ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা-সৌদি আরব রুটে ১৩৪ ফ্লাইট বাতিল, ২০ হাজার যাত্রী আটকে


ঢাকা-সৌদি আরব রুটে ১৩৪ ফ্লাইট বাতিল, ২০ হাজার যাত্রী আটকে

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর সৃষ্ট বিধিনিষেধের ফলে ঢাকা-সৌদি আরব রুটে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। এই পরিস্থিতির কারণে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৩৪টি ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে। এতে ২০ হাজার ২৫৪ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বেবিচকের সহকারী পরিচালক কাওছার মাহমুদ বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে এই তথ্য প্রদান করেন। তিনি উল্লেখ করেন, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ছিল ৬১টি। এর মধ্যে বিমানের ২২টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৮টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারের ৯টি, ফ্লাই দুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার ছয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে, অংশ নেবেন সরকারি কর্মসূচিতে

তিনি আরও জানান, নিরাপত্তা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, তাহলে ফ্লাইট বাতিলের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাটিং বিপর্যয়ের মাঝে স্মিথের ১১ হাজার রানের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


ব্যাটিং বিপর্যয়ের মাঝে স্মিথের ১১ হাজার রানের রেকর্ড

অস্ট্রেলিয়া গেবেখা টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে প্যাট কামিন্সের দল প্রথম ইনিংসে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায়। তবে এই বিপর্যয়ের মাঝে অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ একটি অনন্য মাইলফলক অর্জন করেছেন। তিনি টেস্টে দ্রুততম ১১ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন। এতে ভারতের সাবেক ক্রিকেটার দ্য ওয়ালখ্যাত রাহুল দ্রাবিড়কে টপকে নতুন রেকর্ড গড়লেন তিনি।

স্মিথ এই এলিট ক্লাবে পৌঁছাতে ২২৬টি ইনিংস খেলেছেন। এখন তিনি বিশ্বের পঞ্চম দ্রুততম ব্যাটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন। তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, যিনি মাত্র ২০৮ ইনিংসে ১১ হাজার রান পূর্ণ করেছিলেন।

দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, যাঁর লেগেছিল ২১৩ ইনিংস। স্মিথের আগে তালিকায় আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং ভারতের শচীন টেন্ডুলকার। পন্টিং ২২২ ইনিংসে এবং শচীন ২২৩ ইনিংসে এই নজির গড়েছিলেন।

৩৭ বছর বয়সী এই তারকা ব্যাটার অস্ট্রেলিয়ার তৃতীয় এবং বিশ্বের ১২তম ব্যাটার হিসেবে এই এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ভুগছে ড. আখতার হামিদ খানের স্বপ্নের প্রতিষ্ঠান কেটিসিসিএ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


কুমিল্লায় অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ভুগছে ড. আখতার হামিদ খানের স্বপ্নের প্রতিষ্ঠান কেটিসিসিএ

কুমিল্লার সমবায় আন্দোলনের অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান ‘কোতোয়ালি থানা কেন্দ্রীয় সমবায় সমিতি (কেটিসিসিএ) লিমিটেড’ বর্তমানে অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে। গত দেড় বছরে রাজনৈতিক পটপরিবর্তন ও অরাজকতার সুযোগ নিয়ে প্রতিষ্ঠানটির ওপর নজিরবিহীন তাণ্ডব ও লুটপাট চালানো হয়েছে। সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়েছে, কোটি কোটি টাকার ভূমি ও দোকানপাট দখল করা হয়েছে। এমন সংকটময় পরিস্থিতিতে গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে নতুন ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব গ্রহণ করে। তবে বেদখল হওয়া সম্পত্তি পুনরুদ্ধার এবং লুটপাটের ক্ষত কাটিয়ে প্রতিষ্ঠানটিকে সচল করা এখন নতুন পরিষদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বুধবার (২১ অক্টোবর) কুমিল্লার পুরাতন অভয় আশ্রমে অবস্থিত কেটিসিসিএ লিমিটেডের প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবনির্বাচিত চেয়ারম্যান শাহজাহান সিরাজ প্রতিষ্ঠানটির বর্তমান বেহাল দশা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সম্পত্তি উদ্ধারে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন।

অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর একদল দুষ্কৃতিকারী ও লুটেরা কেটিসিসিএ কার্যালয়ে ব্যাপক তাণ্ডব চালায়। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান শাহজাহান সিরাজ ক্ষোভ প্রকাশ করে বলেন, "লুটেরারা এই প্রতিষ্ঠানের কার্যালয়ের টেবিল, চেয়ার, ফ্যান, দরজা, জানালা, লোহার গ্রিল, এমনকি দেয়ালের ভেতরের বিদ্যুতের তার পর্যন্ত উপড়ে নিয়ে গেছে।" প্রতিষ্ঠানের পূর্ব দিকের সীমানা দেয়ালটি ভেঙে ফেলা হয়েছে।

শাহজাহান সিরাজ আরও বলেন, "বর্তমানে আক্ষরিক অর্থেই একটি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নতুন পর্ষদকে কাজ শুরু করতে হয়েছে।" শুধু তাই নয়, সংস্কার ও পুনরুদ্ধারের কাজে হাত দেওয়ায় বর্তমান কমিটির সদস্যদের বিভিন্ন মহল থেকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে জানা যায়, কেটিসিসিএ-এর সবচেয়ে বড় সংকট হলো এর বেদখল হয়ে যাওয়া স্থাবর সম্পত্তি। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী ও ভূমিদস্যু সিন্ডিকেট প্রতিষ্ঠানটির বিপুল পরিমাণ জমি, বিভিন্ন স্থাপনা ও বাণিজ্যিক দোকান অবৈধভাবে জবরদখল করে রেখেছে। সমবায়ীদের স্বার্থে গড়ে ওঠা এসব সম্পত্তি থেকে প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব আসার কথা থাকলেও, তা চলে যাচ্ছে অবৈধ দখলদারদের পকেটে।

সংবাদ সম্মেলনে এসব বিষয়ে চেয়ারম্যান শাহজাহান সিরাজ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "বেদখল হওয়া সম্পত্তি উদ্ধার করতে না পারলে কেটিসিসিএ লিমিটেডকে কোনোভাবেই এগিয়ে নেওয়া সম্ভব নয়।" সমবায়ী প্রতিষ্ঠান ও সাধারণ সমবায়ীদের ভাগ্য ফেরাতে এই সম্পত্তি উদ্ধার করতেই হবে। এ ক্ষেত্রে কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে কেটিসিসিএ-এর উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে কুমিল্লা-৬ আসনের স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সার্বিক সহযোগিতা ও আন্তরিকতার কথা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহজাহান সিরাজ।

তিনি জানান, উন্নয়ন কার্যক্রম গতিশীল করার পাশাপাশি একই সাথে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বড় অঙ্কের আর্থিক অনুদান ও সরকারি সুযোগ-সুবিধা পেতে অন্তর্বর্তী সরকারের সমবায় মন্ত্রী ড. মঈন খাঁনের কাছে একটি বিশেষ আবেদন পেশের উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বিশেষ সুপারিশসহ এই প্রকল্প প্রস্তাবটি অতি দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের অবহিত করেন।

সংবাদ সম্মেলনে গণমাধ্যম ও জনগণের সহযোগিতা কামনা করে চেয়ারম্যান শাহজাহান সিরাজ বলেন, "কেটিসিসিএ কুমিল্লার একটি ঐতিহাসিক গৌরব।" এই গৌরবকে টিকিয়ে রাখতে সাংবাদিকদের অনুসন্ধান ও গঠনমূলক লেখনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি ভূমিদস্যুদের মুখোশ উন্মোচন এবং সমবায়ীদের অধিকার ফিরিয়ে দিতে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এদিকে সংবাদ সম্মেলনে উপস্থিত সমবায়ীরা জানান, প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমবায় মন্ত্রণালয় যদি দ্রুত আইনি পদক্ষেপের মাধ্যমে বেদখল হওয়া জমি ও দোকানপাট উদ্ধার করে দিতে পারে, তবেই ড. আখতার হামিদ খানের স্মৃতিবিজড়িত এই সমবায় প্রতিষ্ঠানটি আবার তার পুরোনো ঐতিহ্য ফিরে পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ৪র্থ এসকিউএটি সম্মেলনে অংশ নিচ্ছেন আইএসটিকিউবি’র বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


ঢাকায় ৪র্থ এসকিউএটি সম্মেলনে অংশ নিচ্ছেন আইএসটিকিউবি’র বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সফটওয়্যার কোয়ালিটি অ্যাস্যুরেন্স ও টেস্টিং সম্মেলন, যা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সফটওয়্যারের মান, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবে। সম্মেলনটি আগামী ৫ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে এবং এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘কোয়ালিটি ইন দ্য এজ অব এআই’।

সম্মেলনে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশনস বোর্ডের (আইএসটিকিউবি) বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লাউডিয়া ডুসা-জিগার এবং সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অলিভিয়ের ডেনু। তাদের উপস্থিতির মাধ্যমে বাংলাদেশের সফটওয়্যার টেস্টিং পেশাজীবীরা আন্তর্জাতিক মান, পেশাগত সনদায়ন এবং ভবিষ্যতের কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য লাভ করবেন।

বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ডের (বিএসটিবি) আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনের একাডেমিক পার্টনার হিসেবে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পরীক্ষাসংক্রান্ত এবং ওয়েবভিত্তিক প্রশিক্ষণের সহযোগী হিসেবে কাজ করছে ইন্টারন্যাশনাল সফটওয়্যার কোয়ালিটি ইনস্টিটিউট (আইএসকিউআই)।

আয়োজকদের মতে, সফটওয়্যার মান নিশ্চিতকরণ, সফটওয়্যার টেস্টিং ও কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং খাতের পেশাজীবীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্ল্যাটফর্ম। এবারের সম্মেলনে সফটওয়্যারের গুণগত মান, স্বয়ংক্রিয় পরীক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার যাচাই, পেশাগত দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক সনদায়ন এবং দেশি-বিদেশি প্রযুক্তিবাজারে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

একই মঞ্চে সফটওয়্যার প্রতিষ্ঠানের প্রকৌশল ও মাননিয়ন্ত্রণ বিভাগের পরিচালক, ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান, টেলিযোগাযোগ খাতের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রূপান্তরবিষয়ক নেতৃত্ব, সরকারি দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং সফটওয়্যার কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং পেশাজীবীরা অংশগ্রহণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় দলে উপেক্ষিত, অবসরের বিষয়ে মুখ খুললেন মোহাম্মদ শামি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


জাতীয় দলে উপেক্ষিত, অবসরের বিষয়ে মুখ খুললেন মোহাম্মদ শামি

জাতীয় দলে উপেক্ষিত পেস তারকা মোহাম্মদ শামি ঘরোয়া ক্রিকেট লিগে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স প্রদর্শন করলেও আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য নির্বাচিত হননি। এক বছরেরও বেশি সময় ধরে তিনি ভারতীয় দলের বাইরে রয়েছেন। তাহলে কি ৩৬ বছর বয়সী শামি অবসরের কথা চিন্তা করছেন? জাতীয় দলে সুযোগ না পেলেও, ক্রিকেটের প্রতি তাঁর আগ্রহ কমেনি, এটি স্পষ্ট করেছেন বাংলার এই পেসার।

শামি স্পোর্টসটকের সাথে আলাপকালে বলেন, “যতদিন সকালে উঠে অনুশীলনে যেতে ভালো লাগবে, তত দিন খেলা চালিয়ে যাব। যেদিন সকালে ৬টা বা ৭টায় ঘুম থেকে উঠে অনুশীলনে যেতে আর ভালো লাগবে না, সে দিন নিজেকেই ধন্যবাদ জানিয়ে বিদায় নেব। কিন্তু এখন আমার তেমন কিছু মনে হচ্ছে না।”

তিনি আরও যোগ করেন, “বরং আরও খেলার ইচ্ছা বাড়ছে। তাই আমার মনে হয়, এখনই খেলা চালিয়ে যাওয়া উচিত। অবসর নেওয়ার জন্য এখনও সময় আছে।”

জাতীয় দলে সুযোগ না পেলেও, ঘরোয়া ক্রিকেটে শামির পারফরম্যান্সে ধারাবাহিকতা রয়েছে। চলতি মৌসুমে রঞ্জি ট্রফিতে বাংলা ক্রিকেট দলের হয়ে দিল্লির বিরুদ্ধে তিনি পাঁচটি উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে একটি উইকেট পান শামি।

শামির পারফরম্যান্সের ভিত্তিতে কল্যাণীতে বাংলা দল দিল্লিকে ৯ উইকেটে পরাজিত করে। এর আগে ঘরোয়া ক্রিকেটে বল হাতে নজর কেড়েছেন এই অভিজ্ঞ পেসার। দলীপ ট্রফির সেমিফাইনালে পূর্বাঞ্চলের হয়ে পাঁচটি উইকেট নেওয়ার পর, ফাইনালেও তিনি দু’টি উইকেট পেয়েছিলেন। রঞ্জি ট্রফিতেও তিনি সেই ছন্দ ধরে রেখেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%