ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা ও ফারহান


সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা ও ফারহান

বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে ট্রফির দিকে নজর রেখে অভিযান শুরু করেছে। হামজা, তপু, ফারহানদের ছাড়া ভুটানের বিরুদ্ধে ১-০ গোলের জয় নিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করেছে তারা। প্রথম ম্যাচের জয় বাংলাদেশের দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে দিয়েছে। আগামী সোমবার ইংল্যান্ড থেকে ঢাকায় আসছেন দলের অন্যতম তারকা হামজা চৌধুরী ও ফারহান। শেখ মোরসালিন মনে করেন, এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলের স্পিরিটকে আরও শক্তিশালী করবে।

গত সাফে খেলে তারকা হয়ে উঠেছেন এই ফুটবলার। এবার তিনি সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করে নেওয়ার জন্য মনেপ্রাণে চেষ্টা করছেন। মোরসালিন বলেন, ‘গত যে সাফ ছিল, ওইটা থেকে আমার ক্যারিয়ার শুরু। কিন্তু আমরা ট্রফি নিতে পারিনি। তাই আমি মনে-প্রাণে চাচ্ছি যে, যেভাবে হোক এবার আমি ট্রফি নিতে চাই। স্পেশালি এটা আমার ইচ্ছা ছিল। এখনো আছে। আমি আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করব, যদি সুযোগ পাই। আর অবশ্যই তো আমাদের এবার ট্রফি নিতেই হবে। আমাদের ঘরের মাঠে খেলা। সো ওইটাই আমাদের সবারই টার্গেট এখন।’

বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করছে স্বাগতিকরা। গতকাল অনুশীলনের ফাঁকে মোরসালিন বলেন, ‘হামজা ভাই, ফারহান—ওরা আসলে আমাদের মানে টিমের যে স্পিরিট ছিল, আমরা আশা করছি স্পিরিট আরো বাড়বে ইনশাল্লাহ।’ ভুটানের বিরুদ্ধে দলে না থাকার কারণ জানতে চাইলে তরুণ ফরোয়ার্ড মোরসালিন জানান, ‘আসলে ইনজুরি নয়, আমার একটু জ্বর ছিল। আরো চার-পাঁচ দিন আগে আমি রিকভার করেছি। তাই এখন একদম শতভাগ ফিট আমি। আশা করছি, আমি সুযোগ পেলে ভালো করব।’

আরও পড়ুন: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল

শ্রীলঙ্কা বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ জানাতে পারে। কেননা তাদের দলে বংশোদ্ভূত খেলোয়াড় রয়েছে। মোরসালিন বলেন, ‘এ নিয়ে আমি একমত যে, শ্রীলঙ্কা দলটি সত্যি খুবই ভালো। তো আমরা হালকাভাবে নিচ্ছি না। আমরা ওইভাবেই প্রস্তুতি নিচ্ছে। যেহেতু আমরা প্রথম ম্যাচ জিতেছি, আমাদের আত্মবিশ্বাস এখন ভালো। সবাই ভালো একটা ফেজে আছে। আমরা আশা করছি আমরা জিতব এবং জেতার জন্যই আমরা পরবর্তী ম্যাচ খেলবো ইনশাল্লাহ।’

বর্তমান বাংলাদেশ দলটিও প্রবাসী খেলোয়াড়ে ভরপুর। আসন্ন ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের প্রবাসী ফুটবলারদের মধ্যে আলাদা একটা লড়াই দেখা যেতে পারে। তবে এভাবে বিষয়টি ভাবছেন না মোরসালিন। তিনি বলেন, ‘আমরা আমাদের প্লেয়ারের সঙ্গে ওদের আসলে তুলনা করতে চাই না। আমরা মনে করি, ওরা অবশ্যই ভালো। আর আমরা বিশ্বাস করি, আমাদের টিমও খুব ভালো। তাই আমরা খুবই আত্মবিশ্বাসী যে আমরা জিতব।’

বাংলাদেশ দলে স্ট্রাইকারের সংকট রয়েছে। দলে সুযোগ পেলে নিজের সর্বোচ্চটা নিংড়ে দিতে চান মোরসালিন। তিনি বলেন, ‘আমি যখনই যেখানে যতটুকু সুযোগ পাই, সব সময় চেষ্টা করি শতভাগ দেওয়ার। যদি সুযোগ পাই আমি আমার জায়গা থেকে সেরাটাই দেওয়ার চেষ্টা করব।’ গত ম্যাচে বাংলাদেশ আরো বড় ব্যবধানে ভুটানকে হারাতে পারত। মোরসালিন মনে করেন, এক দিক থেকে ভালোই হয়েছে। তিনি বলেন, ‘ভালো হয়েছে যে অনেক সময় হয় যে অনেক বেশি গোল দিয়ে ফেললে বডি রিল্যাক্স হয়ে যায়। সো আমি মনে করি ওই দিক থেকে যে না আমাদের ওই মানে আমরা এখনো সবাই খুব হাঙ্গার হয়ে আছে।’

এদিকে ইনজুরির কারণে গত ম্যাচে খেলতে পারেননি অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। তবে ইনজুরি কাটিয়ে পরবর্তী ম্যাচে খেলার জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ অধিনায়ক। টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে তাকে।

আরও পড়ুন: জাতীয় ক্রিকেট লিগে সিলেট-ময়মনসিংহের ব্যাটারদের রাজত্বের দিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে নিষিদ্ধ আ. লীগ মিছিলে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


চট্টগ্রামে নিষিদ্ধ আ. লীগ মিছিলে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১৬

চট্টগ্রাম নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল শুক্রবার বিকেলে বন্দর থানার পোর্ট কানেকটিং রোডের তালতলা এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে হঠাৎ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে মিছিল বের করেন। পুলিশ খবর পেয়ে এতে বাধা দিলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় বন্দর থানার ওসি আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ বিষয়ে ওসি আবদুর রহিম বলেন, ‘হামলার পর মিছিলে অংশগ্রহণকারীদের ধাওয়া করে ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


কুলিয়ারচরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক ও মো. রফিকুল ইসলাম আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম (মুছা), উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহবায়ক মো. মাসুদ রানা, সদস্য সচিব মো. মোখলেছুর রহমান মঞ্জু, যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন নাজিম সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

আলোচনা সভায় ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। ওই সময়ের সিপাহি ও জনতার ভূমিকা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। এ দিনের সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের রাজনৈতিক পরিবর্তন ও জাতীয় সংহতির নানা ঐতিহাসিক প্রেক্ষাপট।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে ৭ নভেম্বরের চেতনা গুরুত্বপূর্ণ। দেশের ভবিষ্যৎ নির্মাণে অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি জনগণের আশা-আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে হবে।
তাঁরা আরও বলেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও জাতীয় ঐক্য অপরিহার্য। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন করে দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলার দায়িত্বও রাজনৈতিক নেতৃত্বকে নিতে হবে।
সভায় স্থানীয় রাজনীতির সাংগঠনিক বিষয়গুলোও গুরুত্ব পায়। বক্তারা বলেন, দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হলে তৃণমূলের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন, পারস্পরিক সৌহার্দ্য এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়াতে হবে। ব্যক্তিগত মতপার্থক্য ভুলে দলের বৃহত্তর স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
এ সময় উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে শৃঙ্খলা অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ দলটির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ধারণ করে গণতান্ত্রিক অধিকার ও জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের শক্তি বাড়াতে ৯ নভেম্বর আসছেন হামজা ও ফারহান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


বাংলাদেশের শক্তি বাড়াতে ৯ নভেম্বর আসছেন হামজা ও ফারহান

বাংলাদেশের কোচ টমাস ডুলি শুরুর একাদশ সাজাতে ভুটানকে হারানোর পরও সমস্যায় পড়েছেন। খেলোয়াড়দের চোট নিয়ে উদ্বেগ রয়েছে।

বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী প্রথম ম্যাচে ছিলেন না। ফারহান আলী ওয়াহিদও ওই ম্যাচে অনুপস্থিত ছিলেন। তবে বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম আজ ফুটবলপ্রেমীদের জন্য একটি সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইংল্যান্ডে বসবাসকারী হামজা ও ফারহান আগামী সোমবার (৯ নভেম্বর) ঢাকায় আসবেন সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে।

আজ শনিবার বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ দলের অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের ম্যানেজার আমিরুল ইসলাম।

এক প্রশ্নের জবাবে আমিরুল ইসলাম বলেন, “ফিফা উইন্ডো বা অন্যান্য কারণে স্কোয়াডের যেসব খেলোয়াড় এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি, তাদের মধ্যে হামজা চৌধুরী এবং ফারহান আলী আগামী ৯ নভেম্বর ঢাকায় এসে পৌঁছাবেন এবং সেদিনই তাদের অনুশীলনে দেখা যাবে বলে আমরা আশাবাদী।”

ভুটানের বিরুদ্ধে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণকে শুরুর একাদশে রাখা হলেও ম্যাচ শুরুর আগে তিনি চোটে পড়ে মাঠের বাইরে চলে যান। তপুর বর্তমান অবস্থা সম্পর্কে আমিরুল বলেন, “বিদেশি ফিটনেস ট্রেনারের নিবিড় পর্যবেক্ষণে তপু বর্মণ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আগামী ১১ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কোচ যদি প্রয়োজন মনে করেন, তাকে খেলাতে পারেন।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ নভেম্বরের সিপাহী বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের টার্নিং পয়েন্ট: ডা. ইরান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


৭ নভেম্বরের সিপাহী বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের টার্নিং পয়েন্ট: ডা. ইরান

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান মন্তব্য করেছেন যে, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। তিনি উল্লেখ করেছেন যে, সিপাহি, ছাত্র, শ্রমিক ও জনতার সম্মিলিত ভূমিকা একদলীয় শাসনব্যবস্থা, দুর্নীতি, লুটপাট ও কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছিল, যা দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির উত্থানের সূচনা করেছিল।

শনিবার বিকেলে শহীদ আউয়াল-নাঈম মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর শাখা আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. ইরান আরও বলেন, "আধিপত্যবাদী শক্তির প্রভাবমুক্ত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার তীব্র আকাঙ্ক্ষাই এই বিপ্লবকে ঐতিহাসিক তাৎপর্য দিয়েছে।" মুক্তিযুদ্ধপরবর্তী সময়ে বাংলাদেশের ওপর বহিরাগত আধিপত্য বিস্তারের প্রচেষ্টা ছিল আমাদের জাতীয় ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। তিনি পানি আগ্রাসন, সীমান্ত হত্যা ও সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর লেবার পার্টির আহ্বায়ক এস এম ইউসুফ আলী এবং পরিচালনা করেন সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম। সভায় আরও বক্তব্য দেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, বিশিষ্ট গবেষক সাদেক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. ফেরদাউস আলম, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক আহমেদ হাসান হাফিজ, লেবার পার্টির আহ্বায়ক সৈয়দ মো. মিলন, যুবমিশন যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজিব, নারীনেত্রী জুমা চৌধুরী, পল্টন থানা সভাপতি দেলোয়ার হোসেন রিপন, কামরাঙ্গীরচর থানা যুগ্ম আহ্বায়ক মিসেস সাবলিল ইসলাম স্বপ্না এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. মিঠুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%