০৯:১৭ এম
দীর্ঘ অপেক্ষার পর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সময় জানালো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জানানো হয়েছে, সব কিছু ঠিক থাকলে চলতি জুন মাসের শেষ সপ্তাহে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।
সোমবার (২২ জুন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট নীতিনির্ধারক ও কর্মকর্তারা ফল প্রকাশের প্রস্তুতির বিষয়ক সর্বশেষ অগ্রগতি সম্পর্কে তথ্য জানিয়েছেন।
অধিদপ্তরের তথ্য-ব্যবস্থাপনা বিভাগের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকার জানান, প্রাথমিক বৃত্তির ফল প্রস্তুতির কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফলাফল প্রস্তুত থাকলেও ডাটাবেজে কিছু কারিগরি যাচাই-বাছাইয়ের কাজ এখনো চলছে।
আরও পড়ুন: মাহদী আমিন: ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও সরকারের সমন্বয়ে সমস্যার সমাধান সম্ভব
তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে চূড়ান্ত ফল প্রশাসন বিভাগে পাঠানো হবে। এরপর প্রশাসন বিভাগ ফল প্রকাশের তারিখ ও সময় নির্ধারণ করবে।
অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপন) এ. এস. এম. সিরাজুদ্দোহা জানান, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তার ভাষ্য, তথ্য বিভাগ থেকে চূড়ান্ত তথ্য হাতে পেলেই জরুরি সভা করুক দেখা হবে এবং পরদিনই ফল প্রকাশ করা সম্ভব হবে। আমরা আশাবাদী, চলতি মাসের শেষের দিকে শিক্ষার্থীরা তাদের ফলাফল পাবে।
চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সারাদেশের প্রায় ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি ও কিন্ডার গার্টেন বিদ্যালয়ের প্রায় ৯০ হাজার শিক্ষার্থী রয়েছে।
আরও পড়ুন: সিনিয়রকে নাম ধরে ডাকায় ১০ বছরের মাদরাসাছাত্রকে কক্ষে আটকে ব্যাপক মারধর
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত সার্ভারের মাধ্যমে ফলাফল দেখতে পারবে। ফল প্রকাশের আনুষ্ঠানিক তারিখ ও সময় শিগগিরই জানানো হবে।
১. মেধাবৃত্তি বা ট্যালেন্টপুল
যেসব শিক্ষার্থী মেধা তালিকায় শীর্ষে থাকবে, তারা ট্যালেন্টপুল বা মেধাবৃত্তি লাভ করবে এবং তারা প্রতি মাসে ৩০০ টাকা করে মাসিক ভাতা পাবে।
এই ক্যাটাগরি শিক্ষার্থীরা এককালীন অনুদান হিসেবে ২২৫ টাকা পাবেন।
আরও পড়ুন: নড়াইলে বৃদ্ধ আফসার শেখকে কুপিয়ে মারল মাদকাসক্ত ছেলে
২. সাধারণ বৃত্তি
গণনার কোটায় যারা সাধারণ ক্যাটাগরিতে বৃত্তির জন্য মনোনীত হবে, তাদের মাসিক ভাতার পরিমাণ ২২৫ টাকা। এ ছাড়া এই ক্যাটাগরির সাধারণ শিক্ষার্থীরাও এককালীন অনুদান হিসেবে ২২৫ টাকা করে পাবে।
চলতি বছরের গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে দেশের ৬১টি জেলায় একযোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছিল। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়ে মূল পরীক্ষা শেষ হয়।
তবে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিশেষ ব্যবস্থাপনায় ১৭, ১৮, ১৯ ও ২০ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: বিগত সরকারকে কোনোভাবেই দায়মুক্তি দেওয়া হবে না: সমাজকল্যাণমন্ত্রী
এবারই প্রথমবারের মতো দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তথা কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা সরকারি এই বৃত্তি পরীক্ষায় সরাসরি অংশগ্রহণের ঐতিহাসিক সুযোগ পেয়েছে।
ঘরে বসেই রেজাল্ট চেক করার সহজ উপায়ঃ
১. অনলাইনের মাধ্যমে (রোল নম্বর দিয়ে):
ipemis.dpe.gov.bd অথবা dpe.gov.bd ওয়েবসাইটে যান।
আরও পড়ুন: ডেঙ্গুতে গেল আরও ৭ প্রাণ, হাসপাতালে ভর্তি ১৫৯৬
পরীক্ষার সন (প্রাথমিক বৃত্তি পরীক্ষা) সিলেক্ট করুন।
শিক্ষার্থীর রোল নম্বর দিয়ে ‘সাবমিট’ করলেই রেজাল্ট স্ক্রিনে চলে আসবে। এখান থেকে জেলা ও উপজেলা ভিত্তিক PDF মেধা তালিকাও ডাউনলোড করা যাবে।
২. মোবাইল এসএমএস-এর মাধ্যমে:
যেকোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে লিখুন : DPE <স্পেস> রোল নম্বর এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
আরও পড়ুন: ১৯ নভেম্বর ঢাকা-পাবনা রুটে নতুন আন্ত নগর ট্রেন চালু
(উদাহরণ : DPE 123456 লিখে Send করুন 16222 নম্বরে)। ফিরতি এসএমএস-এ ফলাফল চলে আসবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন