ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মিয়ানমার বাহিনী গণহত্যার উদ্দেশ্যে কাজ করেছে: আন্তর্জাতিক বিচারক


মিয়ানমার বাহিনী গণহত্যার উদ্দেশ্যে কাজ করেছে: আন্তর্জাতিক বিচারক

"মিয়ানমার বাহিনী গণহত্যার উদ্দেশ্যে কাজ করেছে"—এটি একটি যৌক্তিক অনুমান হিসেবে বিবেচনা করার বিষয়ে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইওয়াসাওয়া ইউজি। তিনি উল্লেখ করেছেন যে, "মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যার উদ্দেশ্যে কাজ করেছিল" এমন একটি যৌক্তিক অনুমান করার সুযোগ রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আদালতের ১৫ বিচারকের পক্ষে রায় পড়া শুরু করেন বিচারক ইওয়াসাওয়া ইউজি। রায় পড়ার এক পর্যায়ে তিনি এই মন্তব্য করেন।

ইওয়াসাওয়া ইউজি বলেন, “২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানকে ঘিরে সৃষ্ট প্রেক্ষাপট এমন একটি পরিবেশ তৈরি করেছিল, যা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো সহিংসতার জন্য সহায়ক ছিল এবং রোহিঙ্গা গোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার ক্ষেত্রে মিয়ানমারের উদ্দেশ্যের ভিত্তি গড়ে তুলেছিল।”

আরও পড়ুন: আদালত কীভাবে রায়ের সিদ্ধান্তে পৌঁছেছেন, তা ব্যাখ্যা করলেন আইসিজে বিচারক

তিনি আরও বলেন, “আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, এর সামনে উপস্থাপিত সমস্ত প্রমাণ একত্রে বিবেচনা করলে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যার উদ্দেশ্যে কাজ করেছে—এমন একটি যৌক্তিক অনুমানকে সমর্থন করে।”

গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ প্রমাণ করার দায়ভার গাম্বিয়ার ওপর বর্তায় বলে আদালত স্মরণ করিয়ে দেন।

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানায়, সামরিক বাহিনীর পরিচালিত তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষকে হত্যা করা হয়। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, ওই অভিযানে নির্বিচারে হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের বাড়িঘরে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছিল।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছিল কি না এবং এ ঘটনায় রাষ্ট্র হিসেবে মিয়ানমার দায়ী কি না, তা নির্ধারণ করবেন আদালতের বিচারকেরা।

আরও পড়ুন: বিবাদ ভুলে হাত মেলালেন পিটিআইয়ের শীর্ষ আইনজীবীরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্টদের লকডাউনের প্রভাব নেই ব্যাংক ও ব্যবসা-বাণিজ্যে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


ফ্যাসিস্টদের লকডাউনের প্রভাব নেই ব্যাংক ও ব্যবসা-বাণিজ্যে

আওয়ামী লীগের ডাকা "লকডাউনের" ফলে দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্যে কোনো প্রভাব পড়েনি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। ব্যাংকের শাখা, প্রধান কার্যালয়, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। গ্রাহকরা ব্যাংকে গিয়ে স্বাভাবিকভাবে টাকা জমা, উত্তোলনসহ বিভিন্ন ধরনের আর্থিক সেবা গ্রহণ করছেন। অর্থনৈতিক কর্মকাণ্ডে কোনো স্থবিরতা দেখা যায়নি, তবে বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তি সৃষ্টি হয়েছে।

লকডাউন নিয়ে জনমনে উদ্বেগ ও শঙ্কা থাকলেও রাজধানীর অর্থনৈতিক কর্মকাণ্ডে এর কোনো দৃশ্যমান প্রভাব নেই। বিশেষ করে মতিঝিল ও দিলকুশা এলাকায় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কর্মচাঞ্চল্য দেখা গেছে। কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিনের মতো অফিসে এসেছেন। ব্যাংকের বিভিন্ন বিভাগে নিয়মিত কাজ চলছে এবং গ্রাহকদের উপস্থিতিও ছিল স্বাভাবিক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মতিঝিল, দিলকুশা, দৈনিক বাংলা, পল্টন ও আশপাশের বাণিজ্যিক এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসব এলাকার ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও শাখায় স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোথাও লেনদেন বন্ধ রাখা বা অফিসের কার্যক্রম সীমিত করার কোনো দৃশ্য দেখা যায়নি। ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রমও স্বাভাবিক ছিল।

ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা জানান, রাজনৈতিক কর্মসূচি থাকলেও ব্যাংকিং কার্যক্রম সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন, আমদানি-রপ্তানি, বেতন-ভাতা পরিশোধসহ অর্থনীতির প্রায় সব কার্যক্রম ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত। ব্যাংক বন্ধ থাকলে এর প্রভাব পড়ে সামগ্রিক অর্থনীতিতে।

বিশেষ করে ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেন বাধাগ্রস্ত হয়। তাই স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম অব্যাহত থাকা অর্থনীতির জন্য ইতিবাচক। মতিঝিলের ডাচ্ বাংলা ব্যাংকের এক কর্মকর্তা জানান, লকডাউন কর্মসূচি থাকলেও ব্যাংকের নিয়মিত কার্যক্রমে কোনো পরিবর্তন হয়নি। কর্মকর্তা-কর্মচারীরা যথাসময়ে অফিসে এসেছেন এবং গ্রাহকদেরও স্বাভাবিক সেবা দেওয়া হচ্ছে। ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রম, গ্রাহকসেবা ও আর্থিক লেনদেন নিয়ম অনুযায়ী চলছে।

প্রাইম ব্যাংকের আরেক ব্যাংকার বলেন, ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে দেশের প্রতিটি খাতের অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত। ব্যবসায়ীদের লেনদেন, আমদানি-রপ্তানির অর্থ পরিশোধ, ঋণের কিস্তি জমা, বেতন-ভাতা প্রদানসহ নানা কাজে ব্যাংকের প্রয়োজন হয়। তাই রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হলে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় ব্যবসায়ী সবাই ক্ষতিগ্রস্ত হন। তবে এখন পর্যন্ত ব্যাংকিং কার্যক্রমে তেমন কোনো প্রভাব দেখা যায়নি।

শুধু ব্যাংক নয়, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। লিজিং কোম্পানি, বীমা প্রতিষ্ঠান ও অন্যান্য আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত অফিস করছেন। গ্রাহকদের বিভিন্ন সেবা প্রদান, ঋণসংক্রান্ত কাজ, কিস্তি আদায় এবং দাপ্তরিক কার্যক্রম চলছে স্বাভাবিক নিয়মে।

ব্যবসা-বাণিজ্যেও লকডাউনের প্রভাব পড়েনি। রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক এলাকায় দোকানপাট, শোরুম, পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। ব্যবসায়ীরা নিয়মিত কেনাবেচা করছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি রয়েছে। পণ্য সরবরাহ ও বাণিজ্যিক লেনদেনও অব্যাহত রয়েছে। ফলে ব্যবসায়িক কর্মকাণ্ডে বড় ধরনের কোনো স্থবিরতা তৈরি হয়নি।

মতিঝিলের এক ব্যবসায়ী বলেন, রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যবসা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। দোকান বন্ধ থাকলে বিক্রি হয় না, কিন্তু কর্মচারীদের বেতন, দোকানভাড়া ও অন্যান্য খরচ বহন করতে হয়। এ কারণে ব্যবসাপ্রতিষ্ঠান চালু রাখা জরুরি। লকডাউনের দিনও তারা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করছেন।

গুলিস্তানের এক ব্যবসায়ী বলেন, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ স্বাভাবিক থাকলে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল থাকে। রাজনৈতিক কর্মসূচির কারণে দোকানপাট ও অফিস বন্ধ হয়ে গেলে ব্যবসায়িক লেনদেন বাধাগ্রস্ত হয়। এতে উদ্যোক্তা ও সাধারণ মানুষ উভয়ই ক্ষতিগ্রস্ত হন। তবে এবার ব্যবসা পরিচালনায় বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না।

এদিকে সাধারণ মানুষের মধ্যেও লকডাউন নিয়ে তেমন কোনো আতঙ্ক দেখা যায়নি। ব্যাংকে টাকা জমা ও উত্তোলন, কেনাকাটা, অফিসের কাজসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজে মানুষ বাইরে বের হয়েছেন। কর্মজীবী মানুষ নিয়মিত কর্মস্থলে গেছেন। ব্যবসায়ী ও চাকরিজীবীদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষের স্বাভাবিক চলাচলও দেখা গেছে।

তারিক আজিজ খান নামের এক বেসরকারি চাকুরীজীবি বলেন, রাজনৈতিক কর্মসূচির কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়া উচিত নয়। অফিস বন্ধ থাকলে কর্মজীবী মানুষের আয় ও কাজের ওপর প্রভাব পড়ে। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শ্রমিক-কর্মচারীদেরও ক্ষতি হয়। তাই সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখা জরুরি।

মনির হোসেন নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, প্রতিদিনের আয় দিয়ে সংসার চালাতে হয়। এক দিন দোকান বন্ধ থাকলেও তার প্রভাব সংসারের খরচে পড়ে। রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যবসা বন্ধ হয়ে গেলে সাধারণ ব্যবসায়ীদের জন্য তা বড় সমস্যা তৈরি করে। তাই শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা পরিচালনার সুযোগ চান তারা।

অর্থনীতিবিদদের মতে, রাজনৈতিক স্থিতিশীলতা ও স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য গুরুত্বপূর্ণ। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান সচল থাকলে অর্থনীতির চাকা সচল থাকে। রাজনৈতিক কর্মসূচির কারণে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হলে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও ভোক্তা পর্যায়ের কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে এমন সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে অনিশ্চয়তা তৈরি হলে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আস্থায় প্রভাব পড়ে।

তারা বলেন, দেশের অর্থনীতির স্বার্থে ব্যাংকিং ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান, শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অর্থনৈতিক কর্মকাণ্ড যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবার নজর দেওয়া জরুরি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা "লকডাউনে" রাজধানীর ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্যে কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি। স্বাভাবিক নিয়মেই চলছে ব্যাংকিং লেনদেন, আর্থিক সেবা ও ব্যবসায়িক কর্মকাণ্ড। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, গ্রাহকদের লেনদেন এবং ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম সচল থাকায় অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহিরপুরে মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক।

আন্তর্জাতিক ডেস্ক

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


তাহিরপুরে মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক।
 
 
তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে সেচের পানি ধরে রাখতে কৃষক ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে নির্মিত একটি বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে জামলাবাজ এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাঁধ দিয়ে আটকে রাখা বিপুল পরিমাণ পানি হাওর থেকে বের হয়ে গেছে। ফলে বোরো আবাদের জন্য বীজতলা তৈরির কাজে নতুন করে বিপাকে পড়েছেন কৃষকরা। স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আগাম পানি শুকিয়ে যাওয়ায় মাটিয়ান হাওরের কৃষকরা সেচের পানির সংকটে পড়েন। বোরো চাষাবাদের জন্য বীজতলা তৈরিতে প্রয়োজনীয় পানি ধরে রাখতে সম্প্রতি জামলাবাজ এলাকায় নিজেদের উদ্যোগে একটি বাঁধ নির্মাণ করেন কৃষক ও এলাকাবাসী। বাঁধটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল হাওরের পানি ধরে রেখে কৃষকদের সেচের চাহিদা পূরণ করা। কিন্তু বুধবার ভোররাতে কে বা কারা বাঁধটি কেটে দেয়। এতে আটকে রাখা পানি বের হয়ে যায়। এ ঘটনায় বাঁধের পাশের বিলসংশ্লিষ্ট কারও স¤পৃক্ততা থাকতে পারে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। মাটিয়ান হাওরের কৃষক জুয়েল মিয়া, সামায়ুন আহমেদ ও কলিন আহমেদ জানান, এবার মৌসুমের আগেই হাওরের পানি শুকিয়ে যাচ্ছে। পানির অভাবে অনেক কৃষক দূর থেকে শ্যালো মেশিনের মাধ্যমে পানি এনে কষ্ট করে বীজতলা তৈরি করছেন। এখনো অনেক কৃষকের বীজতলা তৈরির কাজ বাকি রয়েছে। সময়মতো বীজতলা তৈরি করতে না পারলে বোরো ধানের চাষাবাদ ব্যাহত হবে। কৃষকদের সম্মিলিত উদ্যোগে বাঁধ নির্মাণ করে পানি ধরে রাখায় কিছুটা স্বস্তি ফিরেছিল। কিন্তু বাঁধ কেটে দেওয়ায় সেই পানি বের হয়ে গেছে। এতে কৃষকদের দুর্ভোগ আরও বেড়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,কৃষকদের স্বার্থে নির্মিত বাঁধ কেটে দিয়ে যারা পানি বের করে দিয়েছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপা মনি দেবী জানান,এলাকাবাসীর উদ্যোগে নির্মিত বাঁধটি যারা কেটে দিয়েছে, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%