ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

মুন্সীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতাকে জরিমানা


মুন্সীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতাকে জরিমানা

মুন্সীগঞ্জ, ১২ নভেম্বর, ২০২৬ : টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া বাজার এবং দিঘীরপাড় বাজারে গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রেজওয়ানা চৌধুরী।

এই অভিযানের ফলে সার বিক্রয়ে বিভিন্ন অনিয়মের দায়ে চারজন সার বিক্রেতাকে জরিমানা করা হয়।

জরিমানা হওয়া সার বিক্রেতাদের মধ্যে রয়েছেন মো. শহীদুল ইসলাম, শেখ মো. আব্দুল ওয়াদুদ, মো. আরিফ এবং মনির হোসেন।

আরও পড়ুন: বাকেরগঞ্জে বিএনপি নেতার ক্ষোভ: ২০ মিনিটের বক্তব্য কেটে ৩০ সেকেন্ড ছড়িয়ে অপপ্রচার

অভিযান চলাকালে অধিক মূল্যে সার বিক্রি, সারের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, এবং সার বিক্রির তথ্য ও রশিদ সংরক্ষণ না করার কারণে মো. শহীদুল ইসলামকে ৫শ’ টাকা, শেখ মো. আব্দুল ওয়াদুদকে ১ হাজার টাকা, মো. আরিফকে ২ হাজার টাকা এবং মনির হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের সহকারি কমিশনার (ভুমি) রেজওয়ানা চৌধুরী বাসস’কে জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী তাদের জরিমানা করা হয়েছে। অভিযানের সময় সার ব্যবসায়ীদেরকে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি, মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন, এবং সার বিক্রির রশিদ সংরক্ষণ করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে যাতে অনিয়ম বন্ধ করা যায়।

আরও পড়ুন: পাহাড়ি অঞ্চলের ই-কমার্স খাতের উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ৭ দালাল আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ৭ দালাল আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জেলা প্রশাসন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে বেসরকারি হাসাপাতালের দালালচক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে হাসপাতালের অভ্যন্তর থেকে তাদেরকে আটক করা হয়৷ পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুইজনকে অর্থদণ্ড দেয়া হয়।

অভিযান সূত্রে জানা গেছে, সকালে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও এসআরবি। অভিযানে অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়া নামে দালালচক্রের সাত সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিপনকে দুই হাজার টাকা ও নার্গিসকে তিন হাজার টাকা জরিমনা করা হয়। আর বাকি পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসআরবি-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসাপাতালে অভিযান পরিচালনা করা হয়। এ সব দালালদের যারা লালন করে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনীতি সঠিক হলে দেশও সঠিক হবে : স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


রাজনীতি সঠিক হলে দেশও সঠিক হবে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, রাজনীতি বর্তমানে সর্বগ্রাসী হয়ে উঠেছে এবং তিনি বিশ্বাস করেন যে, রাজনীতি যদি সঠিকভাবে পরিচালিত হয়, তাহলে দেশও সঠিক পথে এগিয়ে যাবে।

আজ বৃহস্পতিবার দুপুরে, রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ককাসের জনপ্রকাশ অনুষ্ঠানে তিনি এই বক্তব্য প্রদান করেন।

স্পিকার আরও বলেন, ‘দেশে এত মানুষ সুবিধাবঞ্চিত, এর জন্য আমরা রাজনীতিবিদেরা দায়ী। আর কেউ দায়ী না। আমলাদের দোষ দেওয়া হয়, আমলারা তো আমাদের অধীনে। আমলারা ৭০ ও ৮০ দশকে পাওয়ারফুল ছিল। আস্তে আস্তে তাদের পাওয়ার কমে আসছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্ভাব্য যুদ্ধের জন্য ইরানের সামরিক লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


সম্ভাব্য যুদ্ধের জন্য ইরানের সামরিক লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ

ইরানের সশস্ত্র বাহিনী সম্ভাব্য যুদ্ধের ক্ষেত্রে শত্রুর লক্ষ্যবস্তুর তালিকা পুনর্নবীকরণ করেছে। দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কমান্ডার জানিয়েছেন, পাল্টা হামলার সময় ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না। আল জাজিরা এই তথ্য ইরানের বার্তা সংস্থা ইসনার সূত্রে প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি মন্তব্য করেছেন যে, এই হালনাগাদ তালিকা সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নির্দেশনার প্রতিফলন। তিনি উল্লেখ করেছেন যে, যেকোনো হুমকির জবাবে ‘ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া’ জানাতে নির্দেশনা দেওয়া হয়েছিল।

হেইদারি আরও বলেন, ‘সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করা হয়েছে। সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডারদের কাছে তা পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে।’ তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে সংঘাত শুরু হলে ইরানের সামরিক বাহিনীর প্রতিক্রিয়া শত্রুপক্ষের জন্য ‘প্রকৃত অর্থেই পঙ্গু করে দেওয়ার মতো’ হবে।

ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি হামলার ক্ষেত্রে হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি মার্কিন বিমান ইউরোপের কোনো দেশ বা দূরবর্তী অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করে ইরানে বোমা হামলা চালায়, তাহলে ইরানও ওই ঘাঁটিগুলোতে হামলা চালাবে। তিনি এই বিষয়ে লেবাননের টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে বুধবার (১১ নভেম্বর) সাক্ষাৎকারে জানান।

তথ্যসূত্র: আল জাজিরা ও ডন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ার শেরপুরে পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা সুমন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


বগুড়ার শেরপুরে পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা সুমন নিহত

বগুড়ার শেরপুরে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় নিহত হয়েছেন সুমন (৪২) নামের এক ব্যাংক কর্মকর্তা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুমন শেরপুর উপজেলার দুবলাগাড়ি চকপোতা এলাকার আব্দুল মজিদের পুত্র। পেশাগত জীবনে তিনি অগ্রণী ব্যাংকের দুপচাঁচিয়া শাখায় কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিজ কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন সুমন। এ সময় বেপরোয়া গতির একটি পিকআপ তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হলে তাঁর মৃত্যু হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সড়ক দুর্ঘটনায় ওই ব্যাংক কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%