ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করলেন রিচি সোলায়মান


প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করলেন রিচি সোলায়মান

বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম জনপ্রিয় ও এক সময়ের শীর্ষ অভিনেত্রী রিচি সোলায়মান। তিনি দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেছেন। তার সাবলীল অভিনয় আজও দর্শকদের মনে সমানভাবে আলোড়ন সৃষ্টি করে।

জীবনের প্রয়োজনে স্বামীর কর্মস্থল যুক্তরাষ্ট্রে মাঝে মাঝে অবস্থান করলেও, বছরের বেশিরভাগ সময় তিনি দুই সন্তানকে নিয়ে ঢাকাতেই থাকেন। সন্তানদের পড়াশোনা ও নিজের ব্যবসা সামলানোর পাশাপাশি তিনি ভালো গল্পের নাটকেও কাজ করছেন। তবে এবার নাটকের গণ্ডি পেরিয়ে অভিনয়ের জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন এই অভিনেত্রী—প্রথমবারের মতো অভিনয় করেছেন সিনেমায়।

চলচ্চিত্রটির নাম ‘রবি ইন ঢাকা’। সিনেমাটি নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা রাজীব সালেহীন। নির্মাতার মানসম্মত কাজের কারণে দর্শকদের তার প্রতি আলাদা এক আস্থা রয়েছে। ফলে জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মানের প্রথম সিনেমা দেখার জন্য ভক্ত ও দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে।

আরও পড়ুন: মুক্তি দিতে না চাওয়া সিনেমা 'পাইরে' জিতল ১৮ পুরস্কার

সিনেমার বিষয়ে আপাতত গোপনীয়তা রক্ষা করা হলেও, প্রথম চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে রিচি সোলায়মান বলেন, ‘হ্যাঁ, “রবি ইন ঢাকা” সিনেমাটিতে আমি অভিনয় করেছি। তবে এখনই আমার চরিত্র কিংবা সিনেমা নিয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না। খুব শিগগিরই সিনেমার পুরো টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে, সেই পর্যন্ত সবাইকে একটু অপেক্ষা করতে হবে।’

নাটকে অভিনয় অব্যাহত রাখা প্রসঙ্গে রিচি জানান, গল্প ও চরিত্র পছন্দ হলে তিনি নিয়মিতই কাজ করতে চান। সম্প্রতি চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘ভালোবাসার অন্যনাম তুমি’ নামের একটি বিশেষ নাটকে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছেন তিনি।

রিচি আরও বলেন, ‘পেশাগতভাবে আমি এখনও একজন অভিনেত্রী। অভিনয় করতেই ভীষণ ভালোবাসি ও স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার ভক্ত-দর্শকদের সবসময় আবদার থাকে আমি যেন নাটকে নিয়মিত থাকি। তাই ভালো গল্প ও মনের মতো চরিত্র পেলে অবশ্যই অভিনয় করব।’

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সম্প্রতি একটি রিয়েলিটি শো-তে নতুন নায়ক-নায়িকা খোঁজার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন রিচি সোলায়মান। তিন সদস্যের বিচারক প্যানেলে থেকে তরুণ প্রতিভাদের মূল্যায়নে ভূমিকা রাখেন তিনি।

আরও পড়ুন: চলে গেলেন ‘কাঁচের পৃথিবী’ পরিচালক অমল রায় ঘটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিহত তিতাসের বাড়িতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমবেদনা জানাতে গেলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


নিহত তিতাসের বাড়িতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমবেদনা জানাতে গেলেন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মানব পাচারকারীদের প্রতিহত করার জন্য দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন। তিনি সামাজিক যুদ্ধ এবং গ্রেফতারের উদ্দেশ্যে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, যাতে সারা দেশে এবং দেশের বাইরে মানব পাচারকারীদের কঠোরভাবে প্রতিহত করা যায়। টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের বাড়িতে গিয়ে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

শনিবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের নিহত তিতাস শেখের বাড়িতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপস্থিত হন। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। পরে তিনি নিহতের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।

তিনি বলেন, "তিতাস শেখ বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস সাহসী সৈনিক ছিলেন। মানব পাচারকারীদের গুলিতে আমরা তাকে হারিয়েছি। এই মানব পাচারকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে যুদ্ধ শুরু করতে হবে। যেকোনো মূল্যে মানব পাচারকারীদের প্রতিহত করতে হবে। কারণ, তারা দেশের শত্রু, জনগণের শত্রু।"

মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকারের অবস্থান সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, "মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকারের যে অবস্থান তা অত্যন্ত দৃঢ়।" তিনি বলেন, "মানব পাচারকারীদের শনাক্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সর্বদা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে গভীরভাবে কাজ করে যাচ্ছি।" তিনি আরও উল্লেখ করেন যে, মানব পাচারকারী সিন্ডিকেট দেশের বিভিন্ন স্থানে কাজ করে থাকে।

তিনি বলেন, "যেসব রুটে তারা বাংলাদেশ থেকে সাধারণ মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেসব দেশের সরকার, পুলিশ ও প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করে যাচ্ছি।" এ ছাড়া, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরসহ ১৪টি জেলার ডিসিদের সঙ্গে মানব পাচার সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

শামা ওবায়েদ বলেন, "ডিসি-ইউএনওদের দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তারা যেন লোকাল প্রশাসনের সঙ্গে কাজ করে দালালচক্রকে গ্রেফতার করে।" তিনি জানান, বিদেশে যারা নিখোঁজ ও জিম্মি রয়েছেন, তাদের দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

তিনি আরও বলেন, "গত ১৭ বছরে আমরা বিভিন্ন ধরনের ড্রাগ লর্ড মাফিয়াদের দেখেছি, যারা এই মানব পাচারের সঙ্গে জড়িত ছিল। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মানব পাচারকারীদের দমন করতে নানা পদক্ষেপ নিয়েছে।"

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, "দেশে এবং বিদেশে সব জায়গাতেই আমরা সোচ্চার রয়েছি।"

শামা ওবায়েদ বলেন, "মানব পাচারকারীদের কারণে তিতাসের মতো সাহসী সৈনিকরা শহীদ হচ্ছে, তেমনি সাধারণ মানুষও স্বাভাবিকভাবে বিদেশে যেতে পারছে না। এ কারণে মানব পাচারকারীদের প্রতিহত করতে সরকার সচেষ্ট রয়েছে।"

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আযাদ, নিহতের মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে অভিযানকালে মানব পাচারকারীদের গুলিতে নিহত হন সেনাসদস্য তিতাস শেখ (২৮)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের আফজাল শেখের ছেলে। তিনি পরিবারের দুই ভাই ও এক বোনের মধ্যে মেজো সন্তান ছিলেন। ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন তিতাস শেখ। তিনি সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।

শুক্রবার (৬ নভেম্বর) সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। পরে লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার পর পারিবারিক কবরস্থানে নানির পাশের কবরে তার দাফন সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা ও ফারহান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা ও ফারহান

বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে ট্রফির দিকে নজর রেখে অভিযান শুরু করেছে। হামজা, তপু, ফারহানদের ছাড়া ভুটানের বিরুদ্ধে ১-০ গোলের জয় নিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করেছে তারা। প্রথম ম্যাচের জয় বাংলাদেশের দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে দিয়েছে। আগামী সোমবার ইংল্যান্ড থেকে ঢাকায় আসছেন দলের অন্যতম তারকা হামজা চৌধুরী ও ফারহান। শেখ মোরসালিন মনে করেন, এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলের স্পিরিটকে আরও শক্তিশালী করবে।

গত সাফে খেলে তারকা হয়ে উঠেছেন এই ফুটবলার। এবার তিনি সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করে নেওয়ার জন্য মনেপ্রাণে চেষ্টা করছেন। মোরসালিন বলেন, ‘গত যে সাফ ছিল, ওইটা থেকে আমার ক্যারিয়ার শুরু। কিন্তু আমরা ট্রফি নিতে পারিনি। তাই আমি মনে-প্রাণে চাচ্ছি যে, যেভাবে হোক এবার আমি ট্রফি নিতে চাই। স্পেশালি এটা আমার ইচ্ছা ছিল। এখনো আছে। আমি আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করব, যদি সুযোগ পাই। আর অবশ্যই তো আমাদের এবার ট্রফি নিতেই হবে। আমাদের ঘরের মাঠে খেলা। সো ওইটাই আমাদের সবারই টার্গেট এখন।’

বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করছে স্বাগতিকরা। গতকাল অনুশীলনের ফাঁকে মোরসালিন বলেন, ‘হামজা ভাই, ফারহান—ওরা আসলে আমাদের মানে টিমের যে স্পিরিট ছিল, আমরা আশা করছি স্পিরিট আরো বাড়বে ইনশাল্লাহ।’ ভুটানের বিরুদ্ধে দলে না থাকার কারণ জানতে চাইলে তরুণ ফরোয়ার্ড মোরসালিন জানান, ‘আসলে ইনজুরি নয়, আমার একটু জ্বর ছিল। আরো চার-পাঁচ দিন আগে আমি রিকভার করেছি। তাই এখন একদম শতভাগ ফিট আমি। আশা করছি, আমি সুযোগ পেলে ভালো করব।’

শ্রীলঙ্কা বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ জানাতে পারে। কেননা তাদের দলে বংশোদ্ভূত খেলোয়াড় রয়েছে। মোরসালিন বলেন, ‘এ নিয়ে আমি একমত যে, শ্রীলঙ্কা দলটি সত্যি খুবই ভালো। তো আমরা হালকাভাবে নিচ্ছি না। আমরা ওইভাবেই প্রস্তুতি নিচ্ছে। যেহেতু আমরা প্রথম ম্যাচ জিতেছি, আমাদের আত্মবিশ্বাস এখন ভালো। সবাই ভালো একটা ফেজে আছে। আমরা আশা করছি আমরা জিতব এবং জেতার জন্যই আমরা পরবর্তী ম্যাচ খেলবো ইনশাল্লাহ।’

বর্তমান বাংলাদেশ দলটিও প্রবাসী খেলোয়াড়ে ভরপুর। আসন্ন ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের প্রবাসী ফুটবলারদের মধ্যে আলাদা একটা লড়াই দেখা যেতে পারে। তবে এভাবে বিষয়টি ভাবছেন না মোরসালিন। তিনি বলেন, ‘আমরা আমাদের প্লেয়ারের সঙ্গে ওদের আসলে তুলনা করতে চাই না। আমরা মনে করি, ওরা অবশ্যই ভালো। আর আমরা বিশ্বাস করি, আমাদের টিমও খুব ভালো। তাই আমরা খুবই আত্মবিশ্বাসী যে আমরা জিতব।’

বাংলাদেশ দলে স্ট্রাইকারের সংকট রয়েছে। দলে সুযোগ পেলে নিজের সর্বোচ্চটা নিংড়ে দিতে চান মোরসালিন। তিনি বলেন, ‘আমি যখনই যেখানে যতটুকু সুযোগ পাই, সব সময় চেষ্টা করি শতভাগ দেওয়ার। যদি সুযোগ পাই আমি আমার জায়গা থেকে সেরাটাই দেওয়ার চেষ্টা করব।’ গত ম্যাচে বাংলাদেশ আরো বড় ব্যবধানে ভুটানকে হারাতে পারত। মোরসালিন মনে করেন, এক দিক থেকে ভালোই হয়েছে। তিনি বলেন, ‘ভালো হয়েছে যে অনেক সময় হয় যে অনেক বেশি গোল দিয়ে ফেললে বডি রিল্যাক্স হয়ে যায়। সো আমি মনে করি ওই দিক থেকে যে না আমাদের ওই মানে আমরা এখনো সবাই খুব হাঙ্গার হয়ে আছে।’

এদিকে ইনজুরির কারণে গত ম্যাচে খেলতে পারেননি অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। তবে ইনজুরি কাটিয়ে পরবর্তী ম্যাচে খেলার জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ অধিনায়ক। টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে তাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে নিষিদ্ধ আ. লীগ মিছিলে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


চট্টগ্রামে নিষিদ্ধ আ. লীগ মিছিলে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১৬

চট্টগ্রাম নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল শুক্রবার বিকেলে বন্দর থানার পোর্ট কানেকটিং রোডের তালতলা এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে হঠাৎ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে মিছিল বের করেন। পুলিশ খবর পেয়ে এতে বাধা দিলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় বন্দর থানার ওসি আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ বিষয়ে ওসি আবদুর রহিম বলেন, ‘হামলার পর মিছিলে অংশগ্রহণকারীদের ধাওয়া করে ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


কুলিয়ারচরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক ও মো. রফিকুল ইসলাম আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম (মুছা), উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহবায়ক মো. মাসুদ রানা, সদস্য সচিব মো. মোখলেছুর রহমান মঞ্জু, যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন নাজিম সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

আলোচনা সভায় ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। ওই সময়ের সিপাহি ও জনতার ভূমিকা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। এ দিনের সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের রাজনৈতিক পরিবর্তন ও জাতীয় সংহতির নানা ঐতিহাসিক প্রেক্ষাপট।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে ৭ নভেম্বরের চেতনা গুরুত্বপূর্ণ। দেশের ভবিষ্যৎ নির্মাণে অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি জনগণের আশা-আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে হবে।
তাঁরা আরও বলেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও জাতীয় ঐক্য অপরিহার্য। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন করে দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলার দায়িত্বও রাজনৈতিক নেতৃত্বকে নিতে হবে।
সভায় স্থানীয় রাজনীতির সাংগঠনিক বিষয়গুলোও গুরুত্ব পায়। বক্তারা বলেন, দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হলে তৃণমূলের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন, পারস্পরিক সৌহার্দ্য এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়াতে হবে। ব্যক্তিগত মতপার্থক্য ভুলে দলের বৃহত্তর স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
এ সময় উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে শৃঙ্খলা অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ দলটির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ধারণ করে গণতান্ত্রিক অধিকার ও জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%