ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

রূপগঞ্জে ডাকাতির ঘটনায় ৪৪ বস্তা চিনি উদ্ধার, ৩ জন গ্রেফতার


রূপগঞ্জে ডাকাতির ঘটনায় ৪৪ বস্তা চিনি উদ্ধার, ৩ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে সংঘটিত চাঞ্চল্যকর চিনি ডাকাতির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ৪৪ বস্তা চিনি উদ্ধার করেছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে এবং ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রূপগঞ্জ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—ঢাকা জেলার কদমতলী এলাকার আবুল হাশেমের ছেলে সুমন, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মৃত শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক এবং পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মৃত মান্নান মিয়ার ছেলে শহীদ মীর।

আরও পড়ুন: রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি

রূপগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত ২ জুলাই উপজেলার গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে সড়কে ডিবি পুলিশের পরিচয় দিয়ে সংঘবদ্ধ ডাকাতচক্র ৩২০ বস্তা চিনি বোঝাই একটি ট্রাক ছিনিয়ে নেয়। ঘটনার পর রূপগঞ্জ থানা পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্তে অভিযান অব্যাহত রাখে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ৪৪ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। একই সাথে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ এবং ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও ডাকাতি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: বাকেরগঞ্জে সাজসজ্জায় দেবালয়ের পরেই কৈলাশ পূজামণ্ডপ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি প্রতিনিধি দলের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


চিফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি প্রতিনিধি দলের সাক্ষাৎ

 ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি)-এর একটি প্রতিনিধি দল আজ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে তাঁর সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ইপিডি’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক থেইস বারম্যান এবং ইপিডি’র প্রকল্প পরিচালক আনাস্তাসিয়া এস. উইবাওয়া।

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং সংসদকে আরও কার্যকর করার বিষয় নিয়ে মতবিনিময় করেন।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, "গণতন্ত্রই একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি। গণতন্ত্রের যাত্রা যত সুদৃঢ় হবে, জনগণের অধিকার তত বেশি প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রের সকল সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবে।"

তিনি আরও বলেন, "জাতীয় সংসদ হলো গণতন্ত্রের প্রাণকেন্দ্র। ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, ডেপুটি স্পিকারসহ অধিকাংশ সংসদ সদস্যই প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। তাই সংসদকে অধিকতর কার্যকর ও প্রাণবন্ত করতে সংবিধান, কার্যপ্রণালী বিধি এবং সংসদীয় রীতি-নীতি সম্পর্কে সংসদ সদস্যদের সম্যক জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।"

থেইস বারম্যান বলেন, "বাংলাদেশে বর্তমানে একটি ইতিবাচক গণতান্ত্রিক পরিবেশ বিদ্যমান। সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় সংসদকে আরও কার্যকর করতে ইপিডি প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে আগ্রহী।" তিনি চিফ হুইপের দৃশ্যমান ভূমিকার ভূয়সী প্রশংসা করেন বর্তমান সংসদের অধিকতর কার্যকর ও গতিশীল করতে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরের সাংসদ ও সরকারি কর্মচারীদের বেতন যাবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


গাজীপুরের সাংসদ ও সরকারি কর্মচারীদের বেতন যাবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

গাজীপুর প্রতিনিধির রিপোর্ট অনুযায়ী, দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য গাজীপুর জেলা ও প্রশাসন এবং প্রতিনিধিরা একটি মানবিক ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জেলার পাঁচটি আসনের সকল সংসদ তাদের এক মাসের সম্পূর্ণ মূল বেতন এবং জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের এক দিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। রবিবার (১২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সর্বসম্মতিক্রমে বিশেষ এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

জানা গেছে, দুপুরে সভার সময় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন বন্যাদুর্গতদের সহায়তায় তার সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত মাসিক মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দেন।

একই সঙ্গে তিনি সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে এক দিনের বেতন প্রদানের আহ্বান জানান। জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এই আহ্বানে তাৎক্ষণিক সংহতি প্রকাশ করেন।

এরপর সভায় উপস্থিত জেলা বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট অফিসাররা স্বতঃস্ফূর্তভাবে এই মহতি উদ্যোগে অংশ নেওয়ার জন্য সহমত পোষণ করেন। জেলা প্রশাসক জানান, সভায় অনুপস্থিত অন্য সংসদ সদস্যদের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তারাও এই উদ্যোগে অংশ নেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগের এই পরিস্থিতিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে গাজীপুর জেলা প্রশাসনের সমন্বয়ে জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করা হবে। এই অর্থ শিগগিরই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, গাজীপুর জেলা প্রশাসন এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই যৌথ অবদান দেশের অন্যান্য অঞ্চলের জন্য একটি উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

সভায় জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, মহানগর পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সকল উপজেলা নির্বাহী কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকতায় সাফল্যের স্বীকৃতি পেলেন হাবিবুর রহমান বাবু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


সাংবাদিকতায় সাফল্যের স্বীকৃতি পেলেন হাবিবুর রহমান বাবু

সাংবাদিকতাতে বিশেষ অবদান রাখায় নাগরিক টেলিভিশনের রিপোর্টার হাবিবুর রহমান বাবু স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ লাভ করেছেন।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ইআরএফ অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মাধ্যমে স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ উদযাপিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক বিচারপতি জয়নাল আবদীন তাঁর হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন। এ সময় বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল বিশেষ অতিথি বৃন্দসহ।

এক যুগেরও বেশি সময় ধরে গণমাধ্যমে অবদান রেখে আসা হাবিবুর রহমান বাবু বিভিন্নভাবে সফলতার স্বাক্ষর রেখেছেন সাংবাদিকতায়। এর পাশাপাশি তিনি লেখালেখির কাজেও নিয়োজিত রয়েছেন। তাঁর লেখা কাব্যগ্রন্থ ‘শাড়ি পড়ে এসো’ এবং উপন্যাস ‘ফেরার পথে’ প্রকাশিত হয়েছে। এ দুটি বই পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।

তিনি বাংলাদেশ যুব সাংবাদিকদের ফোরাম (ওয়াইজেএফবি) এর কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সাংবাদিক সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’-এর নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ এ সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচনের জন্য হাবিবুর রহমান বাবু মনোনয়ন পেয়েছেন বলে জানা গেছে।

অ্যাওয়ার্ড লাভের বিষয় জানাতে গিয়ে হাবিবুর রহমান বাবু ব্যক্ত করেছেন, "সম্মান দেওয়ার মালিক আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাকে সম্মানিত করেছেন এজন্য আমি তাঁর দরবারে শুকরিয়া জানাই। পুরস্কার পেতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে। আমি বিশ্বাস করি, এই পুরস্কার আমার কাজের গতি আরও বাড়িয়ে দেবে। যেহেতু সাংবাদিকতায় এই অ্যাওয়ার্ড পেয়েছি, তাই এটি আমি আমার সাংবাদিকতার গুরু কাজি তানভীর আলাদিনকে উৎসর্গ করলাম।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও

আন্তর্জাতিক ডেস্ক

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও

সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম, অপচয় অথবা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ মাঝেমধ্যেই আলোচনায় আসে। তবে ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসন প্রচলিত চিত্র থেকে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। উপজেলার তিনটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পর অব্যয়িত ৭৩ লাখ ৩৬ হাজার ৩৬৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগটি নেতৃত্ব দেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। সরকারি অর্থের সাশ্রয়ী ব্যবহার এবং উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করার এই পদক্ষেপটি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিস সূত্রে জানা গেছে, আটঘর, রামকান্তপুর ও সোনাপুর ইউনিয়নের তিনটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখননের জন্য মোট ১ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার ৪০৯ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের আওতায় ৪ দশমিক ৫৩৫ কিলোমিটার খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা, কৃষিজমির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বর্ষাকালে জলাবদ্ধতা কমানোর লক্ষ্য নিয়েছে।

প্রকল্পটির উদ্বোধন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। অল্প পরবর্তীকালে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম প্রকল্প এলাকা পরিদর্শন করে কাজের মান ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়নের পুরো সময়জুড়ে নিয়মিত তদারকি, ব্যয়ের প্রতিটি খাতের নিবিড় পর্যবেক্ষণ এবং কাজের গুণগত মান নিশ্চিত করায় নির্ধারিত মান বজায় রেখেই তুলনামূলক কম ব্যয়ে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হয়েছে।

প্রায় তিন মাসব্যাপী পুনঃখননকাজ শেষে শ্রমিকদের মজুরি, যন্ত্রপাতি, পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়সহ সব বিল পরিশোধ করার পরেও ৭৩ লাখ ৩৬ হাজার ৩৬৫ টাকা অব্যয়িত থাকে। সরকারি বিধি অনুযায়ী, ওই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) একাধিক সদস্য উল্লেখ করেন, ইউএনও দবির উদ্দিন নিয়মিত প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্টদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তাদের দাবি, স্বচ্ছতা বজায় রেখে কাজের মান নিশ্চিত করায় সালথার এই খাল পুনঃখনন প্রকল্প অনেক অন্যান্য এলাকার তুলনায় বেশি মানসম্মত হয়েছে।

স্থানীয় কৃষকদের মতে, দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট থাকায় পানি চলাচল ব্যাহত হচ্ছিল। বর্ষাকালে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচসংকট ছিল নিয়মিত সমস্যা। খাল পুনঃখননের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া খাল সচল থাকায় মাছের প্রাকৃতিক আবাসস্থল পুনরুদ্ধার হবে, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে এলাকাবাসী মনে করছেন।

এ বিষয়ে ইউএনও দবির উদ্দিন বলেন, “সরকারি অর্থ জনগণের আমানত। তাই প্রতিটি টাকা ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা প্রয়োজন। আমরা প্রকল্পের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করেছি। প্রয়োজনীয় কাজ সম্পন্ন হওয়ার পর অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কল্যাণে বরাদ্দ হওয়া প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করাই প্রশাসনের দায়িত্ব।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%