ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-সিএনজি সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৩


ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-সিএনজি সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যান ও সিএনজি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- অটোরিকশাচালক মাহবুব (৪৫), অটোরিকশা যাত্রী জোসনা বেগম (৪০) ও তার ছেলে আশরাফুল (৫)। এ ঘটনায় আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা (৪)। তাদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।

আরও পড়ুন: দুই হাতের আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৩.৫০ অর্জন কলি রানীর

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কসবা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার। পথিমধ্যে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন অটোরিকশার যাত্রীরা। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানচালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:১০ পি.এম


তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি

লালমনিরহাটের তিনটি সীমান্তের মাধ্যমে ৩৩ জন নারী ও পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৫ জুন) পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের পুশইনের প্রচেষ্টা চালানো হয়।

বিজিবি জানিয়েছে, আজ তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন বড়খাতা বিওপির দায়িত্বশীল এলাকায় ১১ জন এবং পয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বশীল এলাকায় ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। পরবর্তী সময়ে খবর পেয়ে বিজিবি টহলদল ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে তাদের সীমান্ত পার হতে দেওয়া হয়নি।

এদিকে, একই দিনে ভোর সাড়ে ৫টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীন দুর্গাপুর ও দিঘলটারী বিওপির টহলদল সীমান্ত পিলার ৯২৫ ও ৯২৭/৭-এস এর নিকটে ভারতীয় সীমান্তে আরও ১২ জন ব্যক্তিকে অবস্থানরত অবস্থায় দেখে।

পরে বিজিবি সদস্যরা মাইকিং করে সতর্ক করলে তারা ভারতীয় সীমান্ত এলাকায় চলে যায়।

১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) জানিয়েছেন, এসব ব্যক্তির পরিচয় ও জাতীয়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:১২ পি.এম


যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

ঢাকাস্থ মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের জন্য নতুন একটি বার্তা জানিয়েছেন। নতুন এই বার্তায় স্পষ্ট নির্দেশনা হিসেবে উল্লেখ করা হয়েছে যে, সকল অনভিবাসী ভিসা প্রার্থী যাঁরা মার্কিন ভিসার জন্য আবেদন করবেন, তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা উন্মুক্ত করতে হবে।

এই বার্তা শুক্রবার (৫ জুন) ঢাকার মার্কিন দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

দূতাবাস উল্লেখ করেছে যে, ৩০ মার্চ ২০২৬ তারিখ থেকে A-3, C-3 (গৃহকর্মী হলে), G-5, H-3 এবং তাদের নির্ভরশীল H-4, K-1, K-2, K-3, Q, R-1, R-2, S, T, ও U ভিসার জন্য আবেদনকারী সকল অনভিবাসী ভিসা প্রার্থীকে তাঁদের সকল সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও পরিচয় যাচাইয়ের লক্ষ্যে এই নির্দেশনার প্রয়োজনীয়তা বলা হচ্ছে।

নতুন নির্দেশনার বিষয়ে আরও তথ্যের জন্য অনুগ্রহ করে এই লিংকে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৫০ সালের মধ্যে ১৪টি পুরোনো পারমাণবিক চুল্লি পরিবর্তন করার পরিকল্পনা জাপানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:২১ পি.এম


২০৫০ সালের মধ্যে ১৪টি পুরোনো পারমাণবিক চুল্লি পরিবর্তন করার পরিকল্পনা জাপানের

ঢাকা, ০৫ জুন, ২০২৬ : ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার ১৫ বছরেরও বেশি সময় পরে জাপান আবারও পারমাণবিক ব্যবহার বাড়ানোর দিকে এগোচ্ছে। দেশটি ২০৫০ সালের মধ্যে তাদের পুরোনো হয়ে যাওয়া ১৪টি পারমাণবিক বিদ্যুৎ চুল্লি নতুন চুল্লি দিয়ে প্রতিস্থাপন করতে চায়। শুক্রবার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাপানের শিল্প মন্ত্রণালয় পরিকল্পনাটির একটি খসড়া প্রস্তুত করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সেন্টার এবং সেমিকন্ডাক্টর (চিপ) কারখানার মতো আধুনিক প্রযুক্তির প্রসারের ফলে দেশটিতে বিদ্যুতের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই বাড়তি চাহিদা মেটাতে সরকার এমন উদ্যোগ নিচ্ছে।

কিয়োদো নিউজ এবং রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকেসহ জাপানের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরিকল্পনা অনুযায়ী ২০৪০-এর দশকের মধ্যে সর্বোচ্চ পাঁচটি এবং ২০৫০ সালের মধ্যে মোট ১৪টি পারমাণবিক চুল্লি প্রতিস্থাপনের আশা করছে শিল্প মন্ত্রণালয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর রিপোর্ট বলছে, এই প্রথম জাপান সরকার পারমাণবিক চুল্লি প্রতিস্থাপনের জন্য কোনো সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করেছে।

শুক্রবার শিল্প মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ প্যানেলের বৈঠকে এই পরিকল্পনাটি উপস্থাপন করার কথা রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রীরা আগামী গ্রীষ্মে এই খসড়া পরিকল্পনাটি পর্যালোচনা করবেন।

কিয়োদো নিউজের প্রতিবেদনে বলা হয়, জাপানের বিদ্যুৎ খাতের হিসাব অনুযায়ী ২০৪০-এর দশকে দেশটিতে প্রায় ৫৫ লাখ কিলোওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা দিতে পারে। এই ঘাটতি প্রায় পাঁচটি পারমাণবিক চুল্লি থেকে উৎপাদিত বিদ্যুতের সমান।

উল্লেখ্য, ২০১১ সালে এক ভয়াবহ ভূমিকম্প ও সুনামির কারণে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের তিনটি চুল্লি গলে যায়। ওই দুর্ঘটনার পর জাপান তাদের সব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিয়েছিল।

তবে বর্তমানে কয়লা বা গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে, ২০৫০ সালের মধ্যে শতভাগ পরিবেশবান্ধব (কার্বন নিরপেক্ষ) দেশ হতে এবং এআই খাতের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে জাপান পুনরায় পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারের দিকে ঝুঁকছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে অবাধে চলছে চিংড়ি রেণুসহ শতাধিক প্রজাতির মাছের পোনা নিধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:২২ পি.এম


পিরোজপুরে অবাধে চলছে চিংড়ি রেণুসহ শতাধিক প্রজাতির মাছের পোনা নিধন

পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাগদা ও গলদা চিংড়ির রেণু শিকার চলছে। রেণু শিকার করার ফলে নির্বিচারে ধ্বংস হচ্ছে শতাধিক প্রজাতির মাছ ও জলজ প্রাণী। এখানে গড়ে উঠেছে কোটি টাকার অবৈধ সিন্ডিকেট। কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের নিয়মিত অভিযান পরিচালনার দাবি থাকলেও এই ধ্বংসযজ্ঞ থামছে না।

২০০০ সালে সরকার চিংড়ির পোনা আহরণ নিষিদ্ধ করলেও তা কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়ে গেছে। মৎস্য বিভাগ বলছে, মাঠপর্যায়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে, কিন্তু বাস্তব চিত্রটি ভিন্ন।

বলেশ্বর নদীর বড়মাছুয়া ইউনিয়নের স্টিমারঘাট এলাকা, আমড়াগাছিয়া ইউনিয়নের সাংরাইল এলাকা এবং সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া এলাকায় প্রতিদিন লাখ লাখ চিংড়ির রেণু আহরণ করা হচ্ছে। সংগৃহীত পোনাগুলো স্থানীয় আড়তদারদের মাধ্যমে খুলনা ও দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়।

সরেজমিনে দেখা গেছে, দিন ও রাত পালাক্রমে উপকূলীয় এলাকার বড়মাছুয়া অংশের বলেশ্বর নদীতে বিভিন্ন বয়সী মানুষ, এমনকি ৮ থেকে ১০ বছর বয়সী শিশুসহ অনেক নারীও চিংড়ির পোনা আহরণে অংশ নিচ্ছেন। পোনা আহরণকারীরা নদী ও খালের মোহনায় মশারির জাল ব্যবহার করে গলদা ও বাগদা চিংড়ির পোনা সংগ্রহ করেন। পরে এসব পোনা স্থানীয় মহাজন বা আড়তদারদের কাছে বিক্রি করে।

স্থানীয়দের অভিযোগ, চিংড়ির পোনা ধরতে গিয়ে অনেকে অন্যান্য প্রজাতির মাছের পোনাও ধ্বংস করে ফেলছেন। একটি চিংড়ির পোনার জন্য গড়ে শতাধিক অন্যান্য মাছের পোনা নষ্ট হয়ে যায়। সচেতনতা ও উপযুক্ত পদ্ধতি অনুসরণ করলে অন্য মাছের পোনা ধ্বংস না করেও চিংড়ির পোনা আহরণ করা সম্ভব।

নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় জেলে বলেন, মহাজনরা পোনা আহরণকারীদের কাছ থেকে প্রতিটি পোনা ১ থেকে ২ টাকায় কিনে আড়তে জমা করেন। পরে সেসব পোনা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন চিংড়িঘেরে পাঠানো হয়। প্রান্তিক সংগ্রহকারীদের কাছ থেকে কেনা পোনা মহাজনরা ৫ থেকে ৭ টাকা দরে ঘেরমালিকদের কাছে বিক্রি করেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, অপরিকল্পিতভাবে চিংড়ির পোনা আহরণের মাধ্যমে কিছু দরিদ্র মানুষ সাময়িকভাবে উপকৃত হলেও এর ফলে অন্যান্য প্রজাতির মাছের পোনা ব্যাপকভাবে বিলুপ্ত হচ্ছে। চিংড়ির পোনা ধরার সময় অন্যান্য মাছের পোনা ধ্বংসকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে জনবল সংকটের কারণে কার্যক্রম পরিচালনায় কিছুটা সীমাবদ্ধতা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%