ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

আজ সম্প্রচারিত হচ্ছে নাটক ‘গৃহযুদ্ধ’র শেষ পর্ব


আজ সম্প্রচারিত হচ্ছে নাটক ‘গৃহযুদ্ধ’র শেষ পর্ব

আজ রাত ৮টা ৪০ মিনিটে বৈশাখী টিভিতে সম্প্রচারিত হতে যাচ্ছে ধারাবাহিক নাটক ‘গৃহযুদ্ধ’র শেষ পর্ব। নাটকটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব পালন করেছেন মহিন খান।

অভিনয়ের ক্ষেত্রে সালাহউদ্দিন লাভলু, চিত্রলেখা গুহ, আরফান আহমেদ, শেলী আহসান, রকি খান সহ অন্যান্য শিল্পীরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: ৮৩২ কোটি টাকার দুর্নীতিতে অভিনেত্রী শাবানা সাজাহানের নাম জড়িত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্র্যাক ব্যাংক চালু করল নতুন প্রযুক্তিনির্ভর ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫১ এম


ব্র্যাক ব্যাংক চালু করল নতুন প্রযুক্তিনির্ভর ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা

গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক নতুন প্রযুক্তিনির্ভর ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা চালু করেছে। এই ব্যবস্থার মাধ্যমে গ্রাহক একটি মাধ্যম থেকে ব্যাংকিং সেবা শুরু করে অন্য মাধ্যমে তা সম্পন্ন করতে পারবেন।

ফলে, কাজের মাঝে বিরতি পড়লেও পুনরায় শুরু করার জন্য তথ্য দেওয়ার প্রয়োজন হবে না। গতকাল রবিবার, রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ব্যাংকটির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সেবা চালু করা হয়। ব্র্যাক ব্যাংক দাবি করেছে, দেশে প্রথমবারের মতো কোনো ব্যাংক এ ধরনের সমন্বিত ওমনিচ্যানেল সেবা চালু করেছে।

নতুন এই ব্যবস্থায় ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, কল সেন্টার, মোবাইল অ্যাপ এবং ওয়েব সাইট একই প্ল্যাটফর্মের আওতায় এসেছে। এর ফলে, গ্রাহক ঘরে বসে ওয়েব সাইট বা অ্যাপের মাধ্যমে হিসাব খোলা, ঋণ অথবা ক্রেডিট কার্ডের আবেদন শুরু করতে পারবেন। পরে প্রয়োজন অনুযায়ী শাখা, কল সেন্টার বা অন্য কোনো মাধ্যমে সেই কাজ শেষ করা যাবে। আবেদন করার সময় যদি কোনো কারণে কাজ অসম্পূর্ণ থাকে, তবে সেখান থেকেই আবার শুরু করা যাবে।

ব্যাংকটির কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ব্যবস্থায় গ্রাহক নিজের সুবিধামতো সেবা নেওয়ার মাধ্যম বেছে নিতে পারবেন। এতে একই কাজের জন্য বারবার শাখায় যাওয়া বা নতুন করে তথ্য দেওয়ার ঝামেলা কমবে। পাশাপাশি গ্রাহকের প্রয়োজন, পছন্দ ও লেনদেনের ধরন বিবেচনায় ব্যক্তিকেন্দ্রিক সেবাও প্রদান করা সম্ভব হবে। ব্যাংকের সঙ্গে যোগাযোগ ও সহায়তা পাওয়ার সুযোগ থাকবে ২৪ ঘণ্টা।

ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বলেন, নতুন সেবা চালুর ফলে একজন গ্রাহককে সেবার জন্য বারবার ব্যাংকে আসার প্রয়োজন হবে না। ডিজিটাল মাধ্যমে আবেদন ও কল সেন্টারে যোগাযোগ করতে হবে না। একবার যোগাযোগ করলেই উপযুক্ত হলে ব্যাংক সেবার দিকে চলে যাবে। এ জন্য ব্যাংকের সব বিভাগকে প্রস্তুত করা হয়েছে। মেহেরিয়ার এম হাসান আরও বলেন, ‘দেশের ৭২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এখনো ব্যাংকিং সেবার বাইরে আছেন। তাঁদের বাইরে রেখে অর্থনীতির উন্নয়ন করা যাবে না। আমাদের এই সেবার অন্যতম লক্ষ্য তাঁদের ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা।’

মেহেরিয়ার এম হাসান আরও বলেন, ‘আমরা দেখেছি, ১০ জন গ্রাহক ব্যাংকে এলে দুজন সেবা নিতে পারেন। বিভিন্ন কারণে আটজনই সেবা না নিয়ে ফিরে যান। নতুন সেবায় সব গ্রাহকের আর্থিক লেনদেন পর্যালোচনা করে সেবা দেওয়া হবে।’

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমরা শুধু আর্থিকভাবে লাভবান নই, সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে যাচ্ছি। প্রায় দুই কোটি মানুষের জীবনমান উন্নত করতে ভূমিকা রেখেছি। এই উদ্যোগ ব্র্যাক ব্যাংকের একটি কৌশলগত পরিবর্তনের প্রতিফলন। যেখানে ব্যাংকটি সাধারণ ট্রানজেকশনভিত্তিক ব্যাংকিং থেকে বেরিয়ে সম্পর্কের ভিত্তির ব্যাংকিংয়ের ওপর জোর দিচ্ছে।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তি, ডেটা অ্যানালিটিকস ও ব্যাংক প্রতিনিধির সহায়তার সমন্বয়ে গ্রাহকদের প্রয়োজন আরো ভালোভাবে বোঝা এবং সে অনুযায়ী সেবা দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। সব চ্যানেলে গ্রাহক তথ্য ও সেবার প্রক্রিয়াকে যুক্ত করার মাধ্যমে ব্র্যাক ব্যাংক ব্যাংকিংকে আরো বেশি গ্রাহককেন্দ্রিক, সহজলভ্য এবং ব্যক্তি চাহিদা উপযোগী করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে খেলার মাঠের জন্য সরকার ১২০ শতাংশ জমি ও অবকাঠামো নির্মাণে সহায়তা দেবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৫ এম


টাঙ্গাইলে খেলার মাঠের জন্য সরকার ১২০ শতাংশ জমি ও অবকাঠামো নির্মাণে সহায়তা দেবে

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের মানুষ নিজেদের উদ্যোগে চাঁদা তুলে খেলার মাঠের জন্য জমি ক্রয় করেছিলেন। সরকার এবার সেই মাঠের অবকাঠামো নির্মাণ ও অতিরিক্ত ১২০ শতাংশ জমি ক্রয়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম সাড়ে চার থেকে পাঁচ কোটি টাকা সহায়তার কথা ঘোষণা করেছেন। রোববার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে গ্রামবাসীর প্রতিনিধি দল এবং জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়।

গ্রামের ধনী ও গরিব সবাই মিলে কয়েক বছর ধরে ৫৯ শতাংশ জমি ক্রয় করেন। জমির মালিক আরও এক শতাংশ জমি দান করেছেন। এভাবে বর্তমানে জমির পরিমাণ ৬০ শতাংশে পৌঁছেছে। গত বৃহস্পতিবার বাদ্য বাজিয়ে আনুষ্ঠানিকভাবে গ্রামবাসী সেই জমি বুঝে নেন।

সংবাদ প্রকাশের পর ক্রীড়া প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের মাধ্যমে গ্রামবাসীকে মন্ত্রণালয়ে ডেকে পাঠান।

গতকাল মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান, দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যূথী, গ্রামে প্রবীণ ব্যক্তি খোরশেদ আলম, আজহার শিকদার, মাইন শিকদার এবং মোনালিসা উইমেন্স স্পোর্টস একাডেমির পরিচালক মোনালিসা মুন্নি উপস্থিত ছিলেন। বৈঠকে প্রতিমন্ত্রী বাবুপুর গ্রামে একটি মানসম্মত মাঠ গড়তে প্রয়োজনীয় জমি ও অর্থ সম্পর্কে আলোচনা করেন। গ্রামবাসীর এই উদ্যোগের প্রশংসা করে জমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বৈঠকের পর মোনালিসা উইমেন্স স্পোর্টস একাডেমির পরিচালক মোনালিসা মুন্নি জানান, একটি পূর্ণাঙ্গ মাঠের জন্য প্রায় ১৮০ শতাংশ জমির প্রয়োজন। বর্তমানে ৬০ শতাংশ জমি রয়েছে। বাকি ১২০ শতাংশ জমি ক্রয় ও অবকাঠামো নির্মাণে মন্ত্রীর এই ঘোষণা গ্রামবাসীকে ব্যাপক উৎসাহিত করেছে।

দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী বলেন, গ্রামের শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ তৈরি এবং তাদের মাদকমুক্ত রাখতে এই মাঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, গ্রামের বিত্তশালী থেকে সাধারণ মানুষ সবাই এই উদ্যোগে অংশগ্রহণ করেছেন। সামর্থ্য অনুযায়ী কেউ ২০০, ৫০০, এক হাজার আবার কেউ ১০ হাজার টাকা পর্যন্ত অনুদান দিয়েছেন। গত বৃহস্পতিবার গ্রামবাসী বাদ্য বাজিয়ে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জমিটি বুঝে নেন। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং যুবকরা অর্থদাতা ও প্রবীণ ব্যক্তিদের ফুলের মালা দিয়ে বরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের শীর্ষ ধনী নারী হলেন লেন্স টেকনোলজির প্রতিষ্ঠাতা ঝোউ চুনফেই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৫ এম


চীনের শীর্ষ ধনী নারী হলেন লেন্স টেকনোলজির প্রতিষ্ঠাতা ঝোউ চুনফেই

৫৬ বছর বয়সী ঝোউ চুনফেই, যিনি একসময় স্কুল ছেড়ে কারখানায় দিনে ১.২০ ডলারে কাজ করতেন, চীনের শীর্ষ ধনী নারীর খেতাব অর্জন করেছেন। তিনি গ্লাস উৎপাদনকারী জায়ান্ট প্রতিষ্ঠান লেন্স টেকনোলজির প্রতিষ্ঠাতা।

হুরুন রিচেস্ট উইমেন ইন চায়না ২০২৬ তালিকা অনুযায়ী, ১২৭ বিলিয়ন ইউয়ান (প্রায় এক হাজার ৪২০ কোটি পাউন্ড) আনুমানিক সম্পদের মালিক হয়ে ঝোউ এই শীর্ষস্থান পুনরুদ্ধার করেন। গত এক বছরে তাঁর সম্পদ ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা তাঁকে হ্যান্সোহ ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা ঝোং হুইজুয়ানের (১২৪ বিলিয়ন ইউয়ান) চেয়ে সামান্য এগিয়ে রেখেছে।

সূত্র : দি ইনডিপেন্ডেন্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলার চুরি করেছে উত্তর কোরিয়ার ‘ট্রেডারট্রেইটর’: এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৬ এম


বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলার চুরি করেছে উত্তর কোরিয়ার ‘ট্রেডারট্রেইটর’: এফবিআই

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) উত্তর কোরিয়ার হ্যাকার গোষ্ঠী ট্রেডারট্রেইটরকে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনায় অভিযুক্ত করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারেরও বেশি মূল্যের ভার্চুয়াল সম্পদ চুরি করা হয়েছে।

এই সাইবার হামলা ২৯ অক্টোবর সংঘটিত হয় এবং এটি পিয়ংইয়ংয়ের আলোচিত সাইবার হামলাগুলোর মধ্যে সর্বশেষ ঘটনা। উত্তর কোরিয়া তাদের শক্তিশালী হ্যাকিং সক্ষমতা গড়ে তুলেছে। ধারণা করা হচ্ছে, এসব কার্যক্রম থেকে অর্জিত অর্থ দেশটির অস্ত্র কর্মসূচিতে ব্যয় করা হয়।

কারা এই ট্রেডারট্রেইটর?

ট্রেডারট্রেইটর উত্তর কোরিয়ার একটি হ্যাকিং গোষ্ঠী, যা বৃহত্তর লাজারাস গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট। ২০১৪ সালে সনি পিকচার্সে সাইবার হামলার পর গোষ্ঠীটি বিশ্বব্যাপী আলোচনায় আসে। ওই হামলা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ব্যঙ্গ করে নির্মিত চলচ্চিত্র ‘দ্য ইন্টারভিউ’-এর প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছিল।

১৯৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকে উত্তর কোরিয়া সাইবার সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক বিনিয়োগ করে আসছে। এর ফলে দেশটি একটি শক্তিশালী হ্যাকিং বাহিনী গড়ে তুলতে সক্ষম হয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার ২০২৪ সালের হিসাব অনুযায়ী, এই বাহিনীতে প্রায় আট হাজার ৪০০ সদস্য রয়েছে।

এফবিআই তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে, ‘উত্তর কোরিয়া একটি দক্ষ সাইবার বাহিনী গড়ে তুলেছে। দেশটির মেধাবী শিক্ষার্থীদের একটি বড় অংশকে কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণে যুক্ত করা হচ্ছে।’

উত্তর কোরিয়ার প্রধান বিদেশি গোয়েন্দা সংস্থা রিকনিস্যান্স জেনারেল ব্যুরোর নির্দেশনায় হ্যাকিং কার্যক্রমের একটি বড় অংশ পরিচালিত হয়।

কীভাবে কাজ করে তারা?

ট্রেডারট্রেইটর গোষ্ঠীর সদস্যরা আকর্ষণীয় বেতনের চাকরির প্রস্তাব দিয়ে নিয়োগদাতা সেজে সম্ভাব্য ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করে। এরপর তাদের দিয়ে ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোড করানো হয়। এই ম্যালওয়্যারের মাধ্যমে হ্যাকাররা ভুক্তভোগীদের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করে এবং সংবেদনশীল তথ্য ও ডিজিটাল সম্পদ চুরি করতে সক্ষম হয়।

২০২৪ সালে জাপানের ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান ডিএমএম বিটকয়েন থেকে ৩০ কোটি ৮০ লাখ ডলার চুরির ঘটনায় উত্তর কোরিয়ার এক হ্যাকার লিংকডইনে নিয়োগদাতা সেজে অন্য একটি ভার্চুয়াল মুদ্রার ওয়ালেট সফটওয়্যার প্রতিষ্ঠানের এক কর্মীর সঙ্গে যোগাযোগ করেন। ওই কর্মীকে চাকরিতে নিয়োগের আগে নেওয়া পরীক্ষার মতো একটি ফাইল পাঠানো হয়, কিন্তু তাতে আসলে ক্ষতিকর কোডের একটি লাইন যুক্ত ছিল। এফবিআইয়ের তথ্য অনুযায়ী, এইভাবে হ্যাকার ওই কর্মীর কম্পিউটার ব্যবস্থায় প্রবেশের সুযোগ পান এবং তাঁর পরিচয় ব্যবহার করে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হন।

উত্তর কোরিয়ার হ্যাকাররা কী কী করেছে?

উত্তর কোরিয়ার হ্যাকারদের বিরুদ্ধে এর আগে বেশ কয়েকটি বড় সাইবার হামলার অভিযোগ উঠেছে। এর মধ্যে ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংক থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি এবং ২০১৭ সালে বিশ্বজুড়ে কম্পিউটার ব্যবস্থায় বিঘ্ন ঘটানো ওয়ানাক্রাই র‍্যানসমওয়্যার হামলা উল্লেখযোগ্য। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ লাজারাস গ্রুপের সঙ্গে যুক্ত হ্যাকারদের বিরুদ্ধে রনিন ব্লকচেইন নেটওয়ার্ক থেকে প্রায় ৬২ কোটি ডলার চুরির অভিযোগ আনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%