ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

কুমিল্লায় ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা, হামলার শিকার


কুমিল্লায় ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা, হামলার শিকার

 

কুমিল্লা নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শরীফ নামে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এই ঘটনা ঘটেছে নগরীর থিরাপুকুরপাড় এলাকায়।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আলফাডাঙ্গায় ১৬১ অসহায় পরিবার পেল হাঁস-মুরগি, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন

আহত মো. শরীফ কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে নিয়মিত পেট্রোল ডিউটির সময় থিরাপুকুরপাড় এলাকায় একদল উচ্ছৃঙ্খল যুবক বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে আতশবাজি ফাটিয়ে এলাকার মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছিল। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের নির্বৃত্ত করার চেষ্টা করলে, ভিড়ের মধ্যে থাকা অজ্ঞাত এক দুর্বৃত্ত পেছন থেকে এএসআই শরীফের পিঠে ছুরিকাঘাত করে।

ঘটনার পরে সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, পুলিশের নিয়মিত ডিউটি চলাকালে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করেছে।

আরও পড়ুন: টেকনাফের নয়াপাড়া পাহাড়ে সশস্ত্র ডাকাতদের গুলিতে সেনাসদস্য নি-হ-তের খবর

এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৮০ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৮০ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপорেশনের বাইরে) ১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন রয়েছেন।

এই সময়ে ১৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৬৩২ জন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১০৪ জন। এর মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৮ শতাংশ নারী। এ বছর ডেঙ্গু আক্রান্ত ১৮ জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সূচকের ঊর্ধ্বগতিতে ডিএসই, বেড়েছে ২৪৯ প্রতিষ্ঠানের শেয়ারদাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


সূচকের ঊর্ধ্বগতিতে ডিএসই, বেড়েছে ২৪৯ প্রতিষ্ঠানের শেয়ারদাম

 দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সূচকের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এছাড়া, অধিকাংশ প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বেড়েছে।

দিনশেষে লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৯টির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, ৯৪টির দাম কমেছে এবং ৫৪টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসই’র তথ্যমতে, এদিন মোট ৩ লাখ ১৪ হাজার ৮৪৮টি লেনদেনের মাধ্যমে ৪৭ কোটি ৪৬ লাখ ৯২ হাজার ৯৯৮টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়। ফলে, মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ ৪৪ হাজার ৮৪২ টাকা।

দিন শেষে, ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪০ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৬২ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া, ডিএস-৩০ সূচক ১১ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৮ দশমিক ৩৮ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১১ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ দশমিক ১৩ পয়েন্টে দাঁড়ায়।

টাকার অংকে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো: ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, মালেক স্পিনিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইপিডিসি, আইটিসি, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, ফারইস্ট নিটিং ও স্কয়ার ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিল বিএসআরএম লিমিটেড, তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স, সিলভা ফার্মা, ফারইস্ট নিটিং, মালেক স্পিনিং, বিএসআরএম স্টিল, ন্যাশনাল হাউজিং, এপেক্স স্পিনিং, সিপিজি সিবিএল মিউচ্যুয়াল ফান্ড ও প্রভাতী ইন্স্যুরেন্স।

অপরদিকে, দর পতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিল বেস্ট হোল্ডিংস, এওএল, বেক্সিমকো লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, বিডি ওয়েল্ডিং, প্রাইম ফাইন্যান্স, কেপিসিএল, সানলাইফ ইন্স্যুরেন্স ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

এদিকে, ক্যাটাগরি ভিত্তিক তথ্যে দেখা যায়, ‘এ’ ক্যাটাগরির ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৪টির শেয়ারের দাম বেড়েছে, ৪৩টির কমেছে এবং ১৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

‘বি’ ক্যাটাগরির ৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৫০টির শেয়ারের দাম বেড়েছে, ১৮টির কমেছে এবং ৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

‘জেড’ ক্যাটাগরির ১১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৫টির শেয়ারের দাম বেড়েছে, ৩৩টির কমেছে এবং ৩১টির দাম অপরিবর্তিত রয়েছে।

এদিন ‘এন’ ক্যাটাগরিতে কোনো প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়নি।

এছাড়া, ৩৪টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৬টির ইউনিটের দাম বেড়েছে, একটির দাম কমেছে এবং সাতটির দাম অপরিবর্তিত রয়েছে।

কর্পোরেট বন্ডের তিনটি ইস্যুর মধ্যে দুটির দাম বেড়েছে এবং একটির দাম কমেছে।

অন্যদিকে, আটটি সরকারি সিকিউরিটিজ (জি-সেক)-এর মধ্যে চারটির দাম বেড়েছে এবং চারটির দাম কমেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিতে ন্যানোটেকনোলজি গবেষণায় এএফএম মেশিন ব্যবহারে প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


ঢাবিতে ন্যানোটেকনোলজি গবেষণায় এএফএম মেশিন ব্যবহারে প্রশিক্ষণ

 ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)-এর যৌথ উদ্যোগে অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ বা এএফএম মেশিনের ব্যবহার, ইনস্টলেশন ও পরিচালনা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার, সেন্টারের সেমিনার কক্ষে কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপের উদ্বোধন করেন।

তিনি উল্লেখ করেন, এই মেশিনটি ন্যানোটেকনোলজি বিষয়ক উচ্চতর গবেষণা করতে সহায়ক ভূমিকা পালন করবে। এর মাধ্যমে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্কের মধ্যে আরও উন্নতি হবে এবং বিজ্ঞান বিষয়ক আন্তঃবিভাগসমূহের গবেষণার পরিধি বাড়বে। এই মেশিন উপহার দেওয়ার জন্য তিনি তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা’র কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এর পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ ও প্রজেক্ট এক্সপার্ট নুরুল্লাহ উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশগ্রহণকারী নানা বিভাগের শিক্ষক, বিজ্ঞানী ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন ন্যানোম্যাগনেটিক ইন্সট্রুমেন্টের ইঞ্জিনিয়ার মেহমত কচ।

উল্লেখ্য, বৈজ্ঞানিক গবেষণার উৎকর্ষ সাধন এবং গবেষণা সক্ষমতা বৃদ্ধির জন্য তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস ভবনে এই অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ (এএফএম) স্থাপন করে।

এই মেশিনটি অতি ক্ষুদ্র অণু-পরমাণুর ছবি তোলে, যা খালি চোখে দেখা যায় না এবং মূলত স্পর্শ করার অনুভূতির মাধ্যমে চালিত হয়। কম্পিউটারের সাহায্যে অত্যন্ত সূক্ষ্মভাবে এটি পরিচালনা করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনা সেনারা ভারতে ঢুকে বিশাল এলাকা দখল করেছে বলে দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


চীনা সেনারা ভারতে ঢুকে বিশাল এলাকা দখল করেছে বলে দাবি

ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার অভ্যন্তরে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রবেশ করেছে। সেখানে তারা সামরিক ঘাঁটি ও ক্যাম্প নির্মাণের পাশাপাশি স্থানীয় আদিবাসীদের চারণভূমি ও কৃষিজমিসহ বিস্তীর্ণ এলাকা নিজেদের দখলে নিয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের একটি স্থানীয় আদিবাসী সংগঠন সীমান্ত এলাকায় চীনের এমন বড় ধরনের অনুপ্রবেশ ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উপস্থাপিত হয়েছে।

আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলের ‘নাহ’ আদিবাসীদের একটি সংগঠন দাবি করেছে যে, ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে ঢুকে চীনা বাহিনী ইতিমধ্যে পাকাপোক্ত ঘাঁটি গড়ে তুলেছে। তাদের এই দখলদারির কারণে গত ছয় বছরের বেশি সময় ধরে ওই এলাকায় স্থানীয়দের চাষাবাদ, বনজ সম্পদ সংগ্রহ এবং পশুচারণ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

নাহ আদিবাসীদের সংগঠন ‘নাহ ওয়েলফেয়ার সোসাইটি’র সভাপতি কেরু চাদের আপার সুবানসিরি জেলার ডেপুটি কমিশনারের কাছে এই বিষয়টির ওপর একটি আনুষ্ঠানিক স্মারকলিপি প্রদর্শন করেছেন। কেরু চাদের বলেন, ‘ওই জমি আমাদের পূর্বপুরুষদের। সেখানে বহু যুগ ধরে আমাদের মানুষেরা বিভিন্ন কাজ করেছেন। কিন্তু কয়েক বছর আগে যেসব জমিতে আমরা অবাধে চলাফেরা করতাম, সেগুলো এখন চীনা সামরিক বাহিনীর দখলে চলে গেছে।’

স্মারকলিপির তথ্য অনুযায়ী, সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) লাগোয়া আপার সুবনসিরি জেলার তাকসিং রাজস্ব সার্কেলের আওতাধীন অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে চীনা সামরিক বাহিনী স্থায়ী পরিকাঠামো ও সড়ক নির্মাণ করেছে। আসফিলা এলাকার ওয়িং এবং পনিয়ার (চুজার্তা এলাকা), মারপান, পোত্রাং ও টিনডিংতাংয়ে চীনের এই দখলদারির ঘটনা ঘটেছে। এসব অঞ্চলের কিছু স্থানকে স্থানীয়রা পবিত্র তীর্থস্থান হিসেবেও বিবেচনা করেন।

কেরু চাদের জানান, প্রায় ১২ বছর আগে থেকে মাঝে মাঝে ওই এলাকাগুলোতে চীনের সেনাবাহিনী ঢুকে পড়ত। কিন্তু ২০২০ সাল থেকে তারা কৌশলগতভাবে পাকাপাকিভাবে ওই ভূখণ্ডগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। কার্যত ওই সময় থেকেই স্থানীয় গ্রামবাসীদের সেখানে যেতে বাধা দেওয়া হচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তাকসিং এলাকায় চীনা সামরিক বাহিনীর তৎপরতার গতি ও উদ্দেশ্য অত্যন্ত উদ্বেগজনক। আমরা প্রতিদিন ইঞ্চি ইঞ্চি করে আমাদের নিজেদের ভূমি হারাচ্ছি।’

এই সম্পর্কে স্থানীয় নাচো এলাকার বিধায়ক নাকাপ নালো বলেছেন, বিষয়টি হলো জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। তাই আদিবাসী সংগঠনের উত্থাপিত অভিযোগগুলোর প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ও গুরুত্বের সাথে যাচাই করা প্রয়োজন।

তবে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এই অনুপ্রবেশের দাবি সরাসরি অস্বীকার করা হয়েছে। এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, অরুণাচল প্রদেশে চীনের সামরিক বাহিনীর অনুপ্রবেশ এবং ঘাঁটি স্থাপনের অভিযোগগুলি ভুল ও ভিত্তিহীন। এর পাশাপাশি জেলা প্রশাসন বা অরুণাচল প্রদেশ সরকার এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, কয়েক বছর আগে লাদাখেও একইভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকে স্থানীয় পশুপালকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল চীনের সামরিক বাহিনীর বিরুদ্ধে। তবে সে সময় ভারতের কেন্দ্রীয় সরকার দাবি করেছিল, লাদাখে ভারতের এক ইঞ্চি ভূখণ্ডও চীন দখল করতে পারেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%