ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

দুর্গাপূজায় সবার অধিকার সমান, সম্প্রীতি বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর


দুর্গাপূজায় সবার অধিকার সমান, সম্প্রীতি বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্তব্য করেছেন, ‘এ দেশ, এ মাটি সবার। আমরা কেউ বাইরে থেকে আসিনি। আপনার রক্ত লাল, আমার রক্তও লাল। আপনার একটি ভোট, আমারও একটি ভোট। আপনার অধিকার যেমন সমান, আমার অধিকারও তেমন সমান।’

তিনি মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, আমি মন্ত্রী হয়েছি, সংসদ সদস্য হয়েছি; কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। আইন সবার জন্য সমান। হিন্দু, মুসলমান, খ্রিষ্টান ও বৌদ্ধ—ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও সবাই এ দেশের নাগরিক এবং সবার অধিকার সমান।

আরও পড়ুন: ইসলামকে জোকারিতে পরিণত করছেন: ফাহাম আব্দুস সালামের সমালোচনা

তিনি উল্লেখ করেন, কোনো ধর্মই অন্যায়কে সমর্থন করে না। সব ধর্মেই অন্যায় থেকে বিরত থাকার শিক্ষা দেওয়া হয়েছে। তাই অন্যায়কে অন্যায় বলতে হবে এবং কোনো অবস্থাতেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সমান অধিকার নিশ্চিত করা গেলে সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। ধর্মীয় পরিচয়ের ভিন্নতা যেন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

এ সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে ক্ষতি মোকাবিলায় অর্থ সহায়তার প্রতিশ্রুতি থাকলেও মিলছে না: শামা ওবায়েদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে ১৯ হাজার চাকরির সুযোগ, বাংলাদেশিরা আবেদন করতে পারবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


সৌদিতে ১৯ হাজার চাকরির সুযোগ, বাংলাদেশিরা আবেদন করতে পারবেন

সৌদি আরবের স্বাস্থ্য খাতে ৪ হাজার ২৯১টি নতুন চাকরির সুযোগ প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ দেশের ২০টি স্বাস্থ্য অঞ্চলে বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগের জন্য হবে। চলতি বছর নিয়োগ, চাকরির নিশ্চয়তা, প্রশিক্ষণ চুক্তি এবং নতুন শূন্য পদ মিলিয়ে মোট সুযোগের সংখ্যা ১৯ হাজার ৬১০ এ পৌঁছেছে।

সোমবার (১৯ অক্টোবর) সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন হেলথ হোল্ডিং কোম্পানি জানায়, এই বিশাল সংখ্যক নতুন শূন্য পদে নিয়োগ দেওয়া হবে দেশের ২০টি স্বাস্থ্য অঞ্চলে। এসব পদে নিয়োগ পাবেন বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সরকারের এই উদ্যোগ সৌদি পেশাজীবীদের আকৃষ্ট করা, জনবলের চাহিদা পূরণ এবং উন্নত মানের সেবা প্রদানে স্বাস্থ্য কেন্দ্রগুলোর সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, চলতি বছর ইতোমধ্যে ১২ হাজার ৯১৪ জন সৌদি নাগরিককে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া কর্মসংস্থানের উদ্দেশ্যে আরও ২ হাজার ৪০৫টি প্রশিক্ষণ চুক্তি অনুমোদন করা হয়েছে।

নতুন ঘোষিত ৪ হাজার ২৯১টি শূন্যপদ যুক্ত হওয়ায় মোট সংখ্যা ১৯ হাজার ৬১০টিতে দাঁড়িয়েছে। তবে এই সংখ্যার মধ্যে ইতোমধ্যে সম্পন্ন হওয়া নিয়োগ, অনুমোদিত প্রশিক্ষণ চুক্তি এবং বর্তমানে আবেদন করা যাচ্ছে এমন শূন্যপদও অন্তর্ভুক্ত রয়েছে।

প্রার্থীরা সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের নিয়োগ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। আবেদন করার আগে তারা কাঙ্ক্ষিত পদ, যোগ্যতার শর্ত এবং সংশ্লিষ্ট বিশেষত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

প্রতিটি স্বাস্থ্য অঞ্চলে শূন্যপদ ঘোষণার তারিখ থেকে ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। কোম্পানিটি দেশের বিভিন্ন অঞ্চলে ২০টি স্বাস্থ্য অঞ্চলের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে, ফলে প্রার্থীরা তাদের নিজ নিজ অঞ্চলে চাকরির সুযোগ খুঁজতে পারবেন।

বাংলাদেশিরা আবেদনের সুযোগ পাবেন?

সৌদি সরকারের স্বাস্থ্য বিভাগের এই বৃহৎ নিয়োগের মূল লক্ষ্য হলো যোগ্য সৌদি নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধি করা। তাই নতুন ঘোষিত ৪ হাজার ২৯১টি পদ বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত, এমন দাবি করা সম্ভব নয়।

তবে সৌদি আরবে বিদেশি চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য পৃথক নিয়োগের সুযোগ থাকতে পারে। সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট পদের যোগ্যতা, পেশাগত নিবন্ধন এবং কর্মানুমতির শর্ত পূরণ করতে হয়।

বাংলাদেশি প্রার্থীরা এই নির্দিষ্ট নিয়োগে আবেদন করতে পারবেন কি না, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি যাচাই করতে হবে।

সূত্র: গালফ নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনিনের অনূর্ধ্ব-১৮ দল ভারতের বিরুদ্ধে ২৭-০ গোলের বিশাল জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


বেনিনের অনূর্ধ্ব-১৮ দল ভারতের বিরুদ্ধে ২৭-০ গোলের বিশাল জয়

চীনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে গোলের ঝড় তুলছে বেনিন। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভারতকে ২৭-০ গোলে পরাজিত করেছে আফ্রিকার দেশটির যুব দল। তাদের প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারানোর পর এই জয় এসেছে।

দুই ম্যাচে বেনিনের মোট গোলসংখ্যা এখন ৩৪, এবং তারা এখনও পর্যন্ত কোনো গোল হজম করেনি। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে তারা শেষ ষোলোতে নিজেদের স্থান নিশ্চিত করেছে।

ভারতের বিরুদ্ধে পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করেছে বেনিনের তরুণ খেলোয়াড়রা। একের পর এক গোল করে তারা ম্যাচটিকে একতরফা করে তোলে। শেষ পর্যন্ত ব্যবধান ২৭-০ দাঁড়ায়, যা এবারের প্রতিযোগিতার অন্যতম বড় জয় হিসেবে গণ্য হচ্ছে।

গ্রুপ ‘বি’-তে বেনিনের শেষ ম্যাচটি চীনের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে। স্বাগতিকদের বিরুদ্ধে জয়ের ধারাকে অব্যাহত রেখে গ্রুপ পর্ব নিখুঁতভাবে শেষ করার সুযোগ রয়েছে তাদের। তবে চীনের বিপক্ষে ম্যাচটি আগের দুই ম্যাচের তুলনায় বেনিনের তরুণদের জন্য বড় পরীক্ষা হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোকদেখানো ইবাদত নয়, আমল হোক একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য: ছারছীনার পীর ছাহেব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


লোকদেখানো ইবাদত নয়, আমল হোক একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য: ছারছীনার পীর ছাহেব

আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- “ইবাদত কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া উচিত। কোনো আমল মানুষের প্রশংসা, সম্মান কিংবা বাহবা পাওয়ার উদ্দেশ্যে করা উচিত নয়। লোকদেখানো ইবাদত মানুষের আমলের প্রকৃত উদ্দেশ্যকে ব্যাহত করে। তাই প্রত্যেক মুসলমানের উচিত নিয়তের বিশুদ্ধতা রক্ষা করা এবং সব ধরনের আমল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পাদন করা।

তিনি আরও উল্লেখ করেন, মানুষের বাহ্যিক আচরণ ও আনুষ্ঠানিকতার চেয়ে অন্তরের একনিষ্ঠতা, তাকওয়া এবং আমলের বিশুদ্ধতা অধিক গুরুত্বপূর্ণ। ইবাদতের ক্ষেত্রে আত্মপ্রচার ও লোকদেখানো মনোভাব পরিহার করে কোরআন-সুন্নাহর নির্দেশনা অনুসরণ করতে হবে। ব্যক্তিজীবন, পরিবার ও সমাজে ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

১৯ অক্টোবর, সোমবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় ঘারমোড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ছারছীনা দরবার শরীফের পীর ছাহেবের কেবলার শুভাগমন উপলক্ষে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর বন্দর থানা শাখা এবং অঙ্গসংগঠন আইম্মায়ে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ কর্তৃক আয়োজিত ঈছালে ছওয়াব, ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্চুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করে হযরত পীর ছাহেব কেবলা আখেরী মোনাজাত পরিচালনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-১৩ আসনের পূজামণ্ডপ পরিদর্শন, গ্যাস সংকটে আশ্বাস ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৯ পি.এম


ঢাকা-১৩ আসনের পূজামণ্ডপ পরিদর্শন, গ্যাস সংকটে আশ্বাস ববি হাজ্জাজ

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : সংসদ সদস্য ববি হাজ্জাজ, যিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, আজ রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী ও আগারগাঁও এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

পরিদর্শনের সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেন।

ববি হাজ্জাজ পূজামণ্ডপ পরিদর্শনকালে বলেন, ধর্মীয় উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি এলাকার মানুষের সুখ-দুঃখ ও বিভিন্ন সমস্যার সমাধানে জনপ্রতিনিধি হিসেবে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। মন্দির কমিটির নেতৃবৃন্দের প্রতি তিনি আহ্বান জানান যে, যেকোনো সমস্যা সরাসরি তাকে জানাতে যেন তারা দ্বিধা না করেন।

স্থানীয় বাসাবাড়িতে গ্যাস সংকটের বিষয়টি নিয়ে মন্দির কমিটির পক্ষ থেকে যখন দৃষ্টি আকর্ষণ করা হয়, তখন ববি হাজ্জাজ বলেন, গ্যাসের পাইপলাইনের লিকেজ শনাক্ত ও মেরামতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে একাধিকবার পরিদর্শন ও প্রয়োজনীয় মেরামত কার্যক্রম পরিচালিত হয়েছে।

তিনি আশ্বাস দেন যে, এলাকার গ্যাসসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানে নতুন করে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কেবল উপাসনার স্থান নয়, বরং এগুলো নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধ চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। তিনি বলেন, এসব প্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

শিশু-কিশোর ও তরুণদের সঠিক শিক্ষা, সুসংহত নৈতিকতা এবং মানুষের প্রতি গভীর দায়িত্ববোধ নিয়ে বেড়ে ওঠার ওপর তিনি জোর দেন। তিনি বলেন, প্রতিবেশী ও সমাজব্যবস্থার প্রতি দায়িত্ব পালনের মধ্য দিয়েই একটি ঐক্যবদ্ধ, সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং কোমলমতি শিশুদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধের চমৎকার বিকাশ ঘটাতে বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে।

এই লক্ষ্য অর্জনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই পারস্পরিক শ্রদ্ধা, অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে সবাইকে একটি নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%