ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বালিয়াকান্দিতে সাবেক পুলিশ কর্মকর্তা হাজী নওশের আলীর ইন্তেকাল


বালিয়াকান্দিতে সাবেক পুলিশ কর্মকর্তা হাজী নওশের আলীর ইন্তেকাল

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের দেলুয়াপাড় গ্রামবাসী ও সাবেক পুলিশ কর্মকর্তা হাজী নওশের আলী (৭৮) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের সময়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রের মাধ্যমে জানা যায়, হাজী নওশের আলী বেশ কিছুদিন ধরে অসুস্থতার সম্মুখীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু ঘটে।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

মরহুমের নিজের গ্রামে কবরস্থানে আসর নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পরে তাকে একই কবরস্থানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুর প্রেক্ষিতে পরিবার, স্বজন ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফতার

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ : রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মো. জহির হাওলাদার (৫৪), অঙ্গ সংগঠনের কর্মী মো. ইবনে আল সেলিম (৩২), মো. বাবু (২৬), মো. রুহুল আমিন বাবু, মো. ইমন গাজি, মো. রাঝি খলিফা (১৯), মো. সোহেল সরদার (৩৭), সুজন (১৯), তরিকুল ইসলাম সুজন (৩২), মো. হাদি ইসলাম ওরফে হাদি (৪৩), রাজিয়া, রনি (২৪), আলাউদ্দিন (২১), আরমান (৩০), সুলতানুল আরিফুল (২৫), বিপ্লব হোসেন (১৯), মো. খোকন (৪৮), স্বাক্ষর সরকার (২৭), মো. জাকির হোসেন (২৮), মোছা. তুমি আক্তার (৩০), মো. রাশেদ (২৪), মো. ইমরান (২৬), মো. রিমন (২০), মো. নয়ন সরকার (১৮), মো. সুজন (৩২), মো. আসিফ (২৫), মো. তৌকির আহম্মেদ (২৭), মেহেদী হাসান (২৫), মো. খোকন (২১), মো. ইমরান হোসেন (২৭), মাহিন দেওয়ান প্রাচুর্য (২০), মো. মাহমুদুল্লাহ (১৮), মো. শরিফুল ইসলাম (১৪), মো. বকুল (১৫), মো. আউয়াল (২৯), মো. রাজু (২৮), মো. নাহিদ (১৮), মো. রাব্বী (২২), মো. তুহিন (১৯), মো. আবুল কালাম (৩৮), মো. সানোয়ার (৪৭), মো. বিপুল রানা (৩২), মো. আমলাম হোসেন (৩৬), মো. সাদিয়া (২৪) ও সাইদুল রতন (২৫)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী জেলা ও মহানগর বিএনপি নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রাব্বানী, রাজশাহী

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


রাজশাহী জেলা ও মহানগর বিএনপি নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে তৃণমূল স্তরে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, রাজশাহী বিভাগের, জেলা ও মহানগরের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বিষয়াদি নিয়ে দলের চেয়ারম্যান বৈঠকটি করেছেন। এটা ধারাবাহিক বৈঠক।

বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিসে কর্মী অভিবাসনের সুযোগ কাজে লাগাতে দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


গ্রিসে কর্মী অভিবাসনের সুযোগ কাজে লাগাতে দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ : গ্রিসে বাংলাদেশি কর্মীদের জন্য বিদ্যমান এবং উদীয়মান কর্মসংস্থানের সুযোগগুলো, নিরাপদ অভিবাসন এবং শ্রমবাজারে প্রবেশের চ্যালেঞ্জ সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর উদ্যোগে একটি বিশেষ কর্মশালা আয়োজন করা হয়েছে।

আজ বোয়েসেলের কার্যালয়ে আয়োজিত এই কর্মশালায় গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও অভিজ্ঞ কূটনীতিক নাহিদা রহমান সুমনা, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রীসের শ্রমবাজারের বিভিন্ন দিক তুলে ধরেন।

কর্মশালায় রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা গ্রিসে বাংলাদেশি কর্মীদের জন্য উদীয়মান কর্মসংস্থানের সুযোগ, আইনানুগ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি অবৈধ পথে অভিবাসনের ঝুঁকি প্রতিরোধ, ভাষা এবং দক্ষতার ঘাটতি মোকাবিলা, পাশাপাশি অন্যান্য প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ উত্তরণের ওপরও গুরুত্ব দেন। এর পাশাপাশি, তিনি তার আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং গ্রিসে বাংলাদেশি কর্মীদের স্বার্থ সুরক্ষায় বিভিন্ন কৌশলগত সুপারিশ তুলে ধরেন।

এছাড়া, তিনি মাল্টা ও আলবেনিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ-সুবিধা নিয়েও বক্তব্য দেন।

কর্মশালায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়ক অনুবিভাগের মহাপরিচালক কাজী এহসানুল হক গ্রিসে বাংলাদেশি কর্মীদের অভিবাসন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারি ব্যবস্থাপনায় কম খরচে এবং নিরাপদ উপায়ে দক্ষ ও যোগ্য কর্মী গ্রিসে পাঠাতে বোয়েসেল বদ্ধপরিকর।

তিনি আশা প্রকাশ করেন, সঠিক দক্ষতা উন্নয়ন ও সুনির্দিষ্ট অভিবাসন কাঠামোর মাধ্যমে গ্রীসের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করা সম্ভব হবে। এ লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বোয়েসেল কাজ করতে প্রস্তুত রয়েছে।

কর্মশালায় গ্রীসের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, নিরাপদ এবং নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিতকরণ, এবং দক্ষ কর্মী তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন যিনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন যিনি

নতুন রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বিএনপির পক্ষ থেকে। মনোনয়ন ঘোষণার পর তিনি দলের মহাসচিব ও মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন। সবকিছু সঠিক থাকলে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের আগে তাকে শপথ নিতে হবে। তবে এসবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন সামনে এসেছে এবং তা হল, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে?

বর্তমানে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন। সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে তার সংসদীয় কার্যাবলি ডেপুটি স্পিকার পালন করেন। অন্যদিকে, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, তৃতীয় তফসিলে উল্লেখিত পদে দায়িত্ব গ্রহণের আগে নির্ধারিত শপথ নিতে হয়। এ তফসিলে রাষ্ট্রপতির শপথ পড়ানোর দায়িত্ব স্পিকারের ওপর ন্যস্ত করা হয়েছে।

এই সাংবিধানিক কাঠামো অনুসারে, যেহেতু স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন, তাই সংসদের স্পিকারের কার্যাবলি পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অতএব, যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন, তাহলে তার শপথ পড়ানোর দায়িত্ব ডেপুটি স্পিকার কায়সার কামালের উপর বর্তাবে বলেই ধারণা করা হচ্ছে। কায়সার কামাল এর আগে বিএনপির আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে বিএনপির সাবেক আইন সম্পাদকের কাছ থেকেই শপথ নেবেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব বদলের এই পর্বে বিএনপির দুই নেতাকে ঘিরে একটি ব্যতিক্রমী রাজনৈতিক ও সাংবিধানিক পরিস্থিতি তৈরি হতে পারে।

তবে শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এবং সাংবিধানিক প্রক্রিয়া চূড়ান্তভাবে কীভাবে সম্পন্ন হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%