০৩:২২ পি.এম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম জানিয়ে দিয়েছেন, রেজিস্টার্ড হকার ছাড়া কেউ রাস্তায় বসতে পারবে না। তিনি বলেছেন, এক সপ্তাহের মধ্যে হকার সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
আজ রবিবার (৯ জুলাই) সকালে প্রেসক্লাবে কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত ‘হকার পুনর্বাসন ব্যবস্থাপনায় জাতীয় নীতিমালার বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
প্রশাসক উক্ত সভায় বলেন, ‘হকার সমস্যা একটি চিরস্থায়ী সমস্যা। এ সমস্যার চিরস্থায়ী সমাধানে হকারদের সহযোগিতা দরকার। হকারদের পুনর্বাসনের জন্য বিভিন্ন সময়ে উদ্যোগ নিলেও কোনো সমাধান হয়নি।’
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
তিনি আরও বলেন, ‘হকার পুনর্বাসনে প্রতি সপ্তাহে বিভিন্ন হকার্স সমিতির দুইজনকে নিয়ে বসে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।’
প্রশাসক এ সময়ে বলেন, ‘হকারদের শৃঙ্খলায় রাখতে আইডি কার্ড এবং তালিকা করে নিবন্ধনের আওতায় আনা হবে।’ তিনি হকারদের জন্য হলিডে মার্কেট করার কথাও উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন