০৯:৩৪ পি.এম
নিরাপদ, নির্ভরযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানি দেশের মানুষের কাছে পৌঁছে দেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ফ্রেশ এলপি গ্যাস বিশ্ব এলপিজি দিবস ২০২৬ উদ্যাপন করেছে।
দিবসটির উপলে, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) প্রধান কার্যালয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। কর্মসূচির উদ্বোধন করেন এমজিআইয়ের পরিচালক তানভীর মোস্তফা। এটি প্রতিষ্ঠানটির সাসটেইনেবল পরিবেশের প্রতি অঙ্গীকার এবং পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ পরিবেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ককে তুলে ধরছে।
ফ্রেশ এলপি গ্যাস, যা ওয়ার্ল্ড লিকুইড গ্যাস অ্যাসোসিয়েশনের সদস্য এবং এমজিআইয়ের একটি অঙ্গপ্রতিষ্ঠান, দেশে প্রায় ৫০ লাখ সিলিন্ডারের মাধ্যমে লাখ লাখ গ্রাহককে সেবা প্রদান করে আসছে।
আরও পড়ুন: আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ
অনুষ্ঠানে তানভীর মোস্তফা উল্লেখ করেন, বিশ্ব এলপিজি দিবস আমাদের মনে করিয়ে দেয় কতটা গুরুত্বপূর্ণ পরিচ্ছন্ন জ্বালানি মানুষের জীবনমান উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায়। একজন দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে, ফ্রেশ এলপি গ্যাস নিরাপদ ও নির্ভরযোগ্য এলপিজির ব্যবহারের সম্প্রসারণের পাশাপাশি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে।
এ বছর, বিশ্বজুড়ে ‘এলপিজির সুফল ছড়িয়ে দিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হচ্ছে। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধি, উন্নত স্বাস্থ্য নিশ্চিতকরণ এবং আগামী প্রজন্মের জন্য আরও টেকসই ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে এলপিজির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরতে এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও দিবসটি উপলক্ষে, ফ্রেশ এলপি গ্যাস দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। এর আওতায়, প্রতিষ্ঠানটির কার্যালয়, চারটি এলপিজি কারখানা এবং ২৫০টিরও বেশি পরিবেশকের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব পরিবেশকেরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে গাছ লাগাচ্ছেন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি অনলাইন প্রচারণা চালানো হচ্ছে।
এছাড়া, বাসার বারান্দা, ছাদ কিংবা উপযুক্ত যেকোনো স্থানে গাছ লাগিয়ে তার ছবি বা ভিডিও ফ্রেশ এলপি গ্যাসের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ উপহার।
আরও পড়ুন: বিএনপিকে অপরাজনীতির পরিণতি ভোগ করতে হবে: সাদিক কায়েম
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্রেশ এলপিজির চিফ মার্কেটিং অফিসার আবু সাঈদ রাজা, এমজিআইর চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতীক উজ জামান খান, এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাডমিন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ (পিপিএম, এনডিসি), সিনিয়র জিএম (অডিট) সাজ্জাদ হোসেন (এফসিএমএ) এবং সিনিয়র ডেপুটি জিএম (এইচআর) মো. হোসেন মাহমুদ।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী। ৫০ বছরেরও বেশি সময় ধরে, শিল্পগ্রুপটি এফএমসিজি, জ্বালানি, উৎপাদন ও অবকাঠামোসহ নানা খাতে কার্যক্রম পরিচালনা করছে। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এমজিআই বর্তমানে ৫৭টিরও বেশি শিল্প ইউনিট পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানে ৬৫ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ‘ফ্রেশ’সহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের মাধ্যমে, এমজিআই দেশ ও বিদেশের লাখো ভোক্তাকে পণ্য ও সেবা প্রদান করে দেশের অর্থনীতি ও শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন