ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ইসলামকে জোকারিতে পরিণত করছেন: ফাহাম আব্দুস সালামের সমালোচনা


ইসলামকে জোকারিতে পরিণত করছেন: ফাহাম আব্দুস সালামের সমালোচনা

ফাহাম আব্দুস সালাম একটি শিশুকে কেন্দ্র করে বিতর্কে নিরুপায় বাবার পাশে দাঁড়ানো ব্যক্তিদের মব করার হুমকি দেওয়ার সমালোচনা করেছেন। তিনি মন্তব্য করেছেন, যারা এমন হুমকি দিচ্ছেন, তারা শিশুটির বাবার আকুতি বুঝতে পারছেন না; বরং একটি থাপ্পড়ের বিষয়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। একইসঙ্গে ইসলাম রক্ষার কথা বলে যারা এমন আচরণ করছেন, তাদের সমালোচনা করে তিনি বলেছেন, তারা ইসলামকে ‘জোকারিতে পরিণত করছেন’।

শুক্রবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ফাহাম আব্দুস সালাম এসব কথা লেখেন। পোস্টে তিনি মব করার হুমকিদাতাদের ‘নিকৃষ্টতম গোত্রবাদী মানুষ’ হিসেবে উল্লেখ করেন।

ফাহাম লেখেন, ‘যারা একটি শিশুকামীর পক্ষ নিয়ে মব করার হুমকি দিচ্ছেন—তারা নিকৃষ্টতম গোত্রবাদী মানুষ। আপনারা একজন নিরুপায় বাবার ফরিয়াদ বোঝেন না—বোঝেন একটা থাপ্পড়ের মরতবা।’

আরও পড়ুন: জোহরের ফরজের আগে ৪ রাকাত সুন্নত ছুটে গেলে করণীয় কী?

পোস্টের পরের অংশে তিনি আরও লেখেন, ‘আপনারা করবেন ইসলাম রক্ষা! বেহায়া মানুষজন আপনারা এবং আপনারাই তারা—যারা ইসলামকে জোকারিতে পরিণত করছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরের সুপ্রিম গার্মেন্টসে আগুন নিয়ন্ত্রণে ৯ ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


গাজীপুরের সুপ্রিম গার্মেন্টসে আগুন নিয়ন্ত্রণে ৯ ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায়

গাজীপুর মহানগরীর কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের চেষ্টায় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ সম্পন্ন হয় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের দ্বারা। আগুনের সূত্রপাত ঘটে সকাল সাড়ে ১০টার দিকে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কারখানার গুদামে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। সেখানে কার্টন, সুতা এবং অন্যান্য কাঁচামাল মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে কাশিমপুর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট যোগ দেয়। মোট নয়টি ইউনিটের চেষ্টায় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইফুল আলম চৌধুরী জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা সতর্কতার সঙ্গে কাজ করেছেন যাতে আগুন গুদাম থেকে কারখানার মূল প্ল্যান্ট বা আশপাশের অন্য ভবনে ছড়িয়ে না পড়ে।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, ১৪ অক্টোবর গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে সেই আগুন।

মাঝে ১৭ অক্টোবরও আরেকটি বড় অগ্নিকাণ্ড ঘটে কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানায়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে ওই আগুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ায় বিষাক্ত ধোঁয়া মোকাবিলায় কার্যকর পদক্ষেপের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


ইন্দোনেশিয়ায় বিষাক্ত ধোঁয়া মোকাবিলায় কার্যকর পদক্ষেপের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : ইন্দোনেশিয়ার পালাংকারায়া শহরের শত শত শিক্ষার্থী শুক্রবার রাতে সরকারের কার্যকর পদক্ষেপের দাবিতে বিক্ষোভ করেছেন। দাবানল থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়ায় মাসের পর মাস ধরে শহর ও আশপাশের অঞ্চল ঢেকে থাকার কারণে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের অনেকের মুখে সার্জিক্যাল মাস্ক ছিল। আকাশজুড়ে অস্বাভাবিক কমলা আভা দেখা যাচ্ছিল, আর ঘন ধোঁয়ার কারণে দৃশ্যমানতা ব্যাপকভাবে কমে গিয়েছিল। এই পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণ ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের কাছে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার দাবি জানানো হয়।

বোর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশে অবস্থিত মধ্য কালিমান্তান প্রদেশে দাবানল ছড়িয়ে পড়েছে।

প্রদেশটির গভর্নরের কার্যালয়ের বাইরের দেয়ালে সাঁটানো একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘কর্মকর্তারা নির্বোধ, অথচ তারা দারুণ সব সুযোগ-সুবিধা ভোগ করেন। আর সাধারণ মানুষের জীবন দুর্বিষহ।’

বিক্ষোভকারীরা ইন্দোনেশিয়ার দেশাত্মবোধক গান ‘ইন্দোনেশিয়া পুসাকা’ গেয়ে ওঠেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সামান্য ধস্তাধস্তির ঘটনা ঘটে।

তবে, কোনো হতাহতের ঘটনা বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি। রাতে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।

বিক্ষোভের নেতা ইউয়ুন সানজায়া সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘এই দুর্যোগ মোকাবিলায় তারা যে অক্ষম, মধ্য কালিমান্তান প্রাদেশিক সরকারকে তা স্পষ্টভাবে ঘোষণা করার আহ্বান জানাচ্ছি। তাহলে পরিস্থিতিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা সম্ভব হবে।’

তিনি আরও প্রশ্ন করেন, ‘এত ঘন ও পুরু ধোঁয়া অসহায় বয়স্ক মানুষ ও নবজাতকদের শ্বাসের সঙ্গে শরীরে ঢুকছে আর সরকার কীভাবে তা ঘটতে দিচ্ছে?’

বন উজাড় পর্যবেক্ষণকারী সংস্থা নুসান্তারা অ্যাটলাসের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে দাবানলে ১৯ লাখ হেক্টরের বেশি জমি পুড়ে গেছে। তবে ইন্দোনেশিয়া সরকার এ পরিসংখ্যান নিশ্চিতও করেনি, আবার অস্বীকারও করেনি।

দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়ায় ইন্দোনেশিয়ায় কয়েক লাখ মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এই ধোঁয়া ছড়িয়ে পড়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও পূর্ব তিমুর পর্যন্ত।

প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক অসন্তোষের পাশাপাশি নিজ দেশেও সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। এর মধ্যে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে।

বৃহস্পতিবার জাভা দ্বীপে ইন্দোনেশিয়ার স্কুলশিশুরা বৃষ্টির জন্য প্রার্থনা করেছে।

ওই দ্বীপের বেশ কয়েকটি জেলা ও সংরক্ষিত বনাঞ্চলও দাবানলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় হত্যাকাণ্ডের দায় ধ্বংসস্তূপের আড়ালে চাপা দেওয়া যাবে না : অ্যামনেস্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


গাজায় হত্যাকাণ্ডের দায় ধ্বংসস্তূপের আড়ালে চাপা দেওয়া যাবে না : অ্যামনেস্টি

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গাজায় ফিলিস্তিনিদের হত্যাকাণ্ডের জন্য জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি উল্লেখ করেছে, "জবাবদিহি ধ্বংসস্তূপের নিচে চাপা দেওয়া যাবে না।"

গাজার পুনর্গঠন ও ভবিষ্যৎ আন্তর্জাতিক আইন, ন্যায়বিচার এবং ভুক্তভোগীদের অধিকার নিশ্চিত করার কাঠামোর সঙ্গে গভীরভাবে জড়িত।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে অ্যামনেস্টি জানায়, যুদ্ধবিরতি চুক্তির পর থেকে এক হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বর্তমানে প্রায় ২০ লাখ মানুষের আশ্রয়ের প্রয়োজন রয়েছে। গাজার হাসপাতালগুলো সম্পূর্ণরূপে সচল নয়। এছাড়া, ১৪ লাখ মানুষ খাদ্যসংকটের গুরুতর পর্যায়ে রয়েছে।

সংস্থাটি আরও বলেছে, ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার এবং আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বাধ্যতামূলক আদেশ মেনে চলতে বাধ্য করার ক্ষেত্রে ধারাবাহিক ব্যর্থতা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যাপক মাত্রায় নৃশংস অপরাধ সংঘটিত হওয়ার পরিস্থিতিকে আরও উসকে দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাদীর লাশ ফেলার হুমকির পর এবার হামলা এজেআর কুরিয়ারের গাড়িতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


বাদীর লাশ ফেলার হুমকির পর এবার হামলা এজেআর কুরিয়ারের গাড়িতে

রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার বাদী এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আফসার উদ্দীনকে প্রাণনাশের হুমকি প্রদান করেছে দুর্বৃত্তরা। তারা জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে মামলা তুলে না নিলে বাদীর লাশ ফেলার হুমকি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) এই হুমকির পর, শনিবার (২৪ অক্টোবর) ভোরে আবারও মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়িতে ভাঙচুর চালিয়েছে।

হুমকি এবং ফোনকলের বিষয়ে হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন বলেন, "বিষয়টিকে গুরুত্ব দিয়ে মামলার সঙ্গে তদন্ত করা হচ্ছে।" তিনি আরও জানান, হুমকি দেওয়া নম্বর ট্রেস করার চেষ্টা চলছে।

তিনি জানান, মামলায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

এর আগে, ২০ অক্টোবর সন্ধ্যা পৌনে ৭টার দিকে সশস্ত্র অবস্থায় হাজারীবাগে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের প্রধান ওয়্যারহাউজে তাণ্ডব চালানো হয়। ২৩টি মোটরসাইকেলে হেলমেট ও মাস্ক পরে প্রায় ৪৫ থেকে ৫০ জন সশস্ত্র সন্ত্রাসী এ তাণ্ডব চালায়। ঘটনার প্রমাণ লোপাটের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির সিসি ক্যামেরা, ডিভিআরসহ গুরুত্বপূর্ণ মালামালও লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%