ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

নিউ ইয়র্কে নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতা, যা বললেন মামদানি


নিউ ইয়র্কে নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতা, যা বললেন মামদানি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেফতারি পরোয়ানার প্রতি সমর্থন দেওয়া হলেও, নিউ ইয়র্ক সিটি প্রশাসনের হাতে সেটি কার্যকর করার ক্ষমতা নেই বলে জানান শহরের মেয়র জোহরান মামদানি।

আল-জাজিরার খবরে পাওয়া তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিও বার্তায় মামদানি এ বক্তব্য দেন।

ভিডিওতে তিনি নেতানিয়াহুকে ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার স্থপতি’ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি জানান, নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তার বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার আইন নিয়ে সিটি প্রশাসন গভীরভাবে পর্যালোচনা করেছে।

আরও পড়ুন: আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের

মামদানি বলেন, পর্যালোচনায় দেখা গেছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের এমন পরোয়ানা বাস্তবায়নের আইনি ক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় (ফেডারেল) সরকারের রয়েছে। তাই নিউ ইয়র্ক সিটি প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়ে তা কার্যকর করার কোনো এখতিয়ার নেই।

আইনি সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরার পাশাপাশি নেতানিয়াহুর বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেন নিউ ইয়র্কের মেয়র। তিনি বলেন, "একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই—বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা অবাধে ঘুরে বেড়ানো অন্য কোনো যুদ্ধাপরাধীকে নিউ ইয়র্ক সিটিতে স্বাগত জানানো হবে না।"

এর আগে মামদানি জানিয়েছিলেন, নেতানিয়াহুকে গ্রেফতারের সম্ভাবনা তিনি বিবেচনা করছেন। সেই বক্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র সফরকালে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হবে না। ট্রাম্পের ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় মামদানির এই সর্বশেষ অবস্থান প্রকাশিত হলো।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের কথিত গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

আরও পড়ুন: ঢাকা-সৌদি আরব রুটে ১৩৪ ফ্লাইট বাতিল, ২০ হাজার যাত্রী আটকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি রোজারিওতে ফিরলেন বিশ্বকাপের আক্ষেপ বুকে নিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১০:৩৪ এম


মেসি রোজারিওতে ফিরলেন বিশ্বকাপের আক্ষেপ বুকে নিয়ে

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণ হয়নি মেসির। মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শূন্য হাতে ফিরতে হয়েছে আর্জেন্টিনাকে। তবে দেশের মানুষের ভালোবাসা যে একটুও কমেনি, সেটিই আবারও দেখলেন লিওনেল মেসি।

ফাইনালের হতাশা কাটতে না কাটতেই, নিজ শহর রোজারিওতে ফিরে এসেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি রাজধানী বুয়েনস এইরেসে না গিয়ে সতীর্থদের সঙ্গে ফ্লোরিডা থেকে ব্যক্তিগত বিমানে সরাসরি জন্মশহরে পৌঁছেছেন। বিমানবন্দরে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং সন্তানদের পাশাপাশি পরিবারের অন্য সদস্যরাও তার সঙ্গে ছিলেন।

বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় মেসি লিখেছিলেন, “এই কষ্টটা অনেক গভীর। এমন ক্ষত সারতে সময় লাগবে। তবুও আমি গর্বিত, কারণ এই দলটি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে।”

রোজারিওতে মেসির আগমনের খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দরের বাইরে জড়ো হয় অসংখ্য সমর্থক। কারও হাতে ছিল আর্জেন্টিনার জার্সি, কারও হাতে প্ল্যাকার্ড। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, “মেসি, তুমি আমাদের কিংবদন্তি। আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ। পুরো দেশ তোমাকে ভালোবাসে।”

তবে ভক্তদের ভালোবাসার জবাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। প্রাইভেট জেট থেকে নেমে সাদা রঙের একটি এসইউভিতে করে দ্রুত পরিবারের কাছে চলে যান তিনি। বাসায় তার জন্য অপেক্ষা করছিলেন বাবা হোর্হে মেসি, যিনি সম্প্রতি শারীরিক সমস্যায় ভুগছেন বলে জানা গেছে।

বিশ্বকাপের মঞ্চে শেষ পর্যন্ত শিরোপা না এলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মেসি। ৩৯ বছর বয়সেও পুরো টুর্নামেন্টে করেছেন ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। গোলদাতার তালিকায় তিনি ছিলেন দ্বিতীয়, তার ওপরে ছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, যার গোলসংখ্যা ১০।

মেসি কতদিন রোজারিওতে থাকবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে জুলাইয়ের শেষ সপ্তাহ কিংবা আগস্টের শুরুতে তিনি আবারও যোগ দিতে পারেন তার ক্লাব ইন্টার মায়ামির অনুশীলন ক্যাম্পে।

বিশ্বকাপ ট্রফি এবার হাতছাড়া হয়েছে। কিন্তু আর্জেন্টাইনদের হৃদয়ে মেসির অবস্থান যে আগের মতোই অটুট, রোজারিওর বিমানবন্দরে জমায়েত হওয়া হাজারো মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রমাণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১০:৪১ এম


তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে

উজানে ঢল এবং ভারি বৃষ্টির ফলে তিস্তা নদীর পানির পরিমাণ বেড়ে বিপৎসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (২২ জুলাই) সকাল ৯টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৪ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৫২ দশমিক ১৫ মিটার।

এর মানে হল, পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল ৬টায় পানির একই প্রবাহ রেকর্ড করা হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, তিস্তা নদীর পানি বেড়ে গিয়ে সকাল ৯টায় বিপৎসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিনি জানান, পানি বৃদ্ধির শঙ্কা নেই।

তিনি আশা প্রকাশ করেন যে, ২ থেকে ৩ ঘন্টার মধ্যে পানি বিপদসীমার আরো নিচে নেমে যাবে।

এছাড়া উল্লেখ্য যে, চলতি বর্ষা মৌসুমে তিস্তা নদীর পানি প্রথম বিপৎসীমা অতিক্রম করে ২৩ জুন। সেই সময় পানি বিপৎসীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। পরে পানি নেমে আসে। দ্বিতীয় দফায় ২৮ জুন বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে তিস্তা নদীর পানি প্রবাহিত হয়েছিল। তাৎক্ষণিকভাবে, ১২ ঘণ্টা পরে পানি কমে বিপৎসীমার নিচে নেমে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১০:৪৬ এম


যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন

ইরানের বিরুদ্ধে চলমান হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। এর মাধ্যমে তিনি সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেওয়া নীতির ধারাবাহিকতা বজায় রাখলেন।

বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পুনরায় শুরু হওয়ার পর গত শুক্রবার একটি উচ্চপর্যায়ের বৈঠকে ব্রিটিশ সরকার এ বিষয়ে আলোচনা করে। বৈঠকে ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া এবং ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটি আগের মতোই ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রগুলোর দাবি অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর অ্যান্ডি বার্নহ্যামকে এ সিদ্ধান্তের ব্যাপারে অবহিত করা হলে তিনি তাতে সম্মতি জানান। এর ফলে ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলার জন্য এবং হরমুজ প্রণালির আশপাশে লক্ষ্যবস্তুতে হামলায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান এসব ঘাঁটি ব্যবহার করতে সক্ষম হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সর্বশেষ হামলায় ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা কার্যকর করা হয়েছে।

তবে ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। বামপন্থি দলগুলো এবং লিবারেল ডেমোক্র্যাটদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে যে, ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়ে যুক্তরাজ্য পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ছে।

অন্যদিকে প্রধানমন্ত্রী হওয়ার পর সোমবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন অ্যান্ডি বার্নহ্যাম। প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।

ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে ফোনালাপকে ইতিবাচক উল্লেখ করে জানান, উত্তর সাগরের তেল, বাণিজ্য, সামরিক সহযোগিতা এবং হরমুজ প্রণালির নিরাপত্তাসহ নানা বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে টানা ১১ তম রাতে যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১০:৪৯ এম


ইরানে টানা ১১ তম রাতে যুক্তরাষ্ট্রের হামলা

ঢাকা, ২২ জুলাই, ২০২৬ : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের সামরিক স্থাপনাগুলোতে টানা ১১তম রাতের মতো হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এসব হামলা আরও তীব্র হয়ে উঠেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের প্রতি হুমকি সৃষ্টি করায় ইরানের সামরিক সক্ষমতা আরও দুর্বল করার লক্ষ্যেই এই হামলা চালানো হচ্ছে।

তারা আরও জানায়, মঙ্গলবার গ্রিনিচ মান সময় ২৩০০ টা থেকে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা শুরু হয়।

পরে আরেকটি পোস্টে সেন্টকম জানায়, বুধবার গ্রিনিচ মান সময় ০০১৫ টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় ইরানের সামরিক অপারেশন সেন্টার, সামুদ্রিক সামরিক সক্ষমতা, বিমান রাখার হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক সরঞ্জাম সরবরাহ-সংক্রান্ত অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।

সেন্টকম জানায়, গত তিন মাসে ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ৩০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ‘উসকানিবিহীন এসব হামলায় শত শত নিরীহ নাবিকের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে এবং আন্তর্জাতিক নৌপথে অবাধে চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে।’

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসের শুরু থেকে তারা হরমুজ প্রণালী দিয়ে প্রায় ৯০০টি জাহাজের নিরাপদ চলাচলে সহায়তা করেছে। এর মাধ্যমে প্রায় ৪৫ কোটি (৪৫০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন সম্ভব হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%