শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:৪৬ পি.এম
হাটহাজারী (চট্টগ্রাম), ২০ নভেম্বর, ২০২৬ : জেলার হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চাওয়া হয়েছে।
এই বার্ষিক মাহফিলে অংশগ্রহণ করেন বিশিষ্ট আলেম-উলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজারো মানুষ।
আজ শুক্রবার, জুমার নামাজের পর উপস্থিত মুসল্লি ও আলেম-উলামার কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
প্রতিমন্ত্রী এ সময় বলেন, "দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী হাটহাজারীর ৩২৬ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের মাসিক সম্মানীর ব্যবস্থা করাসহ ধর্মীয় ও সামাজিক খাতে ব্যাপক অবদান রেখে চলেছেন।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যুদ্ধাপরাধ করছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, ‘জ্বালাও-পোড়াও, হামলা-ভাঙচুর করে আওয়ামী লীগ যুদ্ধাপরাধ করেছে। জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে’।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমজনতার দলের বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, আওয়ামী লীগকে এখন আর রাজনৈতিক দল বলার সুযোগ নেই। তিনি উল্লেখ করেন, ‘এই দলটি এখন দেউলিয়া হয়ে হায়েনার মতো হিংস্র হয়ে উঠেছে। জামায়াত-এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।’
সমাবেশে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান যোগ দিয়ে বলেন, আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা বিবেকহীন হয়ে পড়েছেন। তিনি জানান, তাদের দাফন সম্পন্ন হয়ে গেছে এবং নতুন করে আর সুযোগ দেওয়া হবে না।
আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান শেখ হাসিনাকে গণতন্ত্রের গাদ্দার বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘সে পালিয়ে গেছে। তবে তার রক্ত নেওয়া এখনো শেষ হয়নি। এখন আওয়ামী লীগের রক্ত খাওয়ার ষড়যন্ত্র করছে। এখানে গোপালগঞ্জকে ব্যবহার করছে। শেখ হাসিনা ভয়ে কাঁপছে। তাই তো লগি-বইঠা হাতে নিয়েছে।’
মো. তারেক রহমান জানান, আওয়ামী লীগকে প্রতিহত করা শুধু সরকারের দায়িত্ব নয়। তিনি বলেন, ‘জামায়াতকে আওয়ামী লীগের সঙ্গে লড়াই করে জিততে হবে। জুলাইয়ের পর যে সিম্পেথি দেখিয়েছি, তা ভুল ছিল।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিষিদ্ধ না করার পাশাপাশি এর দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি উল্লেখ করেন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেলেও শিক্ষায় মানুষের বিচারবোধ, মানবিকতা ও নৈতিকতাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
আজ রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘১২তম বেল্টা আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, শিক্ষার্থীদের লেখালেখি ও শিক্ষকদের পাঠদানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের কাজের মূল্যায়ন ও একাডেমিক সততা রক্ষায় নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। সুতরাং, প্রযুক্তি শ্রেণিকক্ষে আসবে কি না, সেটি এখন আর মূল প্রশ্ন নয়। বরং কীভাবে দায়িত্বশীল, ন্যায়সংগত ও নৈতিকভাবে এর ব্যবহার নিশ্চিত করা যায়, সেটিই গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের কাজের মূল্যায়ন ও একাডেমিক সততা রক্ষার উপায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে আলোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, কম সুযোগ-সুবিধা পাওয়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন প্রযুক্তির সুবিধা থেকে পিছিয়ে না পড়ে, সেদিকেও বিশেষ নজর দিতে হবে।
সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন ইন আ ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড : পোস্টহিউম্যানিস্ট পারসপেক্টিভস অ্যান্ড প্র্যাকটিসেস’।
এ প্রসঙ্গে অধ্যাপক ড. মামুন আহমেদ মন্তব্য করেন, যুদ্ধ, মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন ও বৈষম্যের পাশাপাশি বিশ্ব প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞান উৎপাদন, শিক্ষার্থীদের লেখালেখি ও শিক্ষকদের পাঠদানের পদ্ধতিতে পরিবর্তন আনছে। পোস্টহিউম্যানিস্ট দৃষ্টিভঙ্গি অনুযায়ী, শিক্ষা শুধু শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর সঙ্গে প্রযুক্তি, ডিজিটাল প্ল্যাটফর্ম, পাঠ্যবস্তু ও শিক্ষার পরিবেশও যুক্ত।
ইংরেজি শিক্ষার গুরুত্ব তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, বৈশ্বিক জ্ঞান, গবেষণা ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে ইংরেজি ভাষায় দক্ষতা জরুরি। তবে ভাষাগত দক্ষতার পাশাপাশি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা এবং যোগাযোগের সক্ষমতাও গড়ে তুলতে হবে।
সম্মেলনের গবেষণা ও ধারণাগুলো বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ এবং শ্রেণিকক্ষে পাঠদানে কাজে লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উচ্চশিক্ষার মান নিশ্চিত করাকে ইউজিসির অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দক্ষ, নৈতিকতাসম্পন্ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের উপযোগী শিক্ষার্থী তৈরি এবং সমাজের প্রয়োজন মেটাতে পারে—এমন গবেষণাকে উৎসাহিত করতে চায় কমিশন। এ জন্য প্রশিক্ষিত ও গবেষণামনস্ক শিক্ষক প্রয়োজন। শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও গবেষণায় বেল্টার ভূমিকারও প্রশংসা করেন তিনি।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ ও বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেল্টা) যৌথভাবে দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে ১৩টি দেশের প্রায় ৬৫০ জন শিক্ষক, গবেষক ও ভাষা প্রশিক্ষক অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম. আশিক মোসাদ্দিক, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট পরিচালক স্কট হার্টম্যান।
সম্মেলনের আহ্বায়ক ছিলেন বেল্টার সভাপতি অধ্যাপক আহমেদ বশির এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারপারসন সহযোগী অধ্যাপক ড. আখতার জাহান।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইকের ড. জেসন অ্যান্ডারসন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ড. মলি ম্যাকহার্গ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের ড. ওবায়দুল হামিদ। সম্মেলনের সহযোগী প্রতিষ্ঠান ছিল ব্রিটিশ কাউন্সিল ও ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নোয়াখালীতে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র, শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেছে নোয়াখালী কলেজ ছাত্রদল।
শুক্রবার (২০ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নির্দেশনায় নোয়াখালী শিশু পরিবারে এতিম শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় নোয়াখালী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাফরাতুল ইসলাম নাবিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে শিশুদের মাঝে খাবার বিতরণের পাশাপাশি শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এসব সামগ্রী পেয়ে শিশুদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।
নোয়াখালী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাফরাতুল ইসলাম নাবিল বলেন, এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষা ও জীবনযাত্রায় সহযোগিতা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করেন তিনি।
এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২০ নভেম্বর, ২০২৬ : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ‘চট্টগ্রামকে দেশের পাশাপাশি পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় সরকার। এ উদ্দেশ্যে বন্দর, বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর, জ্বালানি ও সরবরাহ অবকাঠামো নিয়ে বিশাল পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার কাজ দ্রুত শুরু হবে।
শুক্রবার বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত ‘৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ (সিআইটিএফ-২০২৬)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ মাসব্যাপী এ মেলার আয়োজন করেছে।
অর্থমন্ত্রী দেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে ব্যবসায়ীসহ সকলের সহযোগিতার পাশাপাশি দুর্বৃত্তায়নের রাজনীতি প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি মশিউল আলম স্বপন এবং চেম্বারের পরিচালক ও বাণিজ্য মেলা কমিটির আহ্বায়ক সাইফুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা কেবল আমার একার নয়, প্রধানমন্ত্রী তারেক রহমানও এখানকার সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে চান। চট্টগ্রামকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী একাধিকবার আগ্রহ প্রকাশ করেছেন। এ সম্ভাবনা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
আমির খসরু বলেন, চট্টগ্রামকে শুধু বাণিজ্যিক রাজধানী হিসেবে দেখতে চান না। তিনি উল্লেখ করেন, ‘এ শহরের সম্ভাবনা অনেক বেশি। চট্টগ্রাম ঘিরে পুরো অঞ্চলের অর্থনীতির কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এর মূল শক্তি চট্টগ্রাম বন্দর। বন্দরকে কেন্দ্র করে আঞ্চলিক অর্থনীতির বিস্তৃত পরিসর তৈরি করতে হবে।’
চট্টগ্রাম বিমানবন্দর সম্প্রসারণে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে আলোচনা শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শিগগিরই কাজ শুরু হবে। বিমানবন্দরকে শুধু সম্প্রসারণ নয়, লজিস্টিক হাব হিসেবেও গড়ে তোলা হবে। সেখানে কার্গো ভিলেজ ও পণ্য সংরক্ষণে কোল্ড চেইন সুবিধার জন্য পৃথক স্টোরেজ থাকবে। এতে তাপমাত্রা নিয়ন্ত্রিত ও পচনশীল পণ্য সংরক্ষণ, বিতরণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সমন্বয় সহজ হবে।’
মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংযোগ বাড়াতে দুবাইয়ের জেবেল আলী বন্দর এলাকায় ২০০ থেকে ৩০০ একর জায়গা চিহ্নিত করা হয়েছে। সেখানে গুদাম ও পণ্য সংরক্ষণ অবকাঠামো গড়ে তোলা হবে। এসব সুবিধা থেকে চট্টগ্রাম, বাংলাদেশসহ পুরো অঞ্চলকে পণ্য সরবরাহ করা যাবে।’
চট্টগ্রাম বন্দর নদীভিত্তিক হওয়ায় বড় জাহাজ চলাচলে সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ সীমাবদ্ধতা কাটাতে গভীর সমুদ্রবন্দর নির্মাণের দিকে এগোচ্ছে সরকার। সিঙ্গাপুরের পিএসএ’র সহযোগিতায় একটি বন্দর প্রকল্প হচ্ছে, সেটি তুলনামূলক গভীর হলেও পুরোপুরি গভীর সমুদ্রবন্দর নয়। এ কারণে মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে।
তিনি আরও জানান, খুলনাতেও আরেকটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব বন্দরে ১৫ থেকে ২০ মিটার গভীরতা থাকবে, যাতে বড় জাহাজ ভিড়তে পারে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে সরাসরি যোগাযোগ ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, ‘শিল্প-বাণিজ্যের উন্নয়নে গ্যাস সরবরাহ বাড়াতে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল (এফএসআরইউ) করা হচ্ছে। মহেশখালীতে গ্যাস সরবরাহের জন্য কোরীয় একটি কোম্পানি ইতিমধ্যে কাজ শুরু করেছে। জাপানি আরেকটি কোম্পানিও এ খাতে এগিয়ে এসেছে।’
সংকট সমাধানে অন্তত দু’বছর সময় লাগবে জানিয়ে মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার দিনও তিনি এ কথা বলেছিলেন। এক-দুই দিনের মধ্যে সংকট সমাধানের আশ্বাস দেওয়া বাস্তবসম্মত নয়।
দেশের অর্থনৈতিক সংকট তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের ব্যাপক লুটপাট, দুর্নীতি ও অনিয়মের কারণে বড় অঙ্কের ঋণের বোঝা টানতে হচ্ছে। ধ্বংস হওয়া ব্যাংকিং খাত পুনর্গঠন করতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত শেয়ারবাজারকে ঠিক করতে হচ্ছে। এর সঙ্গে যুদ্ধ পরিস্থিতির কারণে উচ্চমূল্যে জ্বালানি কেনার চাপ রয়েছে। এত সংকটের মধ্যেও সরকার বড় ও উচ্চাকাঙ্ক্ষী উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে।’
তিনি বলেন, নির্বাচিত সরকারের জনসমর্থনই এসব পরিকল্পনা বাস্তবায়নের সাহস জোগাচ্ছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘মানি ইজ নো প্রবলেম’ বক্তব্য উদ্ধৃত করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভালো ও লাভজনক প্রকল্প হলে অর্থায়নের সমস্যা হয় না। এ ভিত্তিতেই উন্নয়ন পরিকল্পনা ও অর্থায়ন এগিয়ে নেওয়া হচ্ছে।
২০৩৫ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন পলাতক লুটেরাদের সহ্য হচ্ছে না, তাই তারা আবারও দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু করেছে। অতীতে তারা যে লুটপাট করেছে, সেই মাশুল এখনও জনগণকে দিতে হচ্ছে। তারা চায় না বাংলাদেশ উন্নয়নের শীর্ষে পৌঁছাক। এই অপচেষ্টা প্রতিহত করতে ব্যবসায়ীসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন শুধু সরকারের দায়িত্ব নয়। রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ-সবার ভূমিকা রয়েছে। যারা অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। এটি শুধু সরকারের নয়, দেশের প্রত্যেক মানুষের স্বার্থ। অতীতে বাংলাদেশের অর্থনীতি কিছু মানুষের হাতে পুঞ্জীভূত ছিল, সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে চায় সরকার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ