ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ডুবা ভরাটে চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতা ফারুকের বিরুদ্ধে


ডুবা ভরাটে চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতা ফারুকের বিরুদ্ধে

চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব বালিয়ার দেওয়ান বাড়িতে নিজস্ব ডুবা বালু দিয়ে ভরাটকালে দলীয় পোলাপাইনকে চা নাস্তা খাওয়াতে হবে জানান দিয়ে শহিদুলের থেকে ১০ হাজার টাকা চাঁদা নিয়েছেন বিএনপি নেতা ফারুক। তিনি বালিয়া ইউনিয়ন বিএনপির নেতা পরিচয় দিয়ে এ চাঁদা নেয়ায় বিক্ষুদ্ধ দলীয় নেতাকর্মীরা তার শাস্তির দাবী জানিয়েছেন।

৫ জুন শুক্রবার শহিদুলের থেকে ফারুকের ১০ হাজার টাকা চাঁদা নেয়ার স্বীকারোক্তিমূলক একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অডিওতে শোনা যায়, শহিদুল অসহায় কন্ঠে জানাচ্ছেন তার কুয়ো ভরাটের কাজ এখনো চলমান। পিকঅ্যাপ দিয়ে ডুবা বালু ভরাট করছেন তিনি। আর এ কাজ করতে গিয়ে বাঁধার সম্মুখীন হন ইউনিয়ন বিএনপি নেতা ফারুকের কাছে। যেখানে ফারুক প্রাথমিক পর্যায়ে পোলাপাইনকে চা নাস্তা খাওয়ানোর কথা বলে ১০ হাজার টাকা চাঁদা নিয়েছেন। বর্তমানে তিনি আতঙ্কিত রয়েছেন।

আরও পড়ুন: মাদক ও কিশোর গ্যাং দমনে কাউনিয়ায় পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান

এদিকে এমন অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় বিএনপির দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এবং আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ফারুকের পক্ষে কোন বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। কাজেই অভিযোগের সত্যতা যাচাই ও দলীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দলীয় হাইকমান্ড ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সুশীলরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল ও সমাবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল ও সমাবেশে নিষেধাজ্ঞা

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) আগামী রোববার (৭ জুন) শুরু হচ্ছে। এ অধিবেশনকে কেন্দ্র করে শনিবার (৬ জুন) থেকে রাজধানীর কিছু অঞ্চলে আগ্নেয়াস্ত্র বহনসহ সকল ধরনের বিক্ষোভ, মিছিল এবং সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৫ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদ স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এ সম্পর্কিত তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন এবং পার্শ্ববর্তী অঞ্চলের শান্তি ও শৃঙ্খলা রক্ষা অপরিহার্য। সেই কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর-III/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতা ব্যবহার করে নিম্নলিখিত এলাকায় শনিবার রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন প্রদানসহ যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো। এ নিষেধাজ্ঞা ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

অঞ্চলগুলোর মধ্যে রয়েছে, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, বেগম রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সকল রাস্তা এবং গলিপথ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাট থেকে ১৭টি বন্যপাখি উদ্ধার করে অবমুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


হাট থেকে ১৭টি বন্যপাখি উদ্ধার করে অবমুক্ত

নারায়ণগঞ্জের ফতুল্লা বাজারে অভিযান চালিয়ে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ) ১৭টি বন্যপাখি উদ্ধার করে অবমুক্ত করেছে।

শুক্রবার (৫ জুন) জেলার ফতুল্লা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে বিভিন্ন প্রজাতির মোট ১৭টি বন্যপাখি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পাখিগুলোর মধ্যে ছিল কালিম, শালিক, টিয়া, ময়না ও ঘুঘু।

এসময় পাখিগুলোর স্বাস্থ্য ও উড়তে সক্ষমতা পরীক্ষা করা হয়, যেসব পাখি সুস্থ ও উড়তে সক্ষম ছিল, সেগুলোকে তাৎক্ষণিকভাবে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব বন্যপাখি উদ্ধার করা হয়েছে। উদ্ধারপ্রাপ্ত পাখিগুলো সুস্থ থাকার কারণে সেগুলোকে তাৎক্ষণিকভাবে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের বন্যপ্রাণী, বিশেষ করে বন্যপাখি সংরক্ষণে গুরুত্ব দিয়ে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ প্রণয়ন করেছে। নতুন আইনে অধিকাংশ বন্যপাখির ক্রয়-বিক্রয়, প্রদর্শন, দখল ও বাণিজ্যকে আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

বন অধিদপ্তর জানায়, ভবিষ্যতে ফতুল্লা বাজারসহ অন্য কোনো স্থানে কেউ বন্যপাখি শিকার, বিক্রি, ক্রয়-বিক্রয় বা অবৈধভাবে দখলে রাখলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ফতুল্লার এই হাটে এর আগেও একাধিকবার বন্যপ্রাণী বিরোধী অভিযান চালানো হয়েছে। এ সময় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছিল। তবুও কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বন্যপাখি ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা দেশের প্রচলিত আইন লঙ্ঘন করছে।

বর্তমান সরকার দেশের বন্যপ্রাণী সংরক্ষণে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ প্রণয়ন করেছে। নতুন আইনের আওতায় অধিকাংশ বন্যপাখির অবৈধ দখল, পরিবহন, ক্রয়-বিক্রয় ও বাণিজ্য আমলযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সকল নাগরিককে বন্যপাখি ও অন্যান্য বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার এবং বন্যপ্রাণী সংরক্ষণে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেঙে গেল থমাস মুলারের দুই দশকের সংসার, হতবাক ফুটবল বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


ভেঙে গেল থমাস মুলারের দুই দশকের সংসার, হতবাক ফুটবল বিশ্ব

জার্মান ফুটবল থেকে এসেছে একটি চমকে দেওয়া খবর। জার্মানির বিশ্বকাপজয়ী তারকা থমাস মুলার এবং তার স্ত্রী লিসা মুলার দীর্ঘ প্রায় দুই দশকের সম্পর্কের ইতি টেনেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে প্রকাশ করা হয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে গেছেন এবং কিছুদিন আগে পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

থমাস ও লিসার প্রেমের সূচনা ঘটে ২০০৭ সালে। এরপর ২০০৯ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বহু সময় ধরে তারা ইউরোপীয় ক্রীড়াঙ্গনের অন্যতম আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন। ফুটবল ক্যারিয়ারের উত্থান-পতন, শিরোপা জয় এবং ব্যক্তিগত জীবনের নানা অধ্যায়ে, লিসা ছিলেন থমাস মুলারের অন্যতম ঘনিষ্ঠ সঙ্গী।

সাম্প্রতিক মাসগুলোতে তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা গেলেও অবশেষে তাদের আইনজীবীর মাধ্যমে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে বিচ্ছেদের নির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। থমাস মুলার কিংবা লিসা মুলার, দুজনেই এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করার জন্য বিরত রয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তাদের বিচ্ছেদ শান্তিপূর্ণ ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে হয়েছে।

ফুটবল বিশ্বের অনেকের কাছেই থমাস ও লিসা মুলার ছিলেন দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং পারিবারিক মূল্যবোধের প্রতীক। তাই তাদের বিচ্ছেদের খবর ভক্ত-সমর্থকদের কাছে এসেছে বেশ অপ্রত্যাশিত ও আবেগঘন এক সংবাদ হিসেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে বজ্রপাতে পিতা ও কন্যার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


টাঙ্গাইলে বজ্রপাতে পিতা ও কন্যার মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে পিতা ও কন্যার প্রাণহানি ঘটেছে। শুক্রবার (৫ জুন) বিকেলে ফাজিলহাটি ইউনিয়নের শাহদারিপাড়া গ্রামের এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন, উপজেলার মাদারখোল গ্রামের আয়নাল হকের ছেলে খালেদুল এবং নিহত খালেদুলের কন্যা খাদিজা আক্তার।

এ বিষয়ে নিশ্চিত করেছেন দেলদুযার উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার খালিদুল স্ত্রী ও কন্যাকে নিয়ে শ্বশুরবাড়ি ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে গিয়েছিলেন। দুপুরের দিকে পার্শ্ববর্তী গ্রাম মেরুয়াঘোনা গ্রামে অপর একটি আত্মীয়বাড়িতে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যখন যাত্রা শুরু করেন, তখন শাহধারীপাড়া নামক স্থানে পৌঁছানোর পর অটোরিকশা থেকে নামার সময় বাবা ও কন্যা দুজনে একসঙ্গে আচমকা বজ্রপাতে আক্রান্ত হন।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সময় খালিদুলের পকেটে একটি এনড্রোয়েড মোবাইল ছিল, যেটি বজ্রপাতে পুড়ে নষ্ট হয়ে যায়। সেই সঙ্গে খালিদুলের গায়ের শার্টটিও পুড়ে যায়। এ ঘটনার পর খালিদুলের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%