১২:৩২ এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালসহ ছয় শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। ছুটির মেয়াদ শেষ হওয়ার পরেও কর্মস্থলে যোগদান না করায় মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রারের কাছে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করার কারণে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান এবং আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়াকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া, জুলাই মাসের অভ্যুত্থানে ভূমিকা এবং অসদাচরণের অভিযোগে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শবনম জাহান এবং মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক কামাল উদ্দিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
আরও পড়ুন: চুয়েট শিক্ষক সমিতির জরুরি সভা ২৫ নভেম্বর, অচলাবস্থা নিরসনে আলোচনা
সাময়িকভাবে বহিষ্কৃত দুই শিক্ষক হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান এবং আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়া। তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে কারণ তারা অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করছিলেন।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, "অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করায় বিধি অনুযায়ী তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।" তাদের বিষয়ে দুটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
এদিকে, ছুটির মেয়াদ শেষ হওয়ার পরেও কর্মস্থলে যোগদান না করায় সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে সশরীরে হাজির হয়ে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট।
উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, "তাদের অবস্থান সম্পর্কে বিভাগকে জানাতে বলা হয়েছিল। তবে বিভাগ তাদের অবস্থান জানাতে পারেনি। এ কারণে সিন্ডিকেট তাদের সশরীর রেজিস্ট্রারের কাছে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে।"
আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো গ্রিক ট্র্যাজেডি ‘প্রমিথিউস বাউন্ড’
এছাড়াও, জুলাই মাসের অভ্যুত্থানের সময়কার ভূমিকা, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শবনম জাহান এবং মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক কামাল উদ্দিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, "তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল। কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে। এ কারণে পরবর্তী সিন্ডিকেট সভায় তাদের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সিন্ডিকেটে চার্জশিট গঠন করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন