ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

মেট্রো রেলের সব স্টেশন চালু, স্বাভাবিক হল চলাচল


মেট্রো রেলের সব স্টেশন চালু, স্বাভাবিক হল চলাচল

মেট্রো রেলের তিনটি স্টেশন পুনরায় চালু করা হয়েছে। এর ফলে মেট্রো রেলের সব স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। রবিবার (১ নভেম্বর) এমআরটি পুলিশ কন্ট্রোলরুম থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

পূর্বে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে রাজধানীর মিরপুরের পল্লবী, মিরপুর-১১ ও মিরপুর-১০ স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল।

মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আজ সকাল নয়টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েক’শ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এই কারণে মিরপুর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন: স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে। এ সময় কাঁদানে গ্যাসের শেলও নিক্ষেপ করা হয়। অন্যদিকে শ্রমিকদের ইটপাটকেল ছুড়তে দেখা যায়। প্রায় ৪০ মিনিট ধরে সংঘর্ষ চলার পর পুলিশ মিরপুর এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করে।

সংঘর্ষের পর নিরাপত্তার কারণে মেট্রো রেলের পল্লবী, মিরপুর-১১ ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। পরে তিনটি স্টেশন আবার চালু করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবালয়ে চার হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের যুবক হেলাল উদ্দিন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


শিবালয়ে চার হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের যুবক হেলাল উদ্দিন গ্রেপ্তার

মানিকগঞ্জের শিবালয়ে চার হাজার পিস ইয়াবাসহ মো. হেলাল উদ্দিন (৩০) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পাটুরিয়া পাঁচ নম্বর ঘাটের কাছাকাছি বিআইডব্লিউটিএর টোলঘরের দক্ষিণ পাশে ধুতরাবাড়ি এলাকা থেকে পুলিশ তাকে ইয়াবাসহ আটক করে।

গ্রেপ্তার হওয়া যুবক কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাইরাখালী গ্রামের মো. সৈয়দ বাদশার ছেলে। শিবালয় থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে শিবালয় থানা পুলিশ অভিযান পরিচালনা করে হেলাল উদ্দিন নামের যুবককে আটক করে। এ সময় তার কাছে নিষিদ্ধ ২০টি নীল রঙের পলিপ্যাকে রাখা চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে রবিবার দুপুরে তাকে কোর্ট হাজতে পাঠানো হয়।

শিবালয় থানার ওসি মো. আমিনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘গত রাতে শিবালয় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পাটুরিয়া পাঁচ নম্বর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হেলাল উদ্দিন নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আজ রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে অধিকার আদায়ে কথা বলতে ভয় পান ধর্মীয় সংখ্যালঘুরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


পাকিস্তানে অধিকার আদায়ে কথা বলতে ভয় পান ধর্মীয় সংখ্যালঘুরা

পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুরা নিজেদের অধিকার আদায়ে কথা বলতে ভয় পাচ্ছেন—এমন অভিযোগের প্রেক্ষিতে নিহত খ্রিষ্টান মানবাধিকারকর্মী ও সাবেক মন্ত্রী শাহবাজ ভাট্টির ভাই পল ভাট্টি ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন। ইসলামি উগ্রপন্থীদের প্রভাব বেড়ে যাওয়ার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

শাহবাজ ভাট্টি ২০০৮ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির মন্ত্রিসভায় সংখ্যালঘুবিষয়ক ফেডারেল মন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তিনি ছিলেন মন্ত্রিসভার একমাত্র খ্রিষ্টান সদস্য। মন্ত্রী হিসেবে ২০০৯ সালে গোজরা দাঙ্গায় হামলার শিকার খ্রিষ্টানদের পক্ষে তিনি কথা বলেন এবং ধর্ম অবমাননার অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া খ্রিষ্টান নারী আসিয়া বিবির পক্ষেও অবস্থান নেন। আসিয়া বিবি দীর্ঘ আইনি লড়াই ও কয়েক বছর কারাভোগের পর মুক্তি পেয়ে কানাডায় আশ্রয় নেন।

ক্রিশ্চিয়ান টুডের খবরে প্রকাশ, খ্রিষ্টানদের অধিকার রক্ষায় সোচ্চার হওয়ায় শাহবাজ ভাট্টিকে ক্রমাগত হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। ২০১১ সালে পাকিস্তানি তালেবানের সদস্যদের হাতে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। তার মৃত্যুর পর ভাই পল ভাট্টি জাতীয় সম্প্রীতি ও সংখ্যালঘুবিষয়ক মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় পল ভাট্টি উল্লেখ করেন, শাহবাজের মৃত্যুর পর মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে কাজ করা অনেকেই উগ্রপন্থীদের হামলার ভয়ে নীরব হয়ে গেছেন। এর ফলে ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন। ধর্ম অবমাননা আইন অপব্যবহার, অপহরণ, জোরপূর্বক ধর্মান্তর এবং বাল্য বা জোরপূর্বক বিয়ের মতো ঘটনা ঘটছে।

ক্যাথলিক দাতব্য সংস্থা ‘এইড টু দ্য চার্চ ইন নিড’ (এসিএন) প্রকাশিত নিপীড়িত খ্রিষ্টানদের ওপর একটি প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বিশ্বজুড়ে খ্রিষ্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বাস্তবতা তুলে ধরতে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

পল ভাট্টি বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে তদন্তের দাবি জানান। তিনি পররাষ্ট্রবিষয়ক নির্বাচন কমিটি অথবা মানবাধিকারবিষয়ক যৌথ কমিটির নেতৃত্বে এই তদন্ত পরিচালনার প্রস্তাব দেন। পাশাপাশি তদন্তের প্রতিবেদন প্রকাশের পর ব্রিটিশ সরকারের আনুষ্ঠানিক জবাব দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে এসিএনের প্রতিবেদনের সম্পাদক ড. জন নিউটন বলেন, জাতিগত পরিচয়, লিঙ্গ ও সামাজিক অবস্থানসহ বিভিন্ন বিষয় ধর্মের সঙ্গে মিলে মানুষকে নিপীড়নের ঝুঁকিতে ফেলতে পারে। তবে পশ্চিমা বিশ্বে ধর্মীয় বিষয়ে পর্যাপ্ত জ্ঞানের অভাবে খ্রিষ্টানবিরোধী বিদ্বেষের বিষয়টি অনেক সময় গুরুত্ব পায় না, এমনকি বাদও পড়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত হতে যাওয়া কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বৈঠকে পূর্ণ পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

আগামী ১ থেকে ৪ নভেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হবে। হুমায়ুন কবির গতকাল শনিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা ছেড়ে গেছেন। তিনি দুবাই ও লন্ডন হয়ে আজ রবিবার সেন্ট জনসে পৌঁছানোর কথা রয়েছে।

এই সফরের অংশ হিসেবে তিনি বৈঠকের উদ্বোধনী ও নির্বাহী অধিবেশনে অংশগ্রহণ করবেন। এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একাধিক বৈঠক এবং বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এতে উল্লেখযোগ্য যে, গত ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে হুমায়ুন কবিরকে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে নেতৃত্ব দেওয়ার জন্য পূর্ণ পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদা প্রদান করা হয়। সফরকালে তিনি একজন মন্ত্রিসভার সদস্যের সমমর্যাদা ও প্রটোকল সুবিধা ভোগ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে গাছ বিতরণ, বিডি ক্লিনের দিনব্যাপী আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


ভাণ্ডারিয়ায় প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে গাছ বিতরণ, বিডি ক্লিনের দিনব্যাপী আয়োজন

প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ভাণ্ডারিয়া উপজেলা টিম। উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় থানা শিশু পার্কে এ কর্মসূচি শুরু হয়। এতে পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বনভোজন এবং প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ বিতরণ করা হয়।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ‘বোতল দিন, গাছ নিন’ কর্মসূচি। এতে প্লাস্টিকের বোতল জমা দিয়ে গাছ সংগ্রহ করেন দর্শনার্থীরা। কর্মসূচির শেষ পর্যায়ে প্লাস্টিকের বোতলের পাশাপাশি চিপস ও চকলেটের প্যাকেট জমা দিয়েও গাছ নেওয়ার সুযোগ দেওয়া হয়। ব্যতিক্রমী এ উদ্যোগে দর্শনার্থীদের মধ্যে আগ্রহ দেখা যায়।

আয়োজকরা জানান, প্লাস্টিক বর্জ্য যত্রতত্র ফেলার প্রবণতা কমানো, পরিবেশ সংরক্ষণ এবং পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। প্লাস্টিকের বোতল ও বিভিন্ন প্যাকেট পরিবেশের জন্য ক্ষতিকর। এসব বর্জ্য নির্দিষ্ট স্থানে জমা দেওয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে পরিবেশ দূষণ কমানো সম্ভব।

অনুষ্ঠানে পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উপস্থিত ব্যক্তিদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা দিবাকর বিশ্বাস।

এ সময় দিবাকর বিশ্বাস বলেন, পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ ও সুন্দর জীবনের অন্যতম শর্ত। শুধু প্রশাসন বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে এককভাবে পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। প্রত্যেকে নিজের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে এবং যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলা থেকে বিরত থাকলে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিডি ক্লিনের এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিডি ক্লিন ভাণ্ডারিয়া উপজেলা সমন্বয়ক মেহেদী হসান বলেন,  পরিচ্ছন্নতা শুধু এক দিনের কর্মসূচি নয়, এটি প্রতিদিনের অভ্যাস হওয়া উচিত। প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট কিংবা চকলেটের প্যাকেট যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে জমা রাখতে হবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষকে বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন করা এবং পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব ভাণ্ডারিয়া গড়ে তোলাই তাদের লক্ষ্য।

দিনব্যাপী কর্মসূচিতে পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। ভবিষ্যতেও পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%