ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

নেত্রকোণা সীমান্তে ২ লাখ ৬ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ


নেত্রকোণা সীমান্তে ২ লাখ ৬ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ

নেত্রকোণা, ২৫ অক্টোবর, ২০২৬ : জেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩১ বিজিবি ব্যাটালিয়ন ২ লাখ ৬ হাজার ১শ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে।

আজ রোববার সকাল ৯টা ৫০ মিনিটে বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।

লে. কর্নেল তৌহিদুল বারী জানান, ২৪ অক্টোবর রাত আনুমানিক পৌনে ১১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়নের বিজয়পুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১১৫০/এমপি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম বিজয়পুর নামক স্থানে চোরাচালানবিরোধী অভিযান শুরু করে।

আরও পড়ুন: কালীগঞ্জে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ, সড়ক পাকা না হওয়ায় কৃষকদের সমস্যা

এই অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় ৯০ কেজি ভারতীয় ফুসকা, ৫৫ প্যাকেট শনপাপড়ি এবং ১৩০ বোতল অলিভ অয়েল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ৫২ হাজার ১শ টাকা।

তিনি আরও জানান, আজ রোববার ভোর ৫টা ২০ মিনিটের দিকে নলুয়াপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৫৭/এমপি থেকে আনুমানিক ৩০০ গজ অভ্যন্তরে ফারাংপাড়া নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করে। এই কম্বলগুলোর মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

এছাড়া একই দিন সকাল ৭টার দিকে বিজয়পুর বিওপির আরেকটি টহল দল সীমান্ত পিলার ১১৫২/এমপি থেকে আনুমানিক ৬০০ গজ অভ্যন্তরে সোমেশ্বরী নদী থেকে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ২শ কেজি ভারতীয় কয়লা জব্দ করে। এই কয়লার মূল্য আনুমানিক ১ লাখ ৪ হাজার টাকা।

মোট তিনটি অভিযানে ২ লাখ ৬ হাজার ১ শত টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার ও জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক, সহায়তায় প্রতিমন্ত্রী টুকু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঠে নেমেই নেইমার পেলেন ‘হাস্যকর’ লাল কার্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


মাঠে নেমেই নেইমার পেলেন ‘হাস্যকর’ লাল কার্ড

মাঠে পারফরম্যান্সের পাশাপাশি বিতর্ক ও আলোচনা যেন নেইমার জুনিয়রের জন্য একটি অনিবার্য অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। শৈশবের ক্লাব সান্তোসের জার্সিতে মাঠে নেমে এবার তিনি প্রতিপক্ষ ফুটবলারের উদ্দেশে মুখ ঢেকে কথা বলার কারণে সরাসরি লাল কার্ড দেখেন। এর আগে, প্রতিপক্ষ খেলোয়াড়ের বুকে বল ছুড়ে মারার অপরাধে তিনি প্রথম হলুদ কার্ডটি পেয়েছিলেন।

ব্রাজিলেইরো সিরি এ’র ম্যাচে সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোয় বাহিয়ার বিরুদ্ধে একটি নাটকীয় ও ঘটনাবহুল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের ৩৯ মিনিটে সফরকারী ডিফেন্ডার লুসিয়ানো জুবার গোলে বাহিয়া এগিয়ে যায়। তবে, নির্ধারিত ৯০ মিনিট শেষে ইনজুরি সময়ের একদম শেষ মুহূর্তে লুয়ান পেরেজ পেট্রোনির দুর্দান্ত গোলে সান্তোস পরাজয় এড়ায় এবং ম্যাচের ফলাফল ১-১ হয়।

ম্যাচের ফলাফল ছাপিয়ে এখন ফুটবল পাড়ায় প্রধান আলোচনার কেন্দ্রে রয়েছে নেইমারকে দেখানো লাল কার্ড। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে, বাহিয়ার খেলোয়াড় রদ্রিগো নেস্তরের সঙ্গে মুখ হাত দিয়ে ঢেকে কথা বলার কারণে তাকে এই শাস্তি পেতে হয়। ঘটনার সময় রেফারি স্যাভিও পেরেইরা অন্য দিকে ফিরে থাকলেও, প্রতিপক্ষ খেলোয়াড় নেস্তরের অভিযোগের ভিত্তিতে ভিএআর পরীক্ষা করে নেইমারকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি।

এই লাল কার্ডের কারণে আগামী বুধবার সান্তোসের আসন্ন পালমেইরাসের বিপক্ষে ম্যাচে নেইমার নিষিদ্ধ থাকবেন। এছাড়াও, চলতি মৌসুমে ইতিমধ্যে তিনটি হলুদ কার্ড দেখে ফেলায় নিয়মানুযায়ী ব্রাগান্তিনোর বিপক্ষে পরবর্তী সোমবারের ম্যাচটিও তিনি মিস করবেন।

মাঠ থেকে সাজঘরে ফেরার সময় রেফারিকে বাধ্য করার এই অভিনব কৌশল এবং প্রতিপক্ষ খেলোয়াড় নেস্তরের আচরণ নিয়ে চরম ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন নেইমার।

ম্যাচ শেষে বেরিয়ে যাওয়ার সময় তাকে বলতে শোনা যায়, “আমরা মাঠে মজা করছিলাম, একে অপরকে নিয়ে হাসাহাসি করছিলাম। ঠিক সেই মুহূর্তে আমি নেস্তরের সঙ্গে কথা বলতে যাই। আমি ভুলবশত আমার হাত মুখের ওপর নিয়ে এসেছিলাম এবং তখনও আমি মুখ খুলে কিছু বলিনি, ঠিক তার আগেই সে নিজের হাত তুলে নাটক শুরু করল। এটি ফুটবলের সবচেয়ে নোংরা কৌশলগুলোর একটি! আর আমি নেস্তরকে দেখে নেব।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে গিয়েছেন।

তিনি রোববার (২৫ অক্টোবর) সকালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রীকে দেখতে যান।

এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

বর্তমানে বিএমইউ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুমিকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয়নি পুলিশ: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


রুমিকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয়নি পুলিশ: রাশেদ খান

টঙ্গীর মাদরাসার ঘটনার প্রেক্ষিতে শিশুটির পিতা শাহজালাল রুমিকে গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে, এ সংক্রান্ত গ্রেপ্তারের জন্য কোনো অভিযানও পরিচালিত হয়নি।

শনিবার (২৪ অক্টোবর) রাতে তিনি নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন। রাশেদ খান উল্লেখ করেন, তিনি গাজীপুরের পুলিশ কমিশনারের সাথে আলোচনা করেছেন। পুলিশ শাহজালাল রুমিকে গ্রেপ্তারের জন্য কোনো সিদ্ধান্ত নেয়নি এবং এ বিষয়ে কোনো অভিযানও চালানো হয়নি।

তিনি আরও জানান, শাহজালাল রুমিকে গ্রেপ্তারের প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে পুলিশকে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডি থ্রি ট্রফি ১৫ ডিসেম্বর শুরু, ফাইনাল ৩১ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


ডি থ্রি ট্রফি ১৫ ডিসেম্বর শুরু, ফাইনাল ৩১ ডিসেম্বর

দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট ডি থ্রি ট্রফি আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ছয়টি দল এবং ফাইনালটি অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর। ফাইনালের জন্য ২০২৭ সালের ১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে রিজার্ভ ডে হিসেবে।

উদ্বোধনী ম্যাচে বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে অ্যাকমি ও ফরচুন মুখোমুখি হবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হলো অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লু স্টার। প্লে-অফ পর্ব শুরু হবে ২৭ ডিসেম্বর। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার একই দিনে অনুষ্ঠিত হবে, যেখানে দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর।

ফাইনালসহ প্লে-অফের সব ম্যাচ বরিশালে অনুষ্ঠিত হবে।

ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টির সূচি

গ্রুপ পর্ব

তারিখ

ম্যাচ

সময়

ভেন্যু

১৫ ডিসেম্বর

অ্যাকমি–ফরচুন

দুপুর ২:৪৫

বরিশাল

১৬ ডিসেম্বর

ওয়ালটন–সেভেন রিংস

সকাল ১১টা

মিরপুর

১৭ ডিসেম্বর

ওয়ালটন–ব্লু স্টার

সকাল ১১টা

মিরপুর

১৯ ডিসেম্বর

সেভেন রিংস–ব্লু স্টার

দুপুর ২:৪৫

বরিশাল

২০ ডিসেম্বর

অ্যাকমি–ওয়ালটন

দুপুর ২:৪৫

মিরপুর

২১ ডিসেম্বর

ফরচুন–সেভেন রিংস

সকাল ১১টা

মিরপুর

২২ ডিসেম্বর

অ্যাকমি–সেভেন রিংস

সকাল ১১টা

মিরপুর

২৪ ডিসেম্বর

সিটিজেনস ব্যাংক–সেভেন রিংস

সকাল ১১টা

মিরপুর

২৫ ডিসেম্বর

সিটিজেনস ব্যাংক–ওয়ালটন

সকাল ১১টা

মিরপুর

প্লে-অফ ও ফাইনাল

তারিখ

ম্যাচ

সময়

ভেন্যু

২৭ ডিসেম্বর

এলিমিনেটর: তৃতীয়–চতুর্থ দল

সকাল ১১টা

বরিশাল

২৭ ডিসেম্বর

প্রথম কোয়ালিফায়ার: প্রথম–দ্বিতীয় দল

বিকেল ৩:৩০

বরিশাল

২৯ ডিসেম্বর

দ্বিতীয় কোয়ালিফায়ার

দুপুর ২:৪৫

বরিশাল

৩১ ডিসেম্বর

ফাইনাল

দুপুর ২:৪৫

বরিশাল

১ জানুয়ারি

ফাইনালের রিজার্ভ ডে

বরিশাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%