ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

নেপালে নিখোঁজ অস্ট্রেলীয়দের খুঁজে পাওয়া ‘কঠিন’, বললেন পররাষ্ট্রমন্ত্রী


নেপালে নিখোঁজ অস্ট্রেলীয়দের খুঁজে পাওয়া ‘কঠিন’, বললেন পররাষ্ট্রমন্ত্রী

নেপালে ভয়াবহ বন্যার পর এখনও নিখোঁজ থাকা অস্ট্রেলীয় নাগরিকদের সন্ধান পাওয়া অত্যন্ত ‘কঠিন’ বা ‘দুরূহ’ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

এ বিষয়ে খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

শুক্রবার অস্ট্রেলিয়ার টুডে শো-তে এক সাক্ষাৎকারে তিনি জানান, বন্যার কারণে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া অস্ট্রেলীয় নাগরিকের সংখ্যা ৩৯ জনে পৌঁছেছে।

আরও পড়ুন: সরকার আরো ১ লাখ এতিম-দুস্থ শিশুকে সহায়তা দেবে: সমাজকল্যাণমন্ত্রী

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং আরও বলেন, ‘এই দুর্যোগে অনেক মানুষ নিহত হয়েছেন এবং অনেকেই নিখোঁজ রয়েছেন। দুর্যোগের ভয়াবহতা ও ব্যাপকতা সত্যিই অত্যন্ত ভয়াবহ।’

তিনি উল্লেখ করেন, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় ২০ জন কর্মকর্তা বর্তমানে নেপালে অবস্থান করছেন।

আগামী কয়েক দিনের মধ্যে সেখানে আরও সহায়তা ও জনবল পাঠানোর পরিকল্পনা রয়েছে।

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা হিসেবে অস্ট্রেলিয়া ৫০ লাখ অস্ট্রেলীয় ডলার (প্রায় ৩৬ লাখ মার্কিন ডলার) দেওয়ার ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন: ধানক্ষেতে লুকিয়েও শেষরক্ষা হলো না আওয়ামী লীগ নেতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৬ এম


পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বলাই দাস নামে এক ভারতীয় নাগরিক আহত অবস্থায় আটক হন।

 

আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং পাঁচ শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ভারতীয় একটি চোরাকারবারি দল বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশের চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে বিজিবির একটি বিশেষ টহলদল কুমারশাইল এলাকায় অভিযান পরিচালনা করে।

তিনি আরও জানান, অভিযানের সময় সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

 

বিজিবি আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এ সময় সহযোগিরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতীয় নাগরিক বলাই দাসকে আহত অবস্থায় আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও পাঁচ শ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক বলাই দাস বর্তমানে বিজিবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

 

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতির কঠোর শাস্তির দাবিতে ইন্দোনেশিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৭ এম


দুর্নীতির কঠোর শাস্তির দাবিতে ইন্দোনেশিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

রাজধানী জাকার্তায় পার্লামেন্ট ভবনের সামনে হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বিক্ষোভের উদ্দেশ্য ছিল দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করা এবং দুর্নীতির বিরুদ্ধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো।

 

গত বছরের সরকারবিরোধী বিক্ষোভের এক বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচিটি আয়োজন করা হয়। ২০২৫ সালের ওই বিক্ষোভ সহিংস দাঙ্গায় রূপ নেয়, যার ফলে প্রায় ১০ জনের মৃত্যু ঘটে এবং প্রায় ৭ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়।

 

বৃহস্পতিবার সকাল থেকে পার্লামেন্ট ভবনের প্রধান ফটকের বাইরে বিক্ষোভকারীদের আটকে রাখে দাঙ্গা নিয়ন্ত্রণ পুলিশ। পার্লামেন্ট ভবনের ফটকও বন্ধ রাখা হয়। তবে রাতের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিছু বিক্ষোভকারী পুলিশ কর্মকর্তাদের দিকে বিভিন্ন বস্তু ছুঁড়তে শুরু করেন।

পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়। এ সময় পুলিশের একটি পোস্ট এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। আহত কয়েকজনকে স্ট্রেচারে করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। শুধু জাকার্তায় নয়, দেশের অন্যান্য শহরেও বিক্ষোভের ঘটনা ঘটে। যোগ্যাকার্তা ও মাকাসার শহরে শিক্ষার্থীরা মিছিল করেন।

দুর্নীতির সম্পদ জব্দের আইন পাসের দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি হলো দুর্নীতির সঙ্গে জড়িত সম্পদ রাষ্ট্রের জব্দ করার ক্ষমতা নিশ্চিত করতে একটি বিল পার্লামেন্টে পাস করা। এই বিলটি প্রথম ২০০৮ সালে পার্লামেন্টে তোলা হয়েছিল, কিন্তু এত বছর পরও এটি আইনে পরিণত হয়নি। বিক্ষোভকারীরা মনে করেন, বিলটি পাস হলে দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ রাষ্ট্র জব্দ করতে পারবে, যা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যকারিতা বৃদ্ধি করবে। সমাবেশে কিছু বিক্ষোভকারী দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের মৃত্যুদণ্ড দেওয়ার দাবিও জানান।

বিক্ষোভের মধ্যে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভকারীদের একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কয়েকজন আইনপ্রণেতা বৈঠক করেন। ‘ইউনাইটেড পাতি কমিউনিটি অ্যালায়েন্স’ নামের সংগঠনটির প্রতিনিধিরা বৈঠকে দুর্নীতি দমন আইন দ্রুত পাসের দাবি জানান। সংগঠনটির নেতা সোপ্রিয়ানো জানান, আইনপ্রণেতারা তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বিলটি পাস না হলে তারা পদত্যাগ করবেন। তবে এ বিষয়ে আইনপ্রণেতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

বিক্ষোভে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা দুর্নীতির অভিযোগের পাশাপাশি সরকারের বিনা মূল্যের স্কুলের খাবার কর্মসূচি নিয়েও আপত্তি জানান। কর্মসূচিটিতে বারবার খাবারে বিষক্রিয়ার ঘটনা ঘটায় তারা এটি বাতিলের দাবি করেন। তাদের অভিযোগ, কর্মসূচিটি বাস্তবায়নে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এছাড়া শিক্ষার্থীরা ইন্দোনেশিয়ার সমাজে ‘সামরিকীকরণ’ বন্ধ করার দাবি জানান। খাবারের দাম কমানোর দাবিও ছিল তাদের। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের একজন প্রতিনিধি রয়টার্সকে বলেন, গত বছরের সহিংসতার স্মরণে ২৭ আগস্টকে বিক্ষোভের দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে।

তিনি জানান, ‘আমরা ২৭ আগস্টকে স্মরণ করার জন্য বেছে নিয়েছি। কারণ গত বছর এই দিনে দাঙ্গা ও আরও বিভিন্ন ঘটনা ঘটেছিল। আর আজ আমরা আমাদের দাবি জানাতে চাই, দাঙ্গা করতে চাই না।’ শিক্ষার্থীদের দাবি, তারা গত বছরের মতো পরিস্থিতি চান না। শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি সরকারের কাছে তুলে ধরতেই তারা রাস্তায় নেমেছেন। বিক্ষোভের কারণে জাকার্তায় আগে থেকেই বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। জাকার্তা পুলিশ জানিয়েছে, বিক্ষোভ মিছিল শুরুর আগে শহরে ১৮ হাজার ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

পুলিশের মুখপাত্র বুদি হারমানতো জানান, বিক্ষোভের আগে ‘উসকানিদাতা’ সন্দেহে ৬৫ জনকে আটক করা হয়েছে। তবে এত বড় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরও রাতের দিকে বিক্ষোভের একটি অংশে সহিংসতা ছড়িয়ে পড়ে। গত বছরের সহিংস বিক্ষোভের বর্ষপূর্তিতে এবারের কর্মসূচিকে ঘিরে শুরু থেকেই উত্তেজনা ছিল। দুর্নীতি দমন, জীবনযাত্রার ব্যয় কমানো, শিক্ষার্থীদের দাবি এবং সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে অসন্তোষ- সব মিলিয়ে ইন্দোনেশিয়ায় আবারও রাজপথে চাপ বাড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৯ এম


ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু

দেশের আইনশৃঙ্খলা, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্দেশ্যে সরকার ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব প্রদান করেছে। এর মধ্যে রাজধানী ঢাকার দায়িত্ব পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের।

এছাড়া, প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক জরুরি কর্মসূচি হচ্ছে টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূল নিশ্চিত করা। এসব কার্যক্রম বাস্তবায়নে মাঠ পর্যায়ে আরও কার্যকর তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে এই দায়িত্ব বণ্টন করা হয়েছে।

রাজধানী ঢাকার মতো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব সুলতান সালাউদ্দিন টুকুকে দেওয়াকে সরকারের আস্থা ও প্রত্যাশার গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। নতুন দায়িত্বে তিনি ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনকল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রমের তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এদিকে, টাঙ্গাইলের সন্তান সুলতান সালাউদ্দিন টুকু রাজধানী ঢাকার মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব পাওয়ায় টাঙ্গাইলবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করছেন, জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা টুকুর ওপর ঢাকার মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব অর্পণ টাঙ্গাইলের জন্যও গর্বের বিষয়।

দীর্ঘ রাজনৈতিক পথচলা, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে সুলতান সালাউদ্দিন টুকু নতুন দায়িত্বে কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা করছেন তার রাজনৈতিক সহকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিধসে সৃষ্ট হ্রদ থেকে ভ-য়া-বহ বন্যার আশঙ্কা, সতর্ক করল চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১১:২৮ এম


ভূমিধসে সৃষ্ট হ্রদ থেকে ভ-য়া-বহ বন্যার আশঙ্কা, সতর্ক করল চীন

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ : চীন-নেপাল সীমান্তে একটি ভূমিধসের ফলে সৃষ্ট হ্রদ থেকে যেকোনো সময় উপচে পড়ে নিচের দিকে বন্যার পানি প্রবাহিত হওয়ার ‘উচ্চ ঝুঁকি’ রয়েছে, এমন সতর্কবার্তা প্রদান করেছে চীন। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পানিসম্পদ কর্তৃপক্ষ এ বিষয়ে অবহিত করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, আগামী তিন দিনে পানির স্তর বৃদ্ধি পেতে পারে এবং ১ সেপ্টেম্বরের দিকে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

বুধবার তিব্বতের সীমান্তবর্তী গিরং এলাকায় কাদা ও ধ্বংসাবশেষের বিশাল স্রোত আঘাত হানার পর ওই হ্রদটির সৃষ্টি ঘটে। এ ঘটনায় শত শত মানুষ নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বৃহস্পতিবার রাতে পানিসম্পদ কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানায়, আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকলে হ্রদটিতে প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি প্রবেশ করতে পারে। এর ফলে হ্রদের বাঁধ ভেঙে নিচের দিকে বন্যার পানি নেমে যাওয়ার ঝুঁকি বৃদ্ধি পাবে। গিরং বন্দরসহ নিচের দিকে অবস্থিত বিভিন্ন এলাকায় আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

আগামী তিন দিনে ওই অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

সিসিটিভি জানায়, শুক্রবার সকাল পর্যন্ত দুর্গত এলাকা থেকে ৪৯৯ জন স্থানীয় বাসিন্দা এবং ৫৫৫ জন পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, পর্যটকদের কোন কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%