ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নড়াইলে বিএনপির মিছিলে হামলার প্রতিবাদে শেরপুর জেলা জাসাস এর উদ্যোগে মানববন্ধন বি-ক্ষোভ ও মিছিল হয়েছে


নড়াইলে বিএনপির মিছিলে হামলার প্রতিবাদে শেরপুর জেলা জাসাস এর উদ্যোগে মানববন্ধন বি-ক্ষোভ ও মিছিল হয়েছে

 

লড়াইলের বিএনপির মিছিলে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), শেরপুর জেলা শাখা।

সম্প্রতি নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা এবং উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন নিহত হওয়ার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আরও পড়ুন: ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে পড়ল ইমাম পরিবহন

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন শেরপুর জেলা জাসাসের আহ্বায়ক এ.কে.এম. এনামুল হক বিপু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব মো. হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন এবং জেলা জাসাসের সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জহুরুল ইসলাম জাপি।

এ ছাড়া উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, জাসাসের সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সমর্থক এবং বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তারা নড়াইলের কালিয়ায় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নিহতদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

আরও পড়ুন: পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে কুরআন খতম ও দোয়া মাহফিল

কর্মসূচি থেকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শন করল জামায়াতের প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শন করল জামায়াতের প্রতিনিধি দল

সিলেট নগরের পার্কিং করা বাসে আগুন লাগার পর, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে আগুন দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মন্তব্য করেছেন যে, এসব ঘটনা নগরের নিরাপত্তা পরিস্থিতির জন্য একটি হুমকি এবং এতে জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল নগরের দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই পরিদর্শনের সময় তারা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেন এবং প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সহমর্মিতা প্রকাশ করেন। নেতারা বলেন, নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং অগ্নিসন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে উদ্যোগ নিতে হবে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ও আসন্ন সিসিক নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, কোতোয়ালি পশ্চিম থানা জামায়াতের আমির মো. আজিজুল ইসলাম ও সেক্রেটারি পারভেজ আহমদ এবং ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু। স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের অন্যান্য নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার ভোররাতে নগরের দাড়িয়াপাড়া এলাকায় প্রতিমন্ত্রীর বাসভবনের গলির প্রধান ফটকের ভেতরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোদায়দা বন্দরে হুথি স্থাপনায় সউদী নেতৃত্বাধীন জোটের হামলা, জাজানে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


হোদায়দা বন্দরে হুথি স্থাপনায় সউদী নেতৃত্বাধীন জোটের হামলা, জাজানে সতর্কতা

সউদী নেতৃত্বাধীন সামরিক জোট হুথি বিদ্রোহীদের স্থাপনায় ‘সুনির্দিষ্ট অভিযান’ শুরু করেছে, যা সউদী আরব এবং ইয়েমেনের বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগের প্রেক্ষিতে। এই উত্তেজনার মধ্যে ইয়েমেনের তাইজ প্রদেশে বিমান হামলার খবর পাওয়া গেছে, এবং সউদী আরবের জাজান প্রদেশে সাময়িকভাবে বিপদ সংকেত জারি করে তা পরে প্রত্যাহার করা হয়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি বার্তায় জানান, হুথিদের নিয়ন্ত্রণে থাকা হোদায়দা বন্দরে অস্ত্র চোরাচালান ও পরিবহনে ব্যবহৃত ‘অপারেশনাল সক্ষমতা’ ইতোমধ্যে লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি আরও বলেন, এই অভিযান অব্যাহত রয়েছে এবং ইয়েমেনের সানা, সাদা ও তাইজ প্রদেশের সামরিক লক্ষ্যবস্তু ও ব্যালিস্টিক সক্ষমতাতেও আঘাত হানা হবে।

এর আগে হোদায়দা বন্দরে হামলা চালানোর পর হুথিরা সউদী আরবের একটি বিদ্যুৎকেন্দ্র, লোহিত সাগরের বন্দরগুলো এবং রিয়াদের আর্থিক কেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছিল।

এদিকে, ইয়েমেনের হুথি-সংশ্লিষ্ট গণমাধ্যমের দাবি অনুযায়ী, সউদী নেতৃত্বাধীন জোট তাইজ প্রদেশের আল-আবুস এলাকায় বিমান হামলা চালিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

অন্যদিকে, সউদী আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জাজান প্রদেশের জন্য জরুরি বিপদ সংকেত জারি করলেও, কয়েক মিনিট পরই তা তুলে নেয়। এর আগে ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিম কোণের এই প্রদেশের রাজধানী জিজানের জন্যও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবে সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির সতর্ক করে বলেছেন, এদেশের মানুষ ও সরকার জানে সন্ত্রাসীদের মোকাবেলা কিভাবে করতে হয়। তিনি উল্লেখ করেছেন, ‘আমরা সহ্য করার চর্চা করি। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হলে, অবশ্যই আমরা তা নেব। বাংলাদেশে সন্ত্রাসী এবং আওয়ামী সন্ত্রাসীদের জন্য কোনো স্থান নেই। সরকার কঠোরভাবে এদের বিরুদ্ধে অবস্থান নেবে।’

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটে তার বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

হুমায়ুন কবির বলেন, ‘পালিয়ে যাওয়া সন্ত্রাসীরা সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরতে পারবে না, কখনোই ফিরতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আমার বাসায় আগুন দিয়ে দৌড় মারছে। এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে ‘জয় বাংলা’ এখন পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে জাতীয়ভাবে পরিচিত হয়ে উঠেছে।’

তিনি জানান, ‘ভোর ৫টায় আমার বাসায় আগুন দিয়ে দৌড় মারছে। দেখুন, একটি বিড়ালও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, পরে দৌড় দেয়। এদের এমন অবস্থা হয়েছে যে, ‘জয় বাংলা’ বলেই দৌড়ায় এবং কোথাও খোঁজ মেলে না।’

বাসার সামনে আগুন দেওয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি ভাগ্যবান, একটু আগুন লাগিয়ে তারা পালিয়ে গেছে ‘জয় বাংলা’ বলে। কিন্তু আমি কতজন মেহমান আজকে পেয়েছি, আমি সত্যিই ভাগ্যবান। আমি আমার নেতৃবৃন্দ সবাইকে একসঙ্গে দাওয়াত দেওয়ার সুযোগ পাই না। আলহামদুলিল্লাহ, আজকে সবাই এসেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দেশ আজ ভালো পথে এগিয়ে যাচ্ছে। জননন্দিত জননেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামনে অগ্রসর হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক নেতৃত্ব আজ উজ্জ্বল। বিদেশি বিনিয়োগ দেশে আসছে, এবং বাংলাদেশে এখন একটি শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। এগুলো দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠীর মাথা ব্যথা ও পেটে ব্যথা হচ্ছে, তারা এসব করার চেষ্টা করছে। কিন্তু এসব করে তারা বিলীন হয়ে যাবে। বাংলাদেশের মানুষ এগিয়ে যাচ্ছে এবং এসব আর সহ্য করবে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমানের ৬২তম জন্মদিনে ময়মনসিংহের ভালুকায় ৬২টি বৃক্ষরোপণ

আন্তর্জাতিক ডেস্ক

ময়মনসিংহ প্রতিবেদন

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


তারেক রহমানের ৬২তম জন্মদিনে ময়মনসিংহের ভালুকায় ৬২টি বৃক্ষরোপণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় ৬২টি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। ভালুকা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব আদি খান শাকিলের উদ্যোগে জন্মদিনের সঙ্গে মিল রেখে ৬২টি গাছ রোপণ করা হয়।

জন্মদিনকে কেন্দ্র করে প্রচলিত আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে পরিবেশের কল্যাণে এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন আদি খান শাকিল। তার এ আয়োজনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

বৃক্ষ আমাদের পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো, অক্সিজেন সরবরাহ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু বিশেষ দিবসেই নয়, বরং সারা বছরই প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসা প্রয়োজন।

আয়োজক আদি খান শাকিলের এ উদ্যোগের মধ্য দিয়ে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে জন্মদিনের আয়োজনকে পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে রূপ দেওয়ার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%