ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

নোবিপ্রবিতে এবার ১৮০ দিনের সাফল্য তুলে ধরে ব্যানার


নোবিপ্রবিতে এবার ১৮০ দিনের সাফল্য তুলে ধরে ব্যানার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের ‘ব্যর্থতা’ তুলে ধরার উদ্দেশ্যে জাতীয় ছাত্রশক্তির টাঙানো ব্যানারের বিরুদ্ধে পালটা ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেছে নোবিপ্রবি ছাত্রদলের একটি অংশ, যেখানে সরকারের ‘সাফল্য’ তুলে ধরা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে জাতীয় ছাত্রশক্তির টাঙানো ‘বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’ শীর্ষক ব্যানারের জবাবে এসব পালটা ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, গ্যারেজ, শান্তিনিকেতনসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এগুলো টাঙানো হয়েছে।

আরও পড়ুন: জবির দ্বিতীয় ক্যাম্পাসে ছাত্রদলের উদ্যোগে দুই হাজার মাছের পোনা অবমুক্ত

‘সরকারের প্রথম ৬ মাসের উল্লেখযোগ্য কার্যক্রম ও উদ্যোগ’ শীর্ষক এসব ব্যানারে দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

সরকারের প্রথম ছয় মাসের উল্লেখযোগ্য সাফল্য হিসেবে ঋণ পরিশোধ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, খাদ্য মজুত বৃদ্ধি, স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন, খাল খনন ও বৃক্ষরোপণ, শ্রমবাজার সম্প্রসারণ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতির কথা উল্লেখ করা হয়েছে।

এছাড়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুসহ বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক উদ্যোগের কথাও এসব ব্যানার ও ফেস্টুনে তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাব্বির হোসেন মন্তব্য করেছেন, "গত ছয় মাসে বিএনপি সরকার দেশের কল্যাণে বেশ কিছু উল্লেখযোগ্য ও জনবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে এবং সেগুলো বাস্তবায়নে কাজ করেছে; কিন্তু একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল তারেক রহমানের জনপ্রিয়তা এবং সরকারের জনবান্ধব কর্মকাণ্ড ও উদ্যোগগুলো দেখে ঈর্ষান্বিত হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে। তাই আমরা নোবিপ্রবি ছাত্রদল, মনে করেছি সরকারের গত ছয় মাসের উল্লেখযোগ্য সাফল্য ও জনকল্যাণমূলক উদ্যোগগুলো সবার সামনে তুলে ধরা প্রয়োজন। সেই উদ্দেশ্যেই সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরে এসব ব্যানার টাঙানো হয়েছে।"

আরও পড়ুন: মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই কমিটির সভাপতি ডাবলু, সেক্রেটারি পলাশ নির্বাচিত

উল্লেখ্য, এর আগে গত ৯ সেপ্টেম্বর (বুধবার) রাতে অর্থনৈতিক অব্যবস্থাপনা, লোডশেডিং ও ব্যাংক খাতসহ নানা বিষয়ে ‘বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’ শীর্ষক ব্যানার টাঙায় ছাত্রশক্তি নোবিপ্রবি শাখা। মধ্যরাতে প্রক্টরিয়াল বডি সেসব ব্যানার অপসারণ করলেও পরে তা পুনরায় টাঙিয়ে দেয় সংগঠনটির নেতাকর্মীরা। তবে সকাল হতেই সেসব ব্যানার আবার উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃদ্ধ নানা-নানির মুখে দুমুঠো ভাত তুলে দিতে তরুণ আহাদের আকুতি: "একটি ভ্যান হলেই বদলে যাবে জীবন"

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


বৃদ্ধ নানা-নানির মুখে দুমুঠো ভাত তুলে দিতে তরুণ আহাদের আকুতি: "একটি ভ্যান হলেই বদলে যাবে জীবন"

 

মাত্র দুই বছর বয়সে মা-বাবার বিচ্ছেদের পর জীবনটা অন্যরকম হতে পারতো মোঃ আহাদের। মায়ের পুনর্বাসনের পর তার আশ্রয় হয় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের পুরোহিত গ্রামে, বৃদ্ধ নানা-নানির কোলে। কিন্তু সময়ের পরিক্রমায় আজ সেই আশ্রয়দাতাদের জীবনের একমাত্র অবলম্বন ১৮ বছরের তরুণ আহাদ।

প্রতিবন্ধী নানা ও মানুষের বাড়ি বাড়ি কাজ করা নানির আদরে বড় হওয়া আহাদের কাঁধে এখন পুরো সংসারের ভার। বয়স এবং জটিল অসুস্থতার কারণে নানা-নানি এখন আর কোনো কাজ করতে পারেন না। বেঁচে থাকার তাগিদে এবং বৃদ্ধদের মুখে দুবেলা ভাত তুলে দিতে আহাদ এখন মানুষের দ্বারে দ্বারে দিনমজুরি ও কায়িক পরিশ্রম করছেন। দীর্ঘদিন ধরে বাবাও কোনো যোগাযোগ রাখেননি বা খোঁজখবর নেননি।

দিনমজুরির অনিশ্চিত আয়ে অসুস্থ নানার ওষুধ আর তিনজনের খাবার জোগাড় করা প্রতিদিনের এক কঠোর সংগ্রামে পরিণত হয়েছে। আহাদ জানান, তাকে যদি একটি ভ্যান গাড়ি কিনে দেওয়া হয় বা সাহায্য করা হয়, তবে তিনি ভ্যান চালিয়ে স্বাবলম্বী হতে পারবেন এবং সুন্দরভাবে নানা-নানিকে নিয়ে সংসার চালাতে পারবেন।

আহাদ সমাজের বিত্তবান ব্যক্তি, জেলা প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কাছে একটি ভ্যান গাড়ির সহায়তার আকুল আবেদন জানিয়েছেন।

আপনার সামান্য সহায়তায় ঘুচে যেতে পারে একটি পরিবারের অনাহার ও অনিশ্চয়তা। অসহায় এই তরুণ ও তার বৃদ্ধ পরিবারের পাশে দাঁড়াতে হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।

ঠিকানা: গ্রাম: পুরোহিত, ইউনিয়ন: রসুলপুর, উপজেলা: নিয়ামতপুর, জেলা: নওগাঁ।
বিকাশ নাম্বার 01718-407954

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিপাইনে আ-গু-নের ৪০ ঘণ্টা পর ফেরিতে উদ্ধারকারীদের তল্লাশি শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


ফিলিপাইনে আ-গু-নের ৪০ ঘণ্টা পর ফেরিতে উদ্ধারকারীদের তল্লাশি শুরু

এমভি জুন অ্যাস্টার নামের যাত্রীবাহী ফেরিটিতে অগ্নিকাণ্ডের ঘটনার ৪০ ঘণ্টারও বেশি সময় পর ফিলিপাইনের কোস্টগার্ড অবশেষে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষে তল্লাশি কার্যক্রম শুরু করেছে। তীব্র তাপমাত্রা এবং বিষাক্ত ধোঁয়ার কারণে উদ্ধারকারীরা এর আগে জাহাজের ভেতরে প্রবেশ করতে পারছিলেন না।

শুক্রবার সকালে ফিলিপাইন কোস্ট গার্ডের প্রকাশিত ছবিতে দেখা যায়, রাজধানী ম্যানিলা থেকে করোন দ্বীপের উদ্দেশে যাত্রা করা ফেরিটি থেকে তখনও ধোঁয়া উঠছে। তবে শুক্রবার বিকেলে প্রকাশিত নতুন ছবিতে ধোঁয়ার পরিমাণ কিছুটা কমে আসতে দেখা গেছে। বুধবার উদ্ধার অভিযান শুরুর পর থেকেই বিষাক্ত ধোঁয়া ও প্রচণ্ড তাপের কারণে উদ্ধারকারীরা জাহাজটির ভেতরে প্রবেশ করে তল্লাশি চালাতে সমস্যায় পড়ছিলেন।

কোস্ট গার্ড জানিয়েছে, শেষ পর্যন্ত শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে উদ্ধারকারীরা জাহাজটির ভেতরে প্রবেশ করতে সক্ষম হন। এ সময় জিএমটি অনুযায়ী ভোর সাড়ে ৩টা বাজে। এর আগে কোস্ট গার্ডের মুখপাত্র নোয়েমি কায়াবিয়াব বিবিসিকে বলেছিলেন, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাহাজের ভেতরে প্রবেশ করা। কারণ সেখানে এখনও ঘন ধোঁয়া রয়েছে।’

স্থানীয় গণমাধ্যমকে তিনি আরো বলেছিলেন, ‘আমরা যতই ভেতরে ঢোকার চেষ্টা করি না কেন, প্রচণ্ড তাপ ও বিষাক্ত ধোঁয়া আমাদের কর্মীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

অসম্পূর্ণ দহনের ফলে তৈরি ধোঁয়ায় কার্বন মনোক্সাইডের মাত্রা অত্যন্ত বেশি থাকতে পারে, যা মানুষের জন্য প্রাণঘাতী। এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, ৮৬ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে শুক্রবার সকালে নিখোঁজের সংখ্যা কমে ৮৪ জনে দাঁড়ায়। যাত্রী তালিকায় নাম থাকলেও ওই দুজন শেষ পর্যন্ত জাহাজে ওঠেননি বলে জানা গেছে।

কায়াবিয়াব জানান, নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান আরো বিস্তৃত করা হয়েছে। কোস্ট গার্ড তাদের অন্যতম বড় একটি জাহাজ ঘটনাস্থলে পাঠিয়েছে। পাশাপাশি ওই এলাকার অন্যান্য জাহাজের কাছেও রেডিও বার্তার মাধ্যমে সহায়তা চাওয়া হয়েছে। তল্লাশি দলে ডুবুরি ও নার্সরাও রয়েছেন।

করনের স্থানীয় এক ডুবুরি শুক্রবার বিবিসিকে জানান, তিনি ও তাঁর দলের সদস্যরা উদ্ধার অভিযানে সহায়তা করতে প্রস্তুত রয়েছেন। তারা কোস্ট গার্ডের নির্দেশনার অপেক্ষায় আছেন। এ ছাড়া দুর্ঘটনাস্থলের আশপাশের জলসীমায় আকাশপথেও নজরদারি চালিয়েছে কোস্ট গার্ড।

কায়াবিয়াব জানান, ফেরিটির কার্গো হোল্ড থেকে আবারও আগুন নেভানোর কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। কার্গো হোল্ড হলো জাহাজের সেই অংশ, যেখানে বিভিন্ন পণ্য ও কনটেইনার রাখা হয়। এর আগে কোস্ট গার্ড জানিয়েছিল, উদ্ধার হওয়া যাত্রীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কার্গো হোল্ড থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, আগুন লাগার সময় কিছু যাত্রীর গায়ে লাইফ জ্যাকেট ছিল না।

বুধবার সন্ধ্যায় ফেরিতে আগুন লাগার পর সেখানে চিৎকার ও আতঙ্কের ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়েছেন উদ্ধার হওয়া এক যাত্রী। উদ্ধারকারী নৌযানে করে তাঁকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ৩০ বছর বয়সী রোল্যান্ড লেরমা বিবিসিকে জানান, আগুন থেকে বাঁচতে ফেরি থেকে বের হওয়ার সময় তিনি পড়ে যান। তিনি বলেন, ‘আমি যখন মেঝেতে পড়ে যাই, তখন লোকজন আমাকে পায়ের নিচে চাপা দিয়ে চলে যাচ্ছিল।’

পরে তিনি হামাগুড়ি দিয়ে এগিয়ে আবার দাঁড়ানোর চেষ্টা করেন। একপর্যায়ে ফেরি থেকে সাগরে ঝাঁপ দেন। লেরমা জানান, আরও কয়েকজন শিশুকেও তিনি পানিতে ঝাঁপ দিতে দেখেছেন। তবে অন্ধকারের কারণে তাদের মুখ দেখতে পারেননি।

তিনি বলেন, ‘সাগরের পানি খুব ঠান্ডা ছিল। উদ্ধার করতে যদি আরও দেরি হতো, তাহলে আমি নিশ্চিতভাবেই মারা যেতাম।’ ফেরিটি রাজধানী ম্যানিলা থেকে যাত্রা শুরু করে পর্যটন শহর করোনের দিকে যাচ্ছিল। পালাওয়ান প্রদেশের এই গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর সময় ফেরিটিতে আগুন লাগে। ঘটনার কারণ খতিয়ে দেখতে ফিলিপাইনের সামুদ্রিক কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

‘পালাওয়ান ডেইলি’র প্রতিবেদনে বলা হয়েছে, ২০০২ সালে তৈরি ফেরিটির বৈধ নিরাপত্তা সনদ ছিল এবং চলতি বছরের মার্চে এটি পরিদর্শনেও উত্তীর্ণ হয়েছিল। তবে তদন্তকারীরা যাত্রী ও পণ্যবাহী তালিকায় কোনো অসঙ্গতি ছিল কি না, পণ্য ঠিকভাবে তোলা হয়েছিল কি না এবং জরুরি পরিস্থিতিতে ক্রুদের প্রতিক্রিয়া যথাযথ ছিল কি না, এসব বিষয় খতিয়ে দেখছেন।

ফেরিটির পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যাটিয়েনজা ইন্টারআইল্যান্ড ফেরিজ জানিয়েছে, দুর্ঘটনার তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে। নিখোঁজ সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরব পৌরসভার ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম রুবেলের প্রর্থীতা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম। ভৈরব, কিশোরগঞ্জ

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


ভৈরব পৌরসভার ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম রুবেলের প্রর্থীতা ঘোষণা

 

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে শ্রমিক নেতা ও সাংবাদিক রফিকুল ইসলাম রুবেলের নাম ঘোষণা করেছে ভৈরব পৌর শ্রমিক দল। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নরসিংদীর রায়পুরা উপজেলার রাধানগর এলাকায় চেরাগি পীর হজরত সৈয়দ ফতেহ আলী শাহ (রহ.)-এর মাজার শরিফ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা ঘোষণা করা হয়। ভৈরব রেলওয়ে শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির শুরুতে মাজার জিয়ারত করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় শ্রমিক দল, বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকেরা অংশ নেন। সভায় ৩ নং ওয়ার্ডের নাগরিক সমস্যা, এলাকার উন্নয়ন এবং মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয়।
সভায় ভৈরব পৌর বিএনপির প্রচার সম্পাদক ডা. আব্দুল লতিফ আরপিসি বলেন, “আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। সবার সহযোগিতা চাই। সে যেন সুখে-দুঃখে এবং বিপদ-আপদে মানুষের পাশে থাকতে পারে।”
পরে ভৈরব পৌর শ্রমিক দলের সভাপতি মো. সিয়াম মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল রউফ দলীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে রফিকুল ইসলাম রুবেলকে ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন।
রফিকুল ইসলাম রুবেল বর্তমানে ভৈরব রেলওয়ে স্টেশন শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রার্থিতা ঘোষণার পর ভৈরব পৌর শ্রমিক দলের সভাপতি মো. সিয়াম মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল রউফ বলেন, “৩ নং ওয়ার্ডের মানুষের বিভিন্ন সমস্যা ও বিপদ-আপদে রুবেলের পরিবার দীর্ঘদিন ধরে মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা রুবেলকে একজন যোগ্য প্রার্থী হিসেবে মনে করি। এলাকার মানুষের পাশে থাকার জন্য তাঁকে একটি সুযোগ দেওয়া উচিত।”
তাঁরা আরও বলেন, “ভোটাররা তাঁর পাশে থাকলে নির্বাচিত হয়ে রুবেল এলাকার মানুষের সুখে-দুঃখে ও বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করবেন।”
কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম রুবেল বলেন, “শ্রমিক দলের পক্ষ থেকে আমি ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছি। আমাদের পৌর শ্রমিক দলের সভাপতি সিয়াম ভাই ৪ নং ওয়ার্ডে এবং সাধারণ সম্পাদক আব্দুল রউফ কাকা ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. ফালু মিয়া ১ নং ওয়ার্ডে প্রার্থী হয়েছেন। তিনি বলেন, “শ্রমিক দল থেকে আমরা যদি দুই-তিনজন কাউন্সিলর নির্বাচিত হতে পারি, তাহলে মানুষের সুখে-দুঃখে আরও বেশি করে পাশে থাকার সুযোগ পাব। এলাকার মানুষের দুঃখ-কষ্ট কিছুটা হলেও কমানোর চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন, যাতে আমরা নির্বাচিত হয়ে আপনাদের পাশে থাকতে পারি।”
সভায় বক্তারা ৩ নং ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং মানুষের প্রত্যাশা পূরণে ভবিষ্যতে কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, সে বিষয়েও মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৈরব বাসস্ট্যান্ড পরিবহন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহসভাপতি হাজী কুদ্দুস, ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম, ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মোস্তফা মিয়া, পৌর শ্রমিক দলের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী, রেলওয়ে শ্রমিক দলের সহসভাপতি মতি মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হোসেন, আক্তার হোসেন, হাবিব মিয়া, মুক্তার আলী, সাবেক ছাত্রনেতা সাখাওয়াত হোসেন সজিব ভৈরবী, মানিক মিয়া, লিটন মিয়া, সিরাজ মিয়া, আল আমিন ও জাকির হোসেনসহ শ্রমিক দল, বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা। আলোচনা সভায় প্রায় ২৫০ জনের বেশি নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে রফিকুল ইসলাম রুবেলের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাড়ি দুর্ঘটনায় আহত প্রিমিয়ার লিগের স্ট্রাইকার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


গাড়ি দুর্ঘটনায় আহত প্রিমিয়ার লিগের স্ট্রাইকার

গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন হাল সিটির স্ট্রাইকার সর্ব থমাস।

অলৌকিকভাবে পুরোপুরি অক্ষত অবস্থায় আছেন সর্ব থমাস। গাড়ি দুর্ঘটনার পরও তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

আজ সকালে ওয়েলসের ফরোয়ার্ড ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডের নিকটস্থ এলাকায় গাড়ি দুর্ঘটনার শিকার হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, থমাসের ব্যক্তিগত ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়িটি একটি সরু আবাসিক রাস্তার পাশে উল্টে পড়ে রয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশ সেখানে পৌঁছায়।

গাড়িটি নিজেই চালাচ্ছিলেন থমাস। ২৭ বছর বয়সী ফরোয়ার্ডের অক্ষত থাকার বিষয়টি নিশ্চিত করেছে হাল সিটি। ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের কোটিংহাম ট্রেনিং গ্রাউন্ডের কাছে সড়ক দুর্ঘটনার পর থমাস একদম সুস্থ আছেন। খবরটি জানাতে পেরে ক্লাব স্বস্তি প্রকাশ করছে।

সামাজিক মাধ্যমে তার গাড়ির ছবি ঘুরছে, তবে আমরা সমর্থকদের আশ্বস্ত করছি যে বিন্দুমাত্র আঘাত পাননি তিনি এবং সম্পূর্ণ অক্ষত অবস্থায় গাড়ি থেকে বের হয়েছেন।’

থমাস পুরোপুরি সুস্থ থাকায় শনিবার চেলসির বিপক্ষে ম্যাচ খেলতে দলের সঙ্গেই ভ্রমণ করবেন বলে জানায় হাল সিটি। এ মৌসুমেই স্টোক সিটি থেকে হল সিটিতে যোগ দেন থমাস। গত সপ্তাহে অ্যাস্টন ভিলার বিপক্ষে ড্র হওয়া ম্যাচে তার অভিষেকও হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%