ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা: প্রেমিকা বিউটির ৩ দিনের রিমান্ড মঞ্জুর


মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা: প্রেমিকা বিউটির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

রাজধানীর মহাখালীতে রেলওয়ের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা মাসুম মিয়াকে গোপনাঙ্গ কেটে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তার কথিত প্রেমিকা বিউটি আক্তারকে গ্রেফতার করা হয়েছে। বিউটি আক্তারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ডের এ আদেশটি প্রদান করেন। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই তারেক হাসান গত ১৪ জুলাই বিউটি আক্তারের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। পরে আসামির উপস্থিতিতে শুনানির জন্য আদালত রবিবার দিন ধার্য করে। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামির রিমান্ডের আবেদন করে। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী তখন উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত বিউটি আক্তারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে রেল কর্মকর্তা মাসুম মিয়ার সঙ্গে বিউটি আক্তারের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে বিষয়টি মাসুমের পরিবার জানতো না। এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১০ জুলাই চিকিৎসার কথা বলে ঢাকায় এসে মহাখালীর টিবি গেট এলাকায় একটি কক্ষ ভাড়া নেন বিউটি। পরে তিনি মাসুমকে সেখানে দেখা করতে ডাকেন। পরদিন ১১ জুলাই বেলা ১১টার দিকে মাসুম ওই কক্ষে গেলে বিউটি তাকে বিয়ের জন্য চাপ দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে বিউটি ছুরি দিয়ে মাসুমের গোপনাঙ্গ ও পেটে আঘাত করেন। মাসুমের চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের চাচা মো. শমসের আলী বনানী থানায় বিউটি আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ বছর পালিয়ে থেকেও পার পেলেন না উসিংনু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


২০ বছর পালিয়ে থেকেও পার পেলেন না উসিংনু

বান্দরবানে উসিংনু মার্মা (৩৮) নামে মৃত্যুদণ্ড ও সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

দীর্ঘ ২০ বছর ধরে পলাতক থাকার পর, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ জুলাই) দুপুরে র‌্যাব-১৫ একটি অভিযান চালিয়ে বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ‘ওয়াই জংশন’ এলাকায় আত্মগোপনে থাকা উসিংনু মার্মাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া উসিংনু মার্মা বান্দরবান সদর থানাধীন লুলাইন হেডম্যান পাড়ার বাসিন্দা।

র‍্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে ২০০৭ সালে বান্দরবান সদর থানায় একটি হত্যা মামলা করা হয়েছিল। এরপর, বিচারিক প্রক্রিয়ায় বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন, এবং ১০০০০ টাকা অর্থদণ্ডসহ সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন, এনার অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এই সাজা এড়াতে উসিংনু মার্মা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন দুর্গম এলাকায় আত্মগোপনে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক জানিয়েছেন, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় বিএনডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


নকলায় বিএনডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ

শেরপুরের নকলায় বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের আংশিক কমিটি গঠন করা হয়| নবগঠিত কমিটির সভাপতি পদে মেসার্স শাহিন বীজ বান্ডারের ¯ত্তাধিকারী শাহিনুর আলম, সাধারণ সম্পাদক পদে নাহিদ এন্টারপ্রাইজের ¯ত্তাধিকারী নাহিদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে ফাহাদ এন্টারপ্রাইজের ¯ত্তাধিকারী রফিকুল ইসলাম-কে মনোনিত করা হয়েছেন|

এউপলক্ষে, রবিবার বিকেলে উপজেলা বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে সাধারণ সভা অনুষ্ঠিত হয়| সভায় সভাপতিত্ব করেন বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের সদ্যসাবেক সভাপতি মো. আব্দুল খালেক|

এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল ওয়াহেদ খান, উপজেলা কৃষক দলের আহবায়ক মো. রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক রাসেল সরকার| এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন জেলা বিএডিসি এসোসিয়েশনের সভাপতি মো. মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সুমন তালুকদার প্রমুখ|

এসময় উপজেলা বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের সাবেক কমিটির নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিএডিসি সার ও বীজ ডিলারগন উপস্থিত ছিলেন|

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছেলের টর্চলাইটের আঘাতে প্রাণ গেল বাবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


ছেলের টর্চলাইটের আঘাতে প্রাণ গেল বাবার

কুষ্টিয়ার দৌলতপুরে মহিষ বিক্রির টাকা চাওয়া নিয়ে একটি বাগবিতণ্ডার সময় ছেলের টর্চলাইটের আঘাতে বানেজ উদ্দিন (৫৫) নামের একজন ব্যক্তির মৃত্যু ঘটে।

এটি ঘটে রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি এলাকায়।

নিহত বানেজ উদ্দিন ওই এলাকার চৌকিদার (গ্রামপুলিশ) হিসেবে কাজ করছিলেন। অভিযুক্ত যুবকটির নাম রাজীব (২৮)। তিনি নিহতের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় যে, বানেজ উদ্দিন সম্প্রতি একটি মহিষ বিক্রি করেন। রোববার রাতের ওই সময়ে, বিক্রির টাকা দাবি করেন ছেলে রাজীব। কিন্তু বাবা টাকা দিতে রাজি না হলে, দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাজীব তার হাতে থাকা ভারী একটি টর্চলাইট দিয়ে বাবার মাথায় আঘাত করে। এই আঘাতে বানেজ উদ্দিন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বানেজ উদ্দিনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য রওনা হন। কিন্তু হাসপাতালের আদরে পৌঁছানোর আগেই মহিষকুণ্ডি এলাকায় তার মৃত্যু ঘটে।

এই প্রসঙ্গে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুরো ব্যাপারটি তদন্ত করা হচ্ছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত জারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১১:৪৫ পি.এম


৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত জারি

দেশের ৯ জেলার ওপর দিয়ে সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৬ জুলাই) রাত ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানে এ সমস্ত তথ্য উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর জন্য বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%