ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল বাস, একজনের মৃত্যু


নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল বাস, একজনের মৃত্যু

খুলনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনের এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত সাইদুর রহমান সাইদ (২৫) পাইকগাছার আছাবুর সরদারের ছেলে বলে জানা গেছে।

আরও পড়ুন: মেহেরপুর জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান শুরু

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার দিকে যাচ্ছিল। গুটুদিয়া এলাকায় পৌঁছানোর পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে সাইদ নামের ওই ব্যক্তি মারা যান। এছাড়া আহত হন আরও অন্তত ৮ জন।

এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের চিকিৎসার জন্য ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, এতিমখানায় দান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান কর্তৃক স্বাক্ষরিত একটি আদেশের মাধ্যমে এই পদায়ন কার্যকর করা হয়েছে।

আদেশ অনুযায়ী, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেনকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হককে গাজীপুরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়। পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানকে গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবালকে পুলিশ হেডকোয়ার্টার্সে (টিআর পদে) বদলি করা হয়েছে। হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সীকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রবিউল ইসলামকে এপিবিএন এ বদলি করা হয়েছে। একইভাবে, গাজীপুর মহানগর পুলিশের আরেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অমৃত সূত্রধরকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়িতে বদলি করা হয়েছে।

এছাড়া, র‍্যাবের সহকারী পুলিশ সুপার আমিরুজ্জামানকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) তে বদলি করা হয়েছে। পাশাপাশি, গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার দ্বীন-ই-আলমকে রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বদলির আদেশে উল্লেখ করা হয়েছে যে, উল্লিখিত কর্মকর্তারা বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত আগামী ১৫ জুনের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায়, ১৬ জুন থেকে তাদেরকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরকীয়ার টানে চলে গেছেন মা, বাবার কবরের পাশে বসে থাকে অবুঝ-অসহায় ২ শিশু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


পরকীয়ার টানে চলে গেছেন মা, বাবার কবরের পাশে বসে থাকে অবুঝ-অসহায় ২ শিশু

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের হিরাধর গ্রামে একজন নারী, আসমা বেগম, পরকীয়ার টানে চলে গেছেন। এরপর তার স্বামী, প্রতিবন্ধী নাসির হাওলাদার, বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে মারা যান। বর্তমানে তাদের দুই শিশু সন্তান, মেহেদী ও মাইনুল, বসে থাকে বাবার কবরের পাশে। তারা জানে না তাদের ভবিষ্যৎ কোথায় যাবে, কে হবে তাদের আশ্রয়, এবং কে তাদের স্বপ্নগুলো বাঁচিয়ে রাখতে এগিয়ে আসবে।

মা আসমা বেগম, বাবার মৃত্যুর আগেই, দুই ছোট সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যান। এরপর থেকে তিনি আর সন্তানদের খোঁজ নেননি।

বর্তমানে দুই শিশুর একমাত্র আশ্রয় তাদের ষাটোর্ধ্ব বিধবা দাদি, রিজিয়া বেগম। বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধা, গ্রামের মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে কোনোমতে নিজের ও নাতিদের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু দিন দিন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়া রিজিয়া বেগমের পক্ষে এখন দুই শিশুর দায়িত্ব নেওয়া সম্ভব হচ্ছে না।

বড় ছেলে, মেহেদী, বুদ্ধি প্রতিবন্ধী। ছোট ছেলে, মাইনুল, স্থানীয় বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। কিন্তু তারা অভাব-অনটনের কারণে লেখাপড়া প্রায় বন্ধ করে দিয়েছে। এমনও দিন যায়, তিনবেলা খাবার জোটে না তাদের।

সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য হলো, মাঝেমধ্যে দুই ভাই তাদের বাবার কবরের পাশে গিয়ে চুপচাপ বসে থাকে। কখনও খেলতে খেলতে কবরের পাশে চলে যায়, কখনও আবার আনমনে বসে থাকে দীর্ঘক্ষণ। হয়ত তারা এখনও পুরোপুরি বুঝতে পারেনি যে বাবা আর কখনও ফিরবেন না।

এলাকাবাসী জানান, শিশু দুটি বর্তমানে অত্যন্ত অসহায় ও মানবেতর জীবনযাপন করছে। তাদের দাদি দায়িত্ব নিতে অক্ষম। দ্রুত কোনো সহায়তা না পেলে শিশু দুটির শিক্ষা, পুষ্টি ও নিরাপদ ভবিষ্যৎ চরম ঝুঁকির মুখে পড়বে।

স্থানীয় সচেতন মহল, সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অসহায় এই দুই শিশুর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

তারা মনে করেন, সামান্য সহযোগিতাই বদলে দিতে পারে মেহেদী ও মাইনুলের জীবন এবং নিশ্চিত করতে পারে তাদের শিক্ষা, খাদ্য ও একটি নিরাপদ ভবিষ্যৎ।

আজ তারা হয়ত খেলাধুলা আর দুষ্টুমিতেই মগ্ন। কিন্তু যখন তারা নিজেদের বাস্তবতা বুঝতে শিখবে, তখন হয়ত সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে, এই পৃথিবীতে তাদের আপনজন কে?

দুই অবুঝ শিশু মানবিক সহায়তার অপেক্ষায় আছি। সমাজের একটু সহানুভূতি, দায়িত্ববোধ এবং ভালোবাসাই তাদের জীবনকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে পারে।

>>> অসহায় দুই শিশুর দাদি রিজিয়া বেগমের বিকাশ/নগদ নাম্বারঃ ০১৩২৪৯৯৭৩৯৫

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীর বিরোধে সংঘর্ষে বৃদ্ধ নিহত, হাসপাতালে ২ ছেলে ও মা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


পটুয়াখালীর বিরোধে সংঘর্ষে বৃদ্ধ নিহত, হাসপাতালে ২ ছেলে ও মা

পটুয়াখালীর বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানো নিয়ে দুপক্ষের সংঘর্ষের কারণে এক যুবক মারা গিয়েছেন। সংঘর্ষের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকাল ৮টার সময় উপজেলার কালাইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকার পূর্ব পাশে রবীন্দ্র হাওলাদারের বাড়িতে এই ঘটনার সূত্রপাত ঘটে।

নিহত রবীন্দ্র হাওলাদার, যিনি একই এলাকার বাসিন্দা ছিলেন।

আহতদের মধ্যে রয়েছেন: নিহত রবীন্দ্রের স্ত্রী ঠাকুরানী হাওলাদার (৪৫) এবং তার দুই ছেলে হৃদয় হাওলাদার (২৫) ও রনি হাওলাদার (২২)।

এদিকে এ ঘটনার পর পুলিশ চারজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, কিছু পরিবার মিলে পানি নিষ্কাশনের জন্য একটি পাইপ স্থাপনের কার্যক্রম শুরু করে। এ উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করাকে কেন্দ্র করে রবীন্দ্র হাওলাদারের সঙ্গে প্রতিবেশী রতন ব্যাপারীর মধ্যে বিরোধ শুরু হয়। ঘটনার একদিন আগে এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়েছিল।

প্রত্যক্ষদর্শী বিভূতি সরকারের বর্ণনায়, আচমকা আজ দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। একপর্যায়ে রবীন্দ্র হাওলাদারের মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার আল কাইয়ুম জানান, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। নিহত রবীন্দ্র হাওলাদারকে হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেন। আহত হৃদয়, রনি ও ঠাকুরানী হাওলাদারকে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেছেন, ‘ঘটনার সঙ্গে সম্পর্কিত চারজনকে আটক করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।’

আহত অবস্থায় চিকিৎসার জন্য আসা অভিযুক্ত আনন্দ ব্যাপারী (৫৫), কুসুম রানী (৪৫), প্রদ্বীপ ব্যাপারী (২৭) এবং রতন ব্যাপারীকে পুলিশ আটক করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যাম্পে মেসির আলাদা অনুশীলনের কারণ জানাল আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


ক্যাম্পে মেসির আলাদা অনুশীলনের কারণ জানাল আর্জেন্টিনা

লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে দলের প্রথম অনুশীলন সেশনে সতীর্থদের সঙ্গে সম্পূর্ণরূপে অনুশীলন না করে একা আলাদাভাবে ট্রেনিং করছেন।

বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সোমবার (১ জুন) মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে তাদের প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন শুরু করেছে।

ইন্টার মায়ামির অধিনায়ক মেসি গত ২৪ মে থেকে তার বাম হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তিজনিত সমস্যায় ভুগছেন। ফিলাডেলফিয়ার বিপক্ষে এমএলএসের ম্যাচে তিনি অস্বস্তি নিয়ে মাঠ থেকে বের হয়ে যান। তবে ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচে তার খেলার জন্য প্রস্তুত থাকার আশা করা হচ্ছে।

৩৮ বছর বয়সী মেসি ক্যাম্পে যোগদান করে মাঠে কিছু 'নির্দিষ্ট অনুশীলন' করেছেন। এছাড়া অন্য খেলোয়াড়রাও যারা ফিটনেস সমস্যায় আছেন, তারা এতে অংশ নিচ্ছেন।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, 'যেসব খেলোয়াড় ছোটখাটো ইনজুরি বা শারীরিক সমস্যায় ভুগছেন, তারা ফিজিওথেরাপি দলের সঙ্গে মাঠে নির্দিষ্ট অনুশীলন চালিয়ে যাচ্ছেন এবং ধীরে ধীরে ভালো অগ্রগতি করছেন।'

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনা ৯ জুন আলাবামার অবার্নে আইসল্যান্ডের বিরুদ্ধে তাদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে।

দুইবারের এমএলএস এমভিপি এবং আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি তার রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। ২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে তিনি অর্ন্তভুক্ত হয়ে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ১৯৮ ম্যাচ খেলে ১১৬ গোল করেছেন, যা তার দেশের সর্বকালের সর্বাধিক গোলদাতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%