১১:২২ এম
চট্টগ্রামের পটিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেল আরোহীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কক্সবাজারমুখী ইগল পরিবহনের একটি মিনি বাস এবং চট্টগ্রামমুখী দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেল দুটির আরোহীদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: মাদারীপুরে কবির মাতুব্বরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ এ বিষয়ে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন