০৭:৩৪ পি.এম
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদারের সাথে ইসলামাবাদে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত অবিলম্বে বন্ধ করার এবং কূটনৈতিক আলোচনায় ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন।
গুতেরেস আন্তর্জাতিক আইন অনুযায়ী নৌ চলাচলের অধিকার পুনর্বহালের গুরুত্বের ওপর বিশেষভাবে জোর দেন।
সংবাদ সম্মেলনে তিনি মধ্যপ্রাচ্যের সামগ্রিক শান্তির বিষয়টি তুলে ধরে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা উল্লেখ করেন। গুতেরেস বলেন, "ফিলিস্তিনিদের এ অধিকার স্বীকৃত না হওয়া পর্যন্ত অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।"
আরও পড়ুন: ট্রাম্পের সঙ্গে টানাপোড়েন, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র সংকটে উদ্বেগ
এছাড়া, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর জন্য পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকাকে তিনি ভূয়সী প্রশংসা করেন। সূত্র: ডন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন