০৫:৩৪ এম
রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদর দপ্তরের ভেতরে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই বিস্ফোরণ ঘটে। এতে কোনো হতাহত হওয়ার খবর নেই।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, সন্ধ্যা ৭টার দিকে দুর্বৃত্তরা আনসার ও ভিডিপি সদর দপ্তরের বাইরে থেকে একটি ককটেল ছুঁড়ে মারে। ককটেলটি সদর দপ্তরের ভেতরে বিস্ফোরিত হয়। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ঘটনার পর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তকরণের জন্য কাজ চলছে।
আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২২ জন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন