০৮:১৫ পি.এম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনগামী এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়েছে। এই ওষুধগুলোর মধ্যে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ধরনের উচ্চমূল্যের ওষুধ অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, কাস্টমসের ছাড়পত্র ছাড়াই এসব ওষুধ বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।
রোববার (১৫ নভেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে বিমানবন্দরের রেস্ট্রিকটেড অ্যাকসেস ওয়াকওয়ে (RAW-C) এলাকায় ব্যাগ স্ক্যানিংয়ের সময় এই ঘটনা ঘটে।
আনসার বাহিনীর সদস্য সিপাহি মো. রাজেকুল ইসলাম (২৭ বিএন) স্ক্যানিংয়ের সময় একটি হ্যান্ডব্যাগে সন্দেহজনক কিছু দেখতে পান। পরে তিনি এভসেক সদস্যদের সঙ্গে নিয়ে ব্যাগটি তল্লাশি করেন এবং কাস্টমসের ছাড়পত্রবিহীন বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করেন।
আরও পড়ুন: মাদক কারবারিদের বুকে কাঁপন ধরানো চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে বদলি
এ ঘটনায় বিষয়টি এভসেক-২০ কর্তৃপক্ষকে জানানো হলে ওষুধগুলো জব্দ করার নির্দেশ দেওয়া হয় এবং কাস্টমস কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে এভসেকের সদস্য এপিসি মো. সাইফুল ইসলাম ও আনসার সদস্য মো. শিলন ইসলাম ঘটনাস্থলে পৌঁছান।
শিফট টিআই মো. ওমর ফারুকের উপস্থিতিতে জব্দ করা ওষুধগুলো এভসেক কন্ট্রোল রুমে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিমানবন্দরের নিরাপত্তায় আনসার সদস্যদের পেশাদারিত্ব ও তৎপরতার প্রশংসা করেছে এভসেক কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ফেসবুকে গুজব-উস্কানির অভিযোগে সেলিম খান নামে যুবক আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন