ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

টেকনাফে দুই লাখ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক


টেকনাফে দুই লাখ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড দুই মাদক পাচারকারীকে আটক করেছে, যাদের কাছে দুই লাখ পিস ইয়াবা পাওয়া গেছে। বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে টেকনাফের সাবরাং সংলগ্ন নাফ নদীতে এই অভিযানটি অনুষ্ঠিত হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়েছে।

আটককৃতদের মধ্যে একজন হলেন টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার আব্দুল হামিদের ছেলে নুর মোহাম্মদ (৫০) এবং অপরজন মৃত ঠাণ্ডা মিয়ার ছেলে নজির আহমদ (৪১)।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাকিব আলম সুজন জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়ন বড়থা বাজার এলাকা থেকে ট্যাপেন্টাডলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৫ রাজশাহী

তিনি আরও বলেন, ‘অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের অভিযানিক দল ধাওয়া করে সাবরাং আলোগোলা জোরা থেকে বোটটি আটক করতে সক্ষম হয়। বোটে তল্লাশি চালিয়ে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার এবং দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।’

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার আরফাত হোসেন জানিয়েছেন, ‘আটক মাদক পাচারকারী, জব্দ করা বোট ও উদ্ধার করা ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যার অভিযোগে পুলিশ বড়ভাই মো. সহিদকে (৬৬) আটক করেছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নিহত ছোটভাই আব্দুল জলিল (৬৫) ওই এলাকার মনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজেদের বাগান থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে বড় ভাই মো. সহিদ ছোট ভাই আব্দুল জলিলের গলা চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই জলিলের মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অভিযুক্ত সহিদকে আটক করে।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছেন। অভিযুক্ত সহিদকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুগলের এআই-এ হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের এনক্রিপশন যাচাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


গুগলের এআই-এ হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের এনক্রিপশন যাচাই

গুগল ডিপমাইন্ড নতুন এক গবেষণার মাধ্যমে ব্যক্তিগত বার্তা আদান-প্রদানের নিরাপত্তা নিয়ে তথ্য প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির গবেষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সিগন্যালের ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের সফটওয়্যার বাস্তবায়ন গাণিতিকভাবে যাচাই করেছেন। তাদের দাবি, এই পদ্ধতির মাধ্যমে কোডের ভুল শনাক্তকরণ এবং সফটওয়্যারের নিরাপত্তা যাচাইয়ের কাজ অনেক দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গুগল ডিপমাইন্ডের গবেষক স্বরাত চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গবেষণার বিষয়টি জানান। গবেষণায় ‘অ্যালফাপ্রুফ কোড’ নামের একটি নতুন এআই কাঠামো ব্যবহার করা হয়েছে, যা সিগন্যালের ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল মেশিন-কোড পর্যায় পর্যন্ত যাচাই করতে সক্ষম।

সিগন্যালের প্রোটোকলটি ব্যক্তিগত বার্তার এন্ড-টু-এন্ড এনক্রিপশনে ব্যবহৃত হয়। হোয়াটসঅ্যাপও তাদের বার্তা আদান-প্রদানে সিগন্যাল প্রোটোকল ব্যবহার করে। তবে গবেষণায় হোয়াটসঅ্যাপের পুরো অ্যাপ বা নিরাপত্তাব্যবস্থা সরাসরি যাচাই করা হয়েছে—এমন কোনো তথ্য প্রতিবেদনে নেই।

যেভাবে কাজ করেছে গুগলের এআই

সফটওয়্যারের প্রতিটি ধাপ গাণিতিকভাবে যাচাই করা একটি সময়সাপেক্ষ কাজ। পূর্বে এ ধরনের কাজে বিশেষজ্ঞদের দীর্ঘ সময় ধরে কোড পরীক্ষা করতে হতো। তবে গুগল ডিপমাইন্ড জানিয়েছে, এআইয়ের সহায়তায় সেই প্রক্রিয়া দ্রুত করা সম্ভব হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর মাসে চার সপ্তাহ ধরে কাজ করে অ্যালফাপ্রুফ কোডের এআই এজেন্টগুলো ছয় মিলিয়নেরও বেশি লাইন গাণিতিক প্রমাণ তৈরি করেছে। এই কাজটি সর্বশেষ ‘জেমিনি কার্বন’ মডেলের সহায়তায় সম্পন্ন করা হয়। এআইয়ের তৈরি প্রমাণগুলো মানব বিশেষজ্ঞদের সঙ্গে মিলিয়ে পরীক্ষা করা হয়েছে। শেষ পর্যায়ে কোডের প্রায় ১ শতাংশ অংশ বিশেষজ্ঞদের আলাদাভাবে পর্যালোচনা করতে হয়েছে।

গবেষকেরা সিগন্যালের কোডে আগে শনাক্ত ও সংশোধন করা দুটি ত্রুটি আবার যুক্ত করে এআই ব্যবস্থাটির কার্যকারিতা যাচাই করেন। পরে এআই ব্যবস্থা উভয় ত্রুটি শনাক্ত করতে সক্ষম হয়।

ব্যক্তিগত বার্তার নিরাপত্তায় এর গুরুত্ব অপরিসীম। সফটওয়্যারের ছোটখাটো ত্রুটিও সাইবার হামলার সুযোগ তৈরি করতে পারে। অনেক সময় মানুষের চোখ এড়িয়ে যাওয়া এসব ভুল কাজে লাগিয়ে হ্যাকাররা তথ্য চুরি বা অননুমোদিত প্রবেশের চেষ্টা করে। এআইয়ের মাধ্যমে কোডের ত্রুটি দ্রুত শনাক্ত করা গেলে সফটওয়্যার ব্যবহারের আগেই সেগুলো সংশোধনের সুযোগ বৃদ্ধি পাবে।

স্বরাত চৌধুরী জানিয়েছেন, এটি তাদের কাজের প্রাথমিক ধাপ। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন সফটওয়্যার অবকাঠামো যাচাই করার লক্ষ্য রয়েছে তাদের। গুগল ডিপমাইন্ড গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট স্পেসিফিকেশন ও গাণিতিক প্রমাণগুলো অনলাইনে প্রকাশ করেছে, যাতে ওপেন সোর্স কমিউনিটির গবেষকেরা সেগুলো পরীক্ষা ও পর্যালোচনা করতে পারেন।

তবে এ গবেষণার অর্থ এই নয় যে হোয়াটসঅ্যাপ বা সিগন্যালের বার্তা কখনোই কেউ পড়তে পারবে না, কিংবা সব ধরনের সাইবার ঝুঁকি দূর হয়ে গেছে। বরং নির্দিষ্ট একটি ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের সফটওয়্যার বাস্তবায়ন গাণিতিকভাবে যাচাইয়ের ক্ষেত্রে এআইয়ের সক্ষমতা তুলে ধরেছে এই গবেষণা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে মিয়ানমারে সম্মানজনক প্রত্যাবাসনই এই সংকটের স্থায়ী সমাধান বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে যুক্তরাজ্যের পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন রোহিঙ্গা-এর প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য দেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিটিশ এমপি ইমরান হুসাইন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন হাসান উজ্জামান খান, কাউন্সিলর, মোহাম্মদ তাহমিদ মারযূক মোরশেদ, পার্লামেন্টারি গবেষক এবং আলতাফ হুসাইন, হেড অব ফান্ডরেইজিং অর্ফানস ইন নিড।

বৈঠকে রোহিঙ্গা সংকটের সমাধান, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সম্মানের সঙ্গে নিজ দেশে প্রত্যাবাসন এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "মিয়ানমার নাগরিকদের তাদের নিজ ভূমিতে নাগরিক অধিকার ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই এই দীর্ঘস্থায়ী সংকটের অবসান ঘটাতে হবে।" তিনি সংকট সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

যুক্তরাজ্যের প্রতিনিধিদলের পক্ষ থেকেও রোহিঙ্গা সংকটে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা বৃদ্ধির পক্ষে জোরালো ভূমিকা পালনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ-সহিংসতা, অপরাধীদের ব্যাপারে নিষ্ক্রিয় পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


ভারতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ-সহিংসতা, অপরাধীদের ব্যাপারে নিষ্ক্রিয় পুলিশ

ভারতের নাগরিক অধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর) ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মুসলিম ও খ্রিষ্টানদের বিরুদ্ধে ৮৩টি বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা নথিভুক্ত করেছে। এই বক্তব্যগুলো অন্তত ১৬টি রাজ্যের ৫৭ জন ব্যক্তির দ্বারা প্রকাশিত হয়েছে। তাদের মধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ চার মুখ্যমন্ত্রীও রয়েছেন। সরকারি পদে থাকা ব্যক্তিদের মধ্যে ৩৩টি বক্তব্য অন্তর্ভুক্ত রয়েছে।

এতগুলো ঘটনার বিপরীতে মাত্র ছয়টির ক্ষেত্রে এফআইআর দায়ের করা হয়েছে। কোনো বক্তব্যের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। একই সময়ে মুসলিম ও খ্রিষ্টানদের বিরুদ্ধে ৩২২টি বিদ্বেষমূলক অপরাধের ঘটনাও সংগঠনটি নথিভুক্ত করেছে। দুই প্রতিবেদন মিলিয়ে মোট ৪০৫টি ঘটনা শনাক্ত হয়েছে।

১০ নভেম্বর নয়াদিল্লিতে প্রকাশিত এপিসিআরের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

দিল্লির উত্তম নগরে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর ঘটনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মার্চ মাসে হোলির দিন দুই প্রতিবেশী পরিবারের বিরোধের জেরে সংঘর্ষে ২৬ বছর বয়সি তরুণ তারুণ নিহত হন। এ ঘটনায় অভিযুক্ত পরিবারের সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ।

এরপরই এলাকায় মুসলিমবিরোধী প্রচার ও সহিংসতার আহ্বান ছড়িয়ে পড়ে। এপিসিআর ১১০টি ভিডিও ক্লিপ সংগ্রহ ও বিশ্লেষণ করেছে। এর মধ্যে ৬০টিতে মুসলিমদের হত্যা, গুলি কিংবা পুলিশের কথিত ‘এনকাউন্টারে’ হত্যার দাবি জানানো হয়। প্রায় এক-চতুর্থাংশ ভিডিওতে পুলিশ ও দিল্লি সরকারকে মুসলিমদের রক্ষার অভিযোগে আক্রমণ করা হয়। আরো কিছু ভিডিওতে মুসলিমদের বাড়িঘর ও মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার দাবি ওঠে।

হিন্দু রক্ষা দলের উত্তরাখণ্ড শাখার সভাপতি ললিত শর্মাসহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা এসব বক্তব্য দেন। একটি ভিডিওতে ললিত শর্মাকে বলতে শোনা যায়, "পুলিশ মুসলিমদের গুলি না করলে তাদের ঈদ উদ্‌যাপন করতে দেওয়া হবে না।"

প্রতিবেদন অনুযায়ী, এসব ভিডিওর অধিকাংশই উত্তম নগরের বাসিন্দাদের তৈরি নয়। দেরাদুন, মিরাট, রায়বেরেলি ও উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে সেখানে বক্তব্য দিয়েছেন। ঈদের সময় আটক হওয়া শতাধিক ব্যক্তির বেশির ভাগই উত্তম নগরের বাইরের বাসিন্দা ছিলেন।

এপিসিআরের হিসাবে, মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পর্যায়ের ১১টি বক্তব্য নথিভুক্ত হয়েছে। তাদের মধ্যে রয়েছেন উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ ও কেশব প্রসাদ মৌর্য, আসামের হিমন্ত বিশ্বশর্মা, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি এবং পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী।

১৪ মার্চ কলকাতায় এক বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার জনসংখ্যার বিন্যাস পরিবর্তনে ‘অনুপ্রবেশকারীদের’ ভূমিকার কথা বলেন। মার্চে পশ্চিমবঙ্গ ও আসামে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও অনুপ্রবেশকারীদের সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এ ছাড়া বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), বজরং দল, হিন্দু রক্ষা দল, সকল হিন্দু সমাজসহ বিভিন্ন সংগঠন ও ধর্মীয় নেতাদের ২৫টি বক্তব্য নথিভুক্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৮৩টি বক্তব্যের মধ্যে ৩৭টিতে সরাসরি সহিংসতার আহ্বান অথবা হিন্দুদের অস্ত্র ধরার পরামর্শ দেওয়া হয়েছে। ১৯টি বক্তব্যে মুসলিমদের ‘অনুপ্রবেশকারী’ ও ‘বাংলাদেশি’ বলা হয়েছে। ১৬টিতে তাদের ‘সাপ’, ‘কীটপতঙ্গ’ ও ‘আবর্জনা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ১৮টি বক্তব্যে মুসলিমদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কটের আহ্বান জানানো হয়েছে। আর ১২টিতে বিভিন্ন অপরাধকে ‘লাভ জিহাদ’, ‘ল্যান্ড জিহাদ’ ও ‘করপোরেট জিহাদ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

খ্রিষ্টানদের লক্ষ্য করে চারটি বক্তব্য পাওয়া গেছে। এসব বক্তব্যের অধিকাংশেই ধর্মান্তরকে কেন্দ্র করে দেওয়া হুমকি।

এপিসিআরের প্রতিবেদনে ১২ জন নিয়মিত বক্তব্যদাতাকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে সাতজন সরকারি পদে রয়েছেন। বাকি পাঁচজন হিন্দুত্ববাদী সংগঠনের নেতা অথবা সামাজিকমাধ্যমের প্রভাবশালী ব্যক্তি। তাদের বক্তব্য ও ভিডিওর সংখ্যা প্রায় ৫০।

এসব বক্তব্যের বিপরীতে পাঁচটি এফআইআর হয়েছে। সেগুলোও চারজনের বিরুদ্ধে। সরকারি পদে থাকা ব্যক্তিদের মধ্যে কেবল তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিংয়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে। তবে তাদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি।

মহারাষ্ট্রের মন্ত্রী ও বিজেপি বিধায়ক নীতেশ রানে মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে মুসলিমদের নিয়ে অন্তত নয়টি বক্তব্য ও একটি ঈদসংক্রান্ত নেতিবাচক মন্তব্য করেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মার্চ থেকে মে মাসে চারটি বক্তব্য দেন। তিনি ‘মিয়া’দের মেরুদণ্ড ভেঙে দেওয়ার হুমকি দেন এবং মুসলিমদের গুলি করার দৃশ্যসংবলিত একটি এআই ভিডিওর পক্ষেও কথা বলেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনটি বক্তব্যে বাবর ও আওরঙ্গজেবের অনুসারীদের বিরুদ্ধে বিষ ছড়ানোর অভিযোগ করেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুটি বক্তব্য দেন। অমিত শাহ মার্চে দুটি বক্তব্যে অনুপ্রবেশকারীদের বিতাড়নের কথা বলেন।

হিন্দুত্ববাদী নেতা ললিত শর্মা, সামাজিকমাধ্যমের পরিচিত মুখ রিদ্ধিমা শর্মা ও দক্ষ চৌধুরীও উত্তম নগরের ঘটনায় একাধিক ভিডিওতে সহিংসতার আহ্বান জানান। রায়বেরেলির একটি সমাবেশে সহিংস বক্তব্যের ঘটনায় তাদের কয়েকজনের বিরুদ্ধে এফআইআর হলেও কেউ গ্রেপ্তার হননি।

৪ মার্চ হোলির দিন পানি ভর্তি বেলুন ছোড়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এতে তারুণ নিহত হন। পুলিশ অভিযুক্ত পরিবারের ছয় সদস্যকে গ্রেপ্তার করে। পরে আরও আটজনকে আটক করা হয়।

৫ মার্চ থেকে মুসলিমবিরোধী ভিডিও ছড়াতে শুরু করে। ৬ মার্চ বজরং দল ও ভিএইচপি উত্তম নগর থানার সামনে বিক্ষোভ করে। ওই দিন অভিযুক্ত পরিবারের একটি বাড়ি ও দুটি গাড়িতে আগুন দেওয়া হয়।

৭ ও ৮ মার্চ সহিংস বক্তব্যের সংখ্যা বাড়ে। ৮ মার্চ দিল্লি পৌর করপোরেশন অভিযুক্ত পরিবারের বাড়ির একাংশ ভেঙে দেয়। ৯ মার্চ এক ব্যক্তিকে হত্যাকারী সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। ১০ মার্চ উত্তম নগর মেট্রো স্টেশনে নারী-শিশুসহ সবাইকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।

১২ মার্চ দিল্লি হাইকোর্ট বাড়ি ভাঙার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। ১৯ মার্চ আদালত পুলিশকে শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে ঈদ উদ্‌যাপন নিশ্চিত করার নির্দেশ দেন। ২১ মার্চ কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এপিসিআর বলছে, ঈদের আগ পর্যন্ত উত্তম নগরে মুসলিমদের বিরুদ্ধে ১১০টি ভিডিও ছড়ানো হলেও এসব বক্তব্যের জন্য দিল্লি পুলিশ একটি এফআইআরও করেনি।

অস্ত্র সংগ্রহ ও প্রতিশোধের আহ্বান

প্রতিবেদন অনুযায়ী, উত্তম নগরের ভিডিওগুলোতে মুসলিম শিশু ও পরিবারকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। ১৬টি ক্লিপে পুরো পরিবারকে নিশ্চিহ্ন করার কথা বলা হয়। ১৯টি ক্লিপে হিন্দুদের অস্ত্র সংগ্রহ ও সহিংস সংগঠন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এক বক্তা বলেন, "হিন্দুরা নিজেরা গুন্ডা হতে না পারলে গুন্ডা পুষতে হবে এবং তাদের অর্থায়ন করতে হবে।" আরেক বক্তা মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র কেনার আহ্বান জানান।

এছাড়া ১১টি ভিডিওতে মুসলিমদের এলাকা ছেড়ে চলে যাওয়ার দাবি জানানো হয়। ১৬টিতে তাদের পশুর সঙ্গে তুলনা করে অবমাননাকর ভাষা ব্যবহার করা হয়।

এপিসিআরের মতে, এসব বক্তব্যের মধ্য দিয়ে প্রতিবেশীদের মধ্যে দীর্ঘদিনের সহাবস্থানকে ভেঙে মুসলিমদের বহিষ্কার ও হত্যার পরিবেশ তৈরি করা হয়েছে।

এপিসিআর ২৪টি সংবাদ প্রতিবেদন ও অনলাইন কনটেন্টও পর্যালোচনা করেছে। এর মধ্যে সুদর্শন নিউজ, অপইন্ডিয়া, রিপাবলিক ভারতসহ বিভিন্ন সংবাদমাধ্যমের কনটেন্ট রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কিছু সংবাদমাধ্যম কেবল ঘটনার বিবরণ দেয়নি; বরং মুসলিমদের বিরুদ্ধে উত্তেজনা বাড়াতে উসকানিমূলক প্রশ্ন তুলেছে, অভিযুক্ত পরিবারের বাড়িঘরকে লক্ষ্য করে প্রতিবেদন করেছে এবং উত্তর প্রদেশের কথিত ‘এনকাউন্টার মডেল’ অনুসরণের পক্ষে প্রচার চালিয়েছে।

১১০টি ভিডিওর মধ্যে ৭৯টি ইনস্টাগ্রামে, ২৫টি এক্সে, পাঁচটি ফেসবুকে এবং একটি ইউটিউবে প্রকাশিত হয়েছিল। ইনস্টাগ্রামের রিলস এসব বক্তব্য ছড়িয়ে দেওয়ার প্রধান মাধ্যম হয়ে ওঠে।

১৫ মার্চ এপিসিআর দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে উত্তম নগরের বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে এফআইআর, পুলিশি টহল এবং শান্তিপূর্ণ ঈদ উদ্‌যাপনের ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

১৭ মার্চ স্থানীয় বাসিন্দারা দিল্লি হাইকোর্টে রিট আবেদন করেন। ১৯ মার্চ আদালত ঈদ শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেন। পুলিশ আদালতকে জানায়, এলাকায় প্রায় ৮০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং উসকানিমূলক ১৫৭টি অনলাইন পোস্ট সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এপিসিআরের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তম নগরের বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনায় পুলিশ কোনো এফআইআর করেনি।

ভারতের সুপ্রিম কোর্ট ২০২২ সালের অক্টোবরে শাহিন আবদুল্লাহ বনাম ইউনিয়ন অব ইন্ডিয়া মামলায় দিল্লি, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড পুলিশকে অভিযোগের অপেক্ষা না করে বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করার নির্দেশ দিয়েছিলেন। ২০২৩ সালের এপ্রিলে এই নির্দেশ দেশের সব রাজ্যে সম্প্রসারণ করা হয়। নির্দেশ অমান্য করলে আদালত অবমাননার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলেও সতর্ক করেছিলেন সুপ্রিম কোর্ট।

কিন্তু ২০২৬ সালের প্রথম নয় মাসে এপিসিআর মাত্র একটি স্বতঃপ্রণোদিত এফআইআরের তথ্য পেয়েছে। সেটি মধ্যপ্রদেশের সিওনি মালওয়া থানায় ২৩ জুন দায়ের করা হয়।

জাতিসংঘের রাবাত প্ল্যান অব অ্যাকশন অনুসারে উত্তম নগরের ছয়টি বক্তব্য বিশ্লেষণ করেছে এপিসিআর। বক্তব্যের প্রেক্ষাপট, বক্তার পরিচয়, উদ্দেশ্য, বিষয়বস্তু, প্রচারের ব্যাপ্তি এবং সম্ভাব্য ক্ষতি—এই ছয়টি বিষয় বিবেচনায় নিয়ে সংগঠনটি বলেছে, বক্তব্যগুলো সহিংসতা, বিদ্বেষ ও বৈষম্যে উসকানি দেওয়ার সীমা অতিক্রম করেছে। তবে এটি সংগঠনটির বিশ্লেষণ, আদালতের কোনো সিদ্ধান্ত নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্বেষমূলক বক্তব্যের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সাধারণ মানুষের ওপর। মুসলিম মালিকানাধীন দোকানপাট বন্ধ থেকেছে, কিছু পরিবার বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে এবং ঈদ উদ্‌যাপন করতে হয়েছে কঠোর নিরাপত্তার মধ্যে।

এপিসিআর বিদ্বেষমূলক বক্তব্য ও অপরাধের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করা এবং নাগরিক অধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত ও প্রকাশকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

সূত্র: মাকতুব মিডিয়া

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%