ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

এপস্টেইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প


এপস্টেইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক হাজার কোটি ডলারের মানহানির মামলা স্থায়ীভাবে খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ডিস্ট্রিক্ট বিচারক। সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ট্রাম্প এই মামলা করেছিলেন মিডিয়া মুঘল রুপার্ট মারডক এবং দি ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে। শনিবার আলজাজিরার একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

শনিবার প্রদত্ত আদেশে ইউএস ডিস্ট্রিক্ট জজ ড্যারিন গেইলস মন্তব্য করেন, ট্রাম্প ‘খড়কুটা আঁকড়ে ধরার চেষ্টা করছেন’ দি ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে এক হাজার কোটি ডলারের মামলাটি নিয়ে। মামলাটি খারিজের ব্যাখ্যায় বিচারক গেইলস লেখেন, ‘সংশোধিত অভিযোগটি প্রকৃত বিদ্বেষের দাবি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।’

বিচারক গেইলস তাঁর রায়ে আরো উল্লেখ করেন, ‘প্রকৃতপক্ষে বিদ্বেষসংক্রান্ত অভিযোগগুলো সিদ্ধান্তমূলক, অস্পষ্ট, কখনো কখনো অনুচ্ছেদের সঙ্গে অসংগতিপূর্ণ এবং বিবাদীরা অনুচ্ছেদের বক্তব্যগুলো মিথ্যা হিসেবে জানতেন নাকি তাঁদের জানা উচিত ছিল তার সঙ্গে প্রায়ই অপ্রাসঙ্গিক।’ তিনি আরো ইঙ্গিত করেন, ট্রাম্পের আইনজীবীরা দি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত অনুসন্ধানের মধ্য থেকে ‘ত্রুটি তৈরি করার চেষ্টা করেছেন’।

আরও পড়ুন: সৌদি উপকূলে তেলবাহী জাহাজে দুই দফা হামলা, নাবিকরা নিরাপদ

সূত্র : আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেত্রী নুসরাত ফারিয়া খুললেন ইউটিউব চ্যানেল, ভিডিও কনটেন্ট নিয়ে অজানা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৯ এম


অভিনেত্রী নুসরাত ফারিয়া খুললেন ইউটিউব চ্যানেল, ভিডিও কনটেন্ট নিয়ে অজানা

অভিনেত্রী নুসরাত ফারিয়া একটি ইউটিউব চ্যানেল উদ্বোধন করেছেন। তবে নতুন এই চ্যানেলে তিনি কেমন ধরনের ভিডিও বা কনটেন্ট প্রকাশ করবেন, সে সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি ‘আশিকী’ সিনেমার এই অভিনেত্রীর পক্ষ থেকে।

শোবিজের অনেক তারকা এর আগে ইউটিউব চ্যানেল চালু করেছেন। তাঁদের মধ্যে কেউ পডকাস্ট তৈরি করেন, আবার কেউ ভ্লগের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছান। কিন্তু ফারিয়ার ইউটিউব চ্যানেলটি এখনও একটি চমক হিসেবেই রয়ে গেছে।

দুই বাংলার এই অভিনেত্রী ‘বাদশা : দ্য ডন’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ছবিটিতে তাঁর সহশিল্পী ছিলেন ওপার বাংলার জিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠালো রিয়েল এনার্জি প্রোডাকশন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫০ এম


শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠালো রিয়েল এনার্জি প্রোডাকশন

প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন, অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছে। ২৮ অক্টোবর তারিখে ব্যারিস্টার সজিব মাহমুদ আলমের মাধ্যমে নোটিশটি প্রেরণ করা হয়।

এই নোটিশে উল্লেখ করা হয়েছে যে, শরিফুল রাজের বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি প্রযোজনা সংস্থার আসন্ন ঈদুল আজহার ছবি ‘ঠিকানা’র শুটিংয়ের তারিখ নির্ধারণ করতে ব্যর্থ হয়েছেন এবং একই ঈদে অন্য একটি ছবির ঘোষণা দিয়েছেন। নোটিশে বলা হয়েছে, যদি ৪৮ ঘণ্টার মধ্যে শুটিংয়ের শিডিউল নিশ্চিত না করা হয়, তাহলে আইনি ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে।

এছাড়া, নোটিশে আরও জানানো হয়েছে যে, শরিফুল রাজের সঙ্গে রিয়েল এনার্জি প্রোডাকশনের ‘ঠিকানা’ ছবিতে অভিনয় ও প্রচার-প্রচারণাসহ বিভিন্ন শর্তে একটি আর্টিস্ট সার্ভিস অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ সম্প্রচারিত হচ্ছে নাটক ‘গৃহযুদ্ধ’র শেষ পর্ব

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫০ এম


আজ সম্প্রচারিত হচ্ছে নাটক ‘গৃহযুদ্ধ’র শেষ পর্ব

আজ রাত ৮টা ৪০ মিনিটে বৈশাখী টিভিতে সম্প্রচারিত হতে যাচ্ছে ধারাবাহিক নাটক ‘গৃহযুদ্ধ’র শেষ পর্ব। নাটকটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব পালন করেছেন মহিন খান।

অভিনয়ের ক্ষেত্রে সালাহউদ্দিন লাভলু, চিত্রলেখা গুহ, আরফান আহমেদ, শেলী আহসান, রকি খান সহ অন্যান্য শিল্পীরা উপস্থিত থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্র্যাক ব্যাংক চালু করল নতুন প্রযুক্তিনির্ভর ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫১ এম


ব্র্যাক ব্যাংক চালু করল নতুন প্রযুক্তিনির্ভর ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা

গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক নতুন প্রযুক্তিনির্ভর ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা চালু করেছে। এই ব্যবস্থার মাধ্যমে গ্রাহক একটি মাধ্যম থেকে ব্যাংকিং সেবা শুরু করে অন্য মাধ্যমে তা সম্পন্ন করতে পারবেন।

ফলে, কাজের মাঝে বিরতি পড়লেও পুনরায় শুরু করার জন্য তথ্য দেওয়ার প্রয়োজন হবে না। গতকাল রবিবার, রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ব্যাংকটির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সেবা চালু করা হয়। ব্র্যাক ব্যাংক দাবি করেছে, দেশে প্রথমবারের মতো কোনো ব্যাংক এ ধরনের সমন্বিত ওমনিচ্যানেল সেবা চালু করেছে।

নতুন এই ব্যবস্থায় ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, কল সেন্টার, মোবাইল অ্যাপ এবং ওয়েব সাইট একই প্ল্যাটফর্মের আওতায় এসেছে। এর ফলে, গ্রাহক ঘরে বসে ওয়েব সাইট বা অ্যাপের মাধ্যমে হিসাব খোলা, ঋণ অথবা ক্রেডিট কার্ডের আবেদন শুরু করতে পারবেন। পরে প্রয়োজন অনুযায়ী শাখা, কল সেন্টার বা অন্য কোনো মাধ্যমে সেই কাজ শেষ করা যাবে। আবেদন করার সময় যদি কোনো কারণে কাজ অসম্পূর্ণ থাকে, তবে সেখান থেকেই আবার শুরু করা যাবে।

ব্যাংকটির কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ব্যবস্থায় গ্রাহক নিজের সুবিধামতো সেবা নেওয়ার মাধ্যম বেছে নিতে পারবেন। এতে একই কাজের জন্য বারবার শাখায় যাওয়া বা নতুন করে তথ্য দেওয়ার ঝামেলা কমবে। পাশাপাশি গ্রাহকের প্রয়োজন, পছন্দ ও লেনদেনের ধরন বিবেচনায় ব্যক্তিকেন্দ্রিক সেবাও প্রদান করা সম্ভব হবে। ব্যাংকের সঙ্গে যোগাযোগ ও সহায়তা পাওয়ার সুযোগ থাকবে ২৪ ঘণ্টা।

ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বলেন, নতুন সেবা চালুর ফলে একজন গ্রাহককে সেবার জন্য বারবার ব্যাংকে আসার প্রয়োজন হবে না। ডিজিটাল মাধ্যমে আবেদন ও কল সেন্টারে যোগাযোগ করতে হবে না। একবার যোগাযোগ করলেই উপযুক্ত হলে ব্যাংক সেবার দিকে চলে যাবে। এ জন্য ব্যাংকের সব বিভাগকে প্রস্তুত করা হয়েছে। মেহেরিয়ার এম হাসান আরও বলেন, ‘দেশের ৭২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এখনো ব্যাংকিং সেবার বাইরে আছেন। তাঁদের বাইরে রেখে অর্থনীতির উন্নয়ন করা যাবে না। আমাদের এই সেবার অন্যতম লক্ষ্য তাঁদের ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা।’

মেহেরিয়ার এম হাসান আরও বলেন, ‘আমরা দেখেছি, ১০ জন গ্রাহক ব্যাংকে এলে দুজন সেবা নিতে পারেন। বিভিন্ন কারণে আটজনই সেবা না নিয়ে ফিরে যান। নতুন সেবায় সব গ্রাহকের আর্থিক লেনদেন পর্যালোচনা করে সেবা দেওয়া হবে।’

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমরা শুধু আর্থিকভাবে লাভবান নই, সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে যাচ্ছি। প্রায় দুই কোটি মানুষের জীবনমান উন্নত করতে ভূমিকা রেখেছি। এই উদ্যোগ ব্র্যাক ব্যাংকের একটি কৌশলগত পরিবর্তনের প্রতিফলন। যেখানে ব্যাংকটি সাধারণ ট্রানজেকশনভিত্তিক ব্যাংকিং থেকে বেরিয়ে সম্পর্কের ভিত্তির ব্যাংকিংয়ের ওপর জোর দিচ্ছে।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তি, ডেটা অ্যানালিটিকস ও ব্যাংক প্রতিনিধির সহায়তার সমন্বয়ে গ্রাহকদের প্রয়োজন আরো ভালোভাবে বোঝা এবং সে অনুযায়ী সেবা দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। সব চ্যানেলে গ্রাহক তথ্য ও সেবার প্রক্রিয়াকে যুক্ত করার মাধ্যমে ব্র্যাক ব্যাংক ব্যাংকিংকে আরো বেশি গ্রাহককেন্দ্রিক, সহজলভ্য এবং ব্যক্তি চাহিদা উপযোগী করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%