ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

দৌলতপুরে বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তের অগ্নিসংযোগ, পুলিশ তদন্তে


দৌলতপুরে বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তের অগ্নিসংযোগ, পুলিশ তদন্তে

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দ্বারা লাগানো আগুনের ফলে কার্যালয়ের একটি প্লাস্টিকের চেয়ার সম্পূর্ণরূপে পুড়ে গেছে। তাছাড়া, টিনের বেড়ার কাঠের একটি অংশও অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলা সদরে অবস্থিত দলীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে নিশ্চিত করে উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম বলেন, গভীর রাতে কে বা কারা কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। এতে ভেতরে থাকা একটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গলে যায়।

আরও পড়ুন: কাউখালীতে নারীর ক্ষমতায়নে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

স্থানীয় দলের নেতাকর্মীদের ধারণা, রাত ১২টার পর থেকে বুধবার ভোরের মধ্যে যেকোনো সময় এই ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১১টার দিকে কার্যালয় খুলতে গিয়ে তারা আগুনের চিহ্ন দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদী প্রেসক্লাবে হামলা ও চাঁদাবাজির পলাতক আসামি সুমন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


নরসিংদী প্রেসক্লাবে হামলা ও চাঁদাবাজির পলাতক আসামি সুমন গ্রেপ্তার

নরসিংদীতে নির্মাণাধীন একটি বাড়ির মালিকের নিকট সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সফিকুল ইসলাম সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুমন নরসিংদী প্রেসক্লাবে হামলা মামলার চার্জশীটভুক্ত পলাতক আসামি। গতকাল বুধবার বিকালে নরসিংদী সদর থানার ভেলানগর মহল্লা থেকে তাকে আটক করা হয়, এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আর মামুন।

মামলার বিস্তারিত তুলে ধরে ওসি জানান, গত ২২ আগস্ট নরসিংদী সদর থানার পৌর শহরের বিলাসদী মহল্লায় নির্মাণাধীন বাড়িতে গিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে সুমন ও তার সহযোগীরা বাড়ির মালিকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে ‘নরসিংদী গুপ্তচর’ নামক ফেসবুক পেজ থেকে বাদী মাহমুদা আরেফিন এবং তার স্বামী, যিনি একজন ব্যাংক কর্মকর্তা, তাদের বিরুদ্ধে মানহানিকর ও মিথ্যা প্রচারণা চালায়। এই ঘটনার পর ভুক্তভোগী মাহমুদা আরেফিন আদালতে অভিযোগ দায়ের করলে আদালত নরসিংদী মডেল থানাকে মামলার নির্দেশ দেয়। মামলার পর আলম মৃধা নামে এক সহযোগী গ্রেপ্তার হলেও সফিকুল ইসলাম সুমন পলাতক ছিল।

এর আগে, ২০২৫ সালের ২১ আগস্ট ঐতিহ্যবাহী নরসিংদী প্রেসক্লাবে হামলা ও লুটপাটের অভিযোগে করা মামলার চার্জশীটভুক্ত পলাতক আসামি সফিকুল ইসলাম সুমন। যদিও তার কোন স্বীকৃত গণমাধ্যমের পরিচয় নেই, তবে পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে জেলাজুড়ে বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যাংকার, সরকারি কর্মকর্তা, শিল্পপতি সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও ফেসবুকে অপপ্রচারের অসংখ্য অভিযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেফতার, থানায় মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেফতার, থানায় মামলা দায়ের

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তি সীমান্ত এলাকার একটি চোরাকারবারি চক্রের গুরুত্বপূর্ণ সদস্য। গত মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার শশীদল ইউনিয়নের নারায়ণপুর এলাকার ইছারপুল ব্রিজের উপর থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মেহেদী হাসান, বয়স ২৬ বছর। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কালামচেররা থানার গৌরাঙ্গলা (রহিমপুর, মধ্যপাড়া) গ্রামের খোকন মিয়া ও হনুফা খাতুনের পুত্র।

পুলিশের সূত্রে জানা যায়, ১১ নভেম্বর রাত আড়াইটার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়ণপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এই সময় বাংলাদেশ সীমান্তের ২০৫৭/২-এস নম্বর মেইন পিলার থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছারপুল ব্রিজের ওপর অবৈধভাবে অনুপ্রবেশের কারণে ভারতীয় নাগরিক মেহেদী হাসানকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চক্রের অন্যান্য অজ্ঞাতনামা সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি সীমান্তবর্তী এলাকার একটি চোরাকারবারি গ্রুপের অন্যতম হোতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে ব্রী-১০৩ ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

রিপোর্ট-শাহ্ জালাল সরদার, কালকিনি,মাদারীপুর

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


কালকিনিতে ব্রী-১০৩ ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

হেমন্তের সোনালি রোদে মাঠজুড়ে এখন পাকা ধানের ঢেউ। বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন, আর সোনালি ফসলের হাসিতে ফুটে উঠছে দীর্ঘদিনের শ্রম ও অপেক্ষার সার্থকতা। স্বল্প সময়ে অধিক ফলন, পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম এবং ধান কাটার পরপরই একই জমিতে রবিশস্য চাষের সুযোগ—এমন নানা বহুমুখী সম্ভাবনায় কৃষকদের মাঝে দারুণ আগ্রহ বাড়াচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত উচ্চফলনশীল জাত ‘ব্রি ধান-১০৩’।এই ধানের উৎপাদন সম্ভাবনা, কৃষিতে এর উপযোগিতা এবং মাঠপর্যায়ের সফলতা তুলে ধরতে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামে বুধবার (১১ নভেম্বর) বিকেলে এক বর্ণাঢ্য ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।কম সময়ে অধিক ফলন ও বহুমুখী সুফলঅনুষ্ঠানে বক্তারা বলেন, ব্রি ধান-১০৩ অত্যন্ত স্বল্প জীবনকালের একটি সম্ভাবনাময় ধানের জাত।

এ জাতের ধান থেকে বিঘাপ্রতি প্রায় ২২ থেকে ২৪ মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। কম সময়ে অধিক ফলন পাওয়ার পাশাপাশি ধান কাটার পর একই জমিতে সহজেই রবিশস্য চাষ করা যায়, যা জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কৃষকের আয় বহুগুণ বাড়িয়ে দেয়।তারা আরও জানান, এই ধানে পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম হওয়ায় উৎপাদন খরচ অনেকটাই কমে যায়।

সঠিক পরিচর্যা ও সুষম সার ব্যবস্থাপনার মাধ্যমে এই জাতের চাষ করে কৃষকরা নিজেদের খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত ধান বাজারে বিক্রি করে বাড়তি লাভবান হতে পারবেন।অতিথিদের বক্তব্য ও উপস্থিতিবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ভাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সিফাত-ই-জেরিন-এর চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একই কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কার্যালয়প্রধান ড. মো. মোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. খয়ের উদ্দিন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রহিমা খাতুন।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রি ভাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সায়েন্টিফিক অফিসার এবিএম জামিউল ইসলাম এবং কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুদীপ বিশ্বাস। মাঠ দিবস ও ফসল কর্তন অনুষ্ঠানে স্থানীয় শতাধিক কৃষক, উপসহকারী কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ারবক্তারা বলেন, দেশের খাদ্যনিরাপত্তা টেকসই করতে শুধু এক ফসলের অধিক ফলন নয়, বরং একই জমিতে বছরে একাধিক ফসল উৎপাদনের সুযোগ তৈরি করা অত্যন্ত জরুরি। ব্রি ধান-১০৩-এর মতো আধুনিক ও সম্ভাবনাময় জাতগুলো মাঠপর্যায়ের কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে দেশের কৃষি উৎপাদন যেমন বৃদ্ধি পাবে, তেমনি কৃষকদের অর্থনৈতিক সচ্ছলতাও বহুগুণ বেড়ে যাবে।আধুনিক কৃষি প্রযুক্তি মাঠপর্যায়ে সফলভাবে ছড়িয়ে দেওয়া এবং কৃষকদের নতুন জাতের চাষে উদ্বুদ্ধ করার মাধ্যমে ব্রি ধান-১০৩ দেশের কৃষিতে এক নতুন বিপ্লব ও সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়তে বিশ্বনেতাদের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়তে বিশ্বনেতাদের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

জলবায়ু সংকটের মোকাবেলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বন্ধ করার জন্য বিশ্বনেতাদের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি একইসঙ্গে জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপের দাবি করেছেন।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) এ বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

গুতেরেস উল্লেখ করেন, জলবায়ু সংকট বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জীবাশ্ম জ্বালানি ব্যবসার স্বার্থ রক্ষাকারীরা পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পাশাপাশি বিপুল মুনাফা অর্জন করছে। তাই জীবাশ্ম জ্বালানির আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য এখনই সময়।

তিনি আরও বলেন, জীবাশ্ম জ্বালানিকে ডাইনোসরের মতো বিলুপ্ত হতে হবে। তবে এই পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে আসবে না। এই খাতের শক্তিশালী লবি বিজ্ঞানকে বিকৃত করছে এবং জলবায়ু সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বাধা সৃষ্টি করছে।

গত কয়েক বছরে ইউরোপে দাবদাহ ও দাবানল এবং নেপালে ভয়াবহ বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু সংকটের ভয়াবহতা আরও স্পষ্ট করেছে। এই পরিস্থিতিতে দুই সপ্তাহব্যাপী সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। সম্মেলন চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।

তবে এবারের সম্মেলনে বিশ্বনেতাদের উল্লেখযোগ্য অনুপস্থিতি দেখা যাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ কয়েকজন নেতা এতে অংশ নিচ্ছেন। অন্যদিকে ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপানের শীর্ষ নেতারা সম্মেলনে যোগ দিচ্ছেন না।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%