ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

গ্রামীণফোন প্রথম অপারেটর হিসেবে চালু করল বাংলা কিউআর


গ্রামীণফোন প্রথম অপারেটর হিসেবে চালু করল বাংলা কিউআর

বাংলাদেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে গ্রামীণফোন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সাথে পার্টনারশিপের ভিত্তিতে তাদের ব্র্যান্ডেড রিটেইল স্টোরগুলোতে বাংলা কিউআর পেমেন্ট চালু করেছে। এর ফলে গ্রাহকরা ডিজিটাল পদ্ধতিতে অর্থ পরিশোধের সুবিধা পাবেন, যা তাদের জন্য আরও সহজ ও সুবিধাজনক হবে। সংশ্লিষ্ট ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের অ্যাপের মাধ্যমে গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারগুলোতে রাখা বাংলা কিউআর কোড স্ক্যান করে তারা সরাসরি তাদের অ্যাকাউন্ট থেকে মূল্য পরিশোধ করতে পারবেন।

এই কিউআর স্ট্যান্ডার্ডটি ব্যবহার করে গ্রাহকরা একটি একক মার্চেন্ট কোডের মাধ্যমে অর্থ পরিশোধ করতে সক্ষম হবেন, যা নগদ টাকার ওপর নির্ভরতা কমায় এবং অর্থ পরিশোধের ক্ষেত্রে তাদের পছন্দের পরিধি বাড়িয়ে দেয়। ‘এক দেশ, এক কিউআর’ ভিশনের আওতায় বাংলা কিউআর-এর মাধ্যমে সর্বজনীন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা জোরদার করার জন্য বাংলাদেশ ব্যাংকের নেয়া পদক্ষেপের ওপর ভিত্তি করে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।

সেবাটি প্রাথমিকভাবে রাজধানীর গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকা এবং চট্টগ্রামের জিইসি মোড়ের গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারগুলোতে উপলব্ধ হবে। আজ (০৪ নভেম্বর, বুধবার) গুলশান গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারে আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান। এ সময় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ‘বিজনেস ব্রেইন’ ও ‘জয়া’ দিয়ে ব্যবসা সামলাবে বিটোপিয়া

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অটো মাগনে রিসব্যাক এবং চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও চৌধুরী আখতার আসিফ, উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ শাফকাত হোসেন এবং চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান বলেন, “অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তির অন্যতম চালিকাশক্তি হচ্ছে সংযোগ ও প্রযুক্তিগত উদ্ভাবন। দেশে আরও সমন্বিত ও দক্ষ ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে গ্রামীণফোনের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই এবং এ উপলক্ষ্যে এখানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। আর্থিক সেবাকে আরও সহজলভ্য করতে, তরুণদের ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করতে এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও ক্রমবর্ধমান ক্যাশলেস অর্থনীতিকে এগিয়ে নিতে শিল্প-সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানগুলোও এই উদ্যোগে যুক্ত হবে বলে আমার প্রত্যাশা।”

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “গ্রামীণফোনে গ্রাহক-কেন্দ্রিকতা আমাদের গ্রাহকদের দৈনন্দিন অভিজ্ঞতাগুলোকে আরও সহজ ও সুবিধাজনক করতে আমাদের প্রেরণা জোগায়। আমরা বিশ্বাস করি, এই প্রতিশ্রুতি বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা উদ্ভাবনকে আরও বেগবান করে। এমটিবির সঙ্গে আমাদের অংশীদারত্ব বাংলা কিউআরের মাধ্যমে এই অঙ্গীকারকে বাস্তবে রূপ দিচ্ছে। গ্রাহকরা এখন নগদ টাকার এবং ভাঙতি টাকার জন্য অপেক্ষার বিষয়টি ছাড়াই ফোনের মাধ্যমে সহজে স্ক্যান করে মূল্য পরিশোধ করতে পারবেন। এটি ডিজিটাল পেমেন্টকে বাস্তবসম্মত দৈনন্দিন অভ্যাসে পরিণত করবে, যা আর্থিক অন্তর্ভুক্তিকে বিস্তৃত করতে এবং বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে আরও বেশি মানুষকে যুক্ত হতে সহায়ক ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের জন্য আরও নিরাপদ ও স্মার্ট আগামী গড়ে তোলা; পাশাপাশি দেশের ট্রিলিয়ন ডলারের অর্থনীতির ভিশনে অবদান রাখা।”

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “আরও বেশি গ্রাহকের কাছে স্ক্যান-টু-পেমেন্টের মতো সহজ সুবিধা পৌঁছে দিতে গ্রামীণফোনের সাথে পার্টনারশিপ করতে পেরে আমরা আনন্দিত। পেমেন্ট সম্পর্কে আমাদের বিশেষ অভিজ্ঞতার সাথে গ্রামীণফোনের বিস্তৃত রিটেইলের সমন্বয়ে আমরা দৈনন্দিন লেনদেনকে আরও সুবিধাজনক করে তুলেছি এবং দেশজুড়ে ডিজিটাল পেমেন্টের ব্যাপক প্রসার ও ব্যবহারে অবদান রাখছি।”

আরও পড়ুন: এআই দিয়ে অপতথ্য ছড়ানো বন্ধের আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

দৈনিক এক কোটি লেনদেনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, গ্রাহকের দৈনন্দিন কেনাকাটায় এ সেবাটি চালু করে সেই জাতীয় লক্ষ্যকেই বেগবান করছে গ্রামীণফোন। বিপুল সংখ্যক গ্রাহকের কাছে সেবাটি পৌঁছে দিয়ে গ্রামীণফোনের উদ্দেশ্য হচ্ছে ব্যাপকভাবে ডিজিটাল পেমেন্ট ব্যবহারে তাদের উদ্বুদ্ধ করা এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমি থাকলে হারত না রিপাবলিকানরা’, নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্পের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


‘আমি থাকলে হারত না রিপাবলিকানরা’, নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্পের দাবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিনন্দন জানিয়েছেন। তিনি দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করলেও, নির্বাচনে তার সমর্থিত দল রিপাবলিকানদের পরাজয়ের জন্য নিজের ব্যালটে না থাকার বিষয়টিকে দায়ী করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী নির্বাচনের রাতে সংবাদমাধ্যম সিবিএস নিউজকে ফোন করে ট্রাম্প বলেন, “ডেমোক্র্যাটদের অভিনন্দন জানাই। দেশের কল্যাণে আপনাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।”

তিনি আরও উল্লেখ করেন, ডেমোক্র্যাটদের সঙ্গে তার পরিচিতি রয়েছে এবং বিরোধী দলের সঙ্গে সমঝোতা করেও কাজ করা সম্ভব। ট্রাম্প বলেন, “আমার হাতে পূর্ণ ভেটো ক্ষমতা রয়েছে। আশা করি, আমরা সবকিছু সমাধান করতে পারব।” তিনি মন্তব্য করেন, ডেমোক্র্যাটরা যদি তার সঙ্গে কাজ করতে না চান, তবে তিনি সবকিছুতে ভেটো দেবেন।

রিপাবলিকানদের পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি নির্বাচনে প্রার্থী ছিলেন না। তার ভাষ্যমতে, “আমি ব্যালটে থাকলে রিপাবলিকানরা সহজেই জয় পেতেন।” তিনি উল্লেখ করেন, কিছু আসনে প্রার্থীদের জনপ্রিয়তার অভাব ছিল এবং কয়েকজন প্রার্থী তার ঘনিষ্ঠ না হওয়ায় দলটির সমর্থকেরা ভোট দিতে আগ্রহ দেখাননি।

নির্বাচনে রিপাবলিকানদের হার নিয়ে হতাশ কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি প্রার্থীদের জেতাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে ভোটাররা প্রত্যাশা অনুযায়ী ভোটকেন্দ্রে আসেননি। তিনি মন্তব্য করেন, “আমি ব্যালটে থাকলে ভোটারদের উপস্থিতি আরও বেশি হতো।”

এদিকে, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই মূলত যুদ্ধ শেষ হবে। আমি যখন শেষ করার সিদ্ধান্ত নেব, তখনই এটি শেষ হবে।”

সূত্র: সিবিএস নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন করেছেন। বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই স্মারক ডাক টিকেট উন্মোচন করা হয়, যা প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ টাকা মূল্যের একটি স্মারক ডাক টিকেট এবং একটি উদ্বোধনী খাম উন্মোচন করেন।

এ সময় ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, সচিব মো. কামরুজ্জামান, ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এবং প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে শ্রমিক বিক্ষোভে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


সাভারে শ্রমিক বিক্ষোভে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ন্যূনতম মজুরি এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে পঞ্চম দিনের মতো সাভারে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এদিকে, সাভারের শিল্পাঞ্চলে অসন্তোষ ও বিশৃঙ্খলা প্রতিরোধের জন্য ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুরে বিজিবি-৫ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও, সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়ে তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে। পরে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।

লে. কর্নেল তৈমুর হাসান জানিয়েছেন, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কারখানার সামনে, ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, আনসার এবং বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিপাবলিকানদের পরাজয়ের জন্য ফক্স নিউজ দায়ী: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


রিপাবলিকানদের পরাজয়ের জন্য ফক্স নিউজ দায়ী: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির জন্য ফক্স নিউজকে দায়ী করেছেন। ট্রাম্প তাঁর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে চ্যানেলটির সমালোচনা করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘এসব পরাজয়ের জন্য ফক্স নিউজ দায়ী। কারণ, চ্যানেলটি ধারাবাহিকভাবে বিরোধী পক্ষ ডেমোক্র্যাটদের এবং তার চেয়েও খারাপ বিষয়গুলোকে সম্প্রচারের সুযোগ দিয়ে আসছে।’

ট্রাম্পের মতে, ফক্স নিউজের এই ধরনের সম্প্রচার রিপাবলিকানদের নির্বাচনি পরাজয়ের পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় ধরনের জয়ের ফলাফল দেখে বিস্ময় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ফক্স নিউজের উপস্থাপক ব্রেট বেয়ার ও মার্থা ম্যাককালামকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, ফলাফল দেখে তিনি ‘কিছুটা বিস্মিত’। তিনি জানান, দেশজুড়ে রিপাবলিকানদের আরও ভালো ফল করার প্রত্যাশা ছিল।

ট্রাম্প বলেন, ‘আমাদের সমাবেশগুলোতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল।’ নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে দেশজুড়ে বিভিন্ন সমাবেশে অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি এই মন্তব্য করেন।

সাউথ ক্যারোলাইনা থেকে পূর্ণ মেয়াদে সিনেট সদস্য নির্বাচিত হওয়ার দৌড়ে রিপাবলিকান প্রার্থী সিনেটর ডারলিন গ্রাহামের পরাজয়ে দুঃখ প্রকাশ করেন ট্রাম্প।

সূত্র:

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%