মোঃ রাসেল সরকার ( স্টাফ রিপোর্টার)
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৪৩ পি.এম
শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা শাহজাদপুর সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় শাহজাদপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এছাড়াও শাহজাদপুরের গণমানুষের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত এমপির পক্ষে তার সহকারী একান্ত সচিব আল মামুন জানাজায় উপস্থিত ছিলেন।
জানাজায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন সবুজ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা এবং শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আল আমিন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বৃষ্টি উপেক্ষা করে শাহজাদপুরের বিভিন্ন এলাকার সাধারণ মুসল্লিরাও জানাজা নামাজে শরিক হন। এ সময় পুরো কলেজ মাঠে শোকাহত মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জানাজা শেষে মরহুম হুসাইন শহীদ মাহমুদ গ্যাদনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লড়াইলের বিএনপির মিছিলে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), শেরপুর জেলা শাখা।
সম্প্রতি নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা এবং উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন নিহত হওয়ার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন শেরপুর জেলা জাসাসের আহ্বায়ক এ.কে.এম. এনামুল হক বিপু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব মো. হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন এবং জেলা জাসাসের সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জহুরুল ইসলাম জাপি।
এ ছাড়া উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, জাসাসের সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সমর্থক এবং বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তারা নড়াইলের কালিয়ায় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নিহতদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
কর্মসূচি থেকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ