ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারের প্রতি মানুষের অনাস্থা বাড়ছে : মোবারক হোসাইন


সরকারের প্রতি মানুষের অনাস্থা বাড়ছে : মোবারক হোসাইন

আগামী ৩১ অক্টোবর ঢাকা-কুষ্টিয়া লংমার্চ সফল করার উদ্দেশ্যে যশোরে মতবিনিময় সভা আয়োজন করেছে ১১-দলীয় ঐক্য। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-খুলনা-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন মন্তব্য করেন, "নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।" তিনি আরও বলেন, "গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট চলছে।" আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলেও তিনি উল্লেখ করেন। জুলাই বিপ্লবে শত শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদ বাস্তবায়নে বর্তমান সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে মোবারক হোসাইন বলেন, "এটি জনগণের সঙ্গে একধরনের বিশ্বাসঘাতকতা।"

তিনি আরও বলেন, "সরকারের মেয়াদ এক বছর পূর্ণ না হতেই মানুষ অনাস্থা প্রকাশ করতে শুরু করেছে।" জামায়াতসহ সমমনা দলগুলোর সাত দফা দাবি এখন দেশের ১৮ কোটি মানুষের দাবিতে পরিণত হয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন: লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরছেন ১৭২ বাংলাদেশি

লংমার্চের রূপরেখা তুলে ধরে মোবারক হোসাইন জানান, ঢাকা থেকে শুরু হয়ে খুলনা, যশোর ও কুষ্টিয়া পর্যন্ত এই লংমার্চ বিস্তৃত হবে। ৩১ অক্টোবর বিকেলে যশোরের রাজঘাট থেকে বারবাজার পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষ সড়কে অবস্থান করবেন। লংমার্চের বহর শহরের মুড়লী মোড়ে পৌঁছালে সেখানে আড়াই লাখ মানুষের গণজমায়েত হবে।

এরপর লংমার্চ মণিহার মোড়, হাইকোর্ট মোড় এবং উপশহর-পালবাড়ি সড়ক হয়ে কুষ্টিয়ার দিকে অগ্রসর হবে। তবে সাধারণ মানুষের যাতায়াত ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে চাঁচড়া চেকপোস্ট থেকে পালবাড়ি পর্যন্ত সড়ক উন্মুক্ত রাখা হবে।

লংমার্চের শৃঙ্খলা রক্ষায় ৬০০ স্বেচ্ছাসেবক, অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম, পানি সরবরাহকারী দল ও সাংস্কৃতিক কর্মীরা নিয়োজিত থাকবেন বলে সভায় জানানো হয়। সভায় তিনি সর্বস্তরের জনগণকে লংমার্চ সফল করতে অংশ নেওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক মুফতি রাশেদুল ইসলাম, এনসিপির যশোর জেলা আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব নুরুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এবং জামায়াতের প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’-এর পরে এই প্রথম, এসসিও’র বৈঠকে পাকিস্তানকে আমন্ত্রণ ভারত

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পল্টন হত্যাকাণ্ড মামলার নথি গায়েবের অভিযোগ জামায়াতের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


পল্টন হত্যাকাণ্ড মামলার নথি গায়েবের অভিযোগ জামায়াতের

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগ ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ড মামলার নথিপত্র গায়েব করেছে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "মামলাটি পুনরুজ্জীবিত করে জড়িতদের বিচার নিশ্চিত করতে হব।"

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে তিনি এই বিষয়ে কথা বলেন।

সমাবেশে জামায়াত নেতারা ২৮ অক্টোবরের সহিংসতায় জড়িতদের বিচার দাবি করেছেন।

তাদের অভিযোগ, বিএনপি ফ্যাসিবাদী শক্তির সঙ্গে আঁতাত করে বিপ্লবের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু না হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন ১০০-এরও বেশি নারী-পুরুষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


ফেনীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন ১০০-এরও বেশি নারী-পুরুষ

ফেনী, ২৮ অক্টোবর, ২০২৬ : যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় ও দুস্থ শতাধিক নারী-পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

এ ক্যাম্পটি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার বিকেলে শহরের ট্রাংক রোডের জুলাই স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে আয়োজন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ডা. কামরুজ্জামান নিতু, ডা. আদনান আহমেদ, ডা. পিয়াস কান্তি পাল এবং ডা. ফারহান ফুয়াদ আহমেদ রোগীদের সমস্যাগুলি শুনে তাদের জন্য ব্যবস্থাপত্র প্রদান করেন।

ব্যবস্থাপত্র অনুযায়ী পরবর্তীতে ওষুধ বিতরণ করা হয়। এ ছাড়া ডায়াবেটিক ও উচ্চরক্তচাপ পরীক্ষা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বেলাল হোসেন, যুগ্ম-আহ্বায়ক আমজাদ হোসেন সুমন এবং আতিকুর রহমান মামুন, ফেনী পৌরসভার ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওছমান ফারুক।

নাসির উদ্দিন খন্দকার তার বক্তব্যে উল্লেখ করেন, "যুবদল একদিকে সংগ্রামী সংগঠন, পাশাপাশি দেশের কল্যাণে মানবিক সংগঠন। যুবদল সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিতে সর্বস্তরের নেতাকর্মীরা কাজ করছেন।"

এর আগে শহরের ট্রাংক রোডের রাজাঝির দীঘিতে মৎস্যপোনা অবমুক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ঝালকাঠি, ২৮ অক্টোবর ২০২৬ : মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির আওতায় আজ রাজাপুর উপজেলায় বিষখালী নদীতে অভিযান পরিচালনা করে ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।

এই অভিযানের সময় পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের মধ্যে চারজনকে ১৫ দিন করে এবং একজনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

আজ বুধবার বিকেল তিনটার দিকে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

জেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক জানান, বুধবার বিকেল তিনটার দিকে রাজাপুর উপজেলায় বিষখালী নদীর পালট এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ব্যক্তিকে আটক করা হয়। পরে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অযিুক্তদের কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- জেলার রাজাপুর উপজেলার পালট এলাকার মো. মোশারফের ছেলে মো. জাহাঙ্গীর (৩৮), মো. নাছির মাঝির ছেলে মো. মেহেদী হাসান (২২), দক্ষিণ বড়ইয়া এলাকার মো. বেলালের ছেলে মো. বাপ্পি (১৯), মিরাজ হাওলাদারের ছেলে মো. রাজিব (৩৫) এবং মো. শাহজাহান হাওলাদারের ছেলে মো. হেলাল হাওলাদার (৩৫)।

অভিযানকালে জব্দকৃত পাঁচকেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সুনামগঞ্জ, ২৮ অক্টোবর ২০২৬ : আজ জীববৈচিত্র্যে গুরুত্বপূর্ণ টাঙ্গুয়ার হাওরে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে তাহিরপুর উপজেলায়।

আজ বুধবার বেলা ১১ টায় টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী।

এ অনুষ্ঠানটি পরিবেশবাদী সংগঠন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে পরিচালিত হয়। দুলাল কান্তি পাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী।

অনুষ্ঠানে রাজু আহমেদ রমজান, পলেন আহমদ, দশরথ হাজং, শামছুল আলম আখঞ্জি টিটু, সাংবাদিক এমএ রাজ্জাকসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গুয়ার হাওর এলাকায় করচ গাছের চারা রোপণ করা হয়। এরপর সংগঠনের সদস্যরা পর্যটকদের ফেলে যাওয়া বর্জ্য অপসারণে অংশ নেন এবং পরিচ্ছন্নতা অভিযানে সহযোগিতা করেন।

অনুষ্ঠানে হাওরাঞ্চলে শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক মো. উস্তার আলী আখঞ্জিকে সংগঠনের পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%