সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১২:০৬ এম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর অবস্থিত পুরোনো সেতুর চট্টগ্রামমুখী লেন জরুরি মেরামত কাজের জন্য সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
রোববার বিকেল ৫টা থেকে সেতুর ওই অংশে যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে, এমনটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪২তম কিলোমিটারে দাউদকান্দি পুরোনো সেতুর চট্টগ্রামমুখী অংশে জরুরি মেরামত কাজ চলমান থাকায় রোববার বিকেল ৫টা থেকে সেতুটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
মেরামত কাজ চলাকালে চট্টগ্রামমুখী যানবাহনগুলোকে বিকল্প হিসেবে একই স্থানে অবস্থিত নতুন সেতু ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ