ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ


শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠেছেন। হাসি-আনন্দে তিনি নিজেই শ্রেণিকক্ষে পাঠদান করেন, যেখানে শিশু শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে তার সঙ্গে পাঠদান কার্যক্রমে অংশ নেয়। মন্ত্রীর এই ব্যতিক্রমী উদ্যোগ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

বুধবার সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় অবস্থিত আলহাজ্ব এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এ দৃশ্যের অবতারণা ঘটে। প্রতিমন্ত্রী বিদ্যালয়ে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন। এ সময় তিনি প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন। শিশুদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের মেধা, আগ্রহ ও শেখার পরিবেশ সম্পর্কে জানার চেষ্টা করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন। তিনি বিদ্যালয়ের খাদ্য সংরক্ষণ কার্যক্রমও পরিদর্শন করেন। মা সমাবেশের সদস্য, বুক অধিনায়ক ও লিটল এগ্রিকালচার কার্যক্রমের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।

আরও পড়ুন: ধুনটে পাঁচ কোটি টাকার সড়ক কাজ বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ

এছাড়া, বিদ্যালয়ের বাগান ঘুরে দেখে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কার্যক্রমে উৎসাহিত করেন। এ সময় তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণও করেন।

পরে দুপুরে তিনি উপজেলার জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম ও শিক্ষার্থীদের পাঠদানের মান সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, সহকারী পুলিশ সুপার মফিউর রহমান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদসহ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন: বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোজি পেরিউইঙ্কল (নয়নতারা)Ñছাদবাগানের সৌন্দর্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৩ এম


রোজি পেরিউইঙ্কল (নয়নতারা)Ñছাদবাগানের সৌন্দর্য

প্রকৃতির এক অনন্য সৃষ্টি হলো ফুল। প্রতিটি ফুলের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য, যা রং, রূপ এবং সৌন্দর্যের ভিন্নতায় প্রকাশ পায়। কিছু ফুল তাদের উজ্জ্বল রঙে, কিছু সুবাসে, আবার কিছু সরল সৌন্দর্যে মানুষের মন জয় করে। নয়নতারা একটি পরিচিত ও আকর্ষণীয় ফুল হিসেবে পরিচিত। সাদা ও গোলাপিÑদুই রঙের ফুলে রয়েছে আলাদা মাধুর্য। পাঁচ পাপড়ির এই ফুলটি সবুজ পাতার মাঝে ফুটে থাকা অবস্থায় দেখতে অত্যন্ত সুন্দর, পাশাপাশি উদ্ভিদবিজ্ঞানের দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ।

মৌলভীবাজার শহরের ফরেস্ট অফিস রোডের বাসিন্দা কল্লোল দেবের ছাদবাগানে দেখা মিলেছে নয়নতারার সাদা ও গোলাপি রঙের ফুলের। সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা সাদা ফুলগুলো শুভ্রতার প্রতীক হিসেবে কাজ করে। অন্যদিকে, গোলাপি ফুলগুলোতে রয়েছে ভিন্ন এক আকর্ষণ। ফুলের মাঝখানে গাঢ় রঙের আভা এবং পাঁচটি পাপড়ির বিন্যাস গাছটিকে বিশেষ সৌন্দর্য প্রদান করেছে। বৃষ্টির পানির ছোট ছোট ফোঁটা পাপড়িতে জমে থাকলে ফুলের সৌন্দর্য আরও বেড়ে যায়।

নয়নতারা একটি বহুবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম ঈধঃযধৎধহঃযঁং ৎড়ংবঁং। এটি অ্যাপোসাইনেসি (অঢ়ড়পুহধপবধব) পরিবারের অন্তর্ভুক্ত। ইংরেজিতে একে ম্যাডাগাস্কার পেরিউইঙ্কল (গধফধমধংপধৎ চবৎররিহশষব) বা রোজি পেরিউইঙ্কল বলা হয়। উদ্ভিদটির আদি নিবাস আফ্রিকার মাদাগাস্কার দ্বীপে। সেখান থেকে এটি পৃথিবীর বিভিন্ন উষ্ণ ও উপক্রান্তীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে এটি শোভাবর্ধক ফুলগাছ হিসেবে পরিচিত।

নয়নতারা গাছ সাধারণত ৩০ সেন্টিমিটার থেকে এক মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এর কাণ্ড নরম এবং শাঁখা-প্রশাখা বিস্তৃত। পাতাগুলো ডিম্বাকৃতির, চকচকে সবুজ এবং মাঝখানে স্পষ্ট সাদা বা হালকা রঙের শিরা দেখা যায়। ফুলে সাধারণত পাঁচটি পাপড়ি থাকে। সাদা, গোলাপি, গাঢ় গোলাপি ও লালচে বর্ণের বিভিন্ন জাতের নয়নতারা দেখা যায়। ফুলের মাঝখানে অনেক সময় গাঢ় গোলাপি বা লালচে রঙের চোখের মতো একটি অংশ থাকে। এ বৈশিষ্ট্য থেকেই ফুলটির বাংলা নাম নয়নতারা হয়েছে বলে ধারণা করা হয়।

নয়নতারার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো দীর্ঘ সময় ধরে ফুল ফোটানোর ক্ষমতা। অনুকূল পরিবেশে বছরের অধিকাংশ সময়ই গাছে ফুল দেখা যায়। বিশেষ করে উষ্ণ আবহাওয়ায় গাছটি ভালো বেড়ে ওঠে। এ কারণে বাড়ির আঙিনা, বাগান, পার্ক, রাস্তার পাশ এবং ছাদবাগানে নয়নতারা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

নয়নতারা চাষ করাও তুলনামূলক সহজ। বীজ ও কাণ্ডের কাটিংÑদুই পদ্ধতিতেই এর বংশবিস্তার করা যায়। পর্যাপ্ত সূর্যালোক পেলে গাছে বেশি ফুল ফোটে। তবে আংশিক ছায়াতেও গাছটি বেঁচে থাকতে পারে। পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত ঝুরঝুরে মাটি এ ফুলগাছের জন্য উপযোগী। টবে চাষের ক্ষেত্রে অতিরিক্ত পানি জমতে দেওয়া যাবে না। নিয়মিত পরিমিত পানি, প্রয়োজনমতো জৈব সার এবং শুকনো ডালপালা পরিষ্কার রাখলে গাছ সতেজ থাকে।

নয়নতারা শুধু সৌন্দর্যের জন্যই গুরুত্বপূর্ণ নয়, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের গবেষণায়ও উদ্ভিদটির বিশেষ ভূমিকা রয়েছে। এ গাছের বিভিন্ন অংশে ভিনক্রিস্টিন (ঠরহপৎরংঃরহব) ও ভিনব্লাস্টিন (ঠরহনষধংঃরহব) নামের গুরুত্বপূর্ণ অ্যালকালয়েড পাওয়া যায়। এসব উপাদান থেকে তৈরি ওষুধ নির্দিষ্ট ধরনের ক্যানসার, বিশেষ করে লিউকেমিয়া ও লিম্ফোমার চিকিৎসায় ব্যবহৃত হয়। উদ্ভিদবিজ্ঞান ও ওষুধশিল্পে নয়নতারার গুরুত্ব এখানেই।

তবে একটি বিষয় মনে রাখা জরুরি, নয়নতারা গাছের সব অংশেই বিষাক্ত উপাদান রয়েছে। তাই প্রচলিত ভেষজ চিকিৎসার নামে গাছের পাতা, ফুল বা অন্য কোনো অংশ সরাসরি খাওয়া কিংবা ব্যবহার করা বিপজ্জনক। চিকিৎসায় ব্যবহৃত উপাদান বিশেষ প্রক্রিয়ায় পৃথক ও নিয়ন্ত্রিতভাবে প্রস্তুত করা হয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া এর কোনো অংশ ব্যবহার করা উচিত নয়।

প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বড় কোনো বাগানের প্রয়োজন নেই। একটু যত্ন, ভালোবাসা আর পরিকল্পনা থাকলে বাড়ির ছাদেই গড়ে তোলা যায় ফুলের ছোট্ট এক পৃথিবী। কল্লোল দেবের ছাদবাগানের সাদা ও গোলাপি নয়নতারা যেন সেই কথাই মনে করিয়ে দেয়। সবুজের মাঝে রঙিন ফুলের এই আয়োজন শুধু বাড়ির সৌন্দর্য বাড়ায় না, মানুষের মনেও তৈরি করে প্রশান্তি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুনারুঘাটে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাদ্দাম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৩ এম


চুনারুঘাটে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাদ্দাম গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাটে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এবং দীর্ঘ সময় ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামী মো. অহিদ মিয়া, যিনি ওয়াহিদ মিয়া ওরফে সাদ্দাম নামেও পরিচিত, তাকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গৎ ২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানাধীন সুন্দরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সাদ্দাম চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র। তার বিরুদ্ধে চুনারুঘাট থানার মামলা নম্বর-১৯, জিআর-৭৮/২১, তারিখ ১৩ মার্চ ২০২১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দায়ের করা মামলায় পাঁচ বছরের সাজা রয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর তাকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ শিপন মিয়া গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৪ এম


শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ শিপন মিয়া গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাঁখা (ডিবি) পুলিশের একটি অভিযানে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২৫ বছর বয়সী শিপন মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানের সময় তাঁর হেফাজতে ইয়াবা বিক্রির জন্য নগদ ২৯ হাজার ৭৬০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রামে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত শিপন মিয়া ছাত্রাবট গ্রামের লুৎফুর মিয়া, যিনি লুতুর নামে পরিচিত, এর ছেলে।

জেলা গোয়েন্দা শাঁখা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআই সঞ্জয় শর্মার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ছাত্রাবট গ্রামের একটি বসতঘরে অভিযান শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে শিপন মিয়াকে আটক করা হয়। পরে গ্রেফতারকৃত ব্যক্তির দেহ ও বসতঘর তল্লাশি করে তাঁর পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৫৮ পিস এবং বসতঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৫০ পিস, মোট ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া, ইয়াবা বিক্রির জন্য নগদ ২৯ হাজার ৭৬০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৪ এম


অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের

অক্টোবর মাসে সিলেট বিভাগের সড়ক দুর্ঘটনায় ২৭ জনের প্রাণহানি ঘটেছে। এই মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন। সিলেট জেলায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে, যেখানে সুনামগঞ্জ জেলায় দুর্ঘটনা কম ঘটেছে। নিরাপদ সড়ক চাঁই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি বুধবার (৪ নভেম্বর) এই প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অক্টোবর মাসের সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে বেপরোয়া ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব এবং সড়কে নির্মাণ ত্রুটি চিহ্নিত করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, অক্টোবর মাসে সিলেট জেলায় ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ২টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানিয়েছেন, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা এবং নিসচা সিলেটের শাঁখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এই প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৯টি সড়ক দুর্ঘটনায় ৯ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন চালক এবং ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন পথচারী নিহত হয়েছেন। এছাড়া, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৫টি দুর্ঘটনায় ৫ জন, মুখোমুখি সংঘর্ষে ৯টি দুর্ঘটনায় ১০ জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ২টি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে নিহত ২৭ জনের মধ্যে ১৮ জন পুরুষ, ৩ জন নারী এবং ৬ জন শিশু রয়েছেন। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%