০২:০৯ পি.এম
ভয়াবহ ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। তিনি দেশটির জরুরি উদ্ধার কার্যক্রম এবং মানবিক সহায়তার জন্য ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান প্রদান করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকার সমপরিমাণ বলে জানা গেছে।
ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও-এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুসারে, নেইমারের প্রদানকৃত অর্থটি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় পানি, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়ের সুবিধা তৈরি করতে ব্যয় করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগ-পরবর্তী পরিস্থিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে মানবিক সহায়তা দ্রুত পৌঁছানোর জন্য এই অর্থ ব্যবহৃত হবে।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
ভেনেজুয়েলার মানুষের দুর্ভোগ নিয়ে দেওয়া নাইমারের এক বার্তায় তিনি জানান, "ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি, এই ছোট্ট সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও শক্তি ও স্বস্তি বয়ে আনবে।"
নেইমারের এই মানবিক উদ্যোগটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা অর্জন করেছে। দুর্যোগের এই কঠিন সময়ে তার এমন সহায়তাকে অনেকে মানবতার উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন