি মোঃ ওহিদুজ্জামান সোহাগ, দুমাউস পরিচালক (অর্থ ও প্রশাসন ) এইচ এম তানভীর আহমেদ, কো-অর্ডিনেটর আবুল হাসান, প্রধান হিসাব রক্ষক কাম অডিটর মোঃ আব্দুর রশিদ হাওলাদার, নলছিটি শাখার ব্যবস্থাপক মোঃ মোতালেব খান, ক্রেডিট অফিসার মোঃ নুরুজ্জামান সহ সুফলভোগীগণ।

জানাযায়, ঝালকাঠির নলছিটি উপজেলার মধ্যে সবচেয়ে দরিদ্র গ্রাম পরমপাশা ও বিকপাশা। এ গ্রামের জরিপ কার্যক্রম পরিচালনা করে ৮টি পরিবারকে হতদরিদ্র হিসেবে চিহ্নিত করা হয় এবং পরিবার প্রধানদের কতকাল দিনভর লাইভলীহুড প্রকল্পের আওতায় গাভী পালন ও প্রাথমিক চিকিৎসা কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে পরিবারগুলোর মাঝে ১টি করে গাভী গরু বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবগঞ্জে বালুর ভেতর থেকে উদ্ধার নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


শিবগঞ্জে বালুর ভেতর থেকে উদ্ধার নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া নবজাতককে নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় পরিচর্যার জন্য রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে শিশুটিকে রাজশাহীর বোয়ালিয়া এলাকায় অবস্থিত সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছোটমনি নিবাসের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) শিবগঞ্জ উপজেলার জাল মাছমারি ঈদগাহের সামনে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা শিশুটিকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন শিশুটির দায়িত্ব গ্রহণ করে এবং তার নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করতে উদ্যোগ নেয়।

এরই ধারাবাহিকতায় নবজাতকটিকে রাজশাহীর ছোটমনি নিবাসে পাঠানোর ব্যবস্থা করা হয়। সেখানে শিশুটি নিরাপদ পরিবেশে আশ্রয় ও প্রয়োজনীয় পরিচর্যা পাবে।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগে উদ্ধার হওয়া নবজাতকের নিরাপদ আশ্রয় ও সুরক্ষা নিশ্চিত করার পথ তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে ৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


বালিয়াকান্দিতে ৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ
 
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
 
বুধবার (৪ নভেম্বর) বালিয়াকান্দি উপজেলার সোনাপুর (ত্রিলোচনপুর) গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
 
পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে বালিয়াকান্দি থানার এসআই (নিরস্ত্র) ইদ্রিস আলীর নেতৃত্বে এএসআই মোঃ ওবাইদুল হক, এএসআই আমজাদ হোসেন ও সঙ্গীয় ফোর্সের সদস্য আরিফুল ইসলাম অভিযান পরিচালনা করেন। এ সময় আনোয়ার হোসেনের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে  মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%