ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের ৪-৩ জয়


৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের ৪-৩ জয়

দুই গোলে পিছিয়ে পড়ার পরও লিভারপুল দমে যায়নি। তারা ঘরের মাঠ অ্যানফিল্ডে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ভিয়ারিয়ালকে ৪-৩ ব্যবধানে পরাজিত করেছে। এই রোমাঞ্চকর জয়ের মাধ্যমে অলরেডরা চ্যাম্পিয়নস লিগে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড বজায় রেখেছে।

গত রাতে অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল এগিয়ে যায়। চতুর্থ মিনিটে লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইকের ভুলের সুযোগ নিয়ে জর্জেস মিকাউতাদজে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। ৩০ মিনিটের মাথায় নাথান সালিবার পাস থেকে সার্গি কার্ডোনা ব্যবধান দ্বিগুণ করেন। তবে ২-০ পিছিয়ে পড়ার পর আন্দোনি ইরাওলার দলের আক্রমণাত্মক ফুটবল শুরু হয়।

বিরতির আগেই লিভারপুল দুর্দান্তভাবে খেলায় সমতা ফেরায়। কোস্টাস সিমিকাসের কর্নার থেকে হেডে প্রথম গোল শোধ করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এরপর ১৮ বছর বয়সী তরুণ উইঙ্গার রিও এনগুমোহার চমৎকার ক্রসে গোল করে অলরেডদের ২-২ সমতায় ফেরান রোনাল্ড আরাউহো।

আরও পড়ুন: বাংলাদেশ হকি দলের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি মিশন শুরু

বিরতির পর স্বাগতিকরা আক্রমণ আরো জোরদার করে। ৬৫ মিনিটে তরুণ এনগুমোহার নিখুঁত নিচু ক্রস থেকে জোরালো শটে ম্যাক অ্যালিস্টার নিজের দ্বিতীয় গোলটি করে লিভারপুলকে এগিয়ে নেন। এর তিন মিনিট পর কোডি গাকপোর বাড়ানো বল জালে জড়িয়ে স্কোরলাইন ৪-২ করেন বদলি হিসেবে নামা ফ্লোরিয়ান ভির্টজ।

ম্যাচের শেষ দিকে আয়োজে পেরেজের পাস থেকে তানি ওলুওয়াসেয়ি একটি গোল পরিশোধ করে ভিয়ারিয়ালকে ম্যাচে ফেরানোর চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

এই জয়ের ফলে লিভারপুল তিন ম্যাচে ৩টি জয় নিয়ে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে এবং গোল ব্যবধানের কারণে শীর্ষে থাকা প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ঠিক নিচে অবস্থান করছে। অন্যদিকে, ভিয়ারিয়ালের সংগ্রহ সমান ৩ ম্যাচে ৩ পয়েন্ট।

আরও পড়ুন: বিশ্বকাপে খেলতে আজারবাইজানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন নাগরিকদের জন্য ১২ দেশে ভ্রমণ সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৭ এম


মার্কিন নাগরিকদের জন্য ১২ দেশে ভ্রমণ সতর্কতা জারি

মার্কিন দূতাবাসগুলো মধ্যপ্রাচ্যের ১২টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। এই সতর্কতার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সংঘাত, ফ্লাইট বাতিল এবং আকাশসীমা বন্ধ থাকার পাশাপাশি মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সম্ভাব্য হামলার ঝুঁকি।

এক যৌথ বিবৃতিতে সোমবার (১৯ অক্টোবর) এ সতর্কতা প্রকাশ করা হয়। ইউরো নিউজের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

সতর্কতার আওতায় থাকা দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্দান, বাহরাইন, ওমান, ইরান, কাতার, ইরাক, লেবানন, ইয়েমেন ও ইসরায়েল।

বিবৃতিতে মার্কিন নাগরিকদের এই দেশগুলোতে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, বর্তমানে যেসব মার্কিন নাগরিক এসব দেশে অবস্থান করছেন, তাদের সতর্ক থাকতে, বিমান সংস্থাগুলোর কার্যক্রমের ওপর নজর রাখতে এবং সংশ্লিষ্ট মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ইরান এবং তেহরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও সংস্থাকে লক্ষ্যবস্তু করতে পারে। অতীতে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার ফলে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং ভ্রমণব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এই পরিস্থিতিতে যাত্রীদের ফ্লাইট নির্ধারিত সময় অনুযায়ী চলবে, এমনটা ধরে না নেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন মিশনগুলো। যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা বা বিমানবন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে। ইয়েমেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের ফ্লাইটের তথ্য জানতে ইয়েমেনিয়া এয়ারওয়েজ ও ফ্লাই এডেন এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

মার্কিন নাগরিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রগ্রাম’ (স্টেপ)-এ নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতির হালনাগাদ তথ্য পাওয়া যাবে এবং জরুরি অবস্থায় কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ সহজ হবে।

এছাড়া, স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসরণ করা, কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা, মোবাইল ফোন সচল রাখা এবং মার্কিন দূতাবাস সংশ্লিষ্ট স্থানে চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুধবার রাজধানীর বসুন্ধরা, বাড্ডা, জগন্নাথপুর ও বারিধারার মার্কেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৭ এম


বুধবার রাজধানীর বসুন্ধরা, বাড্ডা, জগন্নাথপুর ও বারিধারার মার্কেট বন্ধ

মানুষ বিভিন্ন কারণে দোকানপাট ও মার্কেটে যান। কিন্তু যদি তারা তীব্র যানজট পেরিয়ে গিয়ে দেখেন যে সব দোকানপাট বন্ধ, তাহলে তাদের প্রচেষ্টা বিফলে যাবে। তাই বুধবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা জানা জরুরি।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকূল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।

যেসব মার্কেট বন্ধ থাকবে

যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৮ এম


আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা ও নারায়ণগঞ্জের কিছু এলাকায় আজ বুধবার ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এমনটি জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ। ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের কারণে দুপুরের পর ৩ ঘণ্টা ধরে সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশের সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের এলাকায় প্রায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজার ছুটিতে ফাঁকা হয়ে উঠেছে রাজধানী ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৮ এম


দুর্গাপূজার ছুটিতে ফাঁকা হয়ে উঠেছে রাজধানী ঢাকা

দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটিতে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। যানবাহনের চাপ কমেছে, কর্মদিবসের চেনা যানজট নেই। ফার্মগেট, কারওয়ান বাজার, মতিঝিলসহ ব্যস্ত এলাকাগুলোতে চলাচলের স্বস্তি ফিরে এসেছে। তবে শহরের বাইরে যাওয়ার পথে দৃশ্যপট কিছুটা ভিন্ন। গতকাল মঙ্গলবার মহাখালী, সায়েদাবাদ ও অন্যান্য বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন এবং লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। অধিকাংশ অফিস বন্ধ থাকলেও কিছু বেসরকারি অফিস, জরুরি সেবা এবং কিছু সরকারি দপ্তরে কাজ চলছে। অন্যদিকে, রাজধানীর মণ্ডপগুলোতে দুর্গোৎসবের আয়োজন অব্যাহত রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ছুটির প্রভাব রাজধানীর সড়কগুলোতে পড়েছে। গত সোমবার থেকেই ঢাকা ছাড়তে শুরু করেন নগরবাসী। গতকাল মঙ্গলবারও অনেকে বাড়ির পথে রওনা হন। সব মিলিয়ে অফিসপাড়া ও বাণিজ্যিক এলাকার ব্যস্ততা কমে গেছে। সাধারণ কর্মদিবসে যে সড়কে যানজটে আটকে থাকতে হয়, সেখানে এখন তুলনামূলক সহজে চলাচল করা যাচ্ছে। গণপরিবহনের চাপ কমেছে, ব্যক্তিগত গাড়ি ও রিকশাও স্বাভাবিকের চেয়ে কম চলছে।

মতিঝিলসহ রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেছেন, “পূজার ছুটি ও স্কুল বন্ধ থাকায় রাজধানীর সড়কে গাড়ির চাপ কমে গেছে। এখন ট্রাফিক ব্যবস্থাপনাও খুবই সহজ হয়েছে। সড়কে গাড়ির চাপ কম থাকলে ট্রাফিক ব্যবস্থাপনা করাটাও সহজ হয়।” তিনি রাজধানীর যানজট নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, আমরা নানামুখী ব্যবস্থা নিয়েছি। নির্দিষ্ট স্কুলবাস চালু, প্রাইভেট কার কমানো এবং টার্মিনালগুলো স্থানান্তর করে রাজধানীর বাইরে নেওয়ার চেষ্টা চলছে।

ফাঁকা শহর, ভিড় টার্মিনালে

রাজধানীর ভেতরে চলাচল সহজ হলেও বাড়ি ফেরার পথে যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। মহাখালী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও ধোলাইপাড়ের বাস কাউন্টার এবং কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লঞ্চঘাটেও ভিড় দেখা গেছে। পাবনায় গ্রামের বাড়ি যাওয়ার জন্য মহাখালী বাস টার্মিনালে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অজয় দাস জানান, ক্যাম্পাস থেকে টার্মিনালে পৌঁছাতে অন্য সময়ের তুলনায় কম সময় লেগেছে। তবে টার্মিনালে যাত্রীদের ভিড় রয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজ জানান, কুড়িল এলাকা পেরিয়ে রেলস্টেশনে পৌঁছাতে আগের তুলনায় কম সময় লেগেছে। কিন্তু স্টেশনে গিয়ে ভিড়ের মুখে পড়তে হয়েছে। বেসরকারি চাকরিজীবী রিয়াজ গত সোমবার সন্ধ্যায় কমলাপুর স্টেশনে গিয়ে ভিড়ের কারণে বাড়ি ফিরতে পারেননি। তার গন্তব্য কুমিল্লা। গতকাল মঙ্গলবার আবার যাওয়ার প্রস্তুতি নেন তিনি। ঝালকাঠির যাত্রী সুবোধ কর্মকার সায়েদাবাদ টার্মিনালের ভিড় এড়িয়ে দোলাইপাড় থেকে বাসে উঠেছেন।

বন্ধ অধিকাংশ অফিস

দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের অবকাশ পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। আগামী রোববার থেকে নিয়মিত কর্মদিবস শুরু হওয়ার কথা। ছুটিতে অধিকাংশ সরকারি অফিস ও অনেক বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ। তবে জরুরি সেবা চালু রয়েছে। হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট ও পরিচ্ছন্নতা কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মীদের দায়িত্ব পালন করতে হচ্ছে। জরুরি প্রয়োজনে কিছু সরকারি দপ্তরেও কাজ চলছে। ফলে রাজধানী ফাঁকা হলেও প্রয়োজনীয় সেবা বন্ধ হয়নি। তবে যে অফিসগুলো খোলা ছিল সেগুলোতে যাতায়াতে স্বস্তি পেয়েছেন চাকরিজীবীরা। উত্তরায় একটি অফিসের আইটি এক্সপার্ট বাপ্পি জানান, অফিসের গাড়িতে যাতায়াতে অন্যদিনের তুলনায় খুব কম সময় লেগেছে। রাস্তায় গাড়ির উপস্থিতি কম দেখা গেছে।

অনলাইনে ফাঁকা ঢাকার ছবি

রাজধানীর ঢাকেশ্বরী, রমনা, সিদ্ধেশ্বরী ও বনানীসহ বিভিন্ন মণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। পূজা ঘিরে হিন্দুদের ও দর্শনার্থীদের যাতায়াত রয়েছে। সড়কে যানবাহনের চাপ কম থাকায় এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে যাওয়া তুলনামূলক সহজ। এদিকে ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁকা সড়কের ছবি ও ভিডিও প্রকাশ করছেন অনেকে। কর্মব্যস্ত ঢাকার এমন বদলে যাওয়া চিত্র নজর কাড়ছে নগরবাসীর। ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরলে সড়কে আবারও বাড়বে যানবাহনের চাপ। আপাতত পূজার ছুটিতে রাজধানীর চেনা ব্যস্ততায় বিরতি এসেছে বলে জানিয়েছেন নগরবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%