ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া: সংসদে আতিক মোজাহিদ


এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া: সংসদে আতিক মোজাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ বলেছেন, "নিন্দুকেরা বলে— একসময় বলা হত সবার আগে গোপালগঞ্জ। এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া? আমরা এই বাংলাদেশ চাই না। সবার আগে বাংলাদেশ হলে, প্রতিটা প্রান্তের মানুষের জন্য সমান ধরণের বাজেট থাকতে হবে।"

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এসময় সংসদের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

আতিকুর রহমান মোজাহিদ বলেন, "ইদানিং নিন্দুকেরা বলে, নতুন একটা উপজেলার আবির্ভাব ঘটেছে—এটাকে নবাবী উপজেলা বলা হচ্ছে। আমি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কথা বলতেছি। যেখানে অন্যান্য এলাকায় বাজেট পায় না, সেখানে এক উপজেলায়, কি এক ক্যারিশমেটিং মিরাকল সেখানে ৭৬ কোটি টাকা চলে যায়।"

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রম আন্দোলনের নামে হামলায় শ্রমিক মো. সেলিম গুরুতর আহত

প্রতিরক্ষা খাতের বাজেটের বিষয়ে তিনি বলেন, "মুক্তিযুদ্ধের সময় যদি প্রতিরক্ষা খাতে যথেষ্ঠ বরাদ্দ ও অস্ত্র থাকত, আধুনিক অস্ত্র থাকলে আমাদের লোক দিয়ে, একক কর্তৃত্বে স্বাধীনতা অর্জন করতে পারতাম। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যুদ্ধের সময় ভারতের পক্ষ থেকে একটা ভাঙা ওয়ারলেস দেওয়া হয়েছিল। রাগ করে ফেলে দিয়ে ভারতীয় কমান্ডোকে তিনি বলেছিলেন, অস্ত্র যখন দিবা, সরঞ্জামদি যখন দিবা, তখন এমন জিনিস দাও, যেটা ফাংশান করে, ডিসফাংশনাল দিও না, এটা আমাদের বাধাগ্রস্ত করে।"

প্রতিরক্ষা খাতে ৪২ হাজার বরাদ্দের প্রস্তাবের কথা তুলে ধরে আতিক মোজাহিদ বলেন, "যার মধ্যে ৩৫ হাজার কোটি টাকাই পরিচালনা ব্যয়। বাকি সাত হাজার কোটি টাকা দিয়ে কি আমাদের প্রতিরক্ষা হবে?"

প্রতিরক্ষার আধুনিক অস্ত্র দিয়ে দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার কথা তুলে ধরে এনসিপির এ সংসদ সদস্য বলেন, "প্রতিদিন আমাদের বিভিন্ন সীমান্ত থেকে হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন সীমান্ত দখলের হুমকি দেওয়া হচ্ছে, অথচ এ বাজেটে প্রতিরক্ষা খাতে তেমন বরাদ্দ দেওয়া হয়নি। আমাদের মিয়ানমার সীমান্তে যুদ্ধ চলমান আছে। পার্বত্য তিনটি জেলায় তিনটা বিদ্রোহী গোষ্ঠির বিরুদ্ধে, কু-কি চিনের বিরুদ্ধে আর্মির দুইটা ডিভিশন কাজ করছে।"

আকাশ ও নৌ প্রতিরক্ষায় আধুনিক সরঞ্জাম প্রয়োজন বলে উল্লেখ করেন মোজাহিদ। তিনি বলেন, "ভারত জিডিপির ২ দশমিক ৫ শতাংশ বরাদ্দ দেয়, মায়ানমার জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ বরাদ্দ দেয়। পৃথিবীর সবদেশে গড়ে ২ দশমিক ২ শতাংশ বাজেট বরাদ্দ দেয়। কিন্তু আমাদের সেটা নাই। এই আজাদী ভূমিকে রক্ষার জন্য যদি এক বেলা না খেয়েও থাকতে হয়, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতিরক্ষা খাতে বেশি বরাদ্দ দেওয়া হয়। কারণ প্রতিনিয়ত আমাদের সীমান্ত হুমকির মুখে আছে। আমাদের সবার দেশ রক্ষা করতে হবে।

আরও পড়ুন: শুক্রবার চট্টগ্রামে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মহাসম্মেলনে বক্তব্য দেবেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ীতে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


যাত্রাবাড়ীতে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

যাত্রাবাড়ির মাতুয়াইলে একটি নির্মীয়মাণ বহুতল ভবন থেকে পড়ে মৃত্যু হয়েছে মো. ফাহিম মিয়া (২৮) নামের এক রডমিস্ত্রির। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফাহিমের বাড়ি শরিয়তপুর জেলায়। তিনি যাত্রাবাড়ির মাতুয়াইল এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন।

নিহত ফাহিমের সহকর্মী ফরিদ মিয়া জানান, ফাহিম বিকেলে মাতুয়াইল মোল্লা কদম আলি মসজিদ সংলগ্ন এলাকায় একটি নির্মীয়মাণ ৮ তলা ভবনের ছাদে ঢালাইয়ের জন্য কলাম বোর্ড ফিটিং করছিলেন।

এই সময় অসাবধানতাবশত তিনি ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। এমতাবস্থায়, তাকে উদ্ধার করে বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উচ্চশিক্ষাকে কর্মমুখী করতে শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়ানো হবে : ইউজিসি সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


উচ্চশিক্ষাকে কর্মমুখী করতে শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়ানো হবে : ইউজিসি সদস্য

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরো বাস্তব ও কর্মমুখী করার জন্য অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। এই তথ্যটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

তিনি উল্লেখ করেন যে, বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন করে এ কার্যক্রমের সূচনা করা হবে।

আজ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আয়োজিত ‘শিক্ষা-শিল্পের ঐকতান, কর্মসংস্থানের সমাধান’ শীর্ষক এক মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউজিসি সদস্য অধ্যাপক আল-মামুন আরও বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে উঠলে শিক্ষার্থীরা সরাসরি হাতে-কলমে শিক্ষা লাভের সুযোগ পাবে। এটি তাদের কর্মজীবনে প্রবেশকে অনেক সহজ করে তুলবে।

বর্তমান সরকার উদ্ভাবন, গবেষণা ও দক্ষ মানবসম্পদ গঠনে বিশেষ গুরুত্ব দিচ্ছে, উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবমুখী দক্ষতা অর্জন এবং নতুন জ্ঞান অনুসন্ধানে আগ্রহী হতে হবে।

শিক্ষাখাতে সামাজিক ও ভৌগোলিক বৈষম্য দূর করার বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, ‘শিক্ষা কোনো নির্দিষ্ট ধনিক শ্রেণির একচেটিয়া অধিকার নয়। ধনী-দরিদ্র নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে হবে।’

ড. আব্দুল্লাহ-আল-মামুন আরও জানান, অনগ্রসর অঞ্চলের মানুষের দোরগোড়ায় শিক্ষার সুফল পৌঁছে দেওয়া এবং দেশের প্রান্তিক অঞ্চলের সুপ্ত প্রতিভা বিকাশে উপযুক্ত পরিবেশ তৈরিতে ইউজিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম শিক্ষা ও শিল্পখাতের মধ্যে বিদ্যমান ব্যবধান কমিয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, যুগের চাহিদার সাথে সঙ্গতি রেখে বাস্তবমুখী শিক্ষা ও দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে দেশের বেকারত্ব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, পাবিপ্রবি উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মুক্ত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এ কে এম মতিনুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাজ্যে দুইজনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাজ্যে দুইজনের কারাদণ্ড

যুক্তরাজ্যে বসবাসরত গণতন্ত্রপন্থী হংকং কর্মীদের ওপর নজরদারি চালানোর অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ব্রিটিশ আদালত। জানা গেছে, তাদের মধ্যে একজন ব্রিটিশ সীমান্ত বাহিনীর কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, বৃহস্পতিবার লন্ডনের ওল্ড বেইলি আদালত ৬৬ বছর বয়সী চুং বিউ এবং বিল ইউয়েনকে ৮ বছরের এবং ৪১ বছর বয়সী চি লেউং ওয়াই ওরপে পিটার ওয়াইকে ১০ বছরের কারাদণ্ড দেন। উল্লেখ্য, দুইজনেই ব্রিটিশ ও চীনা নাগরিকত্বধারী।

গত মাসে তারা বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার অভিযোগে দোষী সাব্যস্ত হন। আদালতের তরফ থেকে জানানো হয়েছে যে, ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের মে পর্যন্ত তারা যুক্তরাজ্যে বসবাসকারী প্রভাবশালী গণতন্ত্রপন্থী হংকং ভিন্নমতাবলম্বীদের ওপর নজরদারি চালিয়েছিলেন।

ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুসারে, যুক্তরাজ্যে চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া ইউয়েন এবং ওয়াই প্রথম ব্যক্তি বলে বিবেচিত হচ্ছেন।

ওয়াইয়ের বিরুদ্ধে অপর একটি অভিযোগ ছিল যে, তিনি সীমান্ত বাহিনীর কর্মকর্তা হিসেবে নিজের দায়িত্বের অপব্যবহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাটাবেসে প্রবেশ করে নজরদারির লক্ষ্যবস্তু ব্যক্তিদের তথ্য সংগ্রহ করেন।

রায় ঘোষণার সময় বিচারক ববি চিমা-গ্রাব বলেন, ‘বর্তমানে যুক্তরাজ্য বিদেশি রাষ্ট্রীয় শক্তির অবিরাম, অভিযোজনক্ষম এবং প্রায়ই গোপন হস্তক্ষেপের মুখোমুখি। তাই আধুনিক গোয়েন্দা কর্মকাণ্ড শুধুমাত্র সামরিক বা সরকারি গোপন তথ্য চুরির মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং এটি নজরদারি, তথ্য সংগ্রহ, ভয়ভীতি প্রদর্শন এবং ভিন্নমতাবলম্বীদের লক্ষ্যবস্তু করার মাধ্যমে পরিচালিত হতে পারে।’

লন্ডন কাউন্টার টেররিজম পুলিশের প্রধান কমান্ডার হেলেন ফ্লানাগান বলেন, অভিযুক্তদের কর্মকাণ্ড ছিল সত্যিই ‘শীতল আতঙ্ক’ সৃষ্টি করতে সক্ষম। তার মতে, ‘তারা যুক্তরাজ্যে অবস্থানরত গণতন্ত্রপন্থী কর্মীদের ওপর গুপ্তচরবৃত্তি করছিল। এসব ব্যক্তি কেবল হংকং ও চীনা সরকারের নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন।’

লন্ডনে অবস্থিত চীনা দূতাবাস মামলাটিকে ‘আইনের অপব্যবহার’ করে পরিচালিত একটি রাজনৈতিক পদক্ষেপ বলে উল্লেখ করেছে। ব্রিটিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিদেশি প্রভাব ও গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা রক্ষার ব্যাপারে কঠোর অবস্থান বজায় রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের অধিবেশন রোববার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


সংসদের অধিবেশন রোববার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামী ২১ জুন, রোববার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই মুলতবি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%